Flagyl tablets

Flagyl tablets

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Flagyl tablets, Health/Beauty, Cumilla.

দৈনন্দিন জীবনে আমরা সবাই কম বেশি ঔষধ সেবন করে থাকি। কিন্তু আমরা এই ঔষধগুলো,
✓ কেন সেবন করছি?
√কি কাজ করে?
✓ কিভাবে কাজ করে?
✓ ডোজ কি?
✓ পার্শ্বপ্রতিক্রিয়া কি?
এই তথ্যগুলো আমরা অনেকেই জানিনা। একজন সচেতন মানুষ হিসেবে এই তথ্যগুলো জানা আমাদের সবারই প্রয়োজন।

28/01/2026

🚫সতর্কমূলক পোস্ট 👇
নাপা সিরাপ = Paracetamol (অ্যাসিটামিনোফেন)
৩.৫ বছরের বাচ্চা যদি পুরো বোতল/সম্পূর্ণ সিরাপ খেয়ে ফেলে, তাহলে ঝুঁকি আছে, বিশেষ করে লিভারের জন্য।
কী কী সমস্যা হতে পারে?
প্রথম ২৪ ঘণ্টায় অনেক সময় লক্ষণ স্পষ্ট নাও হতে পারে, এটাই সবচেয়ে বিপজ্জনক।
সম্ভাব্য লক্ষণগুলো:
🤢 বমি বা বমি ভাব
😖 পেট ব্যথা (বিশেষ করে ডান পাশে)
😴 অতিরিক্ত ঘুম, দুর্বলতা
🤮 খেতে না চাওয়া
😰 ঘাম, অস্বস্তি
২৪–৭২ ঘণ্টা পরে (যদি মাত্রা বেশি হয়):
⚠️ লিভার ড্যামেজ
চোখ/চামড়া হলুদ হওয়া
গুরুতর ক্ষেত্রে লিভার ফেইলিওর পর্যন্ত হতে পারে
এখনই কী করবেন (সবচেয়ে গুরুত্বপূর্ণ)
❗ সময় নষ্ট করবেন না
1️⃣ এখনই নিকটস্থ হাসপাতাল / শিশু বিভাগে নিন
2️⃣ বোতলটি সঙ্গে নিন (কত ml, কত mg লেখা আছে দেখাতে হবে)
3️⃣ নিজে থেকে বমি করানোর চেষ্টা করবেন না
4️⃣ দুধ, পানি, ঘরোয়া কিছু খাওয়াবেন না—ডাক্তারের নির্দেশ ছাড়া
👉 Paracetamol poisoning-এর জন্য antidote (N-acetylcysteine) আছে,
কিন্তু ৮–১০ ঘণ্টার মধ্যে দিলে সবচেয়ে কার্যকর। কত ডোজ খেয়েছে?
নাপা 120 mg / 5 ml
বোতল = 60 ml
👉 প্রতি 5 ml = 120 mg
👉 60 ml = (120 ÷ 5) × 60 = 1440 mg (১,৪৪০ mg) Paracetamol
⚠️ এটা কি বিপজ্জনক?
৩.৫ বছরের বাচ্চার গড় ওজন সাধারণত ১২–১৫ কেজি।
নিরাপদ ডোজ: ১০–১৫ mg/kg একবারে
সর্বোচ্চ নিরাপদ দৈনিক সীমা: ৬০ mg/kg/day
🔴 কিন্তু এখানে:
যদি বাচ্চার ওজন ১৪ কেজি ধরি
তাহলে ১৪৪০ mg ÷ ১৪ ≈ ১০৩ mg/kg
👉 এটা নিরাপদ সীমার অনেক উপরে
👉 Paracetamol overdose হিসেবে ধরা হবে
❗ এখন কী করতে হবে (খুব জরুরি)
🚑 এখনই হাসপাতালে / শিশু জরুরি বিভাগে নিয়ে যান
কারণ:
প্রথম কয়েক ঘণ্টায় লক্ষণ নাও থাকতে পারে
কিন্তু লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে
সময়মতো দিলে Antidote (N-acetylcysteine) লিভারকে বাঁচাতে পারে
❌ যেগুলো করবেন না
বমি করানোর চেষ্টা করবেন না
ঘরোয়া কিছু (দুধ, পানি, লেবু ইত্যাদি) জোর করে দেবেন না
অপেক্ষা করে দেখবেন না
✅ যা সঙ্গে নেবেন
নাপা সিরাপের বোতল
আনুমানিক কতক্ষণ আগে খেয়েছে—এই তথ্য
যদি ইতিমধ্যে কিছু লক্ষণ থাকে
যেমন:
বমি
ঘুম ঘুম
পেট ব্যথা
খেতে না চাওয়া
👉 তাহলে দেরি আরও বেশি বিপজ্জনক।
আমি ভয় দেখানোর জন্য বলছি না—
এই ডোজে হাসপাতালে নেওয়াটা বাধ্যতামূলক।
Sowrav Medical Hall
Flagyl tablets

Photos from Flagyl tablets's post 16/01/2026

“একটি ছোট সমস্যা, বড় বিপদ—হার্নিয়া”

হার্নিয়া কি?
হার্নিয়া হলো একটি শারীরিক সমস্যা, যেখানে দেহের কোনও অভ্যন্তরীণ অঙ্গ বা টিস্যু দুর্বল পেশীর ফাঁক দিয়ে বেরিয়ে আসে। এটি সাধারণত পেটের দেয়ালের দুর্বল অংশ দিয়ে চামড়ার নিচে স্ফীতির (ফুলে ওঠা) মতো দেখা যায়।

হার্নিয়ার সাধারণ ধরণগুলো:
🔹 ইনগুইনাল হার্নিয়া (Inguinal hernia)– নিম্ন পেটে বা কুঁচকির কাছাকাছি ঘটে, পুরুষদের মধ্যে বেশি দেখা যায়।
🔹 ফিমুরাল হার্নিয়া (Femoral hernia)– নারীদের মধ্যে তুলনামূলক বেশি হয়, উরুর ওপরের অংশে কুঁচকির কাছাকাছি দেখা যায়।
🔹 আম্বিলিকাল হার্নিয়া (Umbilical hernia) – নাভির কাছাকাছি ঘটে, শিশুরা এবং গর্ভধারণ পরবর্তী নারীদের মধ্যে সাধারণ।
🔹 ইনসিশনাল হার্নিয়া (Incisional hernia) – আগের অস্ত্রোপচারের দাগের জায়গায় হতে পারে।
🔹 রিকারেন্ট হার্নিয়া (Recurrent hernia)- আগে একবার অপারেশন হয়েছিল কিন্তু পরবর্তীতে হার্নিয়া আবার হওয়া।

হার্নিয়ার কারণ:
✔️ জন্মগত পেশীর দুর্বলতা
✔️ অতিরিক্ত ভার উত্তোলন
✔️ দীর্ঘদিনের কাশি বা কোষ্ঠকাঠিন্য
✔️ স্থূলতা বা অতিরিক্ত ওজন

চিকিৎসা:
হার্নিয়ার একমাত্র কার্যকর চিকিৎসা হলো সার্জারি, বিশেষ করে ল্যাপারোস্কোপিক সার্জারি, যা কম ব্যথাযুক্ত ও দ্রুত সুস্থ হওয়ার একটি আধুনিক পদ্ধতি।

ঝুকিঃ সাধারনত হার্নিয়া হলে প্রাথমিক অবস্থায় রোগীর খুব বেশি উপসর্গ থাকে না। শুধুমাত্র একটু ফোলা অনুভূত হয়। কিন্তু এই ফোলা দিনে দিনে বড় হতে থাকে এবং ব্যাথা অনুভব হয় এবং জীবনযাত্রা ব্যাহত হয়। ফোলাটি যদি কখনো চামড়ার নিচে আটকে যায় তাহলে প্রচন্ড ব্যাথা অনুভব হয়। এটি একটি সার্জিকাল ইমার্জেন্সি। দ্রুত অপারেশন করা না হলে এতে খাদ্যনালীতে পচন ধরতে পারে।

সতর্কতা ও পরামর্শ:
• হার্নিয়া হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
• ভারী জিনিস তোলার সময় সতর্ক থাকুন।
• যদি হার্নিয়া ফুলে যায়, ব্যথা করে বা কালচে হয়ে যায়, তাহলে এটি জটিল আকার ধারণ করতে পারে, যা জরুরি চিকিৎসার প্রয়োজন।

স্বাস্থ্যকর জীবনযাপন করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন।
নিজেকে ও পরিবারের সবাইকে সচেতন করুন এবং প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন! 💙


ডা. মঈন উদ্দিন মাহমুদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস (সার্জারী)
ডিপ ইন কোলোরেক্টাল সার্জারী (ভারত)
ফেলো, অ্যামেরিকান কলেজ অব সার্জন্স (যুক্তরাষ্ট্র)
ফেলো, মিনিমাল একসেস্ সার্জারী (ভারত)
কোলোরেক্টাল ও এন্ডো- ল্যাপারোস্কোপিক সার্জন
সহকারি অধ্যাপক (সার্জারি)
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চেম্বারঃ
এপিক হেলথকেয়ার
(চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে)
পাঁচলাইশ, চট্টগ্রাম।
রুম নংঃ ৯২৫
সময়ঃ শনি থেকে বৃহষ্পতিবার (সন্ধ্যা ৭.০০ টা- রাত ৯.৩০টা)

সিরিয়ালের জন্য যোগাযোগ করুনঃ 01770-736139, 01847-005345

16/01/2026

১. বিবাহিত জীবনে হ্যাপিনেস বাড়াতে সহায়তা করে।
২. অল্প বয়সেই বুড়ো দেখানোর সমস্যা কমায়।
৩. বয়সের আগেই মুখে বয়সের ছাপ পড়া রোধ করে।
৪. শরীরের চামড়া ঢিলে হয়ে যাওয়া প্রতিরোধ করে।
৫. চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।
৬. চুলের গোড়া শক্ত করে।
৭. নতুন চুল গজাতে সহায়তা করে।
৮. টাক মাথা ঢাকতে কার্যকর ভূমিকা রাখে।
৯. চেহারার সৌন্দর্য বৃদ্ধি করে।
১০. মুখমণ্ডলকে লাবণ্যময় করে তোলে।
১১. নখের ভঙ্গুরতা দূর করে।
১২. খাওয়ার নিয়ম: দৈনিক একবার।

11/12/2025

ডায়াবেটিসে প্রতিদিন ইনসুলিনের সূচ এড়াতে আসছে 'ইনসুলিন ক্রিম', যা গায়ে মাখলে ১-২ ঘণ্টার মধ্যে রক্তে ইনসুলিন পৌঁছে যাবে। এতে ১২ ঘণ্টা নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার।

সম্প্রতি বাংলাদেশের একজন গবেষক, ড. ফাহমিদা হাবিব নাবিলা অনেকটা এ ধরণের পথ্য নিয়েই কাজ করছেন। তবে তিনি ক্রিম নয়, বরং ইনসুলিন স্টিকার বা 'প্যাচ' তৈরি করছেন, যা ত্বকের ওপর লাগালে একই প্রক্রিয়ায় রক্তে ইনসুলিন পৌঁছাবে। ড. নাবিলা বর্তমানে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল ফেলো হিসেবে নিযুক্ত আছেন।
তথ্য: বিজ্ঞানপ্রিয়।

Photos from Flagyl tablets's post 28/11/2025

Attention ⚠️
একজন তরুণী, বয়স খুব বেশি না। তেমন কোনো বড় উপসর্গও ছিল না। মাঝে মাঝে পেটের নিচে হালকা ব্যথা, একটু ভারী লাগা। গুরুত্ব দেয়নি। একদিন আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখা গেল ডিম্বাশয়ের ভেতরে একটা টিউমার।
তাতে আছে চুল, ত্বক, এমনকি দাঁতও।

এটার নাম ডারময়েড সিস্ট বা মেডিকেল ভাষায় মেচিউর সিস্টিক টেরাটোমা।

এটা এক ধরনের বিরল টিউমার যা মেয়েদের ডিম্বাশয়ে হয়। সাধারণত ২০ থেকে ৪০ বছর বয়সী মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়। এই টিউমারটা ধীরে ধীরে বড় হয় এবং এর ভেতরে মানুষের শরীরের ভিন্ন ভিন্ন অংশের উপাদান তৈরি হয়ে যায়। যেমন ত্বক, চুল, ঘামগ্রন্থি, চর্বি, হাড়, দাঁত এমনকি কখনো চোখ বা থাইরয়েড টিস্যুও।

বিষয়টা শুনতে অদ্ভুত লাগলেও এটা বাস্তব।

অনেক সময় কোনো উপসর্গ ছাড়াই এটা শরীরের ভেতরে বছরের পর বছর বেড়ে যেতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোনো রোগের পরীক্ষা করতে গিয়ে হঠাৎ ধরা পড়ে।

কিন্তু বিপদটা শুরু হয় যখন এই সিস্ট পাক খেয়ে যায়, যাকে বলে টরশন। তখন হঠাৎ তীব্র পেট ব্যথা শুরু হয়। সাথে বমি, মাথা ঘোরা, ঘাম, এমনকি জ্ঞান হারানোর মতো অবস্থাও হতে পারে। সময়মতো অপারেশন না করলে ডিম্বাশয় নষ্ট হয়ে যেতে পারে।
এর মূল কারণ পুরোপুরি পরিষ্কার না, তবে এটা আসে জন্মগত কিছু কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে। শরীরের ভ্রূণকালীন কোষগুলো ভুলভাবে বেড়ে গিয়ে এই ধরনের টিউমার তৈরি করতে পারে।
নিয়মিত গাইনী চেকআপ করলে অনেক আগেই ধরা পড়তে পারে
পেটের নিচে দীর্ঘদিন ব্যথা বা অস্বস্তি হলে অবহেলা না করা

অনিয়মিত মাসিক বা পেটে অস্বাভাবিক ফোলাভাব হলে দ্রুত আল্ট্রাসাউন্ড করতে হবে

এই রোগের প্রধান চিকিৎসা অপারেশন।

©Dr-Abdur Rahman

27/11/2025
24/11/2025

যারা বারবার প্রস্রাব চেপে রাখেন, এই পোস্ট না পড়লে বিপদ নিশ্চিত!

১. ইউরিন ইনফেকশন (UTI) হওয়ার ঝুঁকি
পস্রাব আটকে রাখলে মূত্রাশয়ে জীবাণু জমে যায়
➡ ফলে জ্বালা, ব্যথা ও জ্বরে ভোগার সম্ভাবনা বাড়ে

২. কিডনির উপর অতিরিক্ত চাপ
মূত্র বেশি সময় ধরে জমে থাকলে
➡ কিডনি ঠিকমতো বর্জ্য বের করতে পারে না
➡ দীর্ঘমেয়াদে কিডনি দুর্বল হয়ে যেতে পারে

৩. ব্লাডার দুর্বল হয়ে যেতে পারে
বারবার পস্রাব নিয়ন্ত্রণ করলে
➡ ব্লাডারের মাসল দুর্বল হয়ে পড়ে
➡ পরবর্তীতে প্রস্রাব ঠিকমতো আটকে রাখা বা ছাড়তে সমস্যা হয়

৪. পাথর হওয়ার ঝুঁকি বাড়ে
মূত্রের মিনারেলগুলো জমে গিয়ে
➡ কিডনিতে পাথর তৈরির ঝুঁকি বাড়ায়

৫. পেটে/নিচের অংশে ব্যথা ও অস্বস্তি
দীর্ঘ সময় চেপে রাখলে
➡ তলপেটে তীব্র ব্যথা অনুভূত হতে পারে
➡ অস্বস্তি ও ভারীভাব তৈরি হয়

✅ সুস্থ থাকতে করণীয়

✔ ২–৩ ঘন্টা পরপর টয়লেট ব্যবহারের অভ্যাস করুন
✔ পর্যাপ্ত পানি পান করুন
✔ ইউরিনের চাপে কখনো অবহেলা করবেন না

22/11/2025

অতি পাকা কলা যেগুলোর খোসায় বাদামি দাগ দেখা যায় সেগুলোতে আসলে আরও বেশি পরিমাণে শক্তিশালী রোগ–প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যৌগ তৈরি হয়। কলা যত পাকে, তত বেশি উৎপন্ন করে Tumor Necrosis Factor (TNF-alpha) নামের একটি সিগন্যালিং প্রোটিন, যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে অস্বাভাবিক বা ক্ষতিগ্রস্ত কোষ চিহ্নিত করতে ও তাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

বিস্তারিত কমেন্টে👇

Photos from Flagyl tablets's post 19/11/2025

পায়ুপথে এক ব্যক্তি এবার লাউ ঢুকিয়ে আসছে 😑🙏
এদেশে মানুষ আর কি কি ঢুকাতে পারে সেটাই দেখার অপেক্ষা 😂🙃
স্থান : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল।

📷 ডা. মো: ফারহান আফসার।

Want your business to be the top-listed Beauty Salon in Cumilla?
Click here to claim your Sponsored Listing.

Category

Address

Cumilla