Suha Ahmed
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suha Ahmed, Health/Beauty, Dhaka.
09/07/2024
প্রাচীন এশীয় দর্শন থেকে নেওয়া ৬টি লাইফ লেসন
চীনা দার্শনিক কনফুসিয়াস এর কথা আমরা মোটামুটি সবাই শুনেছি। চীনের লু শহরে খ্রিস্টপূর্ব ৫৫১ সালে জন্মগ্রহণ করেন তিনি। চীনসহ পূর্ব এশিয়ার জীবনদর্শনে তার প্রভাব অনেক বেশি। কনফুসিয়াস মূলত ছিলেন নীতিবাদী দার্শনিক। তিনি মনে করতেন, একজন মানুষের ব্যক্তিত্ব বা চরিত্রগত উন্নতি যদি না ঘটে, আইন দিয়েও তাকে শৃঙ্খলার মধ্যে রাখা সম্ভব না।
৫২ বছর বয়সে লু প্রদেশের প্রধান আইনরক্ষকের দায়িত্ব পান তিনি। তিনি দায়িত্বে থাকাকালীন লু রাজ্যে অন্যায়, অপরাধ এতটাই কমে যায় যে সেগুলি প্রায় হতই না। এই বিস্ময়কর পরিবর্তন কনফুসিয়াসকে লু রাজ্যের আইনরক্ষক থেকে প্রধানমন্ত্রী করে তোলে।
এত সময় পরে এসে এখনও এই দার্শনিক-চিন্তাবিদের শান্তি, শৃঙ্খলার দর্শন মানুষকে পথ দেখায়, আজও তা একই রকম প্রাসঙ্গিক।
কনফুসিয়াসের দর্শন থেকে আপনার জীবনেও কাজে লাগবে এমন ৬টি পরামর্শ থাকল এই লেখায়। জীবনযাত্রায় নতুন পথ খুঁজে বের করতে, এই শিক্ষাগুলিকে কাজে লাগাতে পারেন।
১. হাল ছাড়বেন না
“যতক্ষণ পর্যন্ত না থেমে যাচ্ছেন যাচ্ছেন, কত ধীরে অগ্রসর হচ্ছেন তা কোনো ব্যাপার নয়।”
সাফল্য একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাতে না পারলে তাই হতাশ হবেন না, মানসিক চাপে ভুগবেন না। কনফুসিয়াস বলেন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেই আগানোর পরিমাণ এক ধাপ, বা এক ইঞ্চিই হোক, কিছু যায় আসে না।
২. সর্বোচ্চ চেষ্টা করুন
“যা ই করতে চান, সর্বোচ্চ চেষ্টা করুন।”
জীবন আপনাকে যেদিকেই নিয়ে যাক, নিজের সম্পূর্ণ সত্তাকে সাথে নিয়ে সেখানে যান, নিজের শক্তি ছড়িয়ে দিন সবার মাঝে। মন দিয়ে ও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চাইলে পর্বতসম কাজও করে ফেলা যায়।
আপনার আগ্রহ ও অধ্যবসায় যখন সবার চোখে পড়বে, আপনি পৃথিবী বদলে ফেলতে পারবেন।
৩. প্রস্তুতিই মূল বিষয়
“সাফল্য পূর্বপ্রস্তুতির ওপর নির্ভর করে, এবং যথেষ্ট প্রস্তুতি না থাকলে ব্যর্থতা নিশ্চিত।”
এই বাক্যের সাথে আরেকটি কনফুসিয়ান নীতির মিল আছে। তা হল, “দক্ষ কারিগর প্রথমে নিজের যন্ত্রপাতিতে ধার দেয়।” এর অর্থ হল, জীবনে সাফল্য নির্ভর করে প্রস্তুতির ওপর। সাফল্য পাওয়া সহজ বিষয় নয়, এর জন্য দরকার পূর্বপ্রস্তুতি ও কঠোর পরিশ্রম।
৪. বন্ধুত্বও সাফল্যে ভূমিকা রাখে
“এমন কারও সাথে বন্ধুত্ব করবেন না যে আপনার চেয়ে ভাল নয়।”
বন্ধুরা আপনাকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা জীবনের যে পর্যায়ে থাকে, সেদিকে আমাদের পা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়। তাই, এমন বন্ধুদের সাথে রাখুন যারা অনুসরণীয়, যাদের সাথে আপনার মত ও মূল্যবোধের মিল আছে। একে অপরকে নিজেদের সেরা সত্তা হয়ে ওঠার অনুপ্রেরণা জুগিয়ে যান।
৫. ক্ষমা করতে ও ভুলে যেতে শিখুন
“ভুল বড় কোনো ব্যাপার নয়, যদি না আপনি তা মনে রাখতে থাকেন।”
অনেক সময় আমাদের সাথে অন্যায় হয় বা ভুল আচরণ করা হয়। আপনি যতক্ষণ এসব মনে রাখবেন, ততক্ষণ কষ্ট পাবেন। ভুলে গেলে বা গুরুত্ব না দিলে এসব অন্যায় আমাদের পথরোধ করতে পারবে না।
ছোটখাটো বিষয়ে অতিরিক্ত সময় ও শক্তি নষ্ট করবেন না। অন্যের কাজ ও কথাকে আপনার একটি দিন নষ্ট করতে দেবেন না। তাদের কথা মাথায় নেবেন না। ক্ষমা করতে শিখুন ও দরকারি বিষয়ে মনোযোগ দিন।
৬. সবার কাছ থেকেই শেখার আছে
“আমি যদি দুইজন মানুষের সাথে হাঁটি, তাদের প্রত্যেকেই আমার শিক্ষকের ভূমিকা পালন করবেন। একজনের কাছ থেকে আমি তার ভাল দিকগুলি শিখে তা চর্চা করব, অন্যজনের খারাপ দিকগুলি লক্ষ্য করে তা নিজের মধ্যে শুধরে নেব।”
এটি একটি অসাধারণ শিক্ষা। চারপাশে থাকা সবার থেকেই কিছু না কিছু শিখতে পারি আমরা। তাই যার কাছ থেকে যা শেখা যায়, শিখে নিন। অন্যদের কোন গুণগুলি আপনার ভাল লাগে, নিজের জীবনে চর্চা করতে চান তা বেছে নিন। তাদের নেতিবাচক গুণগুলিকে শিক্ষা হিসেবে নিন। নিজের মধ্যে কোন বিষয়গুলি দেখতে চান না, এসব তা মনে করিয়ে দেবে। জীবনে সবসময়ই শেখার আছে।
08/04/2024
A conversation with Grandmaa...
"Grandma how do you deal with pain?"
"With your hands, dear. When you do it with your mind, the pain hardens even more."
“With your hands, grandma?"
"Yes, yes. Our hands are the antennas of our Soul. When you move them by sewing, cooking, painting, touching the earth or sinking them into the earth, they send signals of caring to the deepest part of you and your Soul calms down. This way she doesn't have to send pain anymore to show it.
"Are hands really that important?"
"Yes my girl. Think of babies: they get to know the world thanks to their touch.
When you look at the hands of older people, they tell more about their lives than any other part of the body.
Everything that is made by hand, so it is said, is made with the heart because it really is like this: hands and heart are connected.
Think of lovers: When their hands touch, they love each other in the most sublime way."
"My hands grandma... how long since I used them like that!"
"Move them my love, start creating with them and everything in you will move.
The pain will not pass away. But it will be the best masterpiece. And it won't hurt as much anymore, because you managed to embroider your Essence.”
~ native tale
16/03/2024
এই সুপার ফুড গুলো থাকুক আমাদের প্রতিদিন এর খাবারের তালিকায়। সবাই ভাল থাকুন, সবসময় সুস্থ থাকুন।
15/12/2023
11/05/2023
Life
08/03/2023
Happy women's day. Let's support each other ❤️
06/03/2023
এই গরমে মাল্টা-সি দেহে আনবে প্রশান্তি 🌿
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Website
Address
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Friday | 09:00 - 17:00 |
