DR.Emran Murshed
Dr. Emran Murshed is one of the young surgical oncologists in Bangladesh, dedicated to providing expert surgical opinion and quality surgical care.
07/06/2026
আমার প্রার্থনা
* আমার হাত যেন আমাকে অহংকারী না করে।
* অপারেশনের সময় যেন আমি এমন কোনো সীমা অতিক্রম না করি, যেখান থেকে আর ফিরে আসার উপায় থাকে না।
* সংকটময় মুহূর্তে যেন প্রয়োজনীয় সহায়তা আমার জন্য উপলব্ধ থাকে।
* অর্থের প্রলোভন থেকে আমাকে দূরে রাখুন।
* সঠিক সময়ে থেমে যাওয়ার প্রজ্ঞা আমাকে দান করুন।
* জীবনের শেষ প্রহর উপভোগ করার জন্য আমাকে সুস্বাস্থ্য দান করুন।
05/06/2026
***স্তন ক্যান্সার সম্পর্কে সচেতন হই***
স্তন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসা অনেক বেশি কার্যকর হয়। সময়মতো রোগ নির্ণয় হলে উন্নত মানের সার্জারি করা যায়, অনকোলজিক্যাল ক্লিয়ারেন্স ভালো হয় এবং কসমেটিক ফলাফলও তুলনামূলকভাবে ভালো থাকে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য চিকিৎসা (কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি ইত্যাদি) গ্রহণ করলে অনেক রোগী সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করতে পারেন।
তাই আসুন, আমরা সবাই সচেতন হই। অবহেলা নয়, সচেতনতাই হতে পারে স্তন ক্যান্সারের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র।
✅ প্রতি মাসে অন্তত ১ বার নিয়মিত Self Breast Examination (SBE) করুন।
✅ স্তনে কোনো নতুন গাঁট, ত্বকের পরিবর্তন, নিপল ভেতরে ঢুকে যাওয়া বা অস্বাভাবিক নিঃসরণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
প্রাথমিক শনাক্তকরণই সফল চিকিৎসার চাবিকাঠি।
সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
স্তন ক্যান্সারকে রুখে দিন। 💗
02/06/2026
একটি বহুল প্রচলিত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: পিত্তথলির (গলব্লাডারের) পাথর থেকে কি ক্যান্সার হতে পারে?
একদিন আগে যে অপারেশনটি করেছিলাম, তাতে গলব্লাডারের ভেতরে প্রায় ৩৫-৪০টি ছোট ছোট পাথর পাওয়া গিয়েছিল।
আর আজ যে অপারেশনটি করলাম, তাতে পাওয়া গেল মাত্র ২টি পাথর, তবে সেগুলোর আকার ছিল বেশ বড়।
এই পোস্টের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি:
গবেষণায় দেখা গেছে, যাদের গলব্লাডারে ৩ সেন্টিমিটারের বেশি আকারের পাথর থাকে, তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে গলব্লাডার ক্যান্সারের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি হতে পারে।
তাই পিত্তথলিতে পাথর ধরা পড়লে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজন হলে সময়মতো অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করুন।
আসুন, আমরা সবাই সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি।
01/06/2026
টিবিতে আক্রান্ত এক রোগীর বুকে পানি জমে সম্পূর্ণ একটি ফুসফুস চাপা পড়ে (collapsed) গিয়েছিল। রোগীর তীব্র শ্বাসকষ্ট লাঘবের উদ্দেশ্যে ১.২ লিটার প্লুরাল ফ্লুইড বের করে দেওয়া হয়েছে।
এখন রোগী পর্যবেক্ষণে আছেন। মহান আল্লাহর কাছে রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি।
আল্লাহ ভরসা।
18/05/2026
পিত্তথলির পাথর: কখন অপারেশন করতেই হবে?
পিত্তথলির পাথর বা গলব্লাডার স্টোন অনেক মানুষেরই থাকে। সবার ক্ষেত্রে অপারেশন লাগে না। তবে কিছু অবস্থায় অপারেশন দেরি করা বিপজ্জনক হতে পারে।
পিত্তথলির পাথরের সবচেয়ে কার্যকর ও স্থায়ী চিকিৎসা হলো অপারেশন করে পিত্তথলি অপসারণ করা, যাকে বলা হয় ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি।
যেসব অবস্থায় অপারেশন করতেই হবে
১. বারবার ডান পাশের পেটব্যথা
খাওয়ার পর বিশেষ করে তেল-চর্বিযুক্ত খাবারের পরে ডান পাশের উপরের পেটে ব্যথা হলে এবং বারবার হলে অপারেশন প্রয়োজন হয়।
২. গলব্লাডারে প্রদাহ বা ইনফেকশন
যদি জ্বর, তীব্র ব্যথা, বমি এবং পরীক্ষায় গলব্লাডার ফুলে যাওয়ার লক্ষণ থাকে, তাহলে দ্রুত অপারেশন লাগতে পারে।
Acute cholecystitis
৩. পাথর নালীতে নেমে গেলে
পাথর যদি পিত্তনালীতে আটকে যায়, তাহলে জন্ডিস, ইনফেকশন বা অগ্ন্যাশয়ের প্রদাহ হতে পারে। এটি জরুরি অবস্থা।
৪. জন্ডিস বা চোখ হলুদ হওয়া
গলস্টোনের কারণে পিত্তনালী বন্ধ হলে দ্রুত চিকিৎসা প্রয়োজন।
৫. প্যানক্রিয়াটাইটিস হলে
গলস্টোনের কারণে অগ্ন্যাশয়ে প্রদাহ হলে ভবিষ্যতে বড় জটিলতা এড়াতে অপারেশন করতে হয়।
Gallstone pancreatitis
৬. পুঁজ জমা বা গ্যাংগ্রিন
গলব্লাডারে পুঁজ, ছিদ্র বা পচন শুরু হলে জরুরি অপারেশন প্রয়োজন।
৭. ডায়াবেটিস রোগীর জটিল গলস্টোন
ডায়াবেটিস রোগীদের ইনফেকশন দ্রুত খারাপ হতে পারে, তাই অনেক ক্ষেত্রে দ্রুত অপারেশন পরামর্শ দেওয়া হয়।
৮. বড় পাথর বা পলিপ
খুব বড় পাথর বা সন্দেহজনক পলিপ থাকলে ক্যানসারের ঝুঁকি বিবেচনায় অপারেশন লাগতে পারে।
Gallbladder cancer
কখন অপারেশন না করলেও চলতে পারে?
যদি:
* কোনো উপসর্গ না থাকে
* হঠাৎ পরীক্ষায় ধরা পড়ে
* ব্যথা বা জ্বর না থাকে
দেরি করলে কী হতে পারে?
* তীব্র ইনফেকশন
* জন্ডিস
* প্যানক্রিয়াটাইটিস
* গলব্লাডার ফেটে যাওয়া
* সেপসিস
তাই বারবার ব্যথা বা জটিলতা থাকলে “ওষুধে ঠিক হয়ে যাবে” ভেবে দেরি না করে সার্জনের পরামর্শ নেওয়া উচিত।
17/05/2026
Fecolith (বা fecalith/appendicolith) হলো শক্ত হয়ে যাওয়া মলের ছোট টুকরা, যা সাধারণত অ্যাপেন্ডিক্সের ভিতরে বা কোলনের কোনো অংশে আটকে যায়। এটি পাথরের মতো শক্ত হতে পারে।
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো অ্যাপেন্ডিক্সে fecolith থাকা, কারণ এটি lumen block করে acute appendicitis করতে পারে।
কেন হয়?
কয়েকটি কারণের জন্য fecolith তৈরি হতে পারে:
* দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য
* মল বেশি সময় অন্ত্রে আটকে থাকা
* কম পানি পান
* কম আঁশযুক্ত খাবার
* অন্ত্রের motility কমে যাওয়া
* appendix এর ভেতরে mucus ও stool জমে শক্ত হয়ে যাওয়া
* কখনও chronic inflammation এর কারণেও হতে পারে
Appendicitis এ কীভাবে সমস্যা করে?
যখন fecolith appendix এর মুখ বন্ধ করে দেয়:
1. ভিতরে চাপ বাড়ে
2. রক্ত চলাচল কমে
3. bacterial overgrowth হয়
4. inflammation শুরু হয়
5. পরে gangrene বা perforation পর্যন্ত হতে পারে
Imaging এ কেমন দেখা যায়?
* X-ray বা CT scan এ ছোট calcified opacity হিসেবে দেখা যেতে পারে
* USG তেও echogenic focus with shadow দেখা যেতে পারে
Clinical গুরুত্ব
Appendicitis এর সাথে fecolith থাকলে:
* perforation এর risk বেশি হতে পারে
* শিশুদের ক্ষেত্রে complicated appendicitis বেশি দেখা যায়
* conservative treatment failure এর সম্ভাবনাও বাড়তে পারে
13/05/2026
৩ দিন আগে gastric ulcer perforation হয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় একজন রোগী আমাদের কাছে আসেন। রোগী hypovolemic shock ও sepsis-এ ভুগছিলেন।
জেলা এমনকি বিভাগীয় শহরেও private seeting এ অনেক সময় খারাপ outcome হওয়ার আশঙ্কায় অনেকেই emergency general surgery-র জটিল কেস নিতে চান না।
রোগীর জীবন বাঁচানোর লক্ষ্যে আমরা জরুরি অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করি।
আজ বিকাল ৬টায় emergency basis-এ সফলভাবে operation সম্পন্ন করা হয়। Perforation repair করে omental patch দিয়ে cover করা হয়। এরপর প্রায় ৪ লিটার normal saline দিয়ে thorough peritoneal wash দেওয়া হয়, যাতে পেটের ভিতরের সব ময়লা contamination পরিষ্কার করা যায়।
Anaesthesia-তে ছিলেন নাটোর শহরের সিনিয়র Anaesthesiologist
ডা. মাহাবুর স্যার।
আল্লাহ ভরসা।
Natore Trauma Centre and Hospital
13-5-2026
অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ার পর দ্রুত অপারেশন করলে জটিলতা কম হয়, জীবনঝুঁকি কমে, এবং রোগী দ্রুত সুস্থ হয়।
Click here to claim your Sponsored Listing.
