AL-RihLa GaminG
Gaming page and Funny video
28/03/2026
শুরুর আগেই দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন ধোনি..
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট শুরুর দিনে বড় ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। পায়ের পেশির চোটে অন্তত দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন মহেন্দ্র সিং ধোনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ধোনির ছিটকে যাওয়ার খবর জানিয়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। আপাতত চোটের পুনর্বাসন প্রক্রিয়া সারছেন ৪৪ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার।
গুয়াহাটিতে সোমবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করবে চেন্নাই। এরপর প্রথম দুই সপ্তাহে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে রুতুরাজ গাইকোয়াড়ের নেতৃত্বাধীন দল।
ধোনির অনুপস্থিতিতে উইকেটকিপিংয়ের দায়িত্বে দেখা যেতে পারে এবার রাজস্থান থেকে চেন্নাইয়ে যোগ দেওয়া সাঞ্জু স্যামসন। এছাড়া দলে কার্তিক শর্মা ও উরভিল প্যাটেলের মতো কিপার-ব্যাটাররাও আছেন। নিলাম থেকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে কার্তিককে নিয়েছে চেন্নাই।
আইপিএলের গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে সবকটি ম্যাচ খেলেছেন ধোনি। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে শেষের দিকে নেমে ঝড় তোলার কাজটি করেছিলেন অভিজ্ঞ ব্যাটার।
28/03/2026
পিএসএল ২০২৬-এ মুখোমুখি বাবর আজমের পেশোয়ার জালমি বনাম রিজওয়ানের রাওয়ালপিন্ডি পিন্ডিজ! 🏏✨
সবচেয়ে মজার ব্যাপার হলো, দুই দলেই আছে আমাদের টাইগারদের দাপট! একদিকে পেশোয়ারের হয়ে ওপেনিংয়ে নামবেন তানজিদ তামিম আর গতির ঝড় তুলবেন নাহিদ রানা। অন্যদিকে রাওয়ালপিন্ডির হয়ে স্পিন যাদু দেখাবেন আমাদের রিশাদ হোসেন। 🇧🇩🔥
আর খেলাটি সরাসরি দেখতে চাইলে এখনই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজটি।
কার পাল্লা ভারী বলে মনে হয়? আপনার প্রিয় দলকে কমেন্টে জানান! 👇
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when AL-RihLa GaminG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
