Al-Balagh Mart

Al-Balagh Mart

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Balagh Mart, Beauty, cosmetic & personal care, Alkaran Baitur Rahmat Jame Masjid, Alkaran Roads, Kotwali, Chittagong.

☞চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মসলা, হেয়ার সলিউশন প্যাক সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের শতভাগ বিশুদ্ধ সমাধান "Al-Balagh Mart"
☞দেশি-বিদেশি সুগন্ধির জন্য নির্ভরযোগ্য ঠিকানা "Al-Balagh Shop"
❝বিশুদ্ধতার প্রতিশ্রুতি, আপনার প্রতিদিনের সঙ্গী!❞

02/06/2026

🐄 কুরবানির গোশত তো অনেকের ঘরেই গেছে! 🍲

কথাটা সত্যি। কিন্তু একটা প্রশ্ন করি - মেজবানির সেই ঝাল, মশলাদার, মুখে লেগে থাকা স্বাদটা কয়টা ঘরে পৌঁছেছে? অনেক সময় ভালো গোশত থাকে, পরিশ্রমও কম হয় না।

তারপরও রান্না শেষে মনে হয় - স্বাদটা ঠিক জমলো না! সমস্যা বেশিরভাগ সময় গোশতে নয়, সমস্যা হয় মসলার ভারসাম্যে।

আমরাও পরিবারে বসে খাওয়ার সময় একই সমস্যার মুখোমুখি হয়েছি। তাই এমন একটি মেজবানি মসলা নিয়ে এসেছি, যা শুধু ঝাল বাড়ায় না, বরং রান্নায় এনে দেয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির পরিচিত স্বাদ ও ঘ্রাণ।

❐ বাছাইকৃত প্রাকৃতিক উপাদান
❐ ঐতিহ্যবাহী রেসিপিতে প্রস্তুত
❐ রান্না সহজ, স্বাদ অসাধারণ
❐ গরু, খাসি ও বিভিন্ন মাংসের রান্নার জন্য উপযোগী
☞ আমাদের লক্ষ্য শুধু মসলা বিক্রি করা নয়।

আমরা চাই, আপনার পরিবারের খাবারের টেবিলে বসে কেউ যেন বলে - আজকের রান্নাটা সত্যিই অন্যরকম হয়েছে!

📩 মেজবানির আসল স্বাদ ঘরে আনতে আজই অর্ডার করুন।

নাসাব মেজবানি মসলা
গোশত সবার ঘরেই যায়, মেজবানির স্বাদ সবার ঘরে যায় না। ❤️

27/05/2026

🌙 পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা 🌙

একটি পরিবার, কয়েকটি উদ্যোগ লক্ষ্য একটাই।
মানুষের উপকার, বিশ্বাসের সম্পর্ক আর বারাকাহময় একটি আগামী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনি ও আপনার পরিবারের সকলের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও দু'আ।

আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন,
এবং ত্যাগের প্রকৃত শিক্ষা অন্তরে ধারণ করার তাওফীক দান করুন।

ঈদ মোবারক 🌸

Al-Balagh Shop × Al-Balagh Mart × Al-Balagh Creation

22/05/2026

ঈদের আগে অর্ডার দেরি করলে…
আপনার পণ্য ঈদের পরে পৌঁছাতে পারে।
তাই সময় থাকতে অর্ডার কনফার্ম করুন।

🗓️ শেষ সময়:
আজ ২৩/০৫/২০২৬ (শনিবার) ⏰ বিকেল ৩টার মধ্যে

Al-Balagh এ পাচ্ছেন —
✔️ ভালোমানের আতর
✔️ মেজবানি মসলা
✔️ ইসলামিক লাইফস্টাইল প্রোডাক্ট

চট্টগ্রামসহ সারাদেশে ডেলিভারি 🚚 fans

আজই ইনবক্স করুন অথবা কল করুন: 📞 +880 01634-362299

22/05/2026

কোরবানির ঈদে গরুর রেজালা, খাসির কোরমা, কাচ্চি - সবই তো রান্না করেন। কিন্তু খাওয়ার সময় কি কখনো মনে হয় মেজবান বাড়ি বা বিয়েবাড়ির সেই শাহী ঘ্রাণটা কেন যেনো আসতেছে না?

মাংস ভালো, রান্নাও ভালো-- তবুও সেই “ওয়াও” ফিলটা মিসিং! কারণ, আসল ম্যাজিকটা লুকিয়ে থাকে মসলার ব্যালেন্সে। সেই সমস্যার সহজ সমাধান হতে পারে - মাত্র ১ চা চামচ “নাসাব মেজবানি মসলা”

লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, জিরা, জায়ফল, জৈয়ত্রীসহ প্রায় ২৫ রকমের দেশী-বিদেশী ও দুষ্প্রাপ্য মসলার সংমিশ্রণে তৈরি এই স্পেশাল ব্লেন্ড রান্নায় এনে দেয় মেজবান বাড়ির সেই পরিচিত ঘ্রাণ ও রিচ টেস্ট।

যা পাচ্ছেন —
✅ রান্নায় রিচ ও গভীর ফ্লেভার
✅ খাবারের ঘ্রাণ বাড়াতে সহায়ক
✅ পরিবারের ছোট-বড় সবার পছন্দের স্বাদ
✅ ঝোল ও মাংসের টেস্টকে করে আরও ব্যালেন্সড
✅ গরু, খাসি, কাচ্চি, রেজালা- সব রান্নার জন্য পারফেক্ট

🎁 ঈদ স্পেশাল অফার
২০০ গ্রাম নাসাব মেজবানি মসলা
এর সাথে ২৫০গ্রাম ডিশ ওয়াশ একদম ফ্রি!

💚 রিপিট কাস্টমারদের জন্য থাকছে অতিরিক্ত ৫% ছাড়।

⏳ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা:
কুরিয়ার বন্ধ হওয়ার আর মাত্র ২/১ দিন বাকি।
ঈদের আগেই হাতে পেতে চাইলে এখনই অর্ডার কনফার্ম করুন।

অর্ডার করতে এখনই ওয়াটস্যাপে মেসেজ করুন।

Al-Balagh Mart
Daily Purity- with the Sunnah
01634-362299 (Call/WhatsApp)
Our Official Group Al-Balagh Family
Alkaran Mosjid-E Baitur Rahmat, Kotwali, CTG.

Photos from Al-Balagh Mart's post 21/05/2026

কুরবানির মাংস সবাই রান্না করে, কিন্তু সবাই কি আসল মেজবানি’ স্বাদ আনতে পারে?

কুরবানির ঈদ মানেই - পরিবার, মেহমান, দাওয়াত আর জমজমাট রান্না। কিন্তু একটা জায়গায় এসেই অনেকের মন খারাপ হয়ে যায়। মাংস ভালো হয়, রান্নাও হয়। কিন্তু সেই চট্টগ্রামের আসল মেজবানি স্বাদটা আর আসে না।

কারো রান্নায় ঝাঁঝ বেশি, কারো রান্নায় ঘ্রাণ কম, আবার অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা রান্না করেও মাংসে সেই ওয়াও ফিলটা আসে না। আর তখনই মনে হয় - ইশ! যদি রেস্টুরেন্টের মতো টেস্টটা ঘরেই আনা যেত! সেই সমস্যার সহজ সমাধান হিসেবেই
আমরা এনেছি Al-Balagh এর নাসাব মেজবানি মসলা।

এটা শুধু একটা মসলা না, বরং এমনভাবে ব্লেন্ড করা হয়েছে যেন - আপনার ঘরোয়া রান্নাতেও আসে আসল চট্টগ্রামের মেজবানি ফিল ❤️

💥 কেন মানুষ বারবার নিচ্ছেন?
✅ ঝাঁঝ, ঘ্রাণ ও টেস্টের ব্যালেন্স একদম মানানসই।
✅ গরু, খাসি, ভুনা, ঝোল - সব রান্নার জন্য পারফেক্ট।
✅ নতুন রাঁধুনিরাও সহজে অসাধারণ টেস্ট আনতে পারবেন।
✅ পরিবার ও মেহমান, সবাই খেয়ে প্রশংসা করবেই ইনশাআল্লাহ।

🎁 ঈদ স্পেশাল অফার -- ২০০ গ্রাম নাসাব মেজবানি মসলার সাথে পাচ্ছেন ২৫০ গ্রাম ডিশওয়াশ ফ্রি! আর যারা আগেও আমাদের থেকে নিয়েছেন - তাদের জন্য রয়েছে Extra 5% Repeat Customer Discount

আমরা শুধু পণ্য বিক্রি করতে চাই না, আমরা চাই আপনার দাওয়াতে মেহমান খাওয়ার পর বলুকঃ ভাই, রান্নাটা সত্যি অসাধারণ হয়েছে! কারণ একটা ভালো রান্না শুধু পেট ভরায় না। মানুষের মনও জিতে নেয়।

Al-Balagh Mart
Daily Purity- with the Sunnah
01634-362299 (Call/WhatsApp)
Our Official Group Al-Balagh Family
Alkaran Mosjid-E Baitur Rahmat, Kotwali, CTG.

Al-Balagh এ পেয়ে যাবেন - সৌদি, দুবাই, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইন্ডিয়া সহ বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি (আতর), ইসলামিক পণ্য সামগ্রী, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী মসলা, হেয়ার সলিউশন প্যাক এবং কিছু গুরুত্বপূর্ণ ভেষজ পণ্য।

বিঃদ্রঃ কেউ চাইলে আমাদের কাছ থেকে স্বল্প পরিসরে পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। 📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন।

Photos from Al-Balagh Mart's post 20/05/2026

এখন মাত্র ২০০গ্রাম নাসাব মেজবানি মসলা কিনলেই পাচ্ছেন ২৫০গ্রাম ডিসওয়াশ একদম ফ্রি! 🎁

কুরবানির রান্না যেন শুধু “মাংস” না হয়। ঘ্রাণেই মানুষ বুঝুক - আজকে কিছু স্পেশাল রান্না হয়েছে!

ভাই! একটা বাস্তব কথা বলি, কুরবানির দিন ফ্রিজে মাংস সবারই থাকে। কিন্তু সবার রান্নায় সেই “মেজবানি টাইপ” স্বাদ আসে না। অনেকেই তখন ভাবেন - এত কষ্ট করে রান্না করলাম। কিন্তু ঘ্রাণটা ঠিক জমলো না কেন? অথবা মাংস ভালো ছিল, কিন্তু মসলাটা মনে হয় ঠিক ছিল না। সেখান থেকেই নাসাব মেজবানি মসলার যাত্রা।

আমরা শুধু একটা মসলা বিক্রি করতে চাই না। চাই, আপনার বাসার রান্না খেয়ে মানুষ বলুক ওফ! এই রান্নার স্বাদ তো আলাদা।

✔️ রান্নায় আনে দাওয়াতের মতো ফিল।
✔️ সাথে পাচ্ছেন ২৫০গ্রাম ডিসওয়াশ ফ্রি 🎁.
✔️ ঝাঁঝ, ঘ্রাণ ও মসলার ব্যালেন্স একদম জমজমাট।
✔️ গরু, খাসি, কালাভুনা, মেজবানি - সব রান্নায় মানানসই।

মানে- শেষ মুহূর্তে অর্ডার করতে গিয়ে ভাই, কুরিয়ার তো বন্ধ! এই আফসোসে পড়তে চাইলে অপেক্ষা করতে পারেন। কারণ, প্রতি বছরই অনেকেই শেষ সময়ে এসে বলেন: ভাই, একটু আগে পোস্টটা দেখলে ভালো হতো।

বিশেষ করে দোকানদার ও পাইকারী ভাইদের জন্য বলছি, কুরবানির আগে মানুষ সবচেয়ে বেশি খোঁজে ভালো মসলা। যদি তখন কাস্টমারকে “নাই” বলতে হয়, তাহলে শুধু একটা সেল না, একজন নিয়মিত কাস্টমারও হারাতে পারেন।

⚠️ গুরুত্বপূর্ণ আপডেট:
📅 কুরবানী: ২৮শে মে ২০২৬
🚚 সারা বাংলাদেশ কুরিয়ারের শেষ সময়: ২৩শে মে ২০২৬
আজ ২০শে মে, সেই হিসেবে হাতে সময় আছে মাত্র ২-৩দিন।

📦 ডেলিভারি চার্জ:
📍 চট্টগ্রাম সিটির ভিতরে - ৭০৳ | চট্টগ্রাম সিটির বাইরে - ১১০৳

আমরা চেষ্টা করছি, আপনার কুরবানির রান্নাটা যেন সত্যিই “মনে রাখার মতো” হয়। 😊

অর্ডার করতে এখনই ওয়াটস্যাপে মেসেজ করুন।

Al-Balagh Mart
Daily Purity- with the Sunnah
01634-362299 (Call/WhatsApp)
Our Official Group Al-Balagh Family
Alkaran Mosjid-E Baitur Rahmat, Kotwali, CTG.

Photos from Al-Balagh Mart's post 18/05/2026

🍖 কুরবানির মাংসের আসল স্বাদ আনতে প্রস্তুত তো?
⏳ ঈদের আগে ডেলিভারির সময় খুবই সীমিত - এখনই অর্ডার কনফার্ম করুন!

🌶️ Al-Balagh Mart এর জনপ্রিয় নাসাব মেজবানি মসলা ✨

যারা একবার নিয়েছেন, তাদের অনেকেই আবার রিপিট অর্ডার করছেন, আলহামদুলিল্লাহ। আর সেই ভালোবাসার কৃতজ্ঞতায়, রিপিট কাস্টমারদের জন্য ২০০ গ্রাম জারে থাকছে বিশেষ ৫% ছাড়!

✅ ঝামেলা কম, রান্না সহজ
✅ পরিষ্কার-পরিচ্ছন্ন ও যত্নসহকারে প্রস্তুত
✅ ঘরের রান্নায় আনবে আসল মেজবানি স্বাদ
✅ পরিবার ও মেহমান সবাই পছন্দ করবে ইনশা-আল্লাহ
কুরবানির সময় রান্নাঘরের ব্যস্ততায় বিশ্বস্ত একটা মসলা সত্যিই অনেক স্বস্তি দেয়।

📌 স্টক ও ডেলিভারি সময় সীমিত
📦 ঈদের আগে পেতে দ্রুত অর্ডার করুন

অর্ডার করতে ইনবক্স করুন এখনই।
📞 01634-362299
🌐 albalaghshop.com

Photos from Al-Balagh Mart's post 18/05/2026

আজ সন্ধ্যায় চাঁদ উঠলেই শুরু হয়ে যাবে খুব মর্যাদার মাস, জিলহজ্জ। অনেকেই জানি, রোজার মাসের শেষ দশরাত বছরের সেরা ১০ রাত হিসাবে স্বীকৃত৷ আচ্ছা, তাহলে সেরা ১০ দিন কোনগুলো? এইযে, জিলহজ্জ মাসের প্রথম দশদিন! হাদিসে এসেছে, জিলহজ্জের শুরুর দশদিনের আমল আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে সবচাইতে পছন্দের ❤️

এই দশটাদিন তাই নেক আমল, ফরজ ও নফল নামাজ, প্রচুর কুরআন তেলাওয়াত, দান সদকা, (প্রথম ৯দিন) নফল রোজার পাশাপাশি আরেকটা সুন্নাহ আমরা মিস করবোনা ইনশাআল্লাহ।

সেটা কী? কুরবানি দেই বা না দেই, "জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে কুরবানির দিন পর্যন্ত আমরা আমাদের নখ, চুল, গোঁফ, শরীরের যেকোন ধরণের লোম -- কোনোটাই কাটবো ছাটবো না"।

তাতে লাভ কী হবে? পশু কুরবানির নিয়ত থাকলে রাসূল (সাঃ) এর একটা নির্দেশ মেনে চললাম ; আর যদি আমার কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, আল্লাহ চাহে তো এই ছোট্ট কাজটাই পরিপূর্ণ কুরবানি হিসাবে গণ্য হবে। সুবহানআল্লাহ!

অতএব, যাদের এগুলো বড়সড় হয়ে আছে, নতুন চাঁদ উঠার আগে আজকেই কেটে/ছেটে/উপড়ে ফেলি ঝটপট। যেন পরিষ্কার শরীর ও পরিচ্ছন্ন মন নিয়ে ঝাপ দিতে পারি আমলের সাগরে, যেন ঈদের দিন নিজকে আবারো ক্লিন করে কুরবানির সওয়াব ঝুলিতে ভরতে পারি!

→ উম্মে সালামাহ (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ "তোমাদের মধ্যে যারা কুরবানী দেওয়ার ইচ্ছা রাখে, তারা যেন জিলহাজ্জ মাসের চাঁদ ওঠার পর হতে কুরবানী সম্পন্ন করা পর্যন্ত স্ব স্ব চুল ও নখ কর্তন করা হতে বিরত থাকে।" [মুসলিম, মিশকাতঃ১৪৫৯]

→ আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “আমি কুরবানীর দিনকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করার জন্য আদিষ্ট হয়েছি। আল্লাহ উক্ত দিনটিকে এই উম্মতের জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। এক ব্যক্তি জিজ্ঞাসা করলোঃ ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ! আমি যদি একটি মাদী মানীহা (উটনী) ব্যতীত অন্য কোন পশু কুরবানীর জন্য না পাই, তাহলে আপনি কি (আমাকে) অনুমতি দিবেন যে, আমি উক্ত মাদী মানীহাকেই কুরবানী করবো।

জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ না ! তুমি উক্ত পশুটিকে কুরবানী করবে না। বরং তুমি কুরবানীর দিনে তোমার (মাথার) চুল ও হাত-পায়ের নখ কাটবে। তোমার গোঁফ খাটো করবে এবং তোমার নাভির নিচের চুল কাটবে। এটাই আল্লাহর নিকট তোমার পূর্ণ কুরবানী (অর্থাৎ এর দ্বারা তুমি আল্লাহ পাকের নিকট কুরবানীর পূর্ণ সাওয়াব পাবে)।” [মুসনাদে আহমদ- ৬৫৭৫, ইবনে হিববান- ৭৭৩,আবু দাউদ-২৭৮৯, নাসায়ী- ৪৩৬৫]

Photos from Al-Balagh Mart's post 17/05/2026

অনেকেই একবার কিনে আবার খোঁজ নেয় না। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনাদের অনেকেই আবার ফিরে এসে বলছেন - ভাই, আগের মতোই আরেকটা মশলা দেন। সত্যি বলতে, এই বিশ্বাসটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।

কারণ আমরা জানি - একটা পরিবারের রান্নাঘরে জায়গা পাওয়া সহজ না। বিশেষ করে মসলার ক্ষেত্রে মানুষ স্বাদ, ঘ্রাণ, মান আর নিরাপত্তা, সবকিছু নিয়েই চিন্তা করে।

আর সেই বিশ্বাসের জায়গা থেকেই আমাদের প্রিয় রিপিট কাস্টমারদের জন্য থাকছে বিশেষ ৫% ছাড়।

#নাসাব_মেজবানি_মশলা তৈরি হয়
• ২৫টিরও বেশি দেশি-বিদেশি সুগন্ধি মসলার সমন্বয়ে।
• প্রতিটি উপাদান বাছাই, পরিষ্কার, হালকা ভাজা ও সঠিক অনুপাতে ব্লেন্ড করা হয় — যেন প্রতিটি রান্নায় আসে ঘরের মতো স্বাদ, মেজবানির মতো ঘ্রাণ।

✔ কেমিক্যালমুক্ত
✔ পরিষ্কার-পরিচ্ছন্নভাবে প্রস্তুত
✔ গরু, খাসি, মুরগি, কালাভুনা, রেজালা — সব রান্নার জন্য উপযোগী
✔ সময় বাঁচায়, রান্নাকে করে সহজ

আপনারা পাশে আছেন বলেই, আমরা প্রতিনিয়ত আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। রিপিট কাস্টমারদের জন্য ভালোবাসার ছোট্ট উপহার - বিশেষ ৫% ছাড়।

ইনবক্স করুন অথবা অর্ডার কনফার্ম করুন আজই।

Al-Balagh Mart
Daily Purity- with the Sunnah
01634-362299 (Call/WhatsApp)
Our Official Group Al-Balagh Family
Alkaran Mosjid-E Baitur Rahmat, Kotwali, CTG.

Photos from Al-Balagh Mart's post 13/05/2026

একটা সময় এমন ছিল যে, মেজবানী মসলা গুলো তৈরী করে শুধুমাত্র পরিচিত কয়েকজনের কাছে পৌঁছে দিতাম। তখন কেউ কেউ বলতো ভাই - এই মসলাতে ঘরোয়া একটা স্বাদ পাওয়া যায়। আবার কেউ কেউ রান্না শেষে ফোন দিয়ে বলতো “এই মসলায় মেজবানীর স্বাদ পাওয়া যায়, আলহামদুলিল্লাহ।

সেই সময়কার ছোট ছোট কথাগুলোই আমাদেরকে সাহস যোগাতো। দিন-রাত কষ্ট করে মসলা ব্লেন্ড করা, সঠিক অনুপাতে দেশি-বিদেশি মসলা মেশানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সবকিছুর পেছনে ছিল একটাই ইচ্ছা, “পন্যের মান যেন ঠিক থাকে।”

আজ বাসার পাশের একটা দোকানের শেলফে যখন নিজেদের মেজবানী মসলা সাজানো দেখি, তখন মনে হয়- আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে স্বপ্নগুলোও জায়গা করে নিচ্ছে।

এটা হয়তো খুব বড় কিছু না। কিন্তু একজন ছোট উদ্যোক্তার জন্য নিজেদের পণ্য অন্য দোকানে দেখতে পাওয়া- এই অনুভূতিটা সত্যিই অন্যরকম।

দু'আ রাখবেন, যেন সততা আর মান ঠিক রেখে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি।

📣 #কুরবানী ঈদ কম্বো অফার আসতেছে, সাথেই থাকুন। জাযাকাল্লাহ খাইরান।
🛒 অর্ডার করতে দেরি করবেন না! আমাদের স্টকে সীমিত, তাই দ্রুত অর্ডার করুন।

Al-Balagh Mart
Daily Purity- with the Sunnah
01634-362299 (Call/WhatsApp)
Our Official Group Al-Balagh Family
Alkaran Mosjid-E Baitur Rahmat, Kotwali, CTG.

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

Alkaran Baitur Rahmat Jame Masjid, Alkaran Roads, Kotwali
Chittagong
4000