Positive mind

Positive mind

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Positive mind, নবাবপুর, Cumilla.

04/08/2026

positive mind ✅✅✅

22/07/2026

it's positive mind ✅

15/07/2026

`মৃত্যু হঠাৎ করেই আসে।`

মৃত্যুর যন্ত্রণা যথাযথই আসবে। (হে মানুষ! এটা তা-ই) যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। (সূরা ক্বাফ: ১৯)

অবশেষে যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, 'হে আমার রব! আমাকে আবার (দুনিয়ায়) ফেরত পাঠান, যেন আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম।' কখনোই নয়! (সূরা আল-মুমিনুন: ৯৯-১০০)

*মৃত্যু ছোট-বড় কাউকেই চেনে না। তাই তুমি তাকওয়া (আল্লাহভীতি) অর্জন করো, কারণ তুমি জানো না যখন রাত ঘনিয়ে আসবে, তুমি ফজর পর্যন্ত বেঁচে থাকবে কিনা।*

`কত সুস্থ মানুষ কোনো অসুস্থতা ছাড়াই মৃত্যুবরণ করেছে, আর কত অসুস্থ মানুষ দীর্ঘকাল বেঁচে রয়েছে।`

কত শিশু যাদের দীর্ঘায়ু কামনা করা হয়েছিল, অথচ তাদের দেহকে অন্ধকার কবরে প্রবেশ করানো হয়েছে।

কত কনেকে তার স্বামীর জন্য সাজানো হয়েছিল, অথচ তাদের আত্মা নির্ধারিত সময়ে কবজ করা হয়েছে।

কত যুবক সকাল-সন্ধ্যা পার করে, হাসিখুশি অবস্থায়, অথচ তার অজান্তেই তার কাফনের কাপড় বোনা হয়ে গেছে।

কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে এবং কেউ জানে না কোন্ স্থানে সে মারা যাবে। (সূরা লুকমান: ৩৪)

21/06/2026

★ঘুম থেকে উঠে একজন মুমিনের করণীয়:

✅ *ঘুম থেকে ওঠার দোয়া পড়া*
✅ *মিসওয়াক করা*?
✅ *হাত ধোয়া*
✅ *অজু করা*
✅ *ফজরের সালাত আদায় করা*
✅ *সকাল-সন্ধ্যার যিকির করা*
✅ *কুরআন তিলাওয়াত করা*
✅ *আল্লাহর কাছে দিনের কল্যাণ কামনা করা*

*“যে ব্যক্তি সকাল শুরু করে আল্লাহর স্মরণে, তার দিনও বরকতময় হয়।*” 🌷

21/06/2026

*যেসব কারণে আল্লাহ তায়ালা মানুষের অন্তর থেকে নূর নিয়ে যায়:,*
* *হারাম রিলেশনশিপ*

* *অশ্লীল দৃশ্য (পর্ণোগ্রাফি)*
*
* *হারাম মিউজিক গান বাজনা*

* *হারাম মুভি সিরিজ দেখা যেখানে বেপর্দা নারী, গানবাজনা, অশ্লীল দৃশ্যের ছড়াছড়ি*।

* *দুনিয়াবী বিষয় নিয়ে বেশি চিন্তা করা*।

* *তাওবাহ করার পরেও একই পাপ বার বার করা*

20/06/2026

আমি আমার গায়রাত আর ভালোবাসাকে কখনো এতটা সস্তা হতে দেব না, ইন শা আল্লাহ।
যে সম্পর্কে লজ্জাশীলতা, সম্মান ও নিরাপত্তার কোনো মূল্য নেই, সেই সম্পর্কের চেয়ে মৃত্যু আমার কাছে উত্তম।

আমি এমন জীবন চাই না, যেখানে আমার ভালোবাসার উপর পরের দৃষ্টি পড়ে...

কারণ সত্যিকারের ভালোবাসা তো সেটাই, যেখানে সম্মান, লজ্জাশীলতা ও একে অপরের হিফাজত সবার উপরে থাকে।

আল্লাহ আমাদের সবাইকে পবিত্র ভালোবাসা, লজ্জাশীলতা এবং একে অপরকে হিফাজত করার মতো হৃদয় দান করুন। আমীন।" (positive mind)

09/06/2026

*৬ টি জিনিস করলে শয়তান রেগে যায়❌*

> ১) সময় মতো নামাজ আদায় করলে।
> ২) আল্লাহর কাছে ক্ষমা চাইলে।
> ৩) রাগ নিয়ন্ত্রণ করলে।
> ৪) দৃষ্টি হেফাজত করলে।
> ৫) আল্লাহ কে স্মরণ করলে।
> ৬) যেকোনো পাপের বিষয়ে আন্তরিক ভাবে অনুতাপ্ত হলে।

> positive mind.

09/06/2026

`আল্লাহ তায়ালার ৫ টি মহামৃল্যবান প্রতিশ্রুতি _`

*১। রিজিকের দায়িত্ব আল্লাহর _ [ সুরা হুদ:৬]

*২। কষ্টের পর স্বস্তি আসবে _ [ সুরা আল- ইনশিরাহ:৫-৬]

*৩। সৎ কাজ করলে পুরুষ্কার নিশ্চিত _ [ সুরা আল- নাহল: ৯৭]

*৪। ধৈর্যশীলদের জন্য সীমাহীন প্রতিদান রয়েছে _ [ সুরা আয- যুমার: ১০]

*৫। মুমিনদের চুড়ান্ত পুরুষ্কার জান্নাত_ [ সুরা আল- কাহাফ: ১০৭]

>positive mind.

Want your business to be the top-listed Beauty Salon in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address

নবাবপুর
Cumilla
5243