Beautiful mind's world

Beautiful mind's world

Share

I love human being, so i want to do something for mankind.This is the main reason for creating this page.

11/05/2026

Nice story

11/05/2026

সুন্দর কাহিনি❤️

11/05/2026

Wow!

11/05/2026

Nice ❤️

11/05/2026

Read it❤️

11/05/2026
11/05/2026

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো নিয়ে গভীর থেকে গভীরে গিয়ে ভাবতে আর লিখতে আমার বরাবরই ভালো লাগে। প্রত্যেকটা নামের সুক্ষ্ম থেকে সুক্ষ্ম অর্থগুলো যখন পড়ি, আমার ঈমান যেন আরও মজবুত হয়, আরও পোক্ত হয়, সুবহানাল্লাহ!

আল হাদী, আস সামাদ, আস সামী, আল বাসীর, আল ওয়াকিল, আল মুতাকাব্বির—এই নামগুলোর অর্থ কেউ যদি গভীরে গিয়ে না পড়ে, কখনোই বুঝতে পারবে না যে জ্ঞানের কী এক রত্ন ভাণ্ডার, কী এক মহাসমুদ্র সমান মণিমুক্তো লুকিয়ে আছে এই নামগুলোর মাঝে! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

আল্লাহর নামগুলোকে গভীরভাবে জানার যাত্রাটা ছিল আমার জীবনের সেরা একটা যাত্রা, এবং আমি নিত্যদিন এই যাত্রার ভেতরেই আছি বলা চলে। প্রায় প্রতিদিনই আল্লাহর নামগুলোকে নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন করে আবিষ্কার করি, আলহামদুলিল্লাহ।

এমন ভীষণ ভালোলাগা থেকে, ছোটদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে নিয়ে লিখবার তাড়না পেয়েছিলাম৷ আমার সন্তানদের আমি ঠিক যেভাবে আল্লাহর নামগুলোর সাথে পরিচিত করাই, ঠিক সেভাবে—একই ধাঁচ আর একই ভঙ্গিমায় লিখেছি ‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি। চারটা বইতে তুলে এনেছি আল্লাহর ১২ টি পবিত্র নামের বর্ণনা৷ একদম শিশুতোষ ঢঙে।

সিরিজটির অন্যতম আকর্ষণ হলো—বইগুলোর প্রত্যেকটা পাতায় ছোটরা খুঁজে পাবে চোখজুড়ানো সব ইলাস্ট্রেশান। ছোটরা তো বটেই, বইয়ের ছবি আর কথাগুলো মন কাড়বে বড়দেরও, ইন শা আল্লাহ।

‘আল্লাহর সুন্দর সুন্দর নাম’ সিরিজটি প্রকাশ করেছে ছোটদের বই নিয়ে কাজ করা স্বনামধন্য প্রকাশনি Sukun Kids 💚

03/10/2025
02/04/2025

আহ্‌!! খাওয়ার মাঝে কি যে প্রশান্তি 😇

18/09/2023

মাঝেমধ্যে মনে হয়...
স্কিন স্পেশালিষ্ট হওয়াই ভাল ছিল।
কোন ঝামেলা নেই। ইমার্জেন্সি নেই।
নেই কোন হৈ চৈ। খুব বেশি পরীক্ষা নিরীক্ষা নেই। কমিশনের অপবাদ নেই।
রোগী আসবে, দেখব...
দেখেই রোগ নির্ণয় করব।
এরপর ঔষধ দিব, কেউ ভাল হবে.. কেউ হবেনা। কেউবা সাময়িক ভাল হবে, আবার ফিরে আসবে। বারবার ফিরে আসবে।
এই বারবার ফিরে আসা রোগীর সংখ্যা স্কিনে অনেক বেশি।
যদিও এই স্কিন আর সেই স্কিন নাই। এখন অনেক শাখা প্রশাখা। অনেক চিকিৎসা পদ্ধতি। অনেক বেশি সুস্থতা।

অধ্যাপক রাশেদ স্যারের শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ছে।
'বাবা তোমাকে তো যৌতুক দিতে পারলাম না। পাচটা রোগী দিয়ে গেলাম'।
এর অর্থ এই পাচটা রোগী দিয়েই এক জীবন পার করা যাবে। কারণ ওরা বারবার ফিরে আসবে।
চর্ম ও যৌন বিশেষজ্ঞরা কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন...গোপন সমস্যার ঔষধ দিলেন..রোগী খেলো..একদিন দুদিন...ম্যালাদিন...
কাজ হলো না।
এখন কি করবেন?
হাসপাতাল ভাংচুর করবেন?..ডাক্তারকে মারবেন?...সাংবাদিক সম্মেলন করবেন?
বলবেন, ভুয়া ডাক্তার...কি ঔষধ দিয়েছে, কাজ তো হচ্ছেনা?
এটা সম্ভব না..মান সম্মানের ব্যাপার। গোপন কথা মানুষ জেনে যাবে।
ফলে রোগীকে সয়ে যেতে হবে...সয়ে যায়ও।
আবারও গোপনে গিয়ে বলবে...
স্যার, ঔষধ তো খাচ্ছি! কাজ হচ্ছেনা...এখন কি করব?
স্কিন স্পেশালিষ্ট!
আহা কি শান্তি! এই জনমে পাওয়া হল না এই শান্তি!

মাঝেমধ্যে ভাবি সাইকিয়াট্রিস্ট হলেই ভাল ছিল। মানুষজন মনের রোগ নিয়ে আসবে। কেউ সুস্থ হবে...কেউ হবেনা।
সুস্থ না হলে চিল্লাচিল্লি করবেনা। ভাংচুর করবেনা।
এমনকি জটিলতা হলেও চুপচাপ চেপে যাবে। কাজ না হলে তো আর চিল্লায়া বলা যাবেনা, কি ঔষধ দিয়েছেন, আমার পাগলামি তো ভাল হচ্ছেনা।
এসব নিয়ে কি আর চিল্লানো যায়...মানুষ যে পাগল বলবে!
তাই চুপচাপ চেপে যাওয়া ভাল!
সাইকিয়াট্রিস্ট! আহা মনের সার্জন!

আফসোস!
হলাম দেহের সার্জন....ভাসকুলার সার্জন!

সার্জনতো...
ভয় লাগে..আতংকে থাকি।
সবাইকে কি আর সুস্থ করা যায়..সবাইকে কি আর খুশী করা যায়?
অপারেশনে ব্যর্থতা থাকে...সফলতা থাকে...জটিলতা থাকে...থাকে মৃত্যুর হাতছানি!
আমি এবং আমরা সবাই সফলতার পুজারী। সবাই আমরা সফলতা চাই। ব্যর্থতা মানতে রাজী নই।
সমস্যাটা এখানেই। একজন চিকিৎসক কখনোই শতভাগ সফল হন না। প্রত্যেক সুস্থ রোগীর কাছে তার চিকিৎসক একজন হিরো।
আমরা হিরো হই। প্রতিদিন। প্রতিমাস। বছরের পর বছর!
জিরো হই...কদাচিৎ...কালেভদ্রে।
বাজারে ছড়ানো গল্পগুলো...বেশির ভাগ এই কালেভদ্রটা নিয়েই পড়ে থাকে।
সর্বদা তাই এক প্রার্থনাতেই ডুবে থাকি।
আমাকে দিয়ে কারো উপকার না হোক। অপকার যেন না হয়।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka