Pitu

Pitu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pitu, Health/Beauty, Lalmai, Comilla.

13/06/2026

একজন আর্জেন্টিনা ভক্ত হিসেবে 🇦🇷

28/05/2026

Eid mobarak ♥

25/05/2026

২৬ মে মাগরিবের পর থেকে ২৭ মে মাগরিব পর্যন্ত (৯ জিলহজ্জ/আরাফার দিন) " আপনি নিজেকে ঘরে বন্দি করে ফেলেন। আরাফার দিন। দোয়া কবুলের দিন। ইচ্ছা মতো দোয়া করতে থাকেন। হালাল যা কিছু আছে সব চান আল্লাহর কাছে। জুতার ফিতাটা হইলেও চান। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আপনার কেউ নাই। আপনার কেউ আছে ভাবতেছেন। কালকে হয়তো সে নাও থাকতে পারে। কাজেই দিল খুলে দোয়া করেন।

আরাফার দিনের দোয়া হচ্ছে সব থেকে বড় দোয়া। দোয়া কবুলের দিন। যার যা ইচ্ছা এই দিনে চেয়ে নেন। এমনো হতে পারে সামনের আরাফায় আপনি নাও থাকতে পারেন।

আর বেশি করে পড়বেন, 'লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া আলা কুল্লি শাইইং ক্বদীর।'

এমন কোনো নবী রাসুল নাই যে এই দোয়াটা পড়ে নাই। এটা হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। নিজের প্রয়োজনীয় কিছু চাওয়ার আগে মাস্ট এই দোয়া ২০-৩০ বার পড়ে নিয়েন। এর বেশি পড়লে আরো ভালো। যত পড়া যায় এই দোয়া।

বাসে থাকেন, রিক্সায় থাকেন যেখানে খুশি থাকেন ওয়াশরুম ব্যতীত, মনে মনে অই দোয়াটা পড়তে থাকবেন।

আরাফার দিনের এই কয়েক ঘন্টা কাজে লাগালে আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আজ থেকে, এখন থেকেই দোয়া শুরু করে দেন..❤️

23/05/2026

কুরআন থেকে নেওয়া ৭টা লাইফ হ্যাকস:

1. “নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
- সূরা আশ-শারহ ৯৪:৬

জীবনের খারাপ সময় স্থায়ী না। আজকের কঠিন সময়ই হয়তো আগামী দিনের শক্তি আর সফলতার কারণ হবে।

2. “আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে।”
- সূরা আর-রা’দ ১৩:১১

লাইফ বদলাতে চাইলে প্রথমে নিজের মাইন্ডসেট, অভ্যাস আর কাজ বদলাতে হবে। Change always starts from within.

3. “আর আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না।”
- সূরা হুদ ১১:১১৫

সবকিছু সাথে সাথে পাওয়া যায় না। ধৈর্য ধরে ভালো কাজ করে গেলে ফল একদিন অবশ্যই আসে।

4. “খাও, পান কর, কিন্তু অপচয় করো না।”
- সূরা আল-আ’রাফ ৭:৩১

শুধু টাকার না, সময়, এনার্জি আর সুযোগের অপচয়ও মানুষকে পিছিয়ে দেয়।

5. “যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।”
- সূরা আল-ইসরা ১৭:৩৬

সব বিষয়ে মতামত দেওয়া জরুরি না। আগে জানুন, বুঝুন, তারপর কথা বলুন।

6. “নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না।”
- সূরা আন-নিসা ৪:৩৬

অহংকার মানুষকে ধীরে ধীরে একা করে দেয়। বিনয় এমন একটা গুণ, যা মানুষকে সত্যিকারের বড় করে তোলে।

7. “আর যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট।”
- সূরা আত-তালাক ৬৫:৩

সবকিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হবে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময়ই সবচেয়ে উত্তম 🤍

19/05/2026

Talukder......
amra o aksmy avabe chobi tulbo😊

18/05/2026

সিদ্ধান্ত নিয়েছি ,
আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব!

ঠিক করেছি, আরেকবার কাউকে খুব করে ভালোবাসবো!

তবে এবার একশো ভাগ সত্যিকারের প্রেম চাই। এবার আমার হোক সেটা কৈশোরের প্রথম প্রেমের মত সরল, সাদা সিধে সামান্য চোখের দেখা, হাতে হাত ছোঁয়ায় জীবন ধন্য হওয়া প্রেম,অথবা যৌবনের নেশা জাগানো মা'তাল করা প্রেম।

আমি চাই এবার আমার একটা গভীর প্রেমের গল্প হোক।রবি ঠাকুর এর অমিত লাবন্য, শরৎচন্দ্রের দেবদাস পার্বতী, সমরেষ এর মাধবী অনিমেষ এর প্রেম কেও ছাপিয়ে যাক, আমার প্রেম কালজয়ী সব প্রেমের উপন্যাসকেও হার মানাক।

আমার প্রেমের গভীরতা, এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাক যোগ্য প্রেমিক পেলে, এবার আমি আলেকজান্দ্রিয়ার ক্লিওপেট্রা হব, স্পারটার হেলেন হব।

প্রেমিক হিসেবে শামস ই তাবরিজ এর মত পা 'গ'ল কাউকে পেলে আমিও এবার জগত সংসার ছেঁ'ড়ে জালালুদ্দিন রুমি হব।

মুখে ভালোবাসি বলা প্রেম অনেক হয়েছে আমি একটা সত্যিকারের প্রেম চাই।আজকাল একটা একশ ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব তৃষ্ণা জাগে।

আজকাল তথাকথিত প্রেমিকদের আ'বেগমাখা প্রেমের কথাও বি'ষ লাগে।

কবি উপন্যাসের নিতাই-য়ের মত দীর্ঘশ্বাস ফেলে বলতে ইচ্ছে করে ভালবেসে মিটলো না আশ, কুলালো না এ জীবনে।
হায়! জীবন এত ছোট ক্যানে,এ ভুবনে?’
ম 'রে যাবার আগে একবার আমি সত্যিই, একটা সত্যিকারের প্রেম চাই!

লেখা : (সংগৃহীত)

(সবাই আমাকে নিয়ে কি ভাবে দেখার জন্য দিলাম ,সত্য মনে করবেন না আবার 😁)

17/05/2026

ঈদ যেন হয় সবার জন্য......

17/05/2026

আমার আমি♥

16/05/2026

আসলেই......

16/05/2026

পছন্দের ছবি ♥

Want your business to be the top-listed Beauty Salon in Comilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Lalmai
Comilla