House of Keya
Handcrafted Elegance from Bengal. Woven with Trust and Quality.
06/06/2026
রিজিক: যখন আল্লাহ নিজ দায়িত্বে কাস্টমার পাঠান
আহনাফের বাবার ছুটি না হওয়াতে বেশ কিছুদিন ধরে ওনাকে মসজিদেই থাকতে হচ্ছে। আজ দুপুরে ওনার দুপুরের খাবারটা নিয়ে শপে এসেছিলাম। কিন্তু এসে দেখি উনি নামাজ শেষ করে এখনো ফেরেননি।
প্রথমে ভেবেছিলাম, পাশের রেস্টুরেন্টে খাবারটা রেখে আমি চলে যাব। কিন্তু গরমে শরীরটা এত খারাপ লাগছিল যে ভাবলাম—শপটা একটু খুলে এসির বাতাসে বসি, শরীরটা জুড়াক। শপে ঢুকেই আগে ফ্যানটা ছাড়লাম, কারণ এসি চালু হয়ে ঘর ঠান্ডা হতে কিছুটা সময় লাগে।
ঠিক ফ্যানের নিচে দাঁড়িয়ে একটু জিরোচ্ছি, তখনই হুট করে এক আপু শপে ঢুকলেন। এসে জিজ্ঞেস করলেন—আমাদের এখানে 'টক দই' আছে কি না। যেহেতু বর্তমানে আমাদের শপে আইসক্রিম ছাড়া অন্য কোনো ফ্রোজেন আইটেম নেই, তাই ভদ্রভাবেই না করে দিলাম।
কিন্তু রিজিক যেখানে লেখা থাকে, সেখান থেকে কাস্টমার ফিরে যায় না! আপু দই না পেয়েও শপ থেকে বের হলেন না। উল্টো ঘুরে ঘুরে আমাদের প্রোডাক্ট দেখতে লাগলেন। এরপর একে একে তিনি ৫ লিটারের খাঁটি সরিষার তেল, হলুদ ও মরিচের গুঁড়ো নিলেন; এমনকি শেষ মুহূর্তে এসে একটা বেসিন টাওয়ালও পছন্দ করে নিলেন!
যাওয়ার সময় তিনি যে কথাটা বললেন, তা আমার মন ছুঁয়ে গেল। উনি বললেন, "আমি সাধারণত এই দিকের কোনো শপেই ঢুকি না। কিন্তু আপনার শপটা বাইরে থেকে দেখে এত গোছানো আর সুন্দর লাগলো যে না এসে পারলাম না।"
উনার কথা শুনে মনে মনে আমাদের মেন্টরকে একটা ধন্যবাদ জানালাম। উনি সবসময় একটা কথা বলেন—"আগে দর্শনধারী, তারপর গুণবিচারী!" 😁 শপ সুন্দর করে সাজিয়ে রাখার সুফল আজ হাতেনাতে পেলাম।
তবে হ্যাঁ, আপনারা আবার ভেবে বসবেন না যে আমাদের শপটাই শুধু দেখতে সুন্দর! শপ যেমন পরিপাটি, আমাদের প্রতিটি প্রোডাক্টের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ তেমনি প্রিমিয়াম। ৪ বছর ধরে আমরা এই গুণগত মানটাই ধরে রেখেছি।
পরিকল্পনা ছাড়াই আজ শপটা খুলেছিলাম শুধু একটু বাতাসের আশায়, আর আল্লাহ সেখান থেকেই রিজিকের ব্যবস্থা করে দিলেন। আলহামদুলিল্লাহ
03/06/2026
✨ আলহামদুলিল্লাহ! House of Keya আজ থেকে আবার খোলা। ✨
প্রতিটি স্বপ্নের পেছনে থাকে অনেক পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা। সেই ভালোবাসা নিয়েই House of Keya আজ থেকে আবার আপনাদের জন্য খোলা। 💖
নতুন নতুন কালেকশন, পছন্দের ডিজাইন আর আন্তরিক সেবার মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবসময়।
🌸 আপনাদের জন্য সুন্দর, মার্জিত ও রুচিশীল পোশাকের বিশ্বে স্বাগতম। 🌸 আসুন, দেখে যান আমাদের নতুন ও আকর্ষণীয় সংগ্রহ। 🌸 আপনার উপস্থিতিই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
📍 House of Keya আজ থেকে নিয়মিত খোলা।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
26/05/2026
চলে আসুন
হলুদিয়া 😊😊
19/05/2026
পিংক রোজ😊😊
সাদা বাহার
16/05/2026
রেড ক্যান্ডেল
এই সাদা চাদর টা এত সুন্দর আর সফট বলার মত না
সব গুলা চাদর এত সুন্দর 😊
Click here to claim your Sponsored Listing.
