360 Vlog BD
এটি একটি সোশ্যাল লার্নিং প্ল্যাটফর্ম। বিভিন্ন রহস্যমূলক ও তথ্যবহুল ভিডিও আপনাদের সাথে শেয়ার করাই এই পেজ এর মূল উদ্দেশ্য।
Learn with fun 🔥🔥❤️❤️
22/09/2025
শরতের আকাশে বাজলো ঢাকের বাদ্যি, আসছে মা দুর্গা, আলোয় ভর উঠুক পৃথিবী।এখনই সংগ্রহ করুন এই পোস্ট Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
22/09/2025
🪔 মায়ের আগমনী সুরে ভরে উঠুক আপনার ঘর আমাদের এক্সক্লুসিভ আগমনী পোস্টার এখনই সংগ্রহ করুন। Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
22/09/2025
আজ এই দিনে পুজো সিরিজের দুর্গা ষষ্ঠী পোস্টারের সাথে সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছ Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.
20/09/2025
https://youtube.com/?si=7d4z7H77Tu5jY4fw
The Pixel Palette 🎨 The Pixel Palette | Designs that speak ✨ 🖌️ Posters • Templates • Digital Art 🌈 Turning imagination into visuals 📩 [email protected]
27/03/2025
গরমে ত্বকের যত্নঃ
সূর্যের আলো ত্বকের জন্য উপকারী। এটি ভিটামিন ডি তৈরি করে। তবে সূর্যের অতিবেগুনি রশ্মি কালো দাগ পড়াসহ ত্বকের খুবই ক্ষতি করে। এসব সমস্যা থেকে বাঁচতে চাই ত্বকের নিয়মিত যত্ন। ত্বকের পরিচর্যা না করলে রোদে পোড়া ভাব বা সানবার্ন স্থায়ী হতে পারে।
শুষ্ক ত্বক, সাধারণ ত্বক ও তৈলাক্ত—এই তিন ধরনের ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে আলাদা আলাদা প্যাক বেছে নিতে পারেন।
শুষ্ক ত্বক
পাকা কলা, লেবুর রস ও মধু মিশিয়ে ২০-২৫ মিনিট লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়। কাঁচা দুধ, লেবুর রস মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর সারা গায়ে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। আবার লেবুর রসের সঙ্গে দুধ ও চন্দনের গুঁড়া দিয়ে পেস্ট করে পোড়া জায়গায় ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়।
স্বাভাবিক ত্বক
আলুর রসে দুই চা-চামচ কাঁচা দুধ মিশিয়ে পোড়া জায়গায় মাখলে পোড়া ভাব দূর হয়। কাঁচা হলুদবাটা, তুলসীপাতার রস, দুধ ও ময়দা মিশিয়ে প্যাক তৈরি করে মাখলে উপকার পাওয়া যায়। তৈরি করা প্যাক ফ্রিজে রেখেও ব্যবহার করা যায়।
তৈলাক্ত ত্বক
ডাবের পানি, তরমুজের রস, লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাখলে রোদে পোড়া ভাব দূর হয়। টক দই, চন্দনের গুঁড়া, মধু ও ডিমের সাদা অংশ দিয়ে প্যাক তৈরি করে মুখে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক দিনে দুবার ব্যবহার করলে উপকার পাওয়া যায়।
কিছু সতর্কতা-
১) এ সময় সিনথেটিক পোশাক এড়িয়ে চলা।
২) সানগ্লাস ব্যবহার করা।
৩) ব্যাগে ছাতা রাখা।
৪) বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লোশন ব্যবহার করা।
৫) যাঁরা সানস্ক্রিন ব্যবহার করেন না, তাঁরা বারবার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।
৬) প্রচুর মৌসুমি ফল খাওয়া। এতে ত্বক ভালো থাকে।
27/03/2025
গরমে চুলের যত্ন
চুল নারীর সৌন্দর্য্যের বহিভূত অংশ। পরিবর্তনের সঙ্গে সঙ্গে আবহাওয়ারও পরিবর্তন হয় আমাদের দেশে। এই পরিবর্তনের ছোঁয়া লাগে আমাদের মনে, দেহে, চুলে সব জায়গাতেই।
এখন গ্রীষ্মকাল আর এরই মধ্যে গরমে নাভিশ্বাস উঠতে শুরু হয়েছে। গরমে বাইরে রোদে ধুলোময়লা, রোদের তাপ, বেশিক্ষণ এয়ারকন্ডিশনে থাকা, এ রকম নানা কারণে আমাদের চুল সৌন্দর্য ও কোমলতা হারিয়ে রুক্ষ হয়ে যায়।
গরমে চুল সুন্দর রাখতে আমাদের যা করতে হবে:
সপ্তাহে ২-৩ বার শ্যাম্পু করতে হবে
রাতে ভাল করে তেল ম্যাসাজ করুন
চুল ছোট না করতে চাইলে টুপি ব্যবহার করতে পারে, স্কার্ফ বা ক্লিপ দিয়ে চুল বেধেও রাখতে পারেন
তবে বেশি টাইট করে চুল বাধবেন না
খেয়াল রাখবেন চুলের মধ্যে যেন হাওয়া চলাচল করতে পারে।
ধুলো-ময়লা, বৃষ্টির পানিতে ভিজে অনেক সময় চুল নিস্তেজ হয়ে যায়।
অলিভ অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে মেথি পেস্ট মিশিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন। চুল ঘন ও উজ্জ্বল থাকবে।
দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলে দিন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
দু`ভাগ অলিভ অয়েল, একভাগ মধু মিশিয়ে পুরো চুলে লাগান। ১৫ মিনিট পর
হালকা গরম পানিতে চুল শ্যাম্পু করে নিন। এভাবে অলিভ অয়েলের সঙ্গে কলা চটকেও চুলে দিতে পারেন।
চুলে শ্যাম্পু করার পর অবশ্যই ভালো কোম্পানির কন্ডিশনার লাগান।
প্রতিকদিন কিছুটা সময় চুলের যত্ন নিন। এভাবে নিয়মিত চুলের যত্ন নিলে দেখবেন গরমেও আপনার চুল থাকবে প্রাণবন্ত ঝলমলে।
27/03/2025
পয়েন্ট নিমো-পৃথিবীর এই জায়গা থেকে মহাকাশ কাছে, 'পৃথিবী' অনেক দূরে! সত্যিই কিন্তু, জায়গাটা কোথায় জানেন?
Point Nemo: পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব এবং সেখানে পৌঁছাতে কত সময় লাগে সে সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে।
আপনিও নিশ্চয়ই কখনো ভেবেছেন যে কোলাহল জীবনের থেকে দূরে এমন জায়গায় যাওয়া উচিত যেখানে শান্তি রয়েছে। যেখানে আপনাকে দূর-দূরান্তে কেউ খুঁজবে না। কিন্তু আপনি যেখানে যান না কেন সর্বত্রই মানুষের বসবাস রয়েছে। কিন্তু এই প্রতিবেদনে এমন একটি জায়গার কথা বলা হয়েছে যেখানে কেউ কখনো আসেনি।
পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব এবং সেখানে পৌঁছাতে কত সময় লাগে সে সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যা মহাকাশের থেকেও বেশি দূরে অবস্থিত। এখান থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলিতে পৌঁছানো কঠিন এবং মহাকাশে পৌঁছানো সহজ।
আসলে যে জায়গাটির কথা বলা হয়েছে তা হল – প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমো (Point Nemo)। এখান থেকে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং এতে বসবাসকারী নভোচারীরা মাত্র ২৫০ মাইল দূরে থাকে। পৃথিবীর সবচেয়ে কাছের শুষ্ক স্থান হল ডুসি নামের একটি ছোট দ্বীপ।
ডুসি নামক এই দ্বীপ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের অংশটি ১৬০০ মাইল দূরে কিন্তু মহাকাশের দূরত্ব মাত্র ২৫০ মাইল। পয়েন্ট নিমো থেকে পৃথিবীর সবচেয়ে কাছের অংশে পৌঁছানোর আগে মহাকাশে পৌঁছানো যাবে। এখানকার নীরবতা এতটাই ভয়ানক যে পাথর ভাঙার শব্দও আত্মাকে শিহরণ দেয়।
জানা গিয়েছে, ১৯৭১ থেকে ২০১৬ সালের মধ্যে এই স্থানে ২৬০টিরও বেশি মহাকাশযান সমাহিত হয়েছে। একে মহাকাশযানের কবরস্থানও বলা হয়। ক্যাপ্টেন নিমোর নামে এই জায়গাটির নামকরণ করা হয়েছিল। এই স্থানটি একজন জরিপ প্রকৌশলী হরভোজে লুকাতেলা আবিষ্কার করেছিলেন।
প্রশান্ত মহাসাগরের এই বিচ্ছিন্ন স্থানটিকে পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এটি জনবসতি থেকে অনেক দূরে বলে এই স্থানটিকে বিজ্ঞানীরা বেছে নিয়েছিলেন যাতে মহাকাশযানে কখনো ত্রুটি দেখা দিলে এই অংশে ফেলে দেওয়া যায়।
(সংগৃহীত)
Click here to claim your Sponsored Listing.
