Fatemas Cozy Life
Maybe it’s slow mornings with coffee, soft blankets, a good book, or just a peaceful mindset.
কেন অসময়ে দেখা...
ঘরের জন্য নতুন কি কি কিনলাম?
18/09/2026
আজ নিয়ে তৃতীয়বার ইবনে সিনা হাসপাতালে আসলাম।
গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ ডাক্তার ১৪ দিনের ওষুধের কোর্স দিয়েছিলেন। অনেক ব্যথা আর কষ্টের মধ্যেও নিয়ম মেনে পুরো কোর্স শেষ করেছি। কিন্তু ব্যথা পুরোপুরি না কমায় আবারও ডাক্তার দেখাতে আসতে হলো। এবার আরও একটি ওষুধের সঙ্গে দিয়েছেন ৭টি পরীক্ষা।
আজ ফজরের নামাজ পড়ে হসপিটালের উদ্দেশে বের হলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত সময়মতো হাসপাতালে পৌঁছাতে পেরেছি।
খালি পেটে প্রথমে রক্ত পরীক্ষা হলো। এরপর গ্লুকোজ খেতে হবে—সেটাও ডাক্তারের সামনে খেতে হবে, যেন তিনি নিশ্চিত হতে পারেন যে ঠিকভাবে পরীক্ষা হচ্ছে। গ্লুকোজ খাওয়ার পর দুই ঘণ্টা হাঁটা যাবে না, এমনকি কথা বলাও যাবে না—তারপর আবার পরীক্ষা।
এর পাশাপাশি ফাস্টিং অবস্থায় লিপিড প্রোফাইলও করতে হবে।হ
এই ১৪ দিনের মধ্যে কতবার যে রক্ত দিয়েছে, সত্যি বলতে হিসাবই রাখিনি। শরীরের অসুস্থতার সঙ্গে বারবার পরীক্ষা, হাসপাতাল, ওষুধ—সব মিলিয়ে সময়টা বেশ কষ্টের যাচ্ছে।
তারপরও আল্লাহর ওপর ভরসা রাখছি।
আল্লাহ যেন আমার সব কষ্ট সহজ করে দেন, পরীক্ষাগুলো ভালো আসে এবং দ্রুত সুস্থতা দান করেন।
সবাই আমার জন্য দোয়া করবেন। 🤲
জীবন ছোট, আসে পাশের টক্সিস মানুষগুলিকে দূরে ঠেলে দিন আর নিজেকে উপভোগ করুন।
একটা সময়ের পর মানুষ আর কিছুই চায় না।
না কারো সময়,
না কারো যত্ন,
না কারো ভালোবাসা।
এটা কি সত্যি?
08/09/2026
ইতালিতে আজমেরি হক বাঁধনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিতে যুক্ত হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করা হয়ে থাকলে, ইতালির আইনি প্রক্রিয়ায় তাদের জবাবদিহির মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি।
কিন্তু প্রশ্ন হলো—এই ঝুঁকির দায় শেষ পর্যন্ত কার?
অনেক প্রবাসী বছরের পর বছর কষ্ট করে, ধারদেনা করে কিংবা শেষ সম্বলটুকু বিক্রি করে বিদেশে পাড়ি জমান। স্বপ্ন থাকে পরিবারকে ভালো রাখবেন, নিজের একটা ভবিষ্যৎ তৈরি করবেন। অথচ রাজনৈতিক আবেগে একটি ভুল সিদ্ধান্ত সেই স্বপ্নকে মুহূর্তেই বিপন্ন করে দিতে পারে।
যাদের জন্য রাস্তায় নেমে ঝামেলায় জড়াচ্ছেন, বিপদে পড়লে তারা আপনার পরিবারের পাশে থাকবে—এর নিশ্চয়তা কোথায়? মামলা, জেল, কাজ হারানো কিংবা দেশে ফেরত যাওয়ার পরিস্থিতি তৈরি হলে ক্ষতিটা আপনাকেই বহন করতে হবে।
নেতাদের জীবন থেমে থাকবে না। কিন্তু আপনার জীবনের একটি ভুল সিদ্ধান্ত আপনার পরিবারকে বছরের পর বছর ভোগাতে পারে।
তাই রাজনীতি করুন, মত প্রকাশ করুন—কিন্তু নিজের ভবিষ্যৎ আর পরিবারের নিরাপত্তা বিসর্জন দিয়ে নয়।
#আজমেরিহকবাঁধন
"নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে"
04/09/2026
গতকাল রাতে শরীরটা ভালো লাগছিল, তাই মনও ভালো ছিল। যত্ন করে রান্না করলাম—লাউ দিয়ে রুই, বরবটি দিয়ে চিংড়ি ভাজি আর টমেটো দিয়ে বোয়ালের ঝোল। ভাবছিলাম, আজ একটু স্বাভাবিকভাবে খেতে পারব।
কিন্তু ভোরে তীব্র পেটব্যথায় ঘুম ভেঙে গেল। ব্যথায় উঠতে পারছিলাম না, কান্না চলে আসছিল। বেলা একটা পর্যন্ত একই অবস্থা।
সকাল ১০টার দিকে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে আমাকে কাঁদতে দেখে নিজের ক্লান্তি-ক্ষুধা ভুলে পাশে বসে রইল। বারবার খোঁজ নিল, ব্যথা কমেছে কি না। কিছু না বলেও তার চোখের চিন্তা বুঝতে পারছিলাম।
জোহরের নামাজের পর খুব দুর্বল শরীরে নিজের জন্য আপেল, দুধ আর খেজুর দিয়ে ওটস বানালাম। দুজনে মিলে সেটাই খেলাম।
গত রাতে এত আয়োজন করে রান্না করা খাবার খাওয়া হলো না। অথচ আজ এক বাটি সাদামাটা ওটসই মনে হলো সবচেয়ে আপন ও তৃপ্তির।
অসুস্থতার সময়ই বোঝা যায়, আপন মানুষটা কতটা আপন। আমার কষ্টে হাজবেন্ডের অস্থিরতা, বারবার খোঁজ নেওয়া আর পাশে বসে থাকা—এসবই আমার কাছে বড় ভালোবাসা।
আলহামদুলিল্লাহ, এমন একজন মানুষ পাশে আছে—যার কাছে আমার কান্না বিরক্তি নয়, বরং যত্ন নেওয়ার কারণ। ❤️🩹
স্বামী-স্ত্রীর ভালোবাসা সবসময় দামি উপহার বা ঘোরাঘুরিতে নয়—
একজন কাঁদলে আরেকজন চুপচাপ পাশে বসে থাকার মধ্যেই তার সবচেয়ে সুন্দর প্রকাশ।
02/09/2026
ওয়ার্ডরোবের সামনের জায়গাটা একসময় খালি ছিল না—সেখানে আমার একটা গাছ ছিল। গাছটাকে আজ বারান্দায় নিয়ে গেলাম। 🌿
প্রকৃতি বোধহয় শূন্যতা একদম পছন্দ করে না—একটা জায়গা খালি হতেই কিছু না কিছু দিয়ে তাকে পূর্ণ করে দেয়। তাই আজ সেই জায়গাটায় জায়গা হলো আমার ঔষধের ঝুড়ির। 😅
আরও কিছু ওষুধ আছে, এই ঝুড়িতে যতটা ধরেছে বাকিগুলো ড্রয়ারে রাখা। সত্যি বলতে, আমি খুব গোছানো ও পরিপাটি থাকতে পছন্দ করি। তাই ঘরের মধ্যে এমনভাবে ওষুধের ঝুড়ি পড়ে থাকা আমার একদমই ভালো লাগে না।
তবুও এটা এখানে রাখলাম—শুধু আমার হাজবেন্ডের সুবিধার জন্য। তার অভিযোগ, আমি ওষুধগুলো কোথায় কোথায় রাখি, সে নাকি খুঁজেই পায় না! 😂
জীবন যতই কষ্টের হোক, শরীর যতই খারাপ থাকুক—দিন শেষে ঘরটা আমার গোছানো চাই। নিজের অগোছালো মনটাকে হয়তো সবসময় গুছিয়ে রাখতে পারি না, কিন্তু ঘরটা অন্তত পরিপাটি করে রাখলে মনে হয়, কিছু একটা তো নিজের নিয়ন্ত্রণে আছে।
ভালোবাসা বোধহয় এমনই—নিজের অসুবিধা হলেও প্রিয় মানুষের সুবিধার জন্য ছোট ছোট জায়গা করে দেওয়া। ❤️
01/09/2026
অসহ্য পেটে ব্যথা নিয়ে আছি।
চিকিৎসা চলছে, তারপরও ব্যথাটা কমছে না। এই যে সামনে ভাতের প্লেট নিয়ে বসে আছি—দুই ঘণ্টা ধরে এক লোকমা, এক লোকমা করে খাচ্ছি। খালি পেটে থাকলেও অশান্তি, আবার খেলেও অশান্তি। শেষ পর্যন্ত ভয়েই খাবার খাওয়া ছেড়ে দিতে ইচ্ছে করে।
একসময় ডায়েট করার সময় শুধু মনে হতো—ইশ, যদি একদিন পেট ভরে ভাত খেতে পারতাম! আজ সেই ভাতের প্লেট সামনে নিয়ে বসে ভাবছি, পৃথিবীতে কত মানুষ একবেলা ভাতের জন্য অপেক্ষা করে, আর আমি পেয়েও ঠিকমতো খেতে পারছি না।
লেখাটা লিখতে লিখতেই কান্না করছি। বাচ্চাদের মতো ভাতটা গোল গোল করে নিজেকে বুঝাচ্ছি—“এই তো, আর দুই লোকমা… তারপর আর খেতে হবে না।”
জীবন আসলে কত সুন্দর, সেটা আমরা সুস্থ না হওয়া পর্যন্ত বুঝতেই পারি না।
তারপরও আমাকে উঠতে হবে। রান্না করতে হবে। ঘরের কাজ শেষ করতে হবে। আমার হাজবেন্ড যথেষ্ট সহযোগিতা করে, তবুও ঘরের রান্না, ঘরের দায়িত্ব—সবকিছু তো থেমে থাকে না।
মাঝে মাঝে সত্যিই মনে হয়—আল্লাহ, সবসময় কেন আমার সাথেই এমন হয়? এক মাস একটু সুস্থ থাকি, পরের দুই মাস যেন তার খেসারত দিতে হয়।
আজ শুধু একটা কথাই মনে হচ্ছে—
সুস্থতার চেয়ে বড় নিয়ামত আর কিছু নেই। আল্লাহ, আমাকে আবার একটু স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দাও। 🤲💔
Website
Address
3500
Alerts
Be the first to know and let us send you an email when Fatemas Cozy Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
