Caption box
Only Caption
24/02/2026
Test
24/02/2026
আপনি জানতেন
17/02/2026
তাকদীরের লেখাকে.!!
17/02/2026
"তাহাজ্জুদ "
17/02/2026
আল্লাহ সবাইকে পরীক্ষা করার জন্য বেছে নেন না
16/02/2026
তাওয়াক্কুলের চূড়ান্ত রূপ!
যেখানে তুমি জানো না কোথা থেকে সাহায্য আসবে,
কিন্তু জানো–সাহায্য আসবেই,তোমার রব কখনো কাউকে নিরাশ করেন না!
শুননি কীভাবে বেরিয়ে এসেছিলো যমযমের পানি!?
ইব্রাহীম (আঃ) আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা (আঃ) ও শিশু পুএ ইসমাঈল (আঃ)-কে মক্কার মরুভূমিতে রেখে আসেন! মরুভূমিতে একা হাজেরা (আঃ) ও তার শিশু পুএ ইসমাঈল(আঃ)!
সামনে কোনো খাবার নেই–
পেছনে কোনো মানুষ নেই,ডানে-বামে কেউ নেই যে বলবে–ধৈর্য ধরো সব ঠি হয়ে যাবে!
তবুও তিনি ছুটে চলেছেন! একবার ছাফা পাহাড়ে,তারপর আবার মারওয়ায়,আবার ছাফা,আবার মারওয়া
তখনও শিশুটির কান্না আকাশ ছুয়ে যাচ্ছে!
একনাগাড়ে বাচ্চার কান্না মায়ের কত অসহায় লাগে, জানো তো? তখনও পা ফাটা হাযেরা (আঃ) ছুটে চলেছেন কেবল তার রবের দয়ার সন্ধানে!
একজন মা একা মরুভূমিতে ছায়া নেই,পানি নেই,আশেপাশে জনমানবের চিহ্ন নেই! তিনি শুধু নিজের শিশুর বাঁচার জন্য বারবার পাহাড়ে উঠছেন! তিনি দোআ করছেন,তিনি চেষ্টা করছে,তিনি আল্লাহর উপর ভরসা করেছেন!
আর আল্লাহ কি চমৎকারভাবে তার দোআ কবুল করলেন! সেই শুকনো তপ্ত গরম মরুভূমির মাটি ফুড়ে যমযমের পানির বেরিয়ে এলো!
আজ পর্যন্ত যা কোটি কোটি মুসলিম পান করছেন,সেটার শুরু হয়েছিলো এক মায়ের চোখের পানি আর আল্লাহর রহমত থেকে! সুবহানআল্লাহ❣️
তাহলে?
আপনিও তো সেই রবের'ই বান্দা,সে তো আপনারও রব!
আপনি কেবল হাজেরা (আ) এর মতো মনে আস্থা রাখুন!
আপনার দৌড় থামাবেন না,আপনার কান্না থামাবেন না,আপনার দোআ ছাড়বেন না!
আপনি জানেন না আপনার যমযম কোথা থেকে বেরিয়ে আসবে! কিন্তু আপনার রব জানেন!
وَمَن يَتَوَكَّلْ عَلَى ٱللَّهِ فَهُوَ حَسْبُهُ
যে আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য তিনিই যথেষ্ট!
(সূরা আত-তালাক:৩)
Alhamdulillah
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
1800
