Seba Online Store
Fresh means beautiful.
13/09/2026
ব্যস্ততার পর ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু করবো আবার অর্ডার নেওয়া । অনেকেই মেসেজ দিয়েছেন সবার রিপ্লাই করবো শুধু একটু সময় দিবেন আমাকে প্লিজ।
10/09/2026
আপনাদের ঠকিয়ে কেনোদিন বিজনেস করতে চাই নি ইনশা আল্লাহ কেনো দিন করবো ও না। আপু লিখাটা একটু পড়ে নিবেন সবাই মনোযোগ দিয়ে।
06/09/2026
এবারের জন্য লাস্ট প্রোডাক্ট প্যাকেজিং এর কাজ করছি রাত প্রায় ৩ টা। রেগুলার চেষ্টা করবো পোস্ট করার যাতে আপনাদের উপকার হয়। কিন্তু অনলাইন অর্ডার বন্ধ রাখবো মিনিমাম ১ সপ্তাহ। কারো যদি ১ সপ্তাহ পর প্রোডাক্ট নিতে সমস্যা না থাকে তারা অর্ডার করে রাখতে পারবেন। পার্সেল পাবেন ১ সপ্তাহ পর ইনশা আল্লাহ । পারিবারিকভাবে আয়োজন হবে তাই আমি ব্যস্ত থাকবো। আপনি যখন ভালোবেসে কেনো কাজ করবেন তখন সারাদিন হাজার ব্যস্ততার পরও আপনার মধ্যে কেনো বিরক্তি আসবে না।
06/09/2026
হেয়ার প্যাকের মধ্যে উপাদান আছে ১৪ টা এটার ব্যবহার করার নিয়ম গুলো আজকে একটু বলে দেই। সারাদিন ব্যস্ততার পর কিছুক্ষণ আগে শ্যাম্পু করে গোসল করলাম। এখন এই কথা বলার কারণ হলো আজকে তিসির জেল তৈরি না করে এই প্যাক থেকে ১ চামচ গুড়ো আর ১ গ্লাস পানি দিয়ে চুলায় ফুটিয়ে নিলাম ঠান্ডা হওয়ার পর শ্যাম্পু বেস মিশিয়ে ভালোভাবে চুল ক্লিন করে নিলাম। আলহামদুলিল্লাহ এতো ভালো লাগছে চুল সফট মনে হচ্ছে রাফ নেস অনেক কমে গিয়েছে। আপনাদের যেকোনো শ্যাম্পুর সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন৷ ডিরেক্ট ক্যামিকেল শ্যাম্পু ব্যবহারে চুলের ক্ষতি হয়ে থাকে অনেক তাই এভাবে ব্যবহার করে দেখতে পারেন আপনারা৷ তাছাড়া হেয়ার টোনার হিসাবে ব্যবহার করতে পারবেন পরিষ্কার চুলে। দেওয়ার পর চুল ভারী ভারী মনে হতে পারে, চা পাতা, আমলকি, রিঠা, শিকাকাই আরও উপাদান গুলো আছে বলে। যাদের ভারীভাব টা ভালো লাগবে না। তারা রাতে দিয়ে শুকিয়ে নিয়ে ঘুমাতে যাবেন সকালে শ্যাম্পু করে নিবেন। স্ক্যাল্প যত্নের জন্য আপনি যত প্রোডাক্ট স্কেল্প দিয়ে রাখতে পারবেন তত আপনার চুল মজবুত হবে। আস্তে আস্তে চুল পড়া, নতুন চুল না আসা, খুশকি হওয়া এই সমস্যা গুলো দূর হতে থাকবে ইনশা আল্লাহ । একদিন ব্যবহার করে আর ব্যবহার করলাম না এভাবে আসলে ন্যাচারাল উপাদান দিয়ে কেনো লাভ হবে না। পরে আপনার না আপনাদের মনে হবে প্রোডাক্ট সেল করার জন্য যা ইচ্ছা বিজ্ঞাপন দিচ্ছি । আসলে মিথ্যা বলে সেল করার কেনো ইচ্ছা আমার নেই। আর সব থেকে বড় কথা হলো আপনাদের প্রোডাক্ট দিয়ে ঠকালে আর কেনো কিছু অর্ডার করবেন না আর যদি ভালো কিছু দেই তাহলে আপনি বা আপনারাই আবার অর্ডার করবেন বিশ্বাস করে, ভরসা করে । টাকা ইনকাম করার অনেক ভাবেই সুযোগ ছিলো এখনও আছে কিন্তু আমি স্কিন কেয়ার এর অর্গানিক প্রোডাক্ট সেল করে নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। এখন আপনাদের খারাপ জিনিস দিয়ে এটা কখনোই সম্ভব না। বরং আপনাদের কাছে আমি ভরসার যোগ্য হলে আপনারা নিরদ্বিধায় প্রোডাক্ট নিবেন৷ এই বিশ্বাস টা অর্জন করার জন্য দিন রাত ১ করে চেষ্টা করে যাচ্ছি ।
06/09/2026
যারা প্রোডাক্টের অর্ডার দিয়েছেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন । পাঠানোর আগে আমি মেসেজ দিবো। আমার একটু সময় দরকার আমি একটু ব্যস্ত। জানাবো সবকিছু আপনাদের । আর কিছুদিন পর কয়েক দিনের জন্য অর্ডার ক্লোজ থাকবে। এখনও অর্ডার নিচ্ছি এই স্লট কমপ্লিট করার পর অফ করবো সেটা আপনাদের জানিয়ে করবো। যারা প্রোডাক্ট নিয়েছেন কেনো সমস্যা হলে মেসেজ করে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদের সবার রিপ্লাই দিবো ইনশা আল্লাহ। আমি জানি আপনাদের সার্পোট আমি পাবো।
05/09/2026
বিশুদ্ধ ফিটকারী পাউডার নিয়ে আপনাদের এখনও অনেকের অনেক প্রশ্ন জমে আছে। সব থেকে বেশি কিউরিসিটি ঘাম আর ঘামের গন্ধ , আন্ডারআর্ম এর কালো দাগ , ব্রণ, ব্রণের দাগ, ওপেন পোরস , মেসতার দাগ আর ১ টা হচ্ছে অবাঞ্ছিত লোম নিয়ে । সত্যি কি কাজ করে আপু নাকি এমনি এমনি বলছেন। প্রায় ৩ মাস ধরে বার বার একই পোস্ট দিয়ে যাচ্ছি বিশুদ্ধ ফিটকারী পাউডার এর উপকারিতা সম্পর্কে ।
আজকে আবার বিস্তারিত বলবো ইনশা আল্লাহ৷ সবার আগে শুরু করবো অবাঞ্ছিত লোম নিয়ে । চিনি চুলায় পানির সাথে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে ১ টুকরা লেবু মিশাতে হবে, আঠালো হলে নামিয়ে নিতে হবে কিন্তু সমস্যা হয় বেশি ঠান্ডা করলে কটকটি হয়ে যায় না হলে বেশি পাতলা হয়ে যায়। তাই আপনাদের জন্য একটা উপাদান এড করে ব্যবহার করার কথা বলে দিচ্ছি , ইনশাআল্লাহ এবার আর নিরাশ হবেন না। মিশ্রণ বেশি ঘন করবেন না চিনি গলে গিয়ে হালকা আঠালো হলেই নামিয়ে নিবেন ,ঠান্ডা হওয়ার পর তারপর পরিমাণ মতো বেসন এড করে ঘন পেস্ট বানিয়ে নিবেন। তার সাথে এড করবেন বিশুদ্ধ ফিটকারী পাউডার। আপনাদের লোম যদি বেশি ঘন হয় তাহলে বিশুদ্ধ ফিটকারী পাউডার পরিমাণে একটু বেশি নিবেন। আর কম হলে ১/২ চিমটি নিবেন। তারপর ভালোভাবে মিশিয়ে পুরো মুখে বা যেখানে লোম আছে সেখানে লাগিয়ে ১৫/২০ মিনিট লাগিয়ে রেখে এরপর আলতো ভাবে উপরের লেয়ারের দিকে যে দিকে লোম আছে তার উল্টো দিকে মাসাজ করবেন । ১/২ মিনিট মাসাজ করার পর নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে নিলেই হবে৷ এভাবে সপ্তাহে ২ দিন ব্যবহার করলেই ইনশাআল্লাহ পরিবর্তন বুঝতে পারবেন । আমি কখনোই বলবো না একবার ব্যবহারে আপনার সব লোম উঠে যাবে৷ আস্তে আস্তে ব্যবহারে ইনশা আল্লাহ লোম গুলো উঠে যাবে । কারণ বিশুদ্ধ ফিটকারী পাউডার এন্টি সেপ টিক কাজ করে । ভিতর থেকে লোমের গোড়া নরম করে তুলতে সাহায্য করে ।
05/09/2026
আপনাদের খুশি করার জন্য ছোট্ট একটা উদ্যোগ। হেয়ার ওয়েল আর হেয়ার প্যাক টা অনেকেই নিতে চাচ্ছেন আর সবার চাওয়া একটাই। আপু ৫০ গ্রাম করে কি নেওয়া যাবে? আমার উওর আপনাদের জন্য হ্যা যাবে। অলরেডি দুইজন আপুর অর্ডার কনর্ফাম করলাম। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য পোস্ট করে বলি দিচ্ছি । প্রাইজ লিস্টে ও এড করে দিবো ইনশা আল্লাহ ।
03/09/2026
২/৩ দিন ধরে আবহাওয়ার কি যে হয়েছে । যষ্টিমধু সিরাম জানালার পাশে রেখে দেই সকালে হলেই যে ভোর থেকে রোদ উঠলেই আস্তে আস্তে সিরাম গুলো রেডি হতে থাকবে আপনাদের কাছে পাঠাতে ও তো হবে কথা অনুয়ায়ী । একটু একটু কালার পরিবর্তন আসছে দেখে এটাই শান্তি। মাঝখানে খুব ভালো রোদ ছিলো এখন কি যে হয়েছে। যারা অর্ডার করে অপেক্ষায় আছেন ইনশা আল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। শুধু একটু সময় নিয়ে রেডি করার সুযোগ দিন আমাকে।
02/09/2026
গ্লো প্যাক এর যে উপাদান গুলো আছে তা ভিতর থেকে আমাদের স্কিনটাকে গ্লো করতে হেল্প করে। এর মানে এই না যে আপনি অনেক ফর্সা হয়ে যাবেন। আপনাকে দেখতে পরীর মতো লাগবে। সত্যি বলতে আমরা সবাই পরী। কেউ নিজেকে পরী মনে করি,আবার কেউ মনে করি না। আমি তো নিজেকে নিয়ে এটাই ভাবী আমি ঠিক ততটা সুন্দর যতটা নিজের গল্পের নায়িকা হতে লাগে। আমার তাই ফর্সা হওয়া নিয়ে কেনো মাথা ব্যথা কেনোদিন ছিলো না, আমি যেমন দেখতে এমনই। কিন্তু বাসায় ঘটক এলেই শুরু হতো তোরজোর আমি জানি এই গল্প শুধু আমার বাসার না আরও ১০ টা ফ্যামিলির কালো, শ্যামবর্ণ মেয়েদের একই অবস্থা । চিকন হলে মোটা হওয়ার ঔষধ খাও, খেয়ে দেয়ে মোটা তাজা হতে হবে কারণ বিয়ে নামক কোরবানির তুমি গরু সরি গাভী। পরে মাখলে মাখো না হয় না মাখো বিয়ের আগে ক্রিম মেখে ঝকঝকে তকতকে হতে হবে। আরে ভাই বিয়ের পর কি সুকেজ এ সাজিয়ে রাখবেন নাকি সেই তো সংসারের সব দায়িত্ব পালন করতে হবে। কি আজব সমাজে বাস করি আমরা। ইনবক্সে এই পর্যন্ত মনে ৪০/৫০ টা মেসেজ এ এমন পেয়েছি যে আপনি কি গ্যারান্টি দিবেন আমি একবারে ফর্সা হয়ে যাবো। আমি একবার হ্যা বললেই এই ৪০/৫০ জনের কাছে ৪০/৫০ টা গ্লো প্যাক সেল করতে পারতাম। আমি উল্টো না তো করেছি আরও বলেছি এটা কেনো রং ফর্সা কারী প্রোডাক্ট না। এটি হলো ৬ টা ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি প্রোডাক্ট। বেসন, চালের গুড়ো,মুলতানি মাটি, যষ্টিমধু , মসুরের ডাল,বিশুদ্ধ ফিটকারী পাউডার আছে। কাঁচা দুধ অথবা টকদই দিয়ে ব্যবহার করলে আরও ভালো উপকার পাবেন । সব জেনে শুনে আপনার যদি ভালো লাগে নিতে পারেন না নিলেও কেনো সমস্যা নেই । কিন্তু গ্যারান্টি দিতে পারবো না মাফ করবেন। অর্গানিক প্রোডাক্ট নিয়মিত ব্যবহারে আস্তে আস্তে পরিবর্তন আসবে এবং এটা স্হায়ী হবে। আপনাদের বলি যে গায়ের রং যা আছে সেটা নিয়ে খুশি থাকুন পারলে চেষ্টা করুন মুখে যাতে কেনো ব্রণ, ব্রণের দাগ, মেসতা, ওপেন পোরস, রুক্ষতা না থাকে। একটা ফ্রেশ ন্যাচারাল স্কিন পাওয়ার জন্য প্রোডাক্ট ব্যবহার করুন। অনেক দামী প্রোডাক্ট ব্যবহার করলেই স্কিন ভালো থাকবে এমন ভাবার কেনো মানে নেই, অল্প টাকায় ভালো প্রোডাক্ট ব্যবহার করেও স্কিন ভালো রাখা সম্ভব ।
Contact the business
Telephone
Website
Address
1310
Alerts
Be the first to know and let us send you an email when Seba Online Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
