AK Azad Media

AK Azad Media

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AK Azad Media, Dhaka.

29/09/2026

"আচ্ছা, বয়স বাড়লে কি সত্যি মানুষের মূল্য কমে যায়? নাকি বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর কষ্ট দেখার মতো চোখটাই আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলি?"
বয়সের ভারে তার শরীর আজ পুরোপুরি নুয়ে পড়েছে। জীবনের নিষ্ঠুর বাস্তবতায় তার একটি চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে, ঠিকমতো হাঁটতেও পারেন না এই অভাগী মা। জীবনের যে সময়ে একজন মানুষের সন্তান ও পরিবারের পাশে শান্তিতে থাকার কথা, সে বয়সেই তার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তা—পরের বেলার খাবারটি কোথা থেকে আসবে! কণ্ঠে যার চরম অসহায় আকুতি, চোখে অসীম শূন্যতা—তিনি যেন বারবার বলতে চান, "আমারে একটু খাইতে দাও, আমি বাঁচতে চাই।"
অথচ একবার ভেবে দেখুন তো যে মানুষটি হয়তো জীবনের কোনো এক সময় নিজের হাতে পরম যত্নে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছিলেন, আজ জীবনের শেষ প্রান্তে এসে তাকেই এক মুঠো খাবারের জন্য অন্যের দরজায় হাত পাততে হচ্ছে! সময়ের কী নির্মম পরিহাস!
সাবিজন বেগমের এক ছেলে আর দুই মেয়ে রয়েছে। ছেলে অন্যত্র থাকেন, নিজের সংসার চালাতে যেখানে তাকে হিমশিম খেতে হয়, সেখানে বয়স্ক মায়ের নিয়তির খোঁজ নেওয়ার ফুরসত তার হয়ে ওঠে না। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু তাদের নিজেদের সংসারের অবস্থাও খুব একটা সচ্ছল নয়। ফলে জীবনের এই ক্রান্তিলগ্নে সন্তানদের ঘরে একটু আশ্রয় পাওয়ার বদলে তার একমাত্র ভরসা এখন এলাকাবাসী ও প্রতিবেশীরা। কেউ হয়তো একবেলা খাবার দেন, কেউ বা সামান্য কিছু অর্থ দিয়ে সাহায্য করেন। কিন্তু প্রতিদিনের খাবার, প্রয়োজনীয় ওষুধ আর মাথা গোঁজার মতো একটি নিরাপদ ঘরের নিশ্চয়তা—এসবের কিছুই নেই তার জীবনে!
তার নিজের ভাষায় বেদনার্ত সেই আর্তনাদ: "থাকি আমাকে কিছু সাহায্য করেন, তাই কেউ নাই আমার... এলা পড়ার ভিখারি হইয়া গেছি, চলবে পাও না..."
আজ তার কোনো বিলাসিতা বা বড় চাওয়া নেই। প্রয়োজন কেবল দুবেলা দুমুঠো খাবার, বেঁচে থাকার সামান্য ওষুধ আর একটি নিরাপদ আশ্রয়। একটি চোখের আলো হারিয়েছেন, শরীরের শক্তিও ফুরিয়ে এসেছে, তবুও পৃথিবীর বুকে আরও কিছুদিন বেঁচে থাকার সেই আদিম আকাক্সক্ষা একটুও ফুরিয়ে যায়নি তার।
আমাদের অনেকের কাছে সামান্য কিছু টাকা হয়তো নিতান্তই একটি সংখ্যা কিংবা একবেলার বিলাসবহুল শখের খরচ। কিন্তু সাবিজন বেগমের মতো একজন অসহায় মানুষের কাছে আপনার এই সামান্য সহযোগিতাই হতে পারে একবেলার তৃপ্তির আহার, অসুস্থ শরীরের প্রয়োজনীয় ওষুধ কিংবা পৃথিবীর বুকে আরও একটু বেঁচে থাকার অমূল্য সাহস।
আসুন, বিবেককে জাগাই। সমাজের এই অবহেলিত ও বয়োবৃদ্ধ মানুষগুলোর পাশে আমাদের সাধ্যমতো বাড়িয়ে দিই সহযোগিতার হাত।

29/09/2026

আহারে জীবন

💔 মাওনা চৌরাস্তায় অসহায় অবস্থায় পড়ে আছে অপরিচিত এই শিশুটি!

শ্রীপুর রোডে সাইফুলের হোন্ডা গ্যারেজের সামনে শিশুটিকে শুয়ে থাকতে দেখা গেছে। শিশুটির পরিচয় বা পরিবারের কোনো তথ্য এখনো জানা যায়নি।

🙏 কেউ যদি এই শিশুটিকে চিনে থাকেন, অথবা তার পরিবারের কাউকে চিনে থাকেন—দয়া করে দ্রুত যোগাযোগ করুন।

📢 সবাই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে খবরটি ছড়িয়ে পড়ে এবং শিশুটির পরিবারের কাছে পৌঁছে যায়।

একটি শেয়ারই হয়তো শিশুটিকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে পারে। ❤️

📞 যোগাযোগ: 01726467466

#শিশুটিকে_পরিবারের_কাছে_ফিরিয়ে_দিন
#মাওনা_চৌরাস্তা

29/09/2026

মানুষের কাছে কিছু সাহায্যের জন্য ঘুরে বেড়াচ্ছে এই অসহায় বৃদ্ধ মা । আপনাদের একটু সহযোগিতায় তার দুবেলা খাবারের ব্যবস্থা হতে পারে 🙏 দয়াকরে ছবিটি সবাই শেয়ার করে দিবেন 🙏😭

29/09/2026

ভ*য়ংকর এক আ*তঙ্ক! একটি সন্তান হারিয়ে যাওয়ার ব্যথা কতটা ম*র্মান্তিক, তা কি আমরা কখনো অনুভব করতে পারি? 😭
​যে দিনকাল পড়ছে, তাতে প্রতিটি মা-বাবার বুক সবসময় কেঁ*পে ওঠে! সন্তান ঘরের বাইরে গেলে সে আদৌ সুস্থভাবে ফিরে আসবে কি না, বা সে বেঁ'চে আছে কি না—এই নির্মম অ*নিশ্চয়তা এখন প্রতি মুহূর্তে একটি পরিবারকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
​ঠিক এমনই এক ম*র্মান্তিক বাস্তবতার শিকার ১৪ বছরের শিশু তৌফিক। গত ০২ সেপ্টেম্বর ২০২৬, আনুমানিক দুপুর ২:০০টার দিকে ঢাকার পল্লবী থানাধীন মিরপুরের সেকশন-১২ এলাকা থেকে সে নি*খোঁজ হয়। বাসা থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। চারদিকে হাহাকার আর খোঁজাখুঁজি করেও পরিবারটি তার কোনো সন্ধান মেলাতে পারছে না।
​আপনার-আমার একটুখানি সচেতনতা এবং একটি শেয়ার হয়তো এই শিশুটিকে তার শোকার্ত পরিবারের কোলে নিরাপদে ফিরিয়ে দিতে পারে।
প্লিজ, কেউ বিষয়টি হালকাভাবে নেবেন না।
​ নি*খোঁজ শিশুর বিবরণ:
​নাম: তৌফিক
​বয়স: ১৪ বছর
​উচ্চতা: আনুমানিক ৫ ফুট
​গায়ের রঙ: ফর্সা
​মুখমণ্ডল: লম্বাটে
​চুল: কালো
​পরনে ছিল: সাদা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট
​📍 ঠিকানা:
​স্থায়ী: গ্রাম—কাউলদের, থানা—পূর্বধলা, জেলা—নেত্রকোনা।
​বর্তমান: বাসা-১৩, লাইন-১৭, ব্লক-সি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
​📞 যোগাযোগের আকুল আবেদন:
​দয়া করে একটু মানবিক হোন। তৌফিকের সন্ধান পেলে বা কোথাও দেখতে পেলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে:
​📱 যোগাযোগ: ০১৯৮৩০০৮৮৪৯

​🙏 পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি মাত্র শেয়ার হয়তো হারিয়ে যাওয়া তৌফিককে তার মায়ের বুকেই ফিরিয়ে দিতে পারে। এই কঠিন সময়ে একটি পরিবারকে বাঁ*চাতে এগিয়ে আসুন। আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করুন।

29/09/2026

এই পরিবারটির কষ্টের কথা শুনলে আপনারও মন খারাপ হয়ে যাবে… 😢

পরিবারটি কয়েকদিন ধরে না খেয়ে ছিল। সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তাদের জন্য এক পরিবারের যতটুকু খাবারের বাজার লাগে, সব নিয়ে গেলাম।

সেখানে গিয়ে দেখি, থাকার মতো ভালো কোনো ঘর নেই। খালপাড়ে তাবু টাঙিয়ে কোনোরকমে থাকে। বৃষ্টি হলে তাবুর ভেতরেই পানি পড়ে, পুরো পরিবার ভিজে যায়।

তাদের চারটি ছোট মেয়ে সন্তান। ক্ষুধা লাগলে মাকে জড়িয়ে ধরে শুধু বলে, “মা, খাবার দাও।” বাবা অসুস্থ, কোনো কাজ করতে পারেন না। আশপাশেও সাহায্য করার মতো কেউ নেই।

এটি নোয়াখালী হাতিয়া নিঝুম দ্বীপের একটি পরিবার। চারপাশে কোনো বেড়িবাঁধ নেই। জোয়ারের পানি বাড়লে জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়ে।

আল্লাহ সবাইকে ভালো রাখুন। আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। ❤️

29/09/2026

গ্রাম বাংলার দৃশ্য।

29/09/2026

প্রতিবন্ধী ভাইয়ের দুটি সন্তানকে নিয়ে এই ভাঙ্গা ঘরে দিন কেটে যাচ্ছে। দয়া করে এই অসহায় পরিবারটি একটি ঘরের ব্যবস্থা করে দিন। ছবিটি সামনেগেলে একট শেয়ার করুন।

29/09/2026

৫ মাসের শিশুর লিভার নষ্ট—চিকিৎসার জন্য রাস্তায় ১০ টাকা করে সাহায্য চাইছেন বাবা-মা 💔

রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে মাত্র ১০ টাকা করে সাহায্য চাইছেন বাবা-মা। কারণ, তাঁদের পাঁচ মাসের ছোট্ট শিশুটি গুরুতর অসুস্থ।

কাঁপা কণ্ঠে বাবা-মায়ের আকুতি—
“আমার পাঁচ মাসের বাচ্চাটার লিভার নষ্ট হয়ে গেছে। একটু সাহায্য করেন।”

যে বয়সে শিশুটির মায়ের কোলে নিশ্চিন্তে থাকার কথা, হাসি-খেলায় সময় কাটানোর কথা, সেই বয়সেই তাকে অসুস্থতার সঙ্গে লড়াই করতে হচ্ছে। সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে শেষ পর্যন্ত রাস্তায় নেমে মানুষের কাছে সাহায্য চাইতে হচ্ছে অসহায় বাবা-মাকে।

একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে কষ্টের দৃশ্য আর কী হতে পারে—নিজের সন্তানের চিকিৎসার জন্য অপরিচিত মানুষের কাছে হাত পাতা!

আপনার কাছে হয়তো ১০ টাকা খুবই সামান্য। কিন্তু অসহায় এই পরিবারের কাছে আপনার সেই সামান্য সহযোগিতাও হতে পারে চিকিৎসার পথে একটি বড় সহায়তা।

🤲 মানবিক মানুষদের কাছে অনুরোধ—সাধ্যমতো পাশে দাঁড়ান। আর্থিকভাবে সাহায্য করতে না পারলেও পোস্টটি শেয়ার করে দিন, যাতে শিশুটির চিকিৎসার জন্য আরও মানুষের কাছে আবেদনটি পৌঁছে যায়।

01865819579

টাকা দেওয়ার আগে কথা বলে নিবেন।

( মানবিক নিউজ পেতে আমাদের Orange News পেইজটি ফলো করুন)

29/09/2026

চুরির অভিযোগে ৮ বছরের শিশুকে সারারাত খুঁটির সঙ্গে বেঁ/ধে রাখার অভিযোগ

টাঙ্গাইলের মধুপুরে চুরির অভিযোগ তুলে ৮ বছরের শিশু জিহাদকে মারধর ও সারারাত খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে মফেজ উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, প্রথমে শিশুটিকে মারধর করা হয়। পরে তাকে একটি খুঁ/টি/র সঙ্গে বেঁ/ধে সারারাত আটকে রাখা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ওই ব্যক্তিকে আটক করে উপযুক্ত বিচারের দাবি জানান।

অসুস্থ অবস্থায় শিশু জিহাদকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

📍 স্থান: গুবুদিয়া গফুর বাসস্ট্যান্ড এলাকা, বেরীবাইদ ইউনিয়ন, মধুপুর, টাঙ্গাইল।

তথ্যটি জনসচেতনতার উদ্দেশ্যে প্রকাশ করা হলো। অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তসাপেক্ষ।

29/09/2026

শুভ দুপুর

Website

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AK Azad Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.