Sajia's Reflection

Sajia's Reflection

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sajia's Reflection, Health/Beauty, Dhaka.

15/09/2026

আমি জীবনে এমন অনেক মানুষ দেখেছি যাদের খুব বেশি টাকা ছিল না, কিন্তু তাদের মধ্যে এমন একটা আকর্ষন, এলিগেন্স ছিল। তারা যেভাবে কথা বলত, মানুষকে সম্মান করত, নিজেকে ক্যারি করতো তাতে মনে হতো তাদের উপস্থিতিই যথেষ্ট।
আবার এমন মানুষও দেখেছি যাদের টাকা, গাড়ি, পোশাক, বাড়ি সবকিছু আছে! কিন্তু আচরণে এতটা অমার্জিত যে সেই সব দামি জিনিসও তাদের ক্লাস দিতে পারেনি।
কারণ “এক্সপেন্সিভ হওয়া আর ক্লাসি” হওয়া এক জিনিস না।
আমরা অনেক সময় একটা দামি গাড়ি দেখি, ডিজাইনার পোশাক দেখি, সুন্দর বাড়ি দেখি, পাঁচ তারকা রেস্টুরেন্ট দেখি আর সঙ্গে সঙ্গে বলে ফেলি, “ওয়াও , কী ক্লাসি !”
নাহ, সেটা এক্সপেন্সিভ! ক্লাসি না।
ক্লাস বোঝা যায় তখন, যখন আপনার হাতে ক্ষমতা আছে কিন্তু আপনি কাউকে ছোট করেন না।
যখন আপনি রেগে আছেন , তবুও নিজের ভাষার সীমাটা জানেন।
যখন আপনি কারও সঙ্গে একমত নন , তবুও তাকে অসম্মান করেন না।
যখন কারও ব্যক্তিগত কথা জানেন , কিন্তু সেটা অন্যের কাছে বলে বেড়ান না।
যখন ভুল বুঝতে পারেন, তখন নিজের ইগো সরিয়ে “আমি ভুল করেছি” বলতে পারেন ।
ক্লাস হলো কখন কথা বলতে হয় সেটা জানা, আবার কখন চুপ থাকতে হয় সেটাও জানা।
সব তর্কে জিততে হবে না এই বোধটাও ক্লাস ।
প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েও নিজেকে সংযত রাখা ক্লাস ।
কারও দুর্বলতা জেনে সেটা দিয়ে তাকে আঘাত না করা
ক্লাস ।
আর সবচেয়ে বড় কথা, নিজেকে বড় দেখানোর জন্য অন্য কাউকে ছোট করার প্রয়োজন না হওয়া এটাই সত্যিকারের ক্লাস ।
কারণ টাকা আপনাকে অনেক কিছু কিনে দিতে পারে।
দামি পোশাক, গাড়ি, বাড়ি, ভ্রমণ, বিলাসবহুল জীবন।

কিন্তু টাকা দিয়ে ভদ্রতা, সংযম, ব্যক্তিত্ব, সম্মানবোধ কিংবা চরিত্র কেনা যায় না।

একজন মানুষ কতটা ধনী , সেটা তার সম্পদ প্রতিপত্তি দেখে বোঝা যায়।
কিন্তু একজন মানুষ কতটা মুল্যবান, সেটা বোঝা যায় সে তার চেয়ে দুর্বল মানুষটির সঙ্গে কেমন আচরণ করে।
"Money tells you what someone can afford.
Class tells you who they are"

13/08/2026
Photos from Sajia's Reflection's post 21/05/2026

"জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর
এক কাপ চায়ের মধ্যেই লুকিয়ে থাকে।
শুধু সময় নিয়ে সেই চুমুকটা দিতে জানতে হয়!”
সবাই কে চা দিবসের শুভেচ্ছা ☕☕

14/04/2026

আমাদের নববর্ষ 🎉🌹🌺❤️

Category

Website

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Sajia's Reflection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.