bk bitan

bk bitan

Share

healthcare, physiotherapist

14/04/2026

"You aren't just getting older; you're becoming a vintage masterpiece. I'm just honored to be the one admiring the art."

10/01/2026
মনকে শক্ত করে ধর্য্য ধরো জিত তোমারই হবে | Sri Krishna Bani in Bengali | Life Changing Krishna Vani 16/12/2025

মনকে শক্ত করে ধর্য্য ধরো জিত তোমারই হবে | Sri Krishna Bani in Bengali | Life Changing Krishna Vani মনকে শক্ত করে ধর্য্য ধরো জিত তোমারই হবে | Sri Krishna Bani in Bengali | Life Changing Krishna Vani | Krishna Vani Bangla | Gita Bani Bangla | Bangla Krishna ...

Photos from bk bitan's post 29/11/2025

দৃষ্টি আকর্ষণ :
বৃহস্পতিবার বিকেলে আমার মানিব্যাগ সহ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ( মোটরসাইকেল রেজিষ্ট্রেশন স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন, ড্রাইভিং লাইসেন্স, NID ও কিছু টাকা, চান্দ গাও সি এন্ড বি মোড় এলাকায় হারিয়ে গেছে। কোন সদয় ব্যাক্তি পেয়ে থাকলে আমাকে ০১৮১২৭৩৫২০০, এই মোবাইল নং এ ফোন দিলে উপকৃত হবো এবং উক্ত ব্যাক্তিকে সম্মানিত ও পুরস্কৃত করবো। লাইসেন্স গুলো খুবই জরুরি।

15/11/2025

Good afternoon

03/11/2025

আমি কোথায়?
উত্তর: বাংলাদেশে।

বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।

এশিয়া কোথায়?
উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।

পৃথিবী কোথায়?
উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ।

সৌরজগত কোথায়?
উত্তর: এটি অবস্থিত মিল্কিওয়ে (Milky Way) গ্যালাক্সির এক প্রান্তে, 'Orion Arm' নামক অঞ্চলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা রয়েছে।

মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এটি "লোকাল গ্রুপ" নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে (galaxy group) অবস্থিত, যেখানে আরও ৫০টির মতো গ্যালাক্সি আছে।

লোকাল গ্রুপ কোথায়?
উত্তর: এটি অবস্থিত "ভিরগো সুপারক্লাস্টার"-এর একটি অংশ হিসেবে, যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত।

ভিরগো সুপারক্লাস্টার কোথায়?
উত্তর: এটি "লেনিয়া কিয়া সুপারক্লাস্টার" (Laniakea Supercluster)-এর একটি শাখা, যার ব্যাস প্রায় ৫২০ মিলিয়ন আলোকবর্ষ!

তাহলে এই সুবিশাল গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার—সবই কি মহাবিশ্ব?
উত্তর: মোটেই না। এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিজ্ঞান বলছে, আমরা পুরো মহাবিশ্বের মাত্র ৪-৫% বুঝতে পেরেছি। বাকি ৯৫% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি—যা এখনো রহস্যের অন্ধকারে আচ্ছন্ন।

ভাবুন তো!
আমি, একটি মানুষ, একটি দেশ, একটি মহাদেশ, একটি গ্রহ, একটি তারামণ্ডল, একটি গ্যালাক্সি, একটি ক্লাস্টার, একটি সুপারক্লাস্টার... এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে এক বিন্দু!

এই অসীম বিস্তারের মাঝে আমার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র আমি যদি চিন্তা করি.....
©

20/10/2025

এবারের শিক্ষক আন্দোলন শিক্ষক বিদ্বেষী আমলাতন্ত্রকে ভাবিয়ে তুলেছে।
এই আন্দোলন শুধুমাত্র কিছু আর্থিক বা পেশাগত দাবি আদায়ের সংগ্রাম নয় বরং এটি একটি যুগান্তকারী প্রতিবাদ।
যা দীর্ঘদিন ধরে জমে থাকা অবহেলা, বৈষম্য ও শিক্ষক-বিদ্বেষী নীতির বিরুদ্ধে এক গর্জন তুলেছে। বহু বছর ধরে শিক্ষকদের প্রতি রাষ্ট্রীয় অযত্ন ও আমলাতান্ত্রিক নির্লজ্জ উদাসীনতা যেন শিক্ষাব্যবস্থার মূল প্রাণশক্তিকে নিঃশেষ করে দিচ্ছিল। কিন্তু এবারের আপামর এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলন প্রমাণ করেছে-শিক্ষকেরা নীরব দর্শক নন; তাঁরা জাতির বিবেক,যাঁরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে ওঠতে জানেন।

এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকসমাজ দেখিয়ে দিয়েছে যে,শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত ভিত্তি কাগজে-কলমে নয় বরং শিক্ষকের আত্মমর্যাদা, নৈতিক শক্তি ও ন্যায্য অধিকার রক্ষার মধ্যে নিহিত। আমলাতন্ত্রের পৈশাচিক জটিলতা ও ক্ষমতার অপব্যবহার যেখানে শিক্ষকদের অবদমন করছিল।
এ আন্দোলন শুধু রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের জন্যই নয় বরং গোটা সমাজের জন্য এক জাগরণবার্তা।

যেমন আমেরিকার প্রখ্যাত শিক্ষাবিদ John Dewey বলেন- “If we teach today’s students as we taught yesterday’s, we rob them of tomorrow.” অর্থাৎ আজকের শিক্ষক আন্দোলন সেই “tomorrow” কে বাঁচানোর ই সংগ্রাম।
আর নেলসন ম্যান্ডেলার সেই অমর বাণী- “Education is the most powerful weapon which you can use to change the world.”

এই আন্দোলন প্রমাণ করেছে-শিক্ষকরা যখন জেগে ওঠেন তখন অন্যায়,অবহেলা ও আমলাতন্ত্রের শেকল ভেঙে নতুন শিক্ষাব্যবস্থাও সূচিত হওয়ার সম্ভাবনা জেগে ওঠতে পারে। এটি কেবল একটি আন্দোলন নয়; এটি এক দিকনির্দেশনা- শিক্ষক মর্যাদা,ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এক নতুন অধ্যায়।

✍️ মোহাম্মদ গোলাম সাদেক

28/09/2025

দীর্ঘ 27 বছর জেল খাটা নেলসন ম্যান্ডেলা সূর্য কি জিনিস উনি চোখে দেখেনি,
অতঃপর
👉👉👉নেলসন ম্যান্ডেলা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর
একদিন তাঁর কয়েকজন সহকর্মীকে বললেন-

চলো আজ শহর দেখি। চার দেয়ালের ভিতর বন্দি জীবনের দীর্ঘ সময় কাটানোর পর নিজের শহরটি কেমন হয়েছে। নিজ চোখে না দেখলেই নয়।

সহকর্মীদের সাথে নিয়ে নেলসন ম্যান্ডেলা শহরের অলি-গলি হাঁটলেন। খুব ক্ষুধা লাগার পর ম্যান্ডেলা বললেন-

সামনের মোড়ে যদি কোনো রেস্তোরাঁ থাকে,
সেখানেই খেয়ে নিতে চাই।ওরা তো অবাক!
বুঝতে পেরে ম্যান্ডেলা বললেন, অবাক হওয়ার কিছুই নাই; ক্ষুধা লেগেছে, খাবো। কয়েদখানার বিভৎস খাবার খেয়েও যেহেতু মরিনি, তাই এতো সহজে মরবো না।

সবাই মিলে টেবিলে খেতে বসেছেন।

অল্পদূরে আরেকজন ভদ্রলোক বসে আছেন, বেশ বয়ষ্ক। হোটেলের ওয়েটারকে ম্যান্ডেলা বললেন-
একটা চেয়ার এনে আমার পাশে রাখো এবং
ওনাকে বলো- আমার টেবিলে বসে খেতে।

ভদ্রলোক আসলেন। এসে আমার পাশের চেয়ারটায় বসলেন।

খেতে খেতে আমরা গল্প করছি। কিন্তু পাশে বসা লোকটি কিছুই খেতে পারছেন না। ওনার হাত কাঁপছে। চামচ থেকে খাবার প্লেটে পড়ে যাচ্ছে।

ম্যান্ডেলার সহকর্মীদের একজন বললেন-
আপনি মনে হয় অসুস্থ।
লোকটি চুপচাপ রইলো। কিছুই বললো না।

ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে খাবার খাইয়ে দিলেন এবং ওয়েটারকে ডেকে বললেন-
ওনার খাবার বিলটাও আমরা পরিশোধ করবো।

খাবার শেষে সেই বয়স্ক ভদ্রলোক বিদায় নেয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু সবাই অবাক চোখে দেখলো-
লোকটি ভালো করে দাঁড়াতে বা হাঁটতে পারছেন না। শরীরের কাঁপুনি ক্রমবর্ধমান!

ম্যান্ডেলা নিজ হাতে ওনাকে উঠে দাঁড়াতে সাহায্য করলেন এবং সহকর্মীদের একজনকে ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে বললেন।

সহকর্মীদের মধ্যে আরেকজন বললেন- এতো অসুস্থ শরীর নিয়ে উনি বাড়ী পৌঁছাতে পারবেন তো!

এই সময় ম্যান্ডেলা বলতে শুরু করলেন-

উনি অসুস্থ না।
আমি জেলের যে সেলে বন্দি ছিলাম উনি ছিলেন সেই সেলের গার্ড।
প্রচন্ড মার খেয়ে আমার খুব তৃষ্না পেতো।
পিপাসায় কাতর আমি যতবার পানি পানি বলে আর্তনাদ করতাম, ততবার উনি আমার সমস্ত শরীরে প্রসাব করে দিতেন।

আজ আমি দেশের প্রেসিডেন্ট।
সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হওয়ার পর আমি ওনাকে আমার টেবিলে একসাথে খাওয়ার জন্য আমন্ত্রণ করেছি!
তাই সেই সব দিনগুলোর কথা মনে করে উনি খুব ভয় পেয়েছেন।

কিন্তু ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষকে শাস্তি দেয়া তো আমার আদর্শের পরিপন্থী।
এটা আমার জীবনের এথিকসের অংশ নয়।
তাই শাস্তি পাওয়ার পরিবর্তে উনি ভালোবাসা পেয়েছেন।

আমার মুখে/শরীরে উনি প্রসাব করেছেন।
ওনার মুখে আমি খাবার তুলে দিয়েছি।
আমি আপনাদের যেমন প্রেসিডেন্ট, তেমনি ওনারও প্রেসিডেন্ট।

প্রতিটি নাগরিককে সম্মান জানানো আমার নৈতিক দায়িত্ব।

তোমরা মনে রেখো-
শুধুমাত্র প্রতিশোধ নেয়ার মানসিকতা'ই একটি তৈরী রাস্ট্রকে ধ্বংস করে দিতে পারে।
আর সহনশীলতার মানসিকতা একটি ধ্বংস রাস্ট্রকে তৈরী করতে পারে।
(সংগৃহীত)

Copypast

Want your business to be the top-listed Beauty Salon in Chittagong?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

117 Momin Road, Jamal Khan
Chittagong
4000