Robust Life Hospital Pvt Ltd
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Robust Life Hospital Pvt Ltd, Health/Beauty, 38, ramgat, kandirpar, Cumilla.
🏥 রোবাস্ট লাইফ হাসপাতাল প্রা. লি.
বিশ্বমানের স্বাস্থ্যসেবা — এখন কুমিল্লাতেই।
🩺 উন্নত চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি, সেবায় আন্তরিকতা, সম্পূর্ণ আধুনিক ল্যাব এবং জরুরি সেবা।
📞 হেল্পলাইন: ০১৮৯৬-১৮৭০০০
📍 ঠিকানা: ৩৮, রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা
28/04/2026
🏥 Robust Life Hospital Pvt Ltd – নিয়োগ বিজ্ঞপ্তি 🏥
আমাদের সম্মানিত প্রতিষ্ঠান Robust Life Hospital Pvt Ltd, রামঘাট, কান্দিপাড়, কুমিল্লা-এ নিম্নোক্ত পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
📌 পদের নাম ও সংখ্যা:
🔹 সিনিয়র ও জুনিয়র মার্কেটিং অফিসার – ১৫ জন
🔹 আয়া – ০৫ জন
🔹 ওয়ার্ড বয় – ০৫ জন
🎓 যোগ্যতা:
✔️ মার্কেটিং অফিসার: এইচএসসি/স্নাতক (প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার)
✔️ আয়া ও ওয়ার্ড বয়: অষ্টম শ্রেণি পাস
💰 বেতন: আলোচনা সাপেক্ষে
📅 আবেদনের শেষ তারিখ: ২৮ মে ২০২৬
📍 আবেদনের ঠিকানা:
Robust Life Hospital Pvt Ltd
রামঘাট, কালিরপাড়, কুমিল্লা
📞 যোগাযোগ: ০১৮৯৬-১৮৭০০৩
👉 আপনার ক্যারিয়ার গড়ার সুযোগ নিতে আজই আবেদন করুন!
01/04/2026
হাম সতর্কতা :
হাম একটি ভাইরাস জনিত রোগ। এর নির্দিষ্ট কোন প্রতিষেধক (antiviral) নাই, সবচেয়ে ভালো ব্যবস্থা নিয়মিত টীকা গ্রহণের মাধ্যমে হাম প্রতিরোধ। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে শিশুরা হামে আক্রান্ত বেশি হচ্ছে, তাই হামের টীকা সংক্রান্ত কিছু সাধারণ জিজ্ঞাসা ও উত্তর।
প্রশ্ন:বাংলাদেশে হামের কয় ধরণের টীকা পাওয়া যায়?
উত্তর: দুই ধরণের টীকা পাওয়া যায় (MR সরকারীভাবে ও MMR বেসরকারীভাবে)।
প্রশ্ন: শিশুদেরকে হামের টীকা সাধারণত কয় ডোজ ও কত বয়সে দেওয়া হয়?
উত্তর: সরকারী ভাবে ই.পি.আই সিডিউল অনুযায়ী দুই ডোজ টীকা দেওয়া হয়। প্রথম ডোজ ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে।
প্রশ্ন: হাম প্রতিরোধে এই টীকার কার্যকারিতা কত?
উত্তর: নিয়মিত ২ ডোজ টীকা নিলে, হাম রোগ প্রতিরোধের ক্ষেত্রে টীকা ৯৭-৯৯% কার্যকরী।
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া হয় না কেন?
উত্তর: মায়ের শরীর থেকে প্রাপ্ত (প্যাসিভ/পরোক্ষ) অ্যান্টিবডির মাধ্যমে নবজাতকের শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা, শিশুকে সুরক্ষা দিয়ে থাকে।
প্রশ্ন: ৯ মাস বয়সের আগে শিশুকে হামের টীকা দেওয়া যাবে কি?
উত্তর: ক্ষেত্র বিশেষে ৬ মাসের পর হতে হামের টীকা দেওয়া যেতে পারে (যেমন: হামের প্রার্দুভাবের সময়, যখন শিশুদের ভ্যাকসিন ক্যাম্পেইনের সময়)। তবে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তীতে ৯ মাস এবং ১৫ মাসে বয়সে যথারীতি ২ ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: যদি কেউ ই.পি.আই সিডিউল অনুযায়ী টীকা না দিয়ে থাকেন, তবে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ৩ বছর কিন্তু তাকে হামের টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ টীকা দিতে হবে। তবে এক্ষেত্রে প্রথম ডোজের ন্যূনতম ১ মাস পরে দ্বিতীয় ডোজ দিতে হবে।
প্রশ্ন: আমার শিশুর বয়স ২ বছর কিন্তু তাকে হামের ১ম ডোজ টীকা দেওয়ার পর দ্বিতীয় ২য় ডোজ টীকা দেওয়া হয়নি, সেক্ষেত্রে করণীয় কি?
উত্তর: যত দ্রুত সম্ভব ২য় ডোজ টীকা দিতে হবে।
প্রশ্ন: হামের ২ ডোজ টীকা দেওয়ার পর, বুস্টার ডোজ টীকা দেওয়ার প্রয়োজন আছে কি?
উত্তর: সর্ম্পূণ ২ ডোজ হামের টীকা দেওয়া থাকলে, বুস্টার ডোজ দেওয়ার দরকার নেই।
প্রশ্ন: কিশোর-কিশোরি অথবা বড়রা কি হামের টীকা নিতে পারবেন?
উত্তর: নিতে পারবেন, যদি ইতিপূর্বে হামের কোন টীকা গ্রহণ না করে থাকেন এবং Measles Serology test Negative হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে হামের টীকা দেওয়া যাবে না ?
উত্তর: Severe Immunocompromised patient, pregnant woman
প্রশ্ন: হামের টীকা দেওয়ার পরেও কি হাম হতে পারে?
উত্তর: ২ ডোজ হামের টীকা নেওয়ার পরে, হাম হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম বা অতি দূলর্ভ, তবে যদি হয়েও থাকে তবে সেটি খুব স্বল্প মাত্রায় হয়।
প্রশ্ন: ভিটামিন-এ ক্যাপসুল কি হামের চিকিৎসা?
উত্তর: হাম হলে ভিটামিন-এ ক্যাপসুল দিতে হবে। WHO এর নিয়ম অনুযায়ী হামের রোগীকে ভিটামিন-এ ক্যাপসুল দিলে রাতকানা রোগ ও শিশু সংক্রামক ব্যাধির কারনে মৃত্যু হার অনেক কমে আসে।
প্রশ্ন: হামের রোগির সংস্পশে আসলে post-exposure prophylaxis ভূমিকা আছে কি?
উত্তর: কিছু কিছু ক্ষেত্রে হামের রোগির সংস্পশে (প্রথম বার) আসলে post-exposure prophylaxis (৬ দিনের মধ্যে) দিতে হয় এবং MMR Vaccine ও Immunoglobin ব্যবহার করা হয়।
প্রশ্ন: কোন কোন ক্ষেত্রে post-exposure prophylaxis দিতে হয়?
উত্তর:
# Severe Immunocompromised ক্ষেত্রে Immunoglobin দিতে হবে
# বয়স: জন্ম থেকে ৫ মাস পযর্ন্ত Immunoglobin দিতে হবে, যদি মায়ের ২ ডোজ টীকা না দেওয়া না থাকে এবং মায়ের ইতোঃপূর্বে কখনো হাম না হয়ে থাকে, মায়ের measles IgG Negative হয়।
# বয়স: ৬ থেকে ১৮ মাস (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি)- MMR Vaccine (৭২ ঘণ্টার মধ্যে) অথবা Immunoglobin (৭২ ঘণ্টা থেকে ৬ দিনের মধ্যে)
# গর্ভবতী মহিলা (ইতোঃপূর্বে হামের কোন টীকা দেওয়া হয়নি/হাম হয়নি )- Immunoglobin (৬ দিনের মধ্যে)।
আপনার শিশুকে নিয়মিত টীকা দিন ও যত্ন নিন এবং হামের কোন লক্ষণ দেখা দিলে অতি সত্তর নিকটস্থ হাসপাতাল অথবা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।
Ref:
1.EPI_Guide book DGHS
2.World Health Organization (2020). The immunological basis for immunization series: module 7: measles: update 2020
3.Guidance UK Complete routine immunization Schedule 2026
4.Australian immunisation Handbook, 2022
( Collected)🙏♥️
📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
রোবাস্ট লাইফ হসপিটাল,রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা।
আমাদের প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে—
🔹 পদবি: হসপিটাল ম্যানেজার
🔹 শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
🔹 অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর
🔹 বেতন: আলোচনা সাপেক্ষে
📞 আগ্রহী প্রার্থীদের সরাসরি হসপিটাল অফিস পক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
কর্তৃপক্ষ
রোবাস্ট লাইফ হসপিটাল
02/02/2026
26/01/2026
রোবাস্ট লাইফ হসপিটাল
🚑 ২৪ ঘন্টা এম্বুলেন্স সার্ভিস
🕒 ২৪/৭ ইমার্জেন্সি সার্ভিস
জরুরি মুহূর্তে আমরা আছি আপনার পাশে—সবসময়।
19/01/2026
Robust Life Hospital Dental Care 🦷
10/01/2026
🦷 রোবাস্ট লাইফ হসপিটাল ডেন্টাল কেয়ার 🦷
রোবাস্ট লাইফ হসপিটাল ডেন্টাল কেয়ারে নিয়মিত অভিজ্ঞ ও দক্ষ ডেন্টাল চিকিৎসকের মাধ্যমে সকল প্রকার দাঁত ও মুখগহ্বরের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আধুনিক যন্ত্রপাতি, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং রোগীবান্ধব ব্যবস্থাপনায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে।
আমাদের সেবাসমূহ:
✔ দাঁতের ব্যথা ও সংক্রমণের চিকিৎসা
✔ স্কেলিং ও পলিশিং
✔ দাঁত উঠানো ও সার্জিক্যাল এক্সট্রাকশন
✔ ক্যাভিটি ফিলিং
✔ দাঁতের পরামর্শ ও নিয়মিত চেকআপ
✔ শিশু ও বয়স্কদের ডেন্টাল কেয়ার
📌 এখানে নিয়মিত রোগী দেখা হয়
📌 সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা
📌 আন্তরিক সেবা ও নিরাপদ পরিবেশ
আপনার সুন্দর হাসির যত্নে—
রোবাস্ট লাইফ হসপিটাল ডেন্টাল কেয়ার।
27/12/2025
আলহামদুলিল্লাহ
রোবাষ্ট লাইফ হসপিটালে এসেছে নতুন সংযোগ।
#ডেন্টাল_বিভাগ
১ জানুয়ারি থেকে নিয়মিত ডেন্টাল বিভাগের কার্যক্রম চলবে।
📢 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি
রোবাস্ট লাইফ হসপিটাল,রামঘাট, কান্দিরপাড়, কুমিল্লা।
আমাদের প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেওয়া হবে—
🔹 পদবি: মার্কেটিং অফিসার
🔹 শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি
🔹 অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর
🔹 বেতন: আলোচনা সাপেক্ষে
📞 আগ্রহী প্রার্থীদের সরাসরি হসপিটাল অফিস পক্ষে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
কর্তৃপক্ষ
রোবাস্ট লাইফ হসপিটাল
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Cumilla
3500
