Silent Horizons
Writing...
05/06/2026
সাগরের পানি লবণাক্ত,
সেইটা জানার জন্য যেমন সাগরের সব পানি পান করার প্রয়োজন হয় না !
তেমনি জীবনসঙ্গী কেমন সেইটা জানার জন্য নিজের পুরোটা জীবন নষ্ট করার ও প্রয়োজন হয় না !
( আর দূর থেকে দাঁড়িয়ে, লোকের মনগড়া গল্প শুনে যারা মন্তব্য করেন, তাদের বলছি!!!
“চিনি আর লবণ দেখতে কিন্তু একই রকম” )
🤲🏻দুআ রইলো🤲🏻কোনো মেয়ের জীবন নষ্ট করতে,
যেনো চিনি রূপী লবণ নাহ আসে কারণ সংশোধন এর সুযোগ সবাই পায় না 🤲🏻
05/06/2026
একটা বিষয় খেয়াল করবেন—আমরা এমন এক সময়ে আছি, যেখানে আপনি চুপ থাকলেই মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে। আপনার নীরবতাকে ভদ্রতা ধরে নেওয়া তো দূরের কথা, কিছু মানুষের কাছে সেটাই হয়ে যায় “সুযোগ”।
তখন শুরু হয় নিয়ন্ত্রণ করার চেষ্টা—নানাভাবে চাপ, অযথা কথা, অশোভন ভাষা, আর নিজের সংকীর্ণ মানসিকতা অন্যের উপর চাপিয়ে দেওয়া। যখন তারা বুঝতে পারে তারা সফল হচ্ছে না, তখন সেই আচরণ আরও খারাপ দিকে যায়—মেন্টাল টর্চার, অপমান, এমনকি অকারণে আপনার ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে হস্তক্ষেপ।
মানুষকে কন্ট্রোল করা সহজ নয়—এটা করার জন্য যোগ্যতা লাগে, যা সবার থাকে না। কিন্তু সবচেয়ে সহজ কাজ হলোা অন্যকে বিচার করা, চরিত্র নিয়ে কথা বলা। যারা এসব করে, তারা আসলে নিজের ভেতরের শূন্যতাকেই প্রকাশ করে।
আমি শুধু চাই—আল্লাহ আমাকে এই অসুস্থ পরিবেশ থেকে রক্ষা করুন...
সম্মান খুব মূল্যবান—একবার হারালে তা আর ফিরে পাওয়া যায় না। তাই সম্মান পাওয়ার আগে সম্মান অর্জন করতে হয়, আর সেটাকে ধরে রাখার যোগ্যতাও থাকতে হয়।
শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। হয়তো আপনি সেই শান্তির উপযুক্ত নন, তাই অন্যের জীবনে অশান্তি ছড়ানোর চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হলো—আপনার সেই অধিকারই বা কোথায়????
Click here to claim your Sponsored Listing.
Website
Address
Chittagong
