Perfolife

Perfolife

Share

Perfolife—Every Scent Holds a Story
Quality | Trust | Luxury ❤️‍🩹
Inbox for orders📩

13/08/2026

🙏🤣 Salman Fragrance

11/08/2026

Pov: পারফিউম শপে ঢোকার পর🤤


゚viralシfypシ゚ ̇nstagram

06/08/2026

🌿 সুলতানি উদ (Sultani Oud) — রাজকীয় সৌরভের এক অনন্য অনুভূতি
যারা গভীর, উষ্ণ ও অভিজাত ঘ্রাণ পছন্দ করেন, তাদের জন্য Sultani Oud একটি দারুণ পছন্দ। এর শুরুতে উডের সমৃদ্ধ কাঠের সুবাস, সঙ্গে হালকা মিষ্টি অ্যাম্বার ও রেজিনের আবেশ মিলে তৈরি করে এক গাম্ভীর্যপূর্ণ, বিলাসবহুল ঘ্রাণ। সময়ের সঙ্গে এটি আরও মসৃণ ও কোমল হয়ে ত্বকে দীর্ঘক্ষণ মনোমুগ্ধকর উপস্থিতি বজায় রাখে।

🕰️ ব্যবহারের উপযুক্ত সময়: সন্ধ্যা ও রাত
জুমা, ঈদ, দাওয়াত, বিয়ে বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানে।
❄️ কোন সিজনের জন্য সেরা? Sultani Oud মূলত শীতকাল ও বর্ষার আবহাওয়ায় সবচেয়ে সুন্দরভাবে ফুটে ওঠে। তবে যারা শক্তিশালী, রাজকীয় ও দীর্ঘস্থায়ী ঘ্রাণ পছন্দ করেন, তারা সারা বছরই এটি ব্যবহার করতে পারেন।
যদি আপনি এমন একটি আতর খুঁজে থাকেন, যা ব্যক্তিত্বে আভিজাত্য, আত্মবিশ্বাস ও গাম্ভীর্যের ছাপ রাখবে—তাহলে Sultani Oud অবশ্যই আপনার সংগ্রহে থাকা উচিত।


゚viralシfypシ゚ ̇nstagram

01/08/2026

— শখ আছে টেকা নাই 💵💔


゚viralシfypシ゚ ̇nstagram

01/08/2026

‘আতর’ শব্দটি আমাদের কাছে খুব পরিচিত। কিন্তু শব্দটির জন্ম বাংলায় নয়।

এর মূল আরবি শব্দ عِطْر (ʿiṭr), যার অর্থ সুগন্ধ বা সুগন্ধি। পরে শব্দটি ফারসিতে প্রবেশ করে; উর্দু, হিন্দি এবং বাংলায়ও ছড়িয়ে পড়ে। এ দেশে আমরা ‘আতর’ বলি, কোথাও ‘ইত্‌র’ বা ‘ইতার’ শুনি, আবার ইংরেজিতে লেখা হয় Attar বা Ittar—সবগুলোরই শিকড় কিন্তু একই।

একটু ভেবে দেখুন। একটা সুগন্ধি শুধু নাকে লাগে না, মানুষের গল্পেও লাগে। প্রিয়জনকে কাছে টানে, স্মৃতিকে জাগায়, নিজের অস্তিত্বকে জানান দেয়। নিঃশ্বাসের ন্যায় ছড়িয়ে পড়ে বলেই হয় তো আরবি থেকে ফারসি, ফারসি থেকে বাংলা—পথে পথে ঘর বদলেও ওর গ্রহণযোগ্যতা কমেনি। ভাষা বদলেছে, উচ্চারণ বদলেছে, বানানও বদলেছে। শুধু বদলায়নি সুগন্ধের সঙ্গে এই শব্দটির সম্পর্ক।

আমরাও কি একটু এমন হতে পারি না? চলার পথে একটু সুবাস রেখে যাই; যা কেবল উচ্চারণেই নয়, স্মৃতিতেও গেঁথে থাকে..।
©

#সুগন্ধি ゚viralシfypシ゚

31/07/2026

আজ জুম্মাবারে কে কোন সুগন্ধি ব্যবহার করেছেন?
আমি আমির আল উদ।🌱😌

#সুগন্ধি

26/07/2026

আমাদের টপ গ্রেডের পারফিউম ওয়েল নিয়ে কাস্টমারদের স্যাটিসফেকশন আলহামদুলিল্লাহ । ফ্রেস, উদি,মিস্টি, এরাবিয়ান সকল টাইপের Perfume oil পেয়ে যাবেন আমাদের থাকে ইনশাআল্লাহ।
যিনি একবার ব্যবহার করেছেন, উনি এর ফ্যান হবেনই।
অর্ডার করতে 📩 করুন।

Photos from Perfolife's post 25/07/2026

গুলিস্তান গেলে ডালিতে করে এমনে পারফিউম আর বডি স্প্রে পাওয়া যায়😁 চুরির মাল নাকি ডেট এক্সপায়ার্ড বুঝতেছি নাহ। 🤨


゚viralシfypシ゚

Photos from Perfolife's post 24/07/2026

বাখুরের দিকে আমার মনটা একটু টানে বেশি... 🌱
এক টুকরো বাখুর যখন মাবখারায় জ্বলে ওঠে,
চারপাশে ছড়িয়ে পড়ে এক অপার্থিব প্রশান্তি।
মনে হয়, ঘরটা যেন সুগন্ধে নতুন প্রাণ ফিরে পেল।
এ সুবাস শুধু ঘ্রাণ নয়, এটি এক অনুভূতি, এক ঐতিহ্য।
অতিথি আপ্যায়ন হোক বা নিজের নিরিবিলি সময়—বাখুর সব মুহূর্তকেই করে তোলে বিশেষ।
সুগন্ধের এই সৌন্দর্য যারা একবার অনুভব করেছেন, তারা এর প্রেমে বারবার পড়েছেন।
🌿 Perfolife — সুগন্ধে থাকুক রুচি, সৌন্দর্য ও প্রশান্তির ছোঁয়া।

23/07/2026

আমাদের টপ সেলিং Baccarat Rouge পারফিউম ওয়েল।খুবই মিস্টি, খুব রিফ্রেসিং, একটুতেই মন ভালো করে দেয়। এই গরমেও খুব ভালো লংজিবিটি।
যিনি একবার ব্যবহার করেছেন, উনি এর ফ্যান হবেনই।
অর্ডার করতে 📩 করুন।

Want your business to be the top-listed Beauty Salon in Demra?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Demra
Demra