Behind the stethoscope - Dr. Rayhan
Hi I am Dr Al Rayhan(MBBS,BCS). Welcome you to my page.
30/06/2025
নিচের X-ray টা একটা বাচ্চার।
গোল যে সাদা জিনিসটা দেখতে পাচ্ছেন বুকের মধ্যে সেটা একটা কয়েন।
কয়েনটা খাদ্যনালীতে আছে।
কিভাবে খাদ্যনালীতে গেল সেটা বুঝতেই পারছেন।
কয়েন, মার্বেল বা ছোট ছোট বস্তু যা খাবার জাতীয় নয় এমন জিনিস থেকে বাচ্চাদের দূরে রাখবেন।
নিজে সচেতন হোন, অন্যকে সচেতন হতে সাহায্য করুন।
সচেতনতামূলক পোস্ট।
টপিক: ডায়াবেটিস।
07/06/2025
জরুরী বিভাগে ৫০ বছরের এক রোগী আসলো কুরবানির গরু কাটতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলো।
রোগীর কোন ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নেই। প্রেসার লো।কোন বুকে ব্যথাও নেই। ভাবলাম vasovagal syncope. তাই সেলাইন ঝুলিয়ে দিলাম। দু মিনিট পর রোগী ঘামাচ্ছে ও উপরের পেটে একটু একটু ব্যথা।
এ লক্ষনের রোগীতো আগেও দেখেছি। কেমন একটা রোগের সাথে মিলে যাচ্ছে। দ্রুত ECG করালাম।
যা চিন্তা করছিলাম তাই হলো।রোগীর হার্ট এট্যাক (Inferior ST elevated MI)।
প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কুমিল্লা রেফার করলাম।
আর আল্লাহর কাছে দোআ করতে থাকলাম এ যাত্রায় যেন রোগীটাকে বাচিয়ে দেয়।
মনে রাখবেন হার্ট এট্যাক মানেই বুক ব্যথা থাকতে হবে এমন নয়। বুকে ব্যথা অনেক গুলো লক্ষণের মধ্যে একটি।
❤️ ঈদ মোবারক। ❤️
06/06/2025
*️⃣*️⃣শরীরের ওজন কমানো ও সুস্থ থাকার জন্য কিছু পরামর্শ *️⃣*️⃣
➡️ # #সুষম খাদ্যাভ্যাস গঠন করুন:
প্রাকৃতিক খাবার খান: তাজা ফল, শাকসবজি, বাদাম, ডাল ও পুরো শস্যজাতীয় খাবার খেতে হবে।
চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়ান: সফট ড্রিংকস, ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার কমিয়ে দিন।
খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করুন: ছোট প্লেটে খেলে কম খাওয়া হয়, এই কৌশল কাজে লাগাতে পারেন।
➡️ # #নিয়মিত ব্যায়াম করুন:
হাঁটা, দৌড়ানো, সাইক্লিং বা সাঁতার।হালকা ওজন তোলা বা বডি ওয়েট এক্সারসাইজ যেমন স্কোয়াট, লাংজ।
👉*সপ্তাহে অন্তত ৫ দিন ৩০-৬০ মিনিট ব্যায়াম করুন।*
➡️ # #ঘুম ঠিক রাখুন:
প্রতিরাতে ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
কম ঘুম ওজন বৃদ্ধির সাথে জড়িত।
➡️ # #পানি বেশি খান:
খাওয়ার আগে এক গ্লাস পানি খেলে খিদে কমে।
দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করুন।
➡️ # #মানসিক চাপ কমান:
স্ট্রেস বাড়লে অনেকেই অতিরিক্ত খাওয়া শুরু করে।
মেডিটেশন, যোগব্যায়াম বা কোনো শখের কাজে সময় দিন। কাজে ব্যস্ত থাকলে মানসিক চাপ কম থাকে।
মনে রাখবেন:
সুস্থ দেহ প্রশান্ত মন,
কর্মব্যস্ত সুখী জীবন।
03/06/2025
# #ইন্টার্ন লাইফ হিস্ট্রি # #
গাইনী ডিপার্টমেন্টে ইমারজেন্সি নাইট ডিউটি চলমান। রাত ১টায় ২২ বছর বয়সী এক নারী ব্লিডিং per vaginal bleeding নিয়ে হাজির সাথে পঞ্চাশোর্ধ একজন মহিলা।রোগীর অবস্থা যায় যায়।
রেজিস্টার ডা: সুমনা আপু হিস্ট্রি নিয়ে ও ফিজিক্যাল এক্সামিনেশন করেই ডায়াগনোসিস করলেন incomplete abortion with severe anaemia wth shock।
রোগী কে একটু স্টেবল করে বৃদ্ধ মহিলা কে বলা হলো রোগীর স্বামী বা পুরুষ মানুষ নিয়ে আসতে রোগীর পরীক্ষা করতে হবে, রক্ত দেওয়া লাগবে ও অপারেশন করা লাগবে।
চার ঘন্টা পরও রোগীর লোকের কোন খবর নেই।বৃদ্ধা মহিলা কে জিজ্ঞেস করা হলে বলে কেউ নেই।কেমন জানি মনে একটু খটকা লাগে। এদিকে রোগীর আবার যায় যায় অবস্থা।
রোগীকে দ্রুত ৩ ব্যাগ রক্ত দেওয়া লাগবে ও D&C অপারেশন করা লাগবে। চোখের সামনে একজন রোগী লোক ও রক্তের অভাবে মারা যাবে এটা তো মেনে নেয়া যায় না। অন্তত ডাক্তারের সামনে নয়। ডা: সুমনা আপু ব্লাড ব্যাংকে খোঁজ লাগালেন কোনরকম এক ব্যাগ ম্যানেজ করা গেল আরো এক ব্যাগ অন্তত লাগবে অপারেশন করতে।এবার ডিউটিরত ইন্টার্নদের জিজ্ঞেস করতে লাগলেন রক্তের গ্রুপ।ইউরেকা একজনের রক্তের গ্রুপ মিলে গেল।সকাল ৭.৩০ এ রোগীকে অপারেশন টেবিলে উঠানো হলো এবং সুন্দরভাবে অপারেশন সম্পন্ন করে ওয়ার্ডে দেওয়া হল।সেই ইন্টার্নও ৭টায় রক্ত দিয়ে ৮.৩০ নাইট ডিউটি শেষ করে বাসায় গিয়ে একটা স্বস্তির ঘুম দিল।
৩ দিন পর রোগী কে সুস্থতার সহিত ছাড়পত্র দেওয়া হলো ও সাথে লোক না আসার কারণ জানা গেল ।
(বি:দ্র: রোগিনী ছিল অবিবাহিত। রক্তের গ্রুপ o (+ve)। আর রক্তদাতা ডাক্তার সেটা না হয় অজানাই থাকুক...।)
Hello!
it’s me Dr Rayhan & thank you very much for Visiting my page.
I hope you will find this page helpful and informative.
Again thank you very much. 🙂
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Cumilla
3550
