Tahmid bin nur alam
সর্বক্ষণ আল্লাহর প্রশংসাকারী,
“তুমি যদি সলাত আদায় কর তাও আল্লাহর যিকর, তুমি যদি সিয়াম পালন কর তবে তাও আল্লাহর যিকর। তুমি যা কিছু ভালো কাজ
কর সবই আল্লাহর যিকর। যত প্রকার মন্দ কাজ তুমি পরিত্যাগ করবে সবই আল্লাহর যিকরের অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে উত্তম যিকর আল্লাহর তাসবীহ (‘সুবহানাল্লাহ’ বলা)।”[
30/01/2023
আমরা সাধারণত সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শত অন্যায়-অবিচার দেখেও কথা বলি না, অন্যায়ের প্রতিবাদ জানানো দূরের কথা যারা অন্যায়ের প্রতিবাদ জানান তাদের অন্তত সমর্থন পর্যন্ত করি না। অথচ অন্যায় করা আর অন্যায়ের সঙ্গে আপোস করা একই অপরাধ। সত্য উপলব্ধি করেও তা উচ্চারণ না করা এবং মিথ্যাকে প্রশ্রয় দেয়া থেকে সতর্ক করে আল্লাহ বলেন,
“আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না।” (সূরা আল-বাকারা, আয়াত: ৪২)
হাদীসে বর্ণিত হয়েছে, আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় হতে দেখবে সে যেন তা হাত দিয়ে বদলে দিতে চেষ্টা করে। যদি তা না পারে তাহলে তার ভাষা দিয়ে, অন্যথায় অন্তর দিয়ে বদলে দিতে চেষ্টা করবে। আর এটি দুর্বলতম ঈমানের স্তর।’ [মুসলিম : ৭৪]
25/01/2023
তারা ইসলাম গ্ৰহণ করে আপনাকে ধন্য করেছে মনে করে। বলুন, ‘তোমরা ইসলাম গ্ৰহণ করে আমাকে ধন্য করেছ মনে করো না, বরং আল্লাহ্ ঈমানের দিকে পরিচালিত করে তোমাদেরকে ধন্য করেছেন, যদি তোমরা সত্যবাদী হও।
18/01/2023
নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি আছে।
অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর ইবাদাতে রত হোন।
আর আপনার রবের প্রতি গভীর মনোযোগী হোন।
Category
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Tahmid bin nur alam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
