Scentara

Scentara

Share

❝𝐘𝐨𝐮𝐫 𝐬𝐜𝐞𝐧𝐭 𝐢𝐬 𝐲𝐨𝐮𝐫 𝐬𝐢𝐠𝐧𝐚𝐭𝐮𝐫𝐞❞

07/06/2026

একটু মনোযোগ দিন, একটা জরুরি বিষয়ে কথা বলি। পাশাপাশি আপনাদের মতামতও আশা করি৷ লেখাটা একটু বড় তবে ইম্পর্ট্যান্ট৷
প্রথমত একটা নিউজ হচ্ছে সেন্টারায় একটা প্যাকেজিং আপডেট আসবে, তবে জিনিসটা কিভাবে ফাংশন হবে তা নিয়ে আমরা এই পোস্টে আলাপ করবো, আরেকটা জিনিস নিয়েও আলাপ দিবো আর তা হচ্ছে “The Game of Packaging and How It Affects Pricing” আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে কথা বলা ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই পোস্টটা লিখতে বসলাম, জানিনা কতদূর রিচ হবে তবে আমি আশাকরি যারাই পড়বেন উপকারে আসবে৷
প্রথমত একটা কথা হচ্ছে, মার্কেটে সবাই কোনো না কোনো বিজনেস মডেল ফলো করে, কারো প্রোডাকশন কন্সেপ্ট থাকে যেটা হচ্ছে কম জিনিস আনবো কিন্তু লাক্সারিয়াসভাবে প্রেজেন্ট করে দামে বিক্রি করবো, আবার অনেকের থাকে কোনোরকম জিনিস এনে ইচ্ছামতো যত পারা যায় সেল করবো দাম কমিয়ে, একজন ২০ টা সেল করে ২০ টাকা কামানোর চিন্তা করে আরেকজন ১ টা সেল করে ২০ টাকা কামাই করার চিন্তা করে৷ তবে কেউই নিজের লস করে আপনাকে দিবেনা, যে যা-ই বলুক না কেন, আব্বা ডাকলেও দিবেনা৷ ধরেন আমি ইন্ডাস্ট্রিয়াল ব্যাকগ্রাউণ্ড থেকে বিলং করা একজন মানুষ, সেন্টারার ফাণ্ডিং থেকে আমি কোনো টাকা ধরিনা তারপরেও কিন্তু আমি লস করে আপনাকে কিছু দিবোনা, কারণ আমার টার্গেট থাকবে কম হলেও কিছু প্রফিট হোক যেন সামনে আরো ভালো করে R&D করা যায় বা কোয়ান্টিটি বাড়ানো যায়।
কিন্তু আমি অলোয়েজ ট্রাই করি যেন আমার প্রাইজিংটা মোডারেট থাকে, কারণ আমি চাই যেন কেউ প্রাইজিং এর কারণে সেন্টারা থেকে ফিরে না যাক বা কষ্ট না পাক৷ যেকোনো একটা প্রোডাক্টের প্রাইজিং নির্ধারিত হয় প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রেজেন্টেশন, মার্কেটিং কস্টিং, অফিস কস্টিং, রেন্টাল এবং ওয়েজেস এর উপর। যেমন আমি প্যাকেজিং বা আতরের বোতলে খুব আহামরি খরচ করতে রাজী না, আমার বর্তমানে যেই প্যাকেজিং তার টোটাল কস্টিং ধরতে পারেন ৮০/৮৫ টাকার মতো। এখন আমি যদি লাক্সারি একটা বক্স বানাই, ফ্যান্সি ডিজাইনড বোতল উইদ কাস্টম লোগো দেই তাহলে এই কস্টিং বেড়ে হবে ৩০০ টাকা। যেই আতর আমি এখন সেল করতে পারতেছি ৫০০ টাকায় তার দাম তখন গিয়ে দাঁড়াবে ৮০০ টাকা। এই ৩০০ টাকা কিন্তু আমি আপনার থেকেই নিবো কারণ আমি আপনার কাছেই জিনিসটা প্রেজেন্ট করছি, আমার লিকুইডে কোনো তারতম্য হবেনা কিন্তু প্যাকেজিং এর কারণে জিনিসটার দাম বেড়ে যাবে।
রিয়েল লাইফ উদাহরণ দেই, ধরেন আমি কিছুদিন আগে শাহজাহানাবাদ কিনেছি এটার মাত্র ৫ মি.লি. এর দাম ১৮৫০০ টাকা। এখন আমরা নরমাল ৬ মি.লি. যেই আতরের বোতল ব্যবহার করি সেই বোতলে যদি ওরা এটা সেল করতো তাহলেও কি দাম ১৮৫০০ টাকাই হতো? কক্ষনো না, হয়তো দামটা অর্ধেক হয়ে যেত, কিন্তু এখন আপনি শুধু আতর কিনছেন না সাথে একটা স্টোরি একটা চোখ ধাঁধানো প্রেজেন্টেশনও কিনে নিচ্ছেন যার টোটাল মূল্য ১৮৫০০ টাকা। পার্ফিউমের মার্কেটে একটা কথাই আছে "ফুল প্রেজেন্টেশন" নামে, যেখানে ক্রীডের একটা ক্যাপলেস টেস্টার ইউনিটের দাম ২৫ হাজার টাকা আবার সেইম জিনিসটাই যদি ফুল বক্স প্রেজেন্টেশন কেনেন তাহলে দাম দাঁড়ায় ৩৬ হাজার টাকা, লিকুইড কিন্তু একদম সেইম কিন্তু আপনার মনস্তত্ব শুধুমাত্র লাক্সারি একটা ফীল পাবে এই যা!
মার্কেটে অনেক ব্র‍্যাণ্ড আছে যারা আমরা যেই জিনিসটা সেল করছি তারাও হুবুহু সেইম জিনিসটাই সেল করছে তবে তাদের প্রোডাক্টের দাম ২০০/২৫০ টাকা বেশি আমাদের তুলনায়, এর কারণ কিচ্ছু না, তাদের মার্কেটিং কস্টিং বেশি আর বক্স বা বোতলটা আরেকটু দামী এতোটুকোই, যদি বলে আমাদেরটা প্রিমিয়াম তাই দাম বেশি তাহলে কথাটা চাপাবাজী। কারণ একটা কোম্পানি তার খরচ কাস্টমার থেকেই তুলে নেয়, ধরেন মার্কেটে যারা লাক্সারি বক্স দেয় ফুল প্রিন্টেড লোগো করা বোতল দেয় এটা যদি আমি দিতে যাই তাহলে আমার প্রোডাক্টের দাম অন্তত ৩০০ টাকা বাড়ায় রাখতে হবে। এজন্য তো আমি এলিগেন্স, সুপার প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বলবো না, আমার কোয়ালিটি বেস্ট ঠিক আছে তবে দাম বেড়েছে প্যাকেজিং এর জন্য। তারপরেও প্যাকেজিং এর একটা এক্সট্রা কদর থাকে অনেকের কাছেই, সেটার জন্য আমরা একটা ব্যবস্থা গ্রহণ করেছি৷
কি ব্যবস্থা? আমরা ওয়েবসাইটে একটা ফাংশন এড করছি, আপনি কোনোকিছু কার্টে তোলার পর যখন প্রসিড করবেন বা চুড়ান্তভাবে কিনতে যাবেন তখন আপনাকে একটা অপশন দেখাবে, যেখানে উল্লেখ থাকবে আপনি কি রেগুলার প্যাকেজিং চান নাকি ইম্প্রেশন প্যাকেজিং চান৷ রেগুলার প্যাকেজিং চাইলে আপনাকে এক্সট্রা কোনো টাকা গুণতে হবেনা, ইম্প্রেশন প্যাকেজিং চাইলে এক্সট্রা ১৮০ টাকা আপনার খরচ করতে হবে, সেক্ষেত্রে আমরা আপনাকে দামী বক্স দিবো এবং কাস্টম বোতলে পার্ফিউম অয়েলটা পাঠাবো, এর উপরে আরেকটা অপশন থাকবে যার নাম "রয়েল প্রেজেন্টেশন" এর জন্য এক্সট্রা ১০০০ টাকা খরচ করতে হবে৷ আমরা আপনাকে সম্পূর্ণ লাক্সারিয়াস রয়েল ক্যাটাগরির বক্স দিবো, এবং নিজস্ব ডিজাইন করা বোতল দিবো৷ ভিতরের লিকুইড সবক্ষেত্রেই একদম সেইম টু সেইম থাকবে কোনো উনিশ/বিশ নেই। আপনি শুধু এক্সট্রা টাকা দিয়ে প্রেজেন্টেশনটা কিনবেন৷ কারণ আমি দামী/লাক্সারি দেখাতে গিয়ে চাইনা কোনো অল্প আয়ের কোনো ভাই না কিনতে পেরে ফিরে যাক৷ এতো লাক্সারি দেখিয়ে লাভ নেই যেখানে মধ্যবিত্তের হক-ই না থাকে৷
বাংলাদেশে সুপার ডুপার হাইপার লাক্সারিয়াস একটা হাউজ ক্রিয়েট করা আমার জন্য কোনো ব্যাপার না ইনশাআল্লাহ, কারণ বাপ/দাদার আমল থেকে আমাদের ইন্ডাস্ট্রি সেট-আপ আছে, ৪২ টা দেশে পণ্য এক্সপোর্ট হয় আমাদের আল্লাহর রহমতে, কিন্তু সেন্টারার ক্ষেত্রে আমার টার্গেট প্রথম থেকে ছিলো দুটো। একটা হচ্ছে মানুষকে কোয়ালিটিফুল পার্ফিউম চেনানো আরেকটা হচ্ছে যতটুকো কমের মধ্যে পারা যায় পার্ফিউম অয়েল আপনার হাতে তুলে দেয়া, এজন্য কখনো প্রেজেন্টেশন কেমন হবে তা নিয়ে মাথা ঘামাইনি তবে খুব শীঘ্রই প্রেজেন্টেশনের অপশনটা এভেইলেবেল হয়ে যাবে ওয়েবসাইটে, এবার যে যেটা চায় চুয করে নিতে পারবে। ঠিক আছে না?

07/06/2026

মসজিদে যেতে যেতে আজকে তাকরিবে উলা মিস হলো, এমনকি সূরা ফাতিহাও৷ যদিও বাসায় সুন্নাত পড়ে চটজলদি নিচে নেমেই খুব দ্রুতই পা চালিয়েছিলাম, কিন্তু তবুও কেন আজকে এতোবেশি লেট হলো বুঝতে পারলাম না, নামাজ ধরার জন্য যখন থাইগ্লাস সরিয়ে ভিতরে প্রবেশ করেছি তখন ইমাম সাহেব সূরাতুন নাজমের প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করেছেন আমার অত্যন্ত প্রিয় একটা সূরা।

অত্যন্ত দরাজ আর মায়াভরা কন্ঠ ইমাম সাহেবের, উনার তিলাওয়াত তন্ময় হয়ে শুনতে শুনতে আমি সেই কখন থেকে যে 'Velour' হাতে রোল অন করছি ঠিক ঠিকানা নেই, দুইটা মোহনীয় জিনিস যখন একসাথে হয়, তখন মানুষ হুশ খুইয়ে ফেলে। চেতনা ফিরলো অচেনা এক ভাইয়ের ডাকে, উনি বললেন ভাই চলেন রুকুতে চলে যাবে তো৷ উনাকে দেখেছিলাম বারান্দায় সুন্নাত পড়ছেন আর আমি এখনো এখানে দাঁড়িয়ে রোল অন করেই যাচ্ছি হাহা। নামাজে দাঁড়াতে দাঁড়াতে ভাই বললেন, যেই আতরটা দিয়েছেন ভাই দারুণ। কমপ্লিমেন্ট পেতে ভাল্লাগে এই খুশিতে উনাকেও নিজের সুবাস শেয়ার করলাম তাকবির দেয়ার আগে৷

বিদেশে যেকোনো পার্ফিউম ওয়্যার করলেই আমি কমপ্লিমেন্ট পেয়েছি, স্পেশালি আরব দেশগুলোতে ন্যাটিভ আরবরা পার্ফিউম প্রচুর নোটিস করে, না চিনলেও ভালোই কমপ্লিমেন্ট দেয় আর ইউরোপে ডাচেরা কমপ্লিমেন্ট দেয় ওপেনলি, কিন্তু বাঙ্গালি.... ভাই! খুবই কমই আছে যারা স্মেল নোটিস করে বা করলেও বলেনা, তবে Velour দিলে দেখলাম মোটামুটি সবাই-ই মুখ খোলে, এরকম আরেকটা ছিলো যার নাম Compliment, তবে কমপ্লিমেন্ট এর কাঁচামাল এখন পাওয়া যায়না দেখে আর রি-ক্রিয়েট করা যায়না, তার জায়গায় এখন আছে Velour, বেশ দারূণ জিনিস।

06/06/2026

এখন অব্দি Velour ইউজ-ই করেন নাই? স্যাম্পলও পান নাই? স্যাম্পল না পেয়ে থাকলে আমি সরি, কিন্তু জিনিসটা এখন অব্দি ইউজ না করার জন্য আপনারও সরি বলা দরকার ব্রুহ, কারণ এই গরমে সবচেয়ে বেস্ট একটা লেয়ারিং মাস্টারকে মিস দিছেন আপনি। আপনাকে আজকে এমন একটা মাস্টার লেয়ারিং এর কথা বলবো যে যতদিন সামার থাকবে ততোদিন আমারে থ্যাংকু দিবেন৷
বাজেট - ১০০০ টাকা ধরেন, এরবেশি আপনার খরচ হবেনা। কিন্তু পুরো সামারের মেজর টাইম কভার দিয়ে দিবে। প্রথমেই এই পোস্ট দেখার পর বিন্দুমাত্র কোনো প্রশ্ন করা বাদে আমাদের ওয়েবসাইটে ঢুকে Velour অর্ডার করে ফেলেন ৬/১২ মি.লি। এবার ওয়েট করেন ২-৩ দিনের মধ্যে যখন হাতে পাবেন তখন অল্প একটু খানি ইউজ করে জিনিসটা ফ্রিজে রেখে দেন ২৪ ঘন্টার জন্য, এরপর মার্কেটে যান অথবা দারাজ থেকে Fogg Pine Master অর্ডার দেন একটা। এরপর ওয়েট করেন সেটা কবে হাতে পান তার জন্য৷
যেদিন দু'টো জিনিসই আপনার হাতে চলে আসবে সেদিন, Velour ২ হাতের তালুতে নিয়ে একটু ঘষে কাপড়ে এপ্লাই করুন, ৩ বার ইউজ করবেন জিনিসটা যেন অন্তত ০.২৫ - ০.৩০ মি.লি. এর মতো অয়েল ইউজড হয়। এরপর ৫-১০ মিনিট অপেক্ষা করুন এবং Fogg Pine Master একটা ঝাকি দিয়ে খুলুন এবং বিসমিল্লাহ বলে পুরো কাপড়ে অন্তত ১০টা স্প্রে করুন ফ্রন্ট এবং ব্যাক পার্টে, একদম ক্লোজ স্প্রে করবেন যেন কাপড়টা ভিজে, এরপর যদি সারাদিন স্মেল না পান আর মুগ্ধ না হন তাহলে আমাকে বইলেন৷ চলেন এবার দ্রুত কাজে লেগে যান।

05/06/2026

কমেন্টে একটা স্ক্রিনশট শেয়ার করছি দেইখেন.....

স্ক্রিনশট টা শেয়ার করলাম এ কারণে যে, আগামীকাল অনেকগুলো পার্সেল ডিসপ্যাচ হবে, কতগুলো হবে তার সংখ্যা বললাম না, তবে টোটাল পার্ফিউম অয়েল যাচ্ছে ৬০৬ মি.লি. এবং এর মাধ্যমে আমাদের 'Addiction' অলমোস্ট স্টক আউট হয়ে গেছে, যতোটুকো জানতে পারলাম ৩০/৩৫ মি.লি. হয়তো আর আছে৷ এখন এটা নেক্সটে আবারো স্টকে আসতে একটু টাইম প্রয়োজন অন্তত ২/৩ সপ্তাহ লাগবে, কারণ আমাদের পার্ফিউমগুলো যেহেতু আনকন্সেন্ট্রেট্রড থাকে, এটা আসার পর এইচপি ফাইভে বা মাইরিস্টেটের মাধ্যমে ডাইলুট করে, যা যা এক্সট্রা নোটস লাগে তা দিয়ে একটা কোর অ্যারোমা ইঞ্জিনিয়ারিং করা হবে এবং এরপর ম্যাসারেট করে সাপ্লাই দিতে হবে, শর্টকাটে বললাম তবে এটাই সেন্টারার ওয়ে। তাই ঈদের পর আবারো দ্রুত Addiction শেষ হওয়ায় আমি দুঃখিত, এখন আপনাদের করণীয় কি?
করণীয় হচ্ছে, একটু কষ্ট করে প্রী-অর্ডার করে রাখুন যেদিনই এটা রেডি হবে সবার আগে আপনাদেরকে পাঠিয়ে দেয়া হবে, পরবর্তীতে পেইজে পোস্ট দেয়ার আগেই ইনশাআল্লাহ৷ তবে 'এডিকশনটা' নিয়েন ভাই, এটা আসলেই এডিকটিভ একটা স্মেল, আপনি চাইলে আমাদের গ্রুপে একটা পোস্ট দিতে পারেন এবং রিয়েল রিভিউয়ারদের মতামত নিতে পারেন, এরপর অর্ডার করেন প্রব্লেম নেই৷ তবে আপনারা যারা জাস্ট আমার পোস্টটা দেখেই বিশ্বাস করে জিনিসটা স্টক আউট করে দিলেন ভাই, আমি আসলেই আপনাদের প্রতি গ্ল্যাডফুল। সত্যি বলতে সেন্টারায় প্রোডাক্ট স্টক হওয়ার পর কতটুকো থাকে আর না থাকে তা আমার জানা থাকেনা, আমার কাজ হচ্ছে আমি পোস্ট লিখে দেই, এরপর শেষ হয়ে গেলে নিজের মধ্যেই একটা অপরাধবোধ কাজ করে, সেন্টারার ম্যানেজমেন্টটা সামলায় আসলে আমার বন্ধু যে ম্যাসেজটা দিয়েছে সে আরকি, যদিও এটা তার জব কিন্তু সেন্টারার প্রতি তার ডেডিকেশন আমার চেয়েও বেশি৷
জাস্ট ৪ ঘন্টা আগে পোস্ট দিয়েছিলাম এডিকশন নিয়ে, বুঝাও যায়নি কিন্তু যে এতো দ্রুত শেষ হয়ে যাবে কিন্তু গ্রুপের ভেতরে পোস্টটা হিট খেয়ে গেছে, আল্লাহর রহমতে আমাদের গ্রুপ যেহেতু বেশ এক্টিভ তাই মেম্বারগণ ভালোই ফায়দা নিয়েছেন, তবে যারা পাননি কেউ মনক্ষুণ্ণ হবেন না, আবারো নিয়ে আসবো এবং বেশ বাল্কে ইনশাআল্লাহ।

05/06/2026

'Addiction' ছিল আজকে আমার একমাত্র Scent of the Jumuah...আর কিছু এপ্লাই করি নাই, এপ্লাই করার দরকারও নাই কারণ এটা ইউজ করলে আর কিছু লাগেনা, কথাটা আমি চ্যালেঞ্জ উইদ গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঈদের আগে এটা এনেছিলাম কিন্তু এক ভাই স্যাম্পল পেয়ে পুরো ২০০ মি.লি. খুচরা দামে নিয়ে গেছে, তাই আর ওয়েবসাইটে ওঠাতে পারি নাই, এরপর অনেক ভাই ইনবক্সে এসে মন খারাপ করে সেন্টারাকে বকে দিয়ে গেছেন যে এমনটা কেন করলাম, এবারও সেইম অবস্থা শুনতে পাচ্ছি।

গতকাল থেকে পার্সেলের সাথে এটার স্যাম্পল পাঠানো হচ্ছে আজকে ব্যারিস্টার মনিরুজ্জামান ভাই ম্যাসেজ দিয়ে বলছেন এটা ১০০ মি.লি. অয়েল দিবেন আর ১০০ মি.লি. স্প্রে বানিয়ে দিবেন৷ সবিনয়ে মানা করলাম কারণ আপনাদেরও অনেককে জিনিসটা চাখাতে হবে। এখনো ওয়েবসাইটে দেইনি আর বড় চালান আসার আগ পর্যন্ত দিবো না, ম্যাসেজে নক দিয়েন যারা নিবেন৷ আজকের আবহাওয়াটা সুন্দর, বৃষ্টি হলে নির্ঘাত ভিজতাম আর এডিকশনের লঞ্জিভিটি এতো স্ট্রং মনে হয় যেন বৃষ্টি হওয়ার পরেও কাপড় থেকে স্মেল পেতাম৷ যদিও বেশি গরমে পার্ফরম্যান্স কমে আসবে স্বাভাবিকভাবেই।

এটার মেইন অয়েলের নোটসগুলো আগে থেকেই ইম্প্রেসিভ লেভেলের ইউনিক, আমি আবার ইঞ্জিনিয়ারিং করে এটাকে একদম সামারফ্রেণ্ডলি বানাইছি, পিওর রিফ্রেশিং আর সফট ফ্রুটি স্মেল পাবেন এটা থেকে খুব বেশিই জমে স্মেলটা এবং মোটামুটি অল ওয়েদার টাইপের ডাইনামিক একটা স্মেল। এর অ্যাকর্ডে আ বর্তমানে আছে — প্যাশনফ্রুট, লিচি, নাশপাতি, বার্গামট, পিংক পেপার, টার্কিশ রোজ, আগারউড (উড), ইনসেন্স, আইসো-ই-সুপার, মাস্ক, উডি নোটস, লিলি। বাকীটা নিয়ে ইউজ করে দেখেন বুঝবেন।

লাস্টে একটা কথা বলি, বাংলাদেশে ধর্মীয় চর্চা যে মোটামুটি তলানির দিকে যাচ্ছে তা তো জানা কথাই, কিন্তু পোলাপান কেমন যেন আদবকেতাবহীন হয়ে যাচ্ছে, প্রচুর ছেলেপুলে মসজিদে যায় জুমার দিন কিন্তু জুমার নামাজটাও না পড়ে বাইরে আড্ডা দেয়, আজকে যেখানে নামাজ পড়ছি এখানে ম্যাক্সিমামই তথাকথিত এলিটরা যায়। বসুন্ধরার রোলস রয়েস, মার্সেডিজ গাড়ির সারি দেখা যায় মাঝামাঝে মসজিদের সামনে, সাজসজ্জায় বাংলাদেশের অন্যতম লাক্সারিয়াস মসজিদ, আজকে নামাজ পড়ার টাইমে সাইড গ্লাসের দিকে তাকায়ে দেখি ইকামতের টাইমে কিছু ছেলে সিগারেট টানতেছে, এগুলা কি ভাই? নামাজ না পড়লে বাসায়-ই থাকো, মসজিদে এসেও এগুলা করবা? আমিও রিচ ব্যাকগ্রাউণ্ডেই বড় হইছি, তবে আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি ধর্ম ও সমাজ সচেতন বাবা-মা এর ঘরে পাঠাইছিলেন৷

04/06/2026

একটা কথা মেনে নিতে হবে ভাই, যেই গরম পড়ছে বা পড়তেছে দুনিয়ার কোনো পার্ফিউমই এখন ভালো পার্ফরম্যান্স দিবেনা, যেটা আগে ৫ ঘন্টা পার্ফরম্‌ করতো এখন সেটা ২ ঘন্টা দিবে, এমনও হতে পারে ঘর থেকে পার্ফিউম দিয়ে নিচে নামছেন আর ঘ্রাণ পাচ্ছেন না, এটা ৫০ হাজার টাকার পার্ফিউমের বেলায়ও ঘটবে, তবে পার্ফিউম অয়েল হলে কাপড়ে স্মেলটা পার্ফিউম স্প্রে এর তুলনায় টিকে থাকবে আরো বেশ কিছুক্ষণ বেশি, তাই পকেটে একটা ছোট পার্ফিউম অয়েল মাস্ট ক্যারি করুন একটা অথেন্থিক স্প্রে এর ডিক্যান্টও রাখতে পারেন৷
আজকে যেই অবস্থা গেছে গরমের, আমার মনে হয়েছে যে আমার জন্মটা যদি ইউরোপের কোনো বরফের দেশে হতো, তাহলে ভালো হতো। এমন গরমের গরম ভাইরে ভাই, বাসা থেকে বের হওয়ার টাইমে নিশানের উলং চা মেরে বের হইছি মেইন রাস্তায় যাওয়ার পর ঘ্রাণই পাচ্ছিলাম না আমি কোনো, অথচ এটার প্রজেকশন কিন্তু স্ট্রং, একটা কফিশপে ঢুকে বসার পর ভাই এত্ত রিল্যাক্স লাগছে। হিট ওয়েভের কারণে বিন্দুমাত্র কোনো স্মেল টের পাই নাই নাকে খালি গরম বাতাস ঢুকছিলো, একটু ঠাণ্ডায় আসার পর উলং চার স্মেল পুরোটাই পাচ্ছিলাম, তারচেয়েও বেশি টের পাচ্ছিলাম ইওর সভাশ।
'ইওর সভাশ' এর স্মেলটা অনেকটাই হিট সেভার, এটা আমার নিজের ব্লেণ্ড করা জিনিস, কিন্তু নিজের কাছেই আজকে মনে হইছে এই ব্লেণ্ডটা করার টাইমে আমার হাত মেবি গোল্ডন হ্যাণ্ডসে পরিণত হয়েছিলো, তুখোড় একটা ব্লেণ্ড হইছে এটা৷ এরচেয়েও ভালো যেই কাজটা হইছে তা হচ্ছে বাইরে থেকে আসার টাইমে লাতাফার প্রাইড সেটটা নিয়ে আসছিলাম, পিচ্চি পিচ্চি কিউট পার্ফিউমগুলা এতো বীস্ট প্রজেকশন দেয় বলার বাহিরে, কফিশপ থেকে বের হয়ে মার্কেটের গ্যারেজে ঢোকার টাইমে লেয়ার করেছিলাম ইউওর সভাশ আর লাতাফার মাসা পিচ্চিটা, পুরা মাতলা পার্ফরম্যান্স দিছে দুইটাই। মাসা'র নোটসগুলা দারুণ, অল ওয়েদার টাইপ কিন্তু ঐটাকে ছাপায়ে আরো ভালো খেলা দেখাইছে ইওর সভাশ, এক ইঞ্চিও বাড়ায় বলতেছিনা যারা ইওর সভাশ নিছে তারা সাক্ষী।
যেহেতু গরমে পার্ফরম্যান্স পাবেনই না, তাই আমার থেকে একটা সাজেশন নেন যখন একদম কড়া হিটে নামবেন ঠিক অন দা টাইম রোল অন বের করে ফুল ওয়্যার দিবেন, কলারে এবং গলার দুই সাইডে পার্ফিউম রোল অন করবেন, এটা যদি করেন তাহলে দেখবেন ভালো স্মেল নাকে পাচ্ছেন৷ বাংলাদেশে পার্ফিউমের স্মেল হারায় যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আদ্রতা, আদ্রতার কারণে যেই ঘামটা হয় এটাই সব নষ্টের মূল৷ তাই শরীর যেন ঘামে কম ডিহাইড্রেট হয় কম তা খেয়াল রাখবেন, পানি পান করবেন প্রচুর। এটা পার্ফিউম টেকানোর জন্য না শুধু, নিজের সুস্থতার জন্যও দরকার৷ নিজে বাঁচলে না পার্ফিউম, যেই এল-নিনো শুরু হইছে জীবন যায় আর আসে টাইপ অবস্থা, তবুও সুবাসিত থাকা খুব দরকার।

03/06/2026

সামারে কি টাইপ পার্ফিউম ইউজ করবেন? লম্বা পোস্ট তবে ভীষণ গুরুত্বপূর্ণ তাই পড়ে ফেলুন৷ বাই দ্যা ওয়ে এই গরমে কি কি পার্ফিউম স্প্রে কিনবেন আর কি কি পার্ফিউম অয়েল কিনবেন তার সাজেশনও দিয়েছি।
আজকের গরমটা খেয়াল করেছেন? একদম ভরদুপুরে একটা কাজে গিয়েছিলাম বনানী-তে, এসি এনভায়রনমেন্টে ছিলাম পুরো সময় তাই টের পাইনি কিন্তু যখন রাস্তার এপাশ থেকে ঐপাশে গিয়েছি আর মাথায় ঠাটা রৌদ্রটা পড়েছে তখন মাথাটা ঘুরছিলো ভনভন করে, এর উপর আরো বিরক্ত হচ্ছিলাম আজকে যেই পার্ফিউমটা দিয়েছিলাম তার জন্য, অয়েল হিসেবে আমি সেন্টারার প্যারিস হিল্টন ইউজ করেছিলাম কাপড়ে, এসিতে ভালোই টিকেছিলো কিন্তু গরমে যাওয়ার কিছুক্ষণ পরেই হাওয়া, কিন্তু যেই বলদামিটা করেছিলাম তা হচ্ছে গাড়ির গ্লোভ কম্পার্টমেন্টে ব্ল্যাক আফগানো পেয়েছিলাম সেটা স্প্রে করেছিলাম ৮/১০ টা, আর সব বর্বাদ! এসিতে ভাল্লাগসে ১০০ তে ১০০, কিন্তু এই গরমে এটা খুব দুষ্টু জিনিস৷ এখানেই আমরা ভুলটা করি, সিজন না বুঝে পার্ফিউম ইউজ করি৷
প্রথমত বলতে চাই যে, যেই লেভেলের গরম পরতেছে পারলে বাসা থেকে বের হওয়ার টাইমে ঢিলেঢালা পোশাক পরে বের হইয়েন, সান্সক্রীন দিয়ে বের হইয়েন, এই টাইমে শরীর ডিহাইড্রেট হওয়ার ভয় বেশি তাই যতবেশি পানি পান করা যায় ততো ভালো, আর ডিরেক্ট হিটে যাবেন না একটু ছায়ায় থাকবেন। এখন বলি যে গরমে ভারী পার্ফিউম অস্বস্তি কেন লাগে, গরমের আবহাওয়ায় সব না বরং কিছু নির্দিষ্ট ধরনের পারফিউম খুব দ্রুত “ক্লয়িং” বা দমবন্ধ করা অনুভূতি তৈরি করতে পারে। কারণ তাপমাত্রা বাড়লে সুগন্ধির মলিকিউল দ্রুত উড়তে থাকে, ফলে যেটা শীতকালে আরামদায়ক লাগে, গরমে সেটা অনেক বেশি ভারী ও আক্রমণাত্মক মনে হতে হয় তখন মাথা ঝিমঝিম লাগে৷
ধরেন, যেসব পারফিউমে খুব বেশি মিষ্টি, ঘন, রেজিনাস বা ভারী বেইজ থাকে, সেগুলো গরমে ভালোই অস্বস্তিকর লাগে। যেমন অতিরিক্ত ভ্যানিলা, টঙ্কা বিন, ক্যারামেল, চকোলেট, প্রালিন, কফি, ঘন অ্যাম্বার, উডি-রেজিন, স্মোকি টাইপ পার্ফিউম বা অউদ বা মাস্কি টাইপ ফ্র্যাগরেন্স অনেক সময় গরমে মাথাব্যথা, বমিভাব বা দমবন্ধ অনুভূতি তৈরি করতে পারে। বিশেষ করে যদি সেগুলো খুব প্রোজেক্টিং বা শক্তিশালী হয়। এজন্য যারা এসব পার্ফিউমে অভ্যস্ত না তারা গরমে এগুলো থেকে যত দূরে থাকতে পারেন ততোই মঙ্গল, গরমে হালকা মলিকিউল স্মেলের জিনিস ইউজ করবেন, তবে সমস্যা হচ্ছে এসব পার্ফিউম আবার যত দাম দিয়েই কেনেন না কেন বেশিক্ষণ টিকবে না, বারবার স্প্রে বা রোল অন করতে হবে, অয়েলগুলো যদিও পার্ফিউম স্প্রে থেকে বেশিই টেকে।
বেশকিছু মিডেল ইস্টার্ণ পার্ফিউম আছে যেগুলো ফ্রেশ হলেও অস্বস্তি লাগায়, এর কারণ হচ্ছে এগুলোতে এমন কিছু ফিক্সেটিভ তারা ইউজ করে যেগুলো লঞ্জিভিটি প্রজেকশন ভালোই বাড়ায় কিন্তু অস্বস্তি তৈরি করে। দেখবেন কিছু পার্ফিউম আছে যেগুলোর অরিজিনালটার পার্ফরম্যান এতোটা আহামরি না হলে ক্লোনের পার্ফরম্যান্স থাকে মারাত্মক যেমন LV Pacific Chill এর চেয়ে Absolute Chill by Atralia অনেক বেশি প্রজেকশন দেয়, কারণ হেভি ফিক্সেটিভ ইউজ করে ওরা৷ এই গরমে ফ্ল্যাঙ্কার নিতে চাইলে লেবু, বার্গামট, নেরোলি, মিন্ট, গ্রিন টি, ভেটিভার, লেভেণ্ডার, সোপি, একুয়াটিক অ্যাকর্ডের পার্ফিউম কেনেন, গোরমেট, ভ্যানিলা, মাস্কি জিনিস এড়িয়ে চলুন। দেখবেন হঠাৎ করে মাথা চক্কর দিবে।
একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের যেই গরম এতে আদ্রতা অনেক বেশি তাই আল্লাহর রহমতে কোনো পার্ফিউমই টিকবেনা৷ সবচেয়ে বেস্ট ডিসিশন হচ্ছে পকেটে মাস্ট মাস্ট একটা ৬ মি.লি. পার্ফিউম অয়েল ক্যারি করুন, চাইলে স্প্রেয়িং ডিক্যান্টও রাখতে পারেন তবে অয়েল মাস্ট রাখবেন কারণ অয়েল কাপড়ে বেশি টিকে, গরমে ঘামের দুর্গন্ধে নাহলে অনেক আন-ইযি লাগবে তাছাড়া প্রেজেন্টেশনেরও একটা ব্যাপার আছে৷ ফ্ল্যাঙ্কার কিনলে এখন আর্ট অব ইউনিভার্স, মাহের লিগ্যাসি, তুরাথি ব্লু, ক্লাব ডি নুইট আর হাওয়াস ফর হিম কিনবেন৷ সবগুলো বাজেটে আছে। আর অয়েল কিনবেন ম্যানগ্রোভ, সিলভার মাউন্টেইন ওয়াটার, দ্যি গ্র‍্যাণ্ড অটোমান, ইওর সভাশ আরেকটা সামনে লঞ্চ করবো৷ খামরাহ, ভ্যাম্পায়ার ব্লাড মাড কেউ এই গরমে ভুলেও কিনবেন না, মাগনা দিলেও নিবেন না৷ আর যারতার থেকে কোনো ইন্সপায়ার্ড পার্ফিউমও কিনবেন না, কিনলে অথেন্টিক ডিক্যান্ট কিনবেন৷ পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।

02/06/2026

টিকটক থেকে পার্ফিউম মেইকিং জার্নি – বেশ অ্যালার্মিং একটা জিনিস! যদি সুস্থ থাকতে চান, বেঁচে থাকতে চান পোস্টটা পুরোটা তো পড়বেনই সাথে শেয়ারও করবেন, সব জিনিস ইগ্নোর করা ঠিক না৷
বেশকিছুদিন বা বছরখানেক ধরেই খেয়াল করছি যে, বাংলাদেশে টিকটক পার্ফিউমারদের দৌরাত্ম্য ব্যাপক বেড়েছে, এদের একটা প্যাটার্ণ বেশ কমন তা হচ্ছে, এরা ভ্লগ সিষ্টেমে ভিডিও মেইক করে পেইজে ছাড়ে এবং এদের মেইন স্টোরিলাইন থাকে, "কিভাবে শুন্য থেকে ১ লাখ টাকা সেল করলাম", " কিভাবে লাখ টাকার স্টুডিও সেটাপ করলাম", "কিভাবে কি টাট্টি বানালাম" হ্যানত্যান। এরপর প্রতিযোগিতায় নামে কার থেকে কে কত কমে সেল করতে পারে, তাদের টার্গেট কাস্টমার আমার মতে র‍্যাণ্ডম টিকটকার বা গ্রামের চাচাতো ভাই টাইপের লোকজন, যারা বিভিন্ন পার্ফিউম গ্রুপে পোস্ট দেয় "গেরাল ফেরেণ্ডের সাথে প্রথম ডেট করতে যাবো ৫০০ টাকায় একটা ভালা পার্ফিউম সাজেশন দেন" কিন্তু এসব ৫০০ টাকার ভালো পার্ফিউম যে কতটা ক্ষতিকর তা আপনারা ঘুণাক্ষরেও টের পাবেন না৷ আর কিছুটা সচেতন কাস্টমার হলেও কেউ এসব নিবেনা৷
টিকটকার পার্ফিউমারদের ভ্লগগুলোতে দেখবেন ওদের সোর্স হচ্ছে "মিডফোর্ড", তারা মিডফোর্ড থেকে পার্ফিউম অয়েল কিনে আনে এরপর সেটাকে রেডিমেড প্রি-মিক্সিং এর সাথে মেশায় তাও প্লাস্টিকের জগে এবং বিটার দিয়ে সেটাকে ব্লেণ্ডিং করে স্প্রেয়িং বডি তে ঢেলে একটা ফ্যান্সি লেবেল লাগিয়ে সেল করে, ব্যাস! পার্ফিউম রেডি৷ কিন্তু এইযে এরা পার্ফিউমগুলো আপনাকে বানিয়ে দিচ্ছে এদের পার্ফিউম সলভেন্ট এর গ্রেড কি আপনি জানেন? কি কি ইনগ্রেডিয়্যান্টস ইউজ করছে তা জানেন? জানেন না। তাহলে কোন ভরসায় কেনেন এই জিনিসগুলো? টিকটকার পার্ফিউমারদের আরেকটা ফেনোমেনা আছে একটা তো হচ্ছে কেউ কেউ সোর্স দেখায় দেয়, মানে ওরা যে পার্ফিউমারি সম্পর্কে কিছু জানেনা এটা মোটামুটি বোঝা যায়, কারণ তাদের মূল কনসার্ণ শুধুই টাকা কামানো এটা ক্লিয়ার কিন্তু আরেকটা শ্রেণী আছে যারা মেইন বাটপারিটা করে, ইভেন তারা এমনভাবে মার্কেটিংটা করে যেন মনে হয় যে ওরা পার্ফিউমের খুব এক্সপার্ট, এরা একটা বড় রেড ফ্ল্যাগ।
যেমন কিছুদিন আগে একটা পেইজ দেখলাম যারা বলতেছে তারা যেই পার্ফিউমগুলো বানায় তার কম্পাউণ্ড অয়েল নাকি দুবাই থেকে ম্যাচ করে বানিয়ে নিয়ে আসে, দেখেন অবস্থা! ঐ ছেলের চেহারা দেখে আমার মনে হয়েছে হয়তো জীবনে কোনোদিন পাসপোর্ট অফিসেও যায় নাই সেও নাকি অয়েল ইম্পোর্ট করে আনে, তাও আবার ওর অয়েলগুলো প্লাস্টিকের কৌটায় রাখা৷ আরেকটা পেইজ ৯০০ টাকায় ৩০ মি.লি. করে ৬০ মি.লি. পার্ফিউম দেয়, তাদের দাবী তারা ইউরোগ্রেড অয়েল ইউজ করে, টু বি অনেস্ট " ইউরোগ্রেড" বলে কোনো টার্ম নেই এটা একটা হুক নেইম যেন আপনি এটাকে স্পেশাল কিছু মনে করেন, কিন্তু ইউরোগ্রেড মারার পরেও যখন ওদের পার্ফিউমের প্রচুর নেগেটিভিটি তখন ওরা দাবী করলো তারা নাকি ফেরমেনিহ মানে DSM Firmenich থেকে অয়েল ইম্পোর্ট করে। কিন্তু এই চাপাটা মারার আগে তাদের জানা দরকার ছিলো ফেরমেনিহ প্রত্যেক ইম্পোর্টারকে একটা ইউনিক আইডি দেয়, এবং সেই আইডি অনুযায়ীই তাদের এড্রেস করে, আমার যেহেতু ওদের মেইন HQ পর্যায়ে যোগাযোগ আছে আমি জিজ্ঞাসা করে জানতে পেরেছি যে ওদের ইম্পোর্টের দাবী পুরোপুরি ভুয়া৷ বাংলাদেশীদের মধ্যে কারা ওদের ইম্পোর্টার তার পুরো লিস্ট আমার কাছে আছে।
এখন তারা বলতে পারে যে তারা থার্ড পার্টি দিয়ে আনিয়েছে যেহেতু তারা আবার গ্যাজেট ব্যবসায়ীও, কিন্তু এখানে জেনে রাখা ভালো যে ফেরমেনিহ বাল্ক ছাড়া প্রোডাক্ট দেয় না৷ তারচেয়েও বড় কথা হচ্ছে পি গ্রেড সলভেন্ট আর ফিক্সেটিভ ইউজ করলে ৬০ মি.লি. ৯০০ তে দেয়া পসিবল না, কারণ এই দামে একটা পার্ফিউমের লেয়ারিং পিরামিড মিনিমাম প্রোডাকশনে ক্রিয়েট করা ইম্পসিবল, মিনিমাম প্রোডাকশন ধরেন ৫০ লিটার, ওরা কত লিটার তৈরি করে? তাছাড়া তাদের ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে দেখা যায় যে, প্লাস্টিকের বোতলে থরে থরে সাজিয়ে রাখা পার্ফিউম অয়েলস, আর ইন্টারন্যাশনাল কোনো ব্র‍্যাণ্ড এভাবে অয়েল দেয় না। আর তারা যদি সরাসরি ইম্পোর্টই করে তাহলে ৫০/১০০ মি.লি. করে তো জীবনে আনতেও পারবেনা, এটা সম্ভব না। হ্যাঁ এগুলো বলে কাস্টমারকে মুরগী বানানো যদিও সহজ।
ইউসুফ ভাইয়ের কারণে পার্ফিউমারিতে যেই ট্র‍্যাজিক চেঞ্জটা এসেছে তা ধীরে ধীরে ভয়ঙ্কর দিকে যাচ্ছে, মানুষ কোনোরকম অয়েল আনছে আর প্রি মিক্সিং আনছে তা মিক্স করেই পার্ফিউম বানিয়ে ফেলছে, এখন যে যা-ই বলুক সবার উদ্দেশ্য কিন্তু পয়সা কামানো, এবার সেটা যেভাবেই কামানো যায় যাক৷ কারণ যারা প্রি-মিক্সিং বানায় তারাই একেকটা বাটপার, ওরা গ্রেডলেস একটা ইথানলে ইচ্ছামতো ফিক্সেটিভ মিক্স করে যা ইচ্ছা তা-ই একটা বানিয়ে সেল করছে আর সবাই কিনছে৷ এখন আপনি বলেন, আপনি কি পোলাও রান্না করার টাইমে হলুদ, মরিচ মেশান? তাহলে ভাই যেই পার্ফিউমে গ্যালাক্সোলাইড দরকার নাই, তাতে গ্যালাক্সোলাইড দিবেন কেন? যেখানে যা দরকার নাই সেখানে সেটা দিলে তো ঐ পোলাও তে হলুদ গুড়াই দেয়া হলো। পার্ফিউম বানাতে গেলেও রেসিপি আছে, বোঝাপোড়া আছে। আপনি আন্দাজে কোনো একটা কিছু বানিয়ে মানুষের ক্ষতি করতে পারেন না৷
আপনি কি বুঝেন একটা পার্ফিউমে কখন Aurelione ইউজ করতে হয় কখন Helvetolide ইউজ করতে হয়? কখন Manzanate ইউজ করতে হয়? বাদ দেন ভাই, অয়েল মিক্স করা ছাড়া পার্ফিউমের টপ, মিডেল, বেইজ নোট ক্রিয়েট কিভাবে হয় শুধু অ্যাকর্ডের ব্লেণ্ডিং এর মাধ্যমে বলেন তো? জানা আছে? তাহলে কি বানায় বেঁচেন আপনারা? দুই পয়সা উপার্জন করার মতো আপনারা যা দিচ্ছেন হতে পারে সেগুলো একসময় কারো ফুসফুস বিকল করে দিবে, কারণ একটা পার্ফিউমের গ্রেড অত্যন্ত ইম্পর্ট্যান্ট তারচেয়েও ইম্পর্ট্যান্ট সলভেন্ট গ্রেডফুল হওয়া, এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার৷ পার্ফিউমের ফিক্সেটিভ এর একটা মেজারমেন্ট আছে স্প্রে করার পর মলিকিউল এর প্রেশার কেমন হবে তা এই ফিক্সেটিভের উপর ডিপেণ্ড করবে, কিন্তু আন্দাজে ফিক্সেটিভ ইউজ করলে ওপেনিং যা-ই দেক বেইজ দেখবেন নষ্ট হওয়ার চান্স প্রবল৷ তবে দোষ যে শুধু সেলারের তা তো না, আমাদের দেশের কনজিউমার প্রচুর পরিমাণে লোভী, সবসময় অল্প টাকায় বেশি পাওয়ার আশা করে, যেটা আপনি পাবেন না, একটা পার্ফিউমে লাস্টিং আর প্রজেকশন বাড়ানো কোনো ব্যাপার না, ক্ষতিকর নাইট্রোমাস্ক মেশালেই হয়ে যায়৷ তাই সবার আগে আপনারা মূর্খ বাটপার আনকোয়াফাইডদের থেকে কেনা বন্ধ করেন, ওরা এমনিতেই সাইজ হয়ে যাবে৷

02/06/2026

Mafia 69 আমার পছন্দের স্মেলগুলোর মধ্যে অন্যতম, এটা ইউজ করলে যেই লেভেলের এটিটিউড বুস্ট-আপ হয়, সারাউণ্ডিং ক্রিয়েট হয় সেটাকে ইগ্নোর করার কোনো সুযোগ নেই ফ্রম মাই অপিনিয়ন, পার্ফিউম অয়েলের মধ্যে যেসব এসপিএলের প্রজেকশন সবচাইতে বেশি তার মধ্যে মাফিয়া 69 একদম টপে থাকবে, তবে স্মেলটা একটু ভারী, আমার আবার ভারী স্মেল ভীষণ পছন্দ ইভেন যেকোনো জরুরি কাজে বা ইভেন্ট এটেণ্ড করলেও আমি মাফিয়ার সাথে কোনো একটা হ্যাণ্ডি ফ্ল্যাঙ্কারকে লেয়ার করি, এটা থেকে যেই এম্বিয়েন্স পাওয়া যায় তা একটা আলাদা ভাইভ ক্রিয়েট করে, এই গরমেও খুব বেটার সাপোর্ট দেয়।

সিন্থেটিক অয়েলের মধ্যে মাফিয়াই একমাত্র পার্ফিউম অয়েল যেটা থেকে আমি এখন পর্যন্ত ৫০+ কমপ্লিমেন্ট পেয়েছি, যদিও ম্যাক্সিমামই ফরেইনারদের থেকে কারণ কমপ্লিমেন্ট দেয়ার ব্যাপারে বাঙালি ভীষণ রকমের কৃপণ। ধরেন আপনার খুব ম্যাসকুলিন ভাবসাবওয়ালা কিছু দরকার বা ম্যাগনেটিক কোনো স্মেল দরকার, ভাই আপনি থ্রি রোল Mafia 69 ইউজ করেন, বাকীটা এ ব্যাটা নিজেই সামলে নিবে৷ পুরো ডিটেইলসটা ওয়েবসাইটে দেয়া আছে, যদি নোটস বা অ্যাকর্ডস দেখতে চান আরকি। লিংকটা এখানেই দিয়ে দিচ্ছি৷

Find it here: https://scentaralifestyle.com/product/mafia-69/

01/06/2026

সেন্টারার কার্যক্রম রি-ওপেন হচ্ছে ইনশাআল্লাহ ৩রা জুন থেকে, অফিস বলেছিলাম মে মাসের ২২ তারিখে ছুটি দিয়ে দিতে কিন্তু পরিচালনায় যারা নিয়োজিত তারা ২৩ শে মে বন্ধের সিন্ধান্ত নিয়েছে পরে৷ এখন কোনো ম্যাসেজ দেখা হচ্ছেনা ৩রা জুন থেকেই অফিশিয়ালি সব শুরু হবে ইনশাআল্লাহ, আমি বিজনেস সুইটে দেখলাম ৬০০/৭০০+ ম্যাসেজ জমা আছে, ধীরে ধীরে ক্লিয়ার করা হবে সব একটু টাইম দিয়েন৷

Want your business to be the top-listed Beauty Salon in Dubai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Street 33B, Al Souq Al Kabeer, Al Fahidi
Dubai