Swazotno
সচেতন হোন,, সুস্থ থাকুন।| অপচিকিৎসা নয়,,
সঠিক চিকিৎসাই হোক আমাদের পছন্দ।|
06/06/2026
🌟 🌞 এই গরমে গর্ভবতী মায়েদের করণীয় 🤰🌟
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
"এই তীব্র গরমে গর্ভের সন্তান ভালো আছে তো?"
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°
🌞 এই গরমে গর্ভবতী মায়েদের করণীয় 🤰
•
গরমের সময় গর্ভবতী মায়েদের শরীরে পানিশূন্যতা, দুর্বলতা ও অস্বস্তির ঝুঁকি বেড়ে যায়।| তাই নিজের এবং গর্ভের শিশুর সুস্থতার জন্য কিছু বিষয় অবশ্যই মেনে চলুন—
💧 পর্যাপ্ত পানি পান করুন
🥥 ডাবের পানি ও স্বাস্থ্যকর তরল খাবার গ্রহণ করুন
👕 হালকা ও সুতি কাপড় পরুন
🏠 অতিরিক্ত রোদ ও গরম এড়িয়ে চলুন
🍎 পুষ্টিকর ও তাজা খাবার খান
😴 পর্যাপ্ত বিশ্রাম নিন।|
•
🫘 লবণের ভারসাম্য:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° অতিরিক্ত গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে লবণ বের হয়ে যায়।| তাই পানির পাশাপাশি মাঝে মাঝে হালকা স্যালাইন বা লেবুর শরবত খাওয়া যেতে পারে (যদি চিকিৎসকের বারণ না থাকে)।|
•
🫘 দুপুরের রোদ এড়িয়ে চলা :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদের তীব্রতা সবচেয়ে বেশি থাকে। খুব জরুরি প্রয়োজন ছাড়া এই সময়টাতে বাইরে বের না হওয়াই ভালো।|
•
🫘 ত্বকের যত্ন ও সানস্ক্রিন:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° গর্ভাবস্থায় হরমোনের কারণে ত্বক সংবেদনশীল হয়ে পড়ে। তাই বাইরে বের হলে ছাতা ব্যবহার করা এবং ভালো মানের সানস্ক্রিন লাগানো উচিত।|
•
🫘 ঠান্ডা পানিতে গোসল :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে দিনে অন্তত একবার (প্রয়োজনে দুবার) হালকা কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার পানিতে গোসল করা আরাম দেবে।|
•
💡 একটি জরুরি নোট:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ (Preeclampsia) থাকা মায়েদের ক্ষেত্রে ডাবের পানি বা স্যালাইন খাওয়ার আগে অবশ্যই তাদের গাইনি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।|
•
⚠️ যদি মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, বমি, প্রস্রাব কম হওয়া বা বাচ্চার নড়াচড়া কমে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।|
🌸 মায়ের যত্ন মানেই শিশুর সুরক্ষা।|
👇
|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥
02/06/2026
এলার্জী প্যানেল টেস্ট বা এলার্জী প্রোফাইল টেস্ট ( Allergy panel test)
এখন আমাদের বাচচাদের ঠান্ডা, কাশি, এজমা, এডেনয়েড বিভিন্ন এলার্জীজনিত সমস্যা লেগেই থাকে।
অনেক বাবা মা জানেন না তার বাচচার কোন খাবারে বা কোন জিনিসে এলার্জী। অনেকে আবার এলার্জী টেস্ট করতে চান, কিন্তু জানেন না কিভাবে করে, কোথায় করে বা কত খরচ পড়বে!!!
এলার্জী টেস্ট সাধারণত এলার্জী প্যানেল টেস্ট নামে পরিচিত। এতে খাবার, পশুর গায়ের লোম, ফুলের রেনু, পারফিউম, তেল, ধূলোসহ মোট ৩০- ৬০ টি উপাদানের প্রতি এলার্জী প্রবনতা দেখা হয়।
বিভিন্ন উপাদানের ক্যামিকেল ব্যবহার করে টেস্ট করা হয়। বাচচাদের পিঠে বা হাতে ক্যামিকেল সরাসরি ব্যবহার করে বা ক্যামিকেলের প্যাচ ব্যবহার করে এই টেস্ট করা হয়।
বাংলাদেশে স্কয়ার, এভারকেয়ার, ল্যাবএইড, পপুলার, প্রাভাহেলথ এবং আরো কিছু কর্পোরেট হাসপাতালে করা যায়। আইসিডিডিআরবি বা মহাখালী কলেরা হাসপাতালে এই টেস্ট করা যায়।
উপাদানের সংখ্যার উপর দাম নির্ভর করে। ক্ষেএবিশেষে ৬০০০ থেকে ১২০০০ টাকা পর্যন্ত দাম হতে পারে।
|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||
02/06/2026
🫘 মাটিতে হাত দেওয়ার পর মন ভালো হয়ে যাওয়ার অনুভূতিটি কেবল কল্পনা নয়, এর পেছনে একটি নির্দিষ্ট অণুজীব থাকতে পারে।| ব্রিস্টল বিশ্ববিদ্যালয় ও UCL-এর গবেষকরা আবিষ্কার করেছেন যে মাটিতে সাধারণভাবে পাওয়া Mycobacterium vaccae ব্যাকটেরিয়া ইঁদুরের মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদনকারী নিউরন সক্রিয় করে এবং আচরণে পরিবর্তন ঘটায়, যা আধুনিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধের প্রভাবের সাথে সাদৃশ্যপূর্ণ।| PNAS-এ প্রকাশিত গবেষণায় দেখা গেছে M. vaccae মস্তিষ্কের ডর্সাল রেফি নিউক্লিয়াসে সেরোটোনিন সংশ্লেষণের হার-নির্ধারক এনজাইম tph2-এর mRNA প্রকাশ বৃদ্ধি করে।| তবে এই গবেষণাগুলো এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি এখনও চিকিৎসাগত সমাধান হিসেবে অনুমোদিত নয়।| লক্ষ বছর ধরে মানুষ মাটিতে কাজ করেছে।| সেই জীবচক্রের পুরনো সম্পর্ক কি আমাদের মস্তিষ্কে এখনও কথা বলে..?
•
🌟 Source: University of Bristol & UCL, Neuroscience Journal 2007; PNAS Immunization M. vaccae 2016; Rethink Bacteria Research Review 2025; ScienceDaily Mental Health
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥
02/06/2026
••••••••••🌟 ভারনিক্স || Vernix 🌟•••••••••
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
🫘 বাচ্চা জন্ম নেওয়ার পরে প্রায় সকল বাচ্চার শরীরে যে সাদা ময়লার মত পদার্থ দেখা যায় সেটাকে "ভারনিক্স "বলে।| "ভারনিক্স " নামের পদার্থটি প্রায় সকল বাচ্চার শরীরেই দেখা যায়।| কোন কোন বাচ্চা শরীরে এত ভারনিক্স নিয়ে জন্মগ্রহণ করে আবার কোন কোন বাচ্চা একেবারে পরিষ্কার থাকে।|
•
🫘 এই ভারনিক্স টা সম্পর্কে অনেকে অবগত নয়, বাচ্চাকে মুছে যখন অভিভাবকদের কাছে দেওয়া হয় তখন শরীরে ভারনিক্স থাকলে তারা ভাবেন বাচ্চাকে ক্লিয়ারলি ক্লিন করা হয়নি বা নিজেরাই মুছতে বসে যান।|
•
🫘 সৃষ্টির সবকিছুর পিছনেই গভীর রহস্য লুকায়িত আছে, তাঁর অসীম জ্ঞান বুঝার ক্ষমতা আমাদের কারোরি নেই!!!
•
🫘 সদ্যজাত শিশুর শরীরে ভারনিক্স নামের এক ধরণের তেল জাতীয় পদার্থ থাকে যা মায়ের গর্ভে থাকাকালীন তরল পদার্থ থেকে শিশুর ত্বককে রক্ষা করে।| এটি অ্যান্টিবডির মত শিশুর রোগ প্রতিরোধে সাহায্য করে।|
•
জন্মের পর পরই শিশুকে পরিষ্কার বা মোছার সময় খেয়াল রাখতে হবে যেন ভারনিক্স ওঠে না যায়।| (WHO) এর মতে শিশুর শরীরে ভারনিক্স কমপক্ষে ৬ ঘন্টা রাখা এবং সবচেয়ে ভালো হয় ২৪ ঘন্টা রাখলে।|
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥
নখের রোগ
01/06/2026
🩺 উচ্চ রক্তচাপ (High Blood Pressure) — নীরব ঘাতক!
⚠️ অনেক সময় কোনো লক্ষণ না থাকলেও রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে।| তাই নিয়মিত BP চেক করা খুবই জরুরি।|
•
🫘 সম্ভাব্য লক্ষণসমূহঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
০১: মাথাব্যথা হতে পারে
০২: মাথা ঘোরা বা ভারসাম্যহীনতা
০৩: ঝাপসা দেখা
০৪: বুক ব্যথা বা চাপ অনুভব
০৫: শ্বাস নিতে কষ্ট
০৬: দুর্বলতা, বিভ্রান্তি বা কথা বলতে সমস্যা
•
🫘 জরুরি সতর্কতাঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° রক্তচাপ যদি 140/90 বা তার বেশি হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আর 180/120 এর বেশি হলে এটি জরুরি অবস্থা হতে পারে।|
•
🫘 করণীয়ঃ
°°°°°°°°°°°°°°°
০১: নিয়মিত রক্তচাপ মাপুন
০২: লবণ কম খান
০৩: স্বাস্থ্যকর জীবনযাপন করুন
০৪: নিয়মিত ব্যায়াম করুন
০৫: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খান
০৬: ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন
•
🚑 বুকে ব্যথা, তীব্র মাথাব্যথা, শ্বাসকষ্ট বা দুর্বলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে যান।|
💚 সুস্থ থাকুন, সচেতন থাকুন।|
|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥
31/05/2026
•🌟 প্রিডায়াবেটিস — লক্ষণসমূহ ও করণীয় 🌟•
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
🫘প্রিডায়াবেটিস :
°°°°°°°°°°°°°°°°°°°°°°° প্রিডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে, তবে এখনো পুরোপুরি ডায়াবেটিস হয়নি।| সময়মতো সচেতন হলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।|
•
🫘 সাধারণ লক্ষণসমূহঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
০১: প্রায় কোনো লক্ষণ নাও থাকতে পারে
অনেকেই রক্ত পরীক্ষা না করা পর্যন্ত বুঝতে পারেন না।|
•
০২: রক্তে শর্করা সামান্য বেশি
HbA1c সাধারণত 5.7% – 6.4% এর মধ্যে থাকে।
•
০৩: ঘাড়ে কালো দাগ
ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে ঘাড়ে বা বগলে কালচে দাগ হতে পারে।
•
০৪: পেটের চারপাশে ওজন বৃদ্ধি
পেটের মেদ বাড়লে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়।
•
০৫: অতিরিক্ত ক্ষুধা বা মিষ্টি খাওয়ার ইচ্ছা
ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে এমন হতে পারে।
•
০৬: ক্লান্তি বা দুর্বলতা
শরীরে শক্তি কম লাগা বা দ্রুত ক্লান্ত হয়ে পড়া।
•
০৭: অতিরিক্ত তৃষ্ণা বা বারবার প্রস্রাব
কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলো দেখা দিতে পারে।|
•
🫘 ঝুঁকির কারণঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
০১: পারিবারিক ইতিহাস
০২: শারীরিক পরিশ্রম কম করা
০৩: অতিরিক্ত ওজন
০৪: উচ্চ রক্তচাপ
০৫: PCOS
০৬: গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস
•
🫘 করণীয়ঃ
°°°°°°°°°°°°°°°
🥗 স্বাস্থ্যকর খাবার খান
🏃 নিয়মিত ব্যায়াম করুন
⚖️ ওজন নিয়ন্ত্রণে রাখুন
😴 পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমান
🩸 নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন
•
📢 সচেতন থাকুন, নিয়মিত পরীক্ষা করুন
এবং সুস্থ জীবনযাপন করুন।|
•
🥸 এটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার জন্য শেয়ার করা হয়েছে।|
|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥
31/05/2026
••••••••••••••🌟 পটি ট্রেনিং 🌟•••••••••••••••
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
🚽 পটি ট্রেনিং শুরু করবেন কখন..?
আগে, নাকি একটু পরে.?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°
অনেক মা-বাবার মনেই এই প্রশ্ন ঘুরপাক খায়—“আমার শিশুর পটি ট্রেনিং শুরু করার সঠিক সময় কি এসে গেছে..?”
•
আসলে পটি ট্রেনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিশুর বয়স নয়, বরং তার প্রস্তুতির লক্ষণ।| কেউ ১৮ মাসেই প্রস্তুত হয়ে যায়, আবার কেউ ৩ বছর বয়সেও আরও কিছু সময় নিতে পারে।| প্রতিটি শিশুই আলাদা, আর তাদের শেখার গতিও আলাদা।|
•
🌱 খুব তাড়াতাড়ি শুরু করলে কিছু শিশুর ক্ষেত্রে ডায়াপারের খরচ কমে, শরীরের সংকেত সম্পর্কে সচেতনতা বাড়ে এবং দ্রুত শেখার সুযোগ তৈরি হয়।| তবে যদি শিশু মানসিক বা শারীরিকভাবে প্রস্তুত না থাকে, তাহলে দুর্ঘটনা, বিরক্তি ও হতাশা বেড়ে যেতে পারে।|
•
🌸 অন্যদিকে, একটু পরে শুরু করলে অনেক সময় শিশুর মূত্রাশয় নিয়ন্ত্রণ ভালো হয়, কথা বলে নিজের প্রয়োজন বোঝাতে পারে এবং শেখার প্রক্রিয়াও তুলনামূলক সহজ হয়।| তবে এতে ডায়াপার ব্যবহারের সময় ও খরচ কিছুটা বাড়তে পারে।|
•
❤️ মনে রাখবেন, পটি ট্রেনিং কোনো প্রতিযোগিতা নয়। অন্য শিশুর সাথে তুলনা না করে নিজের শিশুর প্রস্তুতির লক্ষণগুলো লক্ষ্য করুন।|
•
শিশু প্রস্তুত হওয়ার কয়েকটি সাধারণ লক্ষণ:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°
✔️ কিছু সময় শুকনা থাকতে পারে
✔️ নোংরা ডায়াপারে অস্বস্তি প্রকাশ করে
✔️ পটি বা টয়লেটের প্রতি আগ্রহ দেখায়
✔️ সহজ নির্দেশনা বুঝতে ও অনুসরণ করতে পারে
✔️ নিজে জামা-কাপড় খুলতে চেষ্টা করে
•
একটু ধৈর্য, অনেক ভালোবাসা এবং ইতিবাচক উৎসাহ—এই তিনটিই পটি ট্রেনিংকে শিশুর জন্য একটি আনন্দদায়ক অভিজ্ঞতা করে তুলতে পারে। 🌼
আপনার সন্তানের পটি ট্রেনিং কত বছর বয়সে শুরু করেছিলেন? অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন।| 👇
•
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥
30/05/2026
👶💙 ঠোঁট কাটা (Cleft Lip) ও তালু কাটা (Cleft Palate):
ভয়ের নয়, সচেতনতার বিষয়
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°°°°°°°°°°°°
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
🌟 একটি শিশুর জন্মের পর যখন মা-বাবা প্রথমবার তার মুখের দিকে তাকান, তখন তাদের স্বপ্ন থাকে তাকে সুস্থ ও সুন্দরভাবে বড় হতে দেখার।| কিন্তু কিছু শিশুর জন্ম হয় ঠোঁট কাটা বা তালু কাটা অবস্থায়, যা অনেক পরিবারের জন্য উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়।|
•
তবে সুখবর হলো—আধুনিক চিকিৎসার মাধ্যমে অধিকাংশ শিশুই সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে পারে।| ❤️
•
🌟 ঠোঁট কাটা কী :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°° গর্ভাবস্থায় শিশুর উপরের ঠোঁট সম্পূর্ণভাবে জোড়া না লাগলে ঠোঁটে ফাঁক বা কাটা অংশ দেখা যায়।|
•
🌟 তালু কাটা কী :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°° মুখের ভেতরের উপরের অংশ (তালু) সম্পূর্ণভাবে বন্ধ না হলে সেখানে একটি খোলা অংশ থেকে যায়, যাকে তালু কাটা বলা হয়।|
•
••••••••🌟 যেসব লক্ষণ দেখা যেতে পারে 🌟•••••••
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
✅ ঠোঁটে দৃশ্যমান ফাঁক
✅ মুখের ভেতরের তালুতে ছিদ্র বা ফাঁক
✅ বুকের দুধ বা বোতলে খাওয়াতে সমস্যা
✅ দুধ নাক দিয়ে বের হয়ে আসা
✅ ওজন ঠিকমতো না বাড়া
✅ পরবর্তীতে কথা বলা বা কানের সংক্রমণের সমস্যা
•
🤔 কেন হতে পারে :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° কিছু ক্ষেত্রে পারিবারিক বা বংশগত কারণ ভূমিকা রাখতে পারে। এছাড়া গর্ভাবস্থায় কিছু ঝুঁকিপূর্ণ বিষয় যেমন ধূমপান, অ্যালকোহল গ্রহণ, কিছু নির্দিষ্ট ওষুধের ব্যবহার বা পর্যাপ্ত ফলিক অ্যাসিডের অভাব ঝুঁকি বাড়াতে পারে।| তবে অনেক ক্ষেত্রেই কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না।|
•
••••••••••🌟 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 🌟••••••••••
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
❌ এটি মা-বাবার কোনো ভুলের কারণে হয় না।
❌ নিজেকে দোষারোপ করার কোনো কারণ নেই
•
••••••••••••🌟 🩺 চিকিৎসা ও যত্ন 🌟••••••••••••••
🔥•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••🔥
✔️ বিশেষ ধরনের ফিডিং বোতল বা খাওয়ানোর পদ্ধতি সাহায্য করতে পারে
✔️ সাধারণত শৈশবেই অস্ত্রোপচারের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়
✔️ প্রয়োজন হলে পরবর্তীতে কথা বলার প্রশিক্ষণ দেওয়া হয়
✔️ নিয়মিত চিকিৎসক ও দন্তচিকিৎসকের ফলোআপ প্রয়োজন হতে পারে
•
🌟 মনে রাখবেন, সময়মতো চিকিৎসা ও সঠিক যত্ন পেলে অধিকাংশ শিশুই সুস্থভাবে বেড়ে ওঠে, স্কুলে যায়, খেলাধুলা করে এবং স্বাভাবিক জীবনযাপন করে।|
•
আপনার আশপাশে যদি এমন কোনো শিশু থাকে, তাহলে তাকে করুণা নয়—ভালোবাসা, গ্রহণযোগ্যতা এবং উৎসাহ দিন। কারণ প্রতিটি শিশুই তার হাসি দিয়ে পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। 💙
•
🔥▬▬▬▬▬▬▬▬◈◈▬▬▬▬▬▬▬▬🔥
27/05/2026
🙍ডায়পার ব্যবহার শিশুদের জন্য সুবিধাজনক হলেও, urology (মূত্রতন্ত্র)-এর দিক থেকে কিছু ক্ষতিকর প্রভাব আছে —বিশেষ করে দীর্ঘ সময় বা অনিয়মিত ব্যবহারে।|
•
🌟 সম্ভাব্য ক্ষতিকর প্রভাব :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
০১: দীর্ঘ সময় ভেজা ডায়পার থাকলে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়।|
০২: মেয়েশিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি
প্রস্রাবের সংক্রমণ হতে পারে।|
০৩: প্রস্রাব ও মল দীর্ঘক্ষণ স্কিনে থাকলে আশেপাশে জ্বালা ও সংক্রমণ হতে পারে।|
•
🌟প্রস্রাবের স্বাভাবিক অভ্যাসে সমস্যা:
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
দীর্ঘদিন ডায়পার ব্যবহারে শিশু নিজের প্রস্রাবের বেগ বুঝতে দেরি করে,
toilet training দেরি হয়, বিছানায় প্রশাব করে।|
•
🫘 কিভাবে ঝুঁকি কমাবেন :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ঘন ঘন ডায়পার পরিবর্তন (প্রতি ২–৩ ঘন্টা)
ত্বক শুকনো রাখা
diaper-free সময় দেওয়া (air exposure)
•
toilet training শুরু করা (১৮–২৪ মাসের মধ্যে)
•
|| || ||
|| #স্বাস্থ্যশিক্ষা || || || #স্বযত্ন || || ||
||
🔥▬▬▬▬▬▬▬▬◈◉◈▬▬▬▬▬▬▬▬🔥
Click here to claim your Sponsored Listing.
