Soul Eclipse

Soul Eclipse

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Soul Eclipse, Dhaka.

🌙 Soul Eclipse Spiritual Solutions
আত্মার গ্রহণে আলোর সন্ধান।
আধ্যাত্মিক অন্ধকার থেকে নূরের পথে যাত্রা।
কুরআন ও সুন্নাহর আলোয় আত্মার শান্তি ও সমাধান।

আপনার সমস্যার সমাধান বা পরামর্শ নিতে মেসেজ করতে পারেন। কোন প্রকার ফ্রী,টাকা,পয়সা,নেয়া হয় না।

17/07/2026

লজ্জা নয়, সকলের জানা মহা-জরুরী—
ম্বামী-স্ত্রী’র জন্য বাচ্চা নেওয়ার সঠিক সময় ও নিয়ম:

❑ ফজরের নামাজ পড়ে সহবাস করতে পারেন। মধ্য রাতও উত্তম। ফজরের পর হলে নামাজ পড়ে, জিকির করে, হাত তুলে নেক সন্তানের জন্য দোয়া করে নিবেন। ফজরের পর মিলিত হওয়ার জন্য অনেক ডাক্তারও পরামর্শ দিয়ে থাকেন।

ইসলামে সহবাসের জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক চাহিদা ও আরামের ভিত্তিতে সময় নির্ধারণ করা যায়।

তবে ঋতুকালীন অবস্থায় (হায়েজ) সহবাস করা নিষিদ্ধ। পবিত্রতা অর্জনের পর সহবাস করতে হয়। (সূরা আল-বাকারাহ, ২:২২২)

বাচ্চা পেটে আসার জন্য সবচেয়ে উত্তম সময় হলো মহিলার ডিম্বাণু নিঃসরণের সময় (Ovulation period)। সাধারণত মাসিক চক্রের ১৪তম দিনের আগে ও পরে ৩-৪ দিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।

📌 ডিম্বাণু নিঃসরণের সময়কাল চিহ্নিত করুন:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
যেসব মহিলার মাসিক ২৮ দিনে হয়, তাদের ক্ষেত্রে মাসিক শুরুর ১৪তম দিনে ডিম্বাণু নিঃসৃত হয়। তবে চক্র যদি ৩০ দিনের হয়, তাহলে ১৬তম দিনে হতে পারে।

❑ আদর্শ সময়:
▬▬▬▬▬▬▬☞
মাসিক শুরু হওয়ার ১২তম দিন থেকে ১৬তম দিন পর্যন্ত প্রতিদিন অথবা একদিন পর পর সহবাস করাই সবচেয়ে কার্যকরী।

ডিম্বাণু নিঃসরণের পর মাত্র ২৪ ঘণ্টা পর্যন্ত ডিম্বাণুটি নিষিক্ত হওয়ার উপযুক্ত থাকে, আর শুক্রাণু মহিলার দেহে ৩-৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ডিম ছাড়ার আগে থেকেই সহবাস শুরু করা জরুরি।

📌 সঠিক নিয়ম: কীভাবে সময় বের করবেন?
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
উর্বর সময় বের করতে হবে পিরিয়ড শুরুর দিন থেকে গণনা করে, পিরিয়ড শেষের দিন থেকে নয়।

উদাহরণ দিয়ে বলি—
ধরা যাক, আপনার মাসিক চক্র ২৮ দিনের (নিয়মিত)।

· পিরিয়ড শুরুর তারিখ: ১ এপ্রিল
· পিরিয়ড শেষের তারিখ: ৫ এপ্রিল (ধরে নিলাম)
· ডিম্বাণু নিঃসরণ: ১ এপ্রিল + ১৪ দিন = ১৫ এপ্রিল (আনুমানিক)
· উর্বর সময়কাল: ১৫ এপ্রিলের আগের ৫ দিন ও পরের ১ দিন = ১০ এপ্রিল থেকে ১৬ এপ্রিল

অর্থাৎ, পিরিয়ড শেষের (৫ এপ্রিল) ৫ দিন পর থেকে উর্বর সময় শুরু হয়, ১১ দিন পর শেষ হয়।

📌 সহজ পদ্ধতি—
আপনি যেভাবে সময় বের করতে পারবেন:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
নিয়মিত মাসিক হলে (প্রতি ২৮-৩০ দিনে):

১। পিরিয়ড শুরুর তারিখটি লিখুন।
২। সেই তারিখের সাথে ১২ থেকে ১৬ যোগ করুন।
৩। এই দিনগুলোর মধ্যে সহবাস করুন।

❑ উদাহরণ:
▬▬▬▬▬▬☞
· পিরিয়ড শুরু: ১ এপ্রিল
· ১ এপ্রিল + ১২ = ১৩ এপ্রিল
· ১ এপ্রিল + ১৬ = ১৭ এপ্রিল
· উত্তম সময়: ১৩-১৭ এপ্রিল

📌 সহবাসের সময় সম্পর্কে কিছু পরামর্শ:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
❑ নিয়মিততা বজায় রাখুন: শুধু একটি নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা না করে, উর্বর সময়কালে (ফার্টাইল উইন্ডো) ২-৩ দিন অন্তর সহবাস করলে সফলতার হার বাড়ে।

❑ সকালের সময়: কিছু বিশেষজ্ঞ মনে করেন, সকালবেলা শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকায় এবং বিশ্রামের পর শরীর চনমনে থাকায় সহবাস করলে ভালো ফল পাওয়া যায়। তবে এটি ব্যক্তিভেদে পরিবর্তনশীল।

📌 গর্ভধারণের সম্ভাবনা বাড়ানোর উপায়:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
❑ শরীরের সংকেত বুঝুন: ডিম্বাণু নিঃসরণের সময় অনেক মহিলার শরীরের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, জরায়ুর মুখের অংশ পরিষ্কার ও ডিমের কুসুমের মতো সাদা অংশ দেখায়, এবং পেটের একপাশে হালকা ব্যথা হতে পারে।

❑ পজিশন: প্রচলিত ধারণা অনুযায়ী, মিশনারি পজিশন (পুরুষ উপরে) সহবাসের পর কিছুক্ষণ চিৎ হয়ে শুয়ে থাকা (২০-৩০ মিনিট) শুক্রাণুকে জরায়ুর ভেতরে যেতে সাহায্য করতে পারে।

❑ মানসিক চাপমুক্ত থাকুন: অতিরিক্ত টেনশন বা সময়ের হিসাব নিয়ে উদ্বিগ্ন থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে, যা ডিম্বাণু নিঃসরণকে প্রভাবিত করে।

—————•

📌 ইসলামিক দৃষ্টিভঙ্গিতে–
সন্তান লাভের আমল ও আদব:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
ইসলামে সন্তানকে বলা হয়েছে “জান্নাতের ফুল” ও “আল্লাহর অমূল্য নিয়ামত”। সন্তান লাভের জন্য শারীরিক প্রচেষ্টার পাশাপাশি আধ্যাত্মিক আমলও গুরুত্বপূর্ণ।

ক. সহবাসের সময় ও পদ্ধতি:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
ইসলামে সহবাসের জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক চাহিদা ও আরামের ভিত্তিতে সময় নির্ধারণ করা যায়।

তবে ঋতুকালীন অবস্থায় (হায়েজ) সহবাস করা নিষিদ্ধ। পবিত্রতা অর্জনের পর সহবাস করতে হয়। (সূরা আল-বাকারাহ, ২:২২২)

খ. সন্তান কামনায় করণীয় আমল:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
১. দোয়া ও প্রার্থনা:
▬▬▬▬▬▬▬▬☞
পবিত্র কুরআনে আল্লাহ বলেন—
“হে আমার প্রতিপালক! আমাকে তোমার পক্ষ থেকে উত্তম সন্তান দান কর। নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী।” (সূরা আলে ইমরান, ৩:৩৮)

নবীজি (সা.)-ও সন্তান লাভের জন্য দোয়া করতেন।

২. বিসমিল্লাহ ও দোয়া সহকারে সহবাস:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
নবীজি (সা.) বলেছেন—
“তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে, তখন সে যেন বলে:
بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
বাংলা উচ্চারণ : বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইত্বানা ওয়া জান্নিবিশ শাইত্বানা মা রাজাকতানা।

অর্থ: ‘আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমাদের থেকে শয়তানকে দূরে রাখো এবং তুমি আমাদের যে সন্তান দান করবে, তাকেও শয়তান থেকে দূরে রাখো।’”

এ দোয়ার ফলে যদি সন্তান হয়,
শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। (বুখারি)

৩. শুক্রবার রাত ও দিন:
▬▬▬▬▬▬▬▬▬▬☞
অনেক আলেম শুক্রবার রাত (জুমুয়ার রাত) ও শুক্রবার দিনকে সন্তান লাভের জন্য উত্তম সময় হিসেবে উল্লেখ করেছেন, কারণ এতে সপ্তাহের শ্রেষ্ঠ দিনের বরকত পাওয়া যায়।

৪. তাকওয়া ও হালাল রিজিক:
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
কুরআনে বলা হয়েছে—
“আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না।” (সূরা আত-তালাক, ৬৫:২-৩)

তাকওয়া ও হালাল আহার সন্তান লাভের পথকে সহজ করে দেয়।

গ. ধৈর্য ও তাওয়াক্কুল:
▬▬▬▬▬▬▬▬▬☞
ইসলামে শিক্ষা হলো—কারণে লাগাম বাঁধো, ফলাফল আল্লাহর কাছে ছেড়ে দাও। অর্থাৎ শারীরিক ও চিকিৎসার সকল প্রচেষ্টা করবে, তবে সন্তান আসা-না-আসা আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা একটি গুরুত্বপূর্ণ ইবাদত।

📌 গর্ভাবস্থায় যে ১০টি জরুরি আমল করতে পারেন📿
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬☞
২০ সপ্তাহের পর নিয়মিত কোরআন পড়ুন, কারণ সন্তান তখন শুনতে পায়।

১ম মাস : সুরা আল-ইমরান।
২য় মাস : সুরা ইউসুফ।
৩য় মাস : সুরা মারিয়াম।
৪র্থ মাস : সুরা লোকমান।
৫ম মাস : সুরা মুহাম্মদ।
৬ষ্ঠ মাস :সুরা ইয়াসিন।
৭ম-১০ম মাস : সুরা ইউসুফ, মুহাম্মদ ও ইব্রাহিম অল্প অল্প করে পড়তে পারেন।

❑ প্রসব ব্যথা উঠলে “সুরা ইনশিকাক পড়ে পানি পান করতে পারেন।”
❑ সুস্থ থাকতে “নিয়মিত চার কুল (শেষ ৪ সুরা) পড়ে শরীরে ফুঁ দিন।”

যাদের বাচ্চা হচ্ছে না, তারা রবের শরণাপন্ন হয়ে উপরিউক্ত আমল এবং বাচ্চা কনসিভ হওয়ার করবেন। ইংশাআল্লাহ্ মহান রব নেক সন্তান দান করবেন।

▪️আপনার মহা-উপকারের জন্য পেইজটা ফলো দিয়ে রাখবেন।
▪️ডিপ্রেশন?
▪️জ্বীনের সমস্যা?
▪️সিদ্ধান্তহীনতায় ভুগছেন?
▪️তাহলে আমাদের SMS করুন আপনার গল্প।
💌 সওয়াবের উদ্দেশ্যে ছড়িয়ে দিন সবার কাছে।

16/07/2026

বিয়ে হচ্ছে না বা বিয়ে দেরি হচ্ছে এর অনেক কারণ থাকতে পারে এজন্য যে কেউ যাদু করেছে সেটা ভাবা নিছক এক প্রকার বোকামি ছাড়া আর কিছু না।

বিয়ে না হওয়া বা দেরি হওয়া হতে পারে

যদুর সমস্যা
জ্বিনগত সমস্যা
নজরের সমস্যা

আপনার যাদুর সমস্যা হলে বিয়ের প্রস্তাব আপনার বাড়ি পর্যন্ত আসবেনা বাড়ির বাহির হতেই অর্থাৎ রাস্তায় হতে ফিরে যাবে।

যদি জ্বিনগত সমস্যা থাকে তাহলে ঘরে এসে কথাবার্তা বলে যাবে পরে আর খুজ খবর নিবেনা।

আর নজর এবং হাসাদের সমস্যা হলে একের পর এক কথা হবে কিন্তু আগাবে না।

প্রথম দুইটি সমস্যা জন্য এক সময় দেখা যায় বিয়ের প্রস্তাব আসলেও পরবর্তীতে আর বিয়ের প্রস্তাব আর আসেনা।

বিয়ে বন্ধের যাদুর সাথে চেহারা নষ্টের যাদু সম্পর্কিত, এজন্য মুখে কখ‌নো ব্রুণ, দাগ, চেহারা ফেকাশে হয়ে যায়। আবার একি সমস্যা হয় নজর হাসাদের জন্য।

বিয়ে বন্ধের যাদুগ্রস্ত হয়ে থাকলে আপনার মধ্যে এই সিমটম গুলো থাকবে
(১) হঠাৎ কোনো কারণ ছাড়াই মেজাজ এবং মানুসিকতা বিষণ্ণতা ভুগেন স্পষ্ট কারণ ছাড়াই একা একা কান্না করা।

(২) কোনো কারণ ছাড়াই বিয়ের প্রস্তাব দেওয়া লোকেদের প্রত্যাখ্যান করা।

(৩) কেউ বিয়ের প্রস্তাব দেয় এবং দেখতে আসে তার সাথে বসে তবে সে বিচ্ছিন্ন এবং ঘৃণা বোধ করে। এবং এক জায়গায় স্থির থাকতে না চাওয়া।

(৪) বিয়ের প্রস্তাব দিলে মনে চরম ভয় ও আতঙ্ক বোধ করা।

(৫)প্রথম প্রথম বিয়ের প্রস্তাব আসলেও পরবর্তীতে আর বিয়ের প্রস্তাব না আসা।

(৬)দেখতে শুনতে ভাল,পারিবারিক দিক দিয়ে সব ভালো, দেখে যাবার পর আর কোন কথাবার্তা না বলা।

(৭)মেরুদন্ড বা কোমরে ব্যথা করা।

চেহারার সৌন্দর্য নষ্ট করার যাদুর লক্ষন সমূহ
(১)চোখের ব্রুতে ব্যথা হওয়া,

(২)চেহারার হঠাৎ করেই এলার্জি মতো ধলা বেধে যাওয়া।

(৩)মুখ এবং শরীরে, বিশেষত শোভাকর জায়গাগুলিতে ব্রণ এবং পিম্পলের উত্থান,

(৪)মুখে মেস্তা এবং কালো দাগের উপস্থিতি যার সাথে ওষুধ বা প্রসাধনী কাজ করে না,

(৫)সম্পূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে মুখের বৈশিষ্ট্যগুলির একটি লক্ষণীয় পরিবর্তন,

(৬) চোখের আকৃতির পরিবর্তন, নাকের আকৃতি, ঠোঁটের আকৃতি, তাদের রঙ, ত্বকের রঙের পরিবর্তন,

(৭) চুল পড়ে যায়, মাথার চুল গজানো বন্ধ হয়ে যায় বা এর অবস্থা ভালো থেকে খারাপ হয়ে যায়।

আশিক জ্বীনঃ সংক্ষেপে ধারণা ও লক্ষণ

আশিক শব্দের অর্থ লাভার বা প্রেমিক। ভিক্টিমকে ভালোলাগার ফলে যে জ্বীন তাকে আছর করে তাকে আশিক জ্বীন বলে। এই ভালোলাগা শুরু থেকেও যেমন হতে পারে, আবার প্রথমদিকে যাদু বা অন্য কোন কারনে ভিক্টিমকে আছর করার পরে, দীর্ঘদিন তার সাথে থাকতে গিয়ে একটা সময় তার প্রেমিকে পরিণত হতে পারে।

এই জ্বীনের সবচেয়ে খারাপ দিক হচ্ছে এরা ভিক্টিমের সাথে লাইলী-মজনু টাইপ সম্পর্ক স্থাপনের কারনে খুব সহজে যেতে চায়না। ভালবাসার খাতিরে অনেক শাস্তি সহ্য করেও অনেক সময় যেতে চায়না। অবশ্য আল্লাহর কুরআনের সামনে টিকে থাকার মত সামর্থ্য কোন জ্বীনেরই নেই। নিয়মিত রুকইয়াহ চালিয়ে গেলে একটা সময় অবশ্যই ছেড়ে যেতে বাধ্য হয়-বি-ইজনিল্লাহ্।

ভিক্টিম অবিবাহিতা হলে এই জ্বীনগুলো তার বিবাহে বাধা সৃষ্টি করে। বিবাহিত হলে এ ধরণের জ্বীন যেকোন উপায়ে বিবাহ বিচ্ছেদের সর্বাত্মক চেষ্টা করে। সন্তানাদি হলে তার পিছনে সময় ব্যয় হবে বিধায়; ভিক্টিমকে বেশিক্ষণ একাকী পাওয়ার জন্য সন্তানাদি হওয়ার পথে বাধা সৃষ্টি করে।

আরো ভয়ংকর দিক হচ্ছে- এদের মধ্যে খবীস প্রকৃতিরগুলো ভিক্টিমকে আপত্তিকরভাবে ব্যবহার করে। তাদের সাথে শারীরিক রিলেশনে জড়িয়ে পড়ে। এই পর্যায়ে চলে গেলে ভিক্টিম শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। খবীস জ্বীনদের উপরে আল্লাহর লা'নত বর্ষিত হোক। সকল মা-বোনদেরকে আল্লাহ মানুষ এবং জ্বীন খবীস থেকে রক্ষা করুন।

66 দৃষ্টি আকর্ষণঃ আশিক জ্বীন মানেই যে ভিক্টিমের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বিষয়টা মোটেই এরকম নয়। কোন কোন রোগীর ক্ষেত্রে এমনটা হয়, আবার কারো ক্ষেত্রে হয় না।

আশিক জ্বীনের লক্ষণঃ

আশিক জ্বীনে আছর করলে সাধারণত ভিক্টিমের মাঝে নিম্নোক্ত লক্ষণগুলো দেখা যায়-

১) বার বার স্বপ্ন দোষ হওয়া।

২) পুরুষদের ক্ষেত্রে লিঙ্গ থেকে অতিরক্তি পরিমানে যৌন উত্তেজক পদার্থ (মজি) নির্গত হওয়া।

৩) অতিরিক্ত যৌন উত্তেজনা অনুভব করা। বিশষ করে বিছানায় ঘুমাতে যাওয়ার পরে এমনটা হওয়া।

৪) স্বপ্নে বা বাস্তবে কেউ শারীরিক লাঞ্চিত করেছে এমনটা অনুভব করা।

৫) স্বপ্নে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় কিংবা বাস্তবে কেউ শরীরের স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দিচ্ছে বা খারাপ কিছু (শারীরিক সম্পর্ক ইত্যাদি) করার চেষ্টা করছে এমনটা অনুভব করা।

৬) ঘুম থেকে ওঠার পরে আপনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে এমনটা অনুভব হওয়া। যেমন শরীর ব্যাথা, বিশেষ করে লজ্জাস্থানে ব্যাথা।

14/07/2026

স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়লে স্ত্রীর করণীয় কি ?

বৈবাহিক জীবন স্বামী-স্ত্রীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। স্বামী-স্ত্রীর সম্পর্কের ভিত্তি হলো ভালোবাসা, বিশ্বস্ততা, পারস্পরিক সম্মান এবং আল্লাহভীতি। কিন্তু যখন কোনো স্বামী তার স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও পরকীয়ায় জড়িয়ে পড়ে, তখন শুধু একটি পরিবারই নয়; বরং স্ত্রী, সন্তান, পরিবার, এবং পুরো সমাজও ক্ষতিগ্রস্ত হয়। এটি এমন একটি ভয়াবহ গুনাহ, যা দাম্পত্য জীবনের শান্তি, বিশ্বাস ও ভালোবাসাকে ধ্বংস করে দেয়।

আর পরকিয়ায় লিপ্ত নারী বা পুরুষের উপর আল্লাহর অভিশাপ নেমে আসার কারণে আর্থিক ক্ষতিগ্রস্ত ও শারীরিক-মানসিক অসুস্থতা এবং সাংসারিক বিশৃঙ্খলা সহ আসমান ও জমিনের আজাব আর গজবে তাদের জীবন দুর্ভিসহ হয়ে উটে

ইসলাম যেমন পরকীয়াকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে, তেমনি এই পরিস্থিতিতে স্ত্রীকে অসহায় অবস্থায় ফেলে রাখেনি। বরং শরীয়াহ তাকে ধৈর্য, সংশোধনের চেষ্টা এবং প্রয়োজনে বিচ্ছেদের মতো বৈধ অধিকার দিয়েছে।

আল্লাহ তাআলা বলেন—

وَلَا تَقْرَبُوا الزِّنَى ۖ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا

"তোমরা ব্যভিচারের দ্বারে-কাছেও যেও না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ।" — সূরা আল-ইসরা, ১৭:৩২

এই আয়াতে শুধু ব্যভিচারই নয়; বরং ব্যভিচারের দিকে নিয়ে যায় এমন সব রাস্তা, সম্পর্ক ও কর্মকাণ্ড থেকেও দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

➡️ পরকীয়া একটি কবিরা গুনাহ

পরকীয়া বা যিনা-ব্যভিচার ইসলামের দৃষ্টিতে অন্যতম বড় গুনাহ।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—

"যখন কোনো ব্যক্তি ব্যভিচার করে, তখন সে মুমিন অবস্থায় ব্যভিচার করে না।"
— সহিহ আল-বুখারি, হাদিস: ২৪৭৫; সহিহ মুসলিম, হাদিস: ৫৭

অন্য হাদিসে এসেছে—

"আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণিত মানুষ সে, যে নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে।"
(অর্থগতভাবে বিভিন্ন সহিহ বর্ণনার আলোকে।)

⤵️ স্বামী পরকীয়ায় লিপ্ত হলে স্ত্রীর করণীয় কি কি ?

➡️ ১. সর্বপ্রথম সংশোধনের জন্য আন্তরিক ভাবে চেষ্টা করা,
বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছানোর আগে স্বামীকে সংশোধনের আন্তরিক চেষ্টা করা উচিত। তবে সেটা করতে হবে দুরদর্শি বুদ্ধিমত্ব্যা ও হেকমতের সাথে।
হুটহাট করে রাগান্বিত হয়ে যাওয়া, জোর-জবরদস্তি করলে হিতে বিপরীত হতে পারে।

শান্ত পরিবেশে একান্তে কথা বলা।

আল্লাহর ভয় ও আখিরাতের জবাবদিহির কথা স্মরণ করানো।

স্ত্রী, সন্তান ও পরিবারের ভবিষ্যতের কথা তুলে ধরা।

তাকে তওবা করতে উৎসাহিত করা।

আল্লাহ তাআলা বলেন—

وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

"হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পার।" — সূরা আন-নূর, ২৪:৩১

➡️ ২. পরিবারের বিজ্ঞ ও বিশ্বস্ত ব্যক্তিদের মাধ্যমে মীমাংসার চেষ্টা

যদি ব্যক্তিগতভাবে বোঝানো সম্ভব না হয়, তাহলে উভয় পরিবারের বিচক্ষণ ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত।

আল্লাহ তাআলা বলেন—

فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِن يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا

"তোমরা একজন সালিশ তার পরিবার থেকে এবং একজন সালিশ স্ত্রীর পরিবার থেকে নিযুক্ত করো। তারা যদি মীমাংসা করতে চায়, তবে আল্লাহ তাদের মধ্যে মিল করে দেবেন।" — সূরা আন-নিসা, ৪:৩৫

➡️ ৩. তওবা না করলে বা পরকীয়া থেকে ফিরে না আসলে স্ত্রীর বিচ্ছেদের অধিকার রয়েছে

যদি স্বামী প্রকাশ্যে পরকীয়া চালিয়ে যায় এবং সংশোধনের কোনো লক্ষণ না দেখা যায়, তাহলে স্ত্রীকে জোর করে এমন সম্পর্কে আবদ্ধ থাকতে ইসলাম বাধ্য করেনি।

তিনি শরীয়তসম্মতভাবে—

তালাক দাবি করতে পারেন।

খোলা (খুলা) গ্রহণ করতে পারেন।

প্রয়োজনে শরয়ী আদালতের মাধ্যমে নিকাহ ফাসখ (বিবাহ বিচ্ছেদ) করাতে পারেন।

কারণ ইসলামের উদ্দেশ্য হলো মানুষের দ্বীন, সম্মান, জীবন ও মানসিক নিরাপত্তা রক্ষা করা।

➡️ ৪. সংসার চালিয়ে যেতে চাইলে কী করবেন?

অনেক সময় সন্তানের ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তা বা সামাজিক বাস্তবতার কারণে স্ত্রী তাৎক্ষণিক বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন না।

সে ক্ষেত্রে—

নিজের আত্মসম্মান বজায় রাখবেন।

স্বামীকে নিয়মিত তওবার আহ্বান জানাবেন।

প্রয়োজন হলে আলাদা কক্ষে অবস্থান করতে পারেন।

যৌনবাহিত রোগের আশঙ্কা থাকলে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে পারেন।

নিজের ঈমান ও চরিত্র রক্ষায় সর্বোচ্চ সচেষ্ট থাকবেন।

➡️ ৫. নিজের ও সন্তানের ঈমানি পরিবেশ রক্ষা করা

স্বামীর পাপের কারণে সন্তানদের ঈমান নষ্ট হতে দেওয়া যাবে না।

আল্লাহ বলেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا

"হে ঈমানদারগণ! তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো।"
— সূরা আত-তাহরীম, ৬৬:৬

➡️ ৬. স্ত্রীর কি গুনাহ হবে?

না।

স্বামী পরকীয়া করলে তার গুনাহ স্বামীর উপরই বর্তাবে।

স্ত্রী যদি তাকে সমর্থন না করেন, বরং সংশোধনের চেষ্টা করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না।

আল্লাহ বলেন—
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى

"কোনো ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করবে না।"
— সূরা আল-আনআম, ৬:১৬৪

➡️ ৭. স্ত্রীর কি সব সময়ই ধৈর্য ধারণ করা বাধ্যতামূলক?

না।

একজন নারীর জন্য ধৈর্য একটি মহৎ গুণ; কিন্তু এমন নয় যে স্ত্রীকে সারাজীবন অপমান-অপদস্ত, বিশ্বাসঘাতকতা ও শারিরীক-মানসিক নির্যাতন সহ্য করতেই হবে।

যদি স্বামী পাপের উপর অটল-অভিচল থাকে, স্ত্রীর অধিকার নষ্ট করে এবং সংসারের পরিবেশ নষ্ট করে, সন্তানের ভরণপোষণ না করে তাহলে শরীয়াহ স্ত্রীকে বৈধভাবে বিচ্ছেদের সুযোগ দিয়েছে।

➡️ ৮. স্ত্রী কী করবেন না?

এই পরিস্থিতিতে কিছু বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হবে—

প্রতিশোধ হিসেবে নিজে পরকীয়ায় জড়াবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর গোপন বিষয় ছড়িয়ে অপমান করবেন না (যদি না আইনি বা শরয়ী প্রয়োজন হয়)।

সন্তানদের সামনে বাবা-মায়ের ঝগড়া করবেন না।

রাগের মাথায় আত্মহত্যা বা আত্মক্ষতির চিন্তা করবেন না।

আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না।

➡️ ৯. ইস্তিখারা ও আলেমের পরামর্শ গ্রহণ

যদি পরিস্থিতি জটিল হয়ে যায় এবং সিদ্ধান্ত নিতে কষ্ট হয়, তাহলে ইস্তিখারা করা এবং একজন বিশ্বস্ত, কুরআন-সুন্নাহভিত্তিক আলেম বা শরয়ী বিশেষজ্ঞের সঙ্গে ব্যক্তিগতভাবে পরামর্শ করা উচিত। এতে বাস্তব পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েতের নূর দিয়ে জীবন আলোকিত করে দিন, আমিন।
#পরকীয়া #দাম্পত্যজীবন #ইসলামিক_শিক্ষা

19/06/2026

🚨 ৩ তালাক দিয়ে ডিভোর্স পেপারে সাক্ষরও করে ফেলেছেন?

এখন স্ত্রী কাঁদছে... 😢

ভুল বুঝেছে বলে আবার স্বামীর কাছে ফিরতে চাচ্ছে...

তাহলেই কি সব আগের মতো হয়ে যাবে?

সন্তানের মুখের দিকে তাকিয়ে, আবেগে ভেসে, আবার সংসার শুরু করলেই কি শরীয়তও তা মেনে নেবে? ⚠️

অনেকেই এই জায়গায় ভয়ংকর ভুল করে বসেন!

💔 রাগের মাথায় তিন তালাক দিলেন।

ডিভোর্স পেপারও তৈরি হলো।

সাক্ষরও করে দিলেন।

তারপর কয়েকদিন পর অনুশোচনা শুরু হলো।

এখন স্ত্রী-স্বামী দুজনেই আবার এক হতে চায়।

কিন্তু প্রশ্ন হলো—

আল্লাহর হুকুম কি মানুষের আবেগ দেখে পরিবর্তন হয়? 😥

📖 আল্লাহ তাআলা বলেন—

﴿فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتّٰى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ﴾

অর্থঃ "অতঃপর সে যদি তাকে (তৃতীয়বার) তালাক দেয়, তবে সে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীর সাথে বিবাহ করে।"

📚 (সূরা আল-বাকারা: ২৩০)

⚖️ হানাফি ফিকহে এসেছে—

«إذا طلقها ثلاثا حرمت عليه حتى تنكح زوجا غيره»

অর্থঃ "যখন স্ত্রীকে তিন তালাক দেওয়া হয়, তখন সে তার জন্য হারাম হয়ে যায়, যতক্ষণ না অন্য স্বামীর সাথে বিবাহ সম্পন্ন হয়।"

📚 আল-হিদায়াহ

😢 তাই শুধু কান্না,

ক্ষমা চাওয়া,

ভালোবাসা ফিরে আসা,

পরিবারের চাপ,

অথবা সন্তানের ভবিষ্যতের কথা—

এসবের কোনোটিই শরীয়তের নির্ধারিত বিধান পরিবর্তন করে না।

অনেক মানুষ সমাজের ভয়ে বা আবেগের কারণে আবার একসাথে বসবাস শুরু করে।

কিন্তু শরীয়তকে পাশ কাটিয়ে সুখ খুঁজতে গেলে সেই সুখের মধ্যেই গুনাহের আগুন জ্বলতে থাকে। 🔥

একবার ভাবুন!

আজ যদি আল্লাহ জিজ্ঞেস করেন—

"আমার বিধান জানার পরও কেন তা অমান্য করলে?"

তখন কী উত্তর দেবেন? 😭

🌿 সমাধান:

প্রথমে নিশ্চিত হতে হবে—আসলেই কি শরয়ীভাবে তিন তালাক কার্যকর হয়েছে?

কারণ তালাকের শব্দ, পরিস্থিতি, লিখিত ডিভোর্স, সাক্ষর, পূর্বের তালাকের হিসাব—এসবের বিস্তারিত বিবরণ ছাড়া চূড়ান্ত ফতোয়া দেওয়া যায় না।

তাই কোনো অভিজ্ঞ ও বিশ্বস্ত মুফতির কাছে পুরো ঘটনা তুলে ধরুন।

যদি শরয়ীভাবে তিন তালাক কার্যকর হয়ে থাকে, তাহলে আল্লাহর বিধান মেনে চলুন।

কারণ প্রকৃত মুমিন নিজের আবেগ নয়, আল্লাহর হুকুমকে বড় মনে করে। 🤲

📢 এই পোস্টটি শেয়ার করুন, যাতে আবেগের বশে মানুষ শরীয়তের সীমালঙ্ঘন না করে।

🌹 ভালো লাগলে এই পেইজটি ফলো করে পাশে থাকবেন।

#তালাক

01/06/2026

😳 রাগের মাথায় একসাথে ৩ তালাক দিয়ে দিলেন... তারপর বলছেন— “আমি তো মজা করেছিলাম!”?

💔 একটা প্রশ্ন করি...

যে মুখে একদিন বলেছিলেন— “তোমাকে ছাড়া আমি বাঁচবো না” 😭

সেই মুখেই কি আজ বললেন— “তোরে তিন তালাক!” 😱

তারপর আবার স্ত্রীকে নিয়ে একই ঘরে, একই বিছানায়, একই সংসারে থাকতে চাচ্ছেন? 😢

⚠️ ভাই, বিষয়টা ফেসবুকের ব্লক-আনব্লকের মতো নয়!

এটা আল্লাহর নির্ধারিত সীমারেখা।

একটা শব্দে ভেঙে যেতে পারে বছরের পর বছর গড়া সংসার! 😭

📖 আল্লাহ তাআলা বলেন—

﴿ٱلطَّلَٰقُ مَرَّتَانِ فَإِمۡسَاكُۢ بِمَعۡرُوفٍ أَوۡ تَسۡرِيحُۢ بِإِحۡسَٰنٍ﴾

অর্থঃ “তালাক দুইবার। এরপর হয় সুন্দরভাবে স্ত্রীকে রেখে দেবে, অথবা উত্তমভাবে বিদায় দেবে।” (সূরা আল-বাকারা: ২২৯) 🌿

😢 অনেক মানুষ রাগের মাথায় বলে বসে—

“তোরে ৩ তালাক!”

“তালাক, তালাক, তালাক!”

তারপর কয়েকদিন পরে হুজুরের কাছে গিয়ে বলে—

“কোনো উপায় আছে?” 😭

📚 হানাফি মাযহাব অনুযায়ী যদি একজন স্বামী একই বৈঠকে স্পষ্টভাবে স্ত্রীকে তিন তালাক দেয়, তাহলে তিন তালাকই সংঘটিত হয়ে যায়।

ফতোয়ায়ে হিন্দিয়ায় এসেছে—

📖 «وَإِذَا طَلَّقَهَا ثَلَاثًا جَمِيعًا وَقَعَتِ الثَّلَاثُ»

অর্থঃ “যদি স্ত্রীকে একসাথে তিন তালাক দেয়, তাহলে তিন তালাকই কার্যকর হবে।” (الفتاوى الهندية)

📚 বাদায়েউস সানায়ে' গ্রন্থে এসেছে—

📖 «إِذَا جَمَعَ الثَّلَاثَ فِي لَفْظٍ وَاحِدٍ وَقَعَتْ ثَلَاثًا»

অর্থঃ “যে ব্যক্তি এক শব্দ বা একসাথে তিন তালাক প্রদান করে, তার তিন তালাকই পতিত হয়।” (بدائع الصنائع)

😭 তখন সেই স্ত্রী স্বামীর জন্য সম্পূর্ণ হারাম হয়ে যায়।

শুধু ইদ্দত শেষ হলেই আবার নতুন করে বিয়ে করে নেওয়া যাবে— এমন ধারণা ভুল! ⚠️

কারণ তিন তালাকের পর নতুন নিকাহও বৈধ হয় না।

📖 আল্লাহ তাআলা বলেন—

﴿فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُ﴾

অর্থঃ “অতঃপর সে যদি তাকে (তৃতীয়বার) তালাক দেয়, তবে সে তার জন্য হালাল হবে না, যতক্ষণ না সে অন্য স্বামীকে বিয়ে করে।” (সূরা আল-বাকারা: ২৩০) 🌿

😢 তাই রাগকে খেলনা বানাবেন না।

তালাককে ভয় দেখানোর অস্ত্র বানাবেন না।

স্ত্রীকে কাঁদানোর জন্য এই শব্দ মুখে আনবেন না।

কারণ অনেক পুরুষ এক মিনিটের রাগে এমন ক্ষতি করে, যার কান্না তাকে সারা জীবন করতে হয়! 💔

🤲 আল্লাহ আমাদের জিহ্বাকে হেফাজত করার তাওফিক দিন।

সংসার ভাঙার আগে চিন্তা করার তাওফিক দিন।

আর রাগের সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার তাওফিক দিন।

📢 ভালো লাগলে এই পেইজটি ফলো করে পাশে থাকবেন।

🔄 পোস্টটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কোনো সংসার ভাঙার আগে কাউকে সতর্ক করে দিতে পারে। 😭🤲
#তালাক

07/05/2026

মানসিক কষ্টে থাকলে সূরা আদ-দোহা (সূরা আদ-দুহা) সত্যিই একটি অসাধারণ আমল হতে পারে। এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি সান্ত্বনা, আশা ও প্রশান্তির বার্তা বহন করে। অনেকে এটিকে হতাশা, দুশ্চিন্তা, মানসিক অবসাদ ও অন্তরের অন্ধকার দূর করার জন্য বিশেষভাবে উল্লেখ করেন।

✅ সূরা আদ-দোহার সংক্ষিপ্ত পরিচিতি

▪️সূরা নম্বর: ৯৩
▪️আয়াত সংখ্যা: ১১
▪️অবতরণ: মক্কায়
▪️অর্থ: “পূর্বাহ্ন” বা “সকালের উজ্জ্বল আলো”

এই সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক কঠিন মুহূর্তে নাজিল হয়েছিল। ওহী আসতে কিছু বিলম্ব হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন এবং মুশরিকরা মন্তব্য করছিল যে “আল্লাহ তাঁকে ছেড়ে দিয়েছেন”। এই অবস্থায় আল্লাহ তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন: “তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।”

এই সূরা শুধু রাসূল (সা.)-এর জন্য নয়, প্রত্যেক মানুষের জন্য — যারা মনে করে আল্লাহ তাদের ভুলে গেছেন, দোয়া কবুল হচ্ছে না, জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, তাদের জন্যও।

✅ সূরা আদ-দোহার আরবি, উচ্চারণ ও বাংলা অনুবাদ

বিসমিল্লাহির রাহমানির রাহীম
১. وَالضُّحَىٰ
উচ্চারণ: ওয়াদ দুহা
অনুবাদ: শপথ পূর্বাহ্নের (সকালের উজ্জ্বল আলোর)!

২. وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
উচ্চারণ: ওয়াল লাইলি ইযা সাজা
অনুবাদ: এবং শপথ রাতের, যখন তা গভীর নিঝুম হয়!

৩. مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
উচ্চারণ: মা ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়া মা কালা
অনুবাদ: তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি।

৪. وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَىٰ
উচ্চারণ: ওয়া লাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা
অনুবাদ: নিশ্চয়ই তোমার জন্য পরবর্তী (আখিরাত) পূর্ববর্তী (দুনিয়া) অপেক্ষা উত্তম।

৫. وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ
উচ্চারণ: ওয়া লাসাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা
অনুবাদ: এবং অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে।

৬. أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ
উচ্চারণ: আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া
অনুবাদ: তিনি কি তোমাকে এতিম অবস্থায় পাননি? তারপর আশ্রয় দিয়েছেন।

৭. وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ
উচ্চারণ: ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা
অনুবাদ: তোমাকে পথহারা অবস্থায় পেয়ে পথ দেখিয়েছেন।

৮. وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ
উচ্চারণ: ওয়া ওয়াজাদাকা ‘আইলান ফাআগনা
অনুবাদ: তোমাকে অভাবগ্রস্ত অবস্থায় পেয়ে সমৃদ্ধ করেছেন।

৯. فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
উচ্চারণ: ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার
অনুবাদ: অতএব এতিমের প্রতি কঠোর হয়ো না।

১০. وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
উচ্চারণ: ওয়া আম্মাস সাইলা ফালা তানহার
অনুবাদ: এবং প্রার্থনাকারীকে ধমক দিয়ো না।

১১. وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
উচ্চারণ: ওয়া আম্মা বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিস
অনুবাদ: এবং তোমার রবের নেয়ামতের কথা (সর্বত্র) বর্ণনা করো।

✅ মানসিক কষ্টে এই সূরার প্রভাব ও শিক্ষা

এই সূরা মানসিক স্বাস্থ্যের জন্য একটি শক্তিশালী “থেরাপি” হিসেবে কাজ করে কারণ:

১। আল্লাহ কখনো ছেড়ে যান না — আয়াত ৩ সরাসরি বলে: “তোমাকে পরিত্যাগ করেননি, তোমার প্রতি অসন্তুষ্টও নন।” যখন মনে হয় দোয়া কবুল হচ্ছে না বা আল্লাহ দূরে সরে গেছেন, এই আয়াতটি সেই ভুল ধারণা দূর করে শান্তি দেয়।

২। কষ্ট চিরস্থায়ী নয় — আয়াত ৪-৫ বলে: পরবর্তী সময় (ভবিষ্যৎ/আখিরাত) পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। আল্লাহ শীঘ্রই এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এটি হতাশায় আশার আলো জ্বালায়।

৩। নিজের অতীত স্মরণ করো — আয়াত ৬-৮: আল্লাহ তোমাকে এতিম, পথহারা ও অভাবী অবস্থায় পেয়ে আশ্রয়, হেদায়েত ও সমৃদ্ধি দিয়েছেন। অর্থাৎ, অতীতে যেভাবে তিনি সাহায্য করেছেন, ভবিষ্যতেও করবেন।

৪। নিজের দুঃখ থেকে বেরিয়ে অন্যের সাহায্য করো — আয়াত ৯-১০: এতিম ও প্রার্থনাকারীর প্রতি সদয় হও। মানসিক কষ্টে আমরা নিজের মধ্যে ডুবে থাকি। এই আয়াত আমাদেরকে অন্যের দিকে তাকাতে বলে — যারা আমাদের চেয়ে বেশি কষ্টে আছে। এতে মনের সংকীর্ণতা কমে, উদ্দেশ্য ফিরে আসে।

৫। আল্লাহর নেয়ামত স্মরণ ও প্রকাশ করো — আয়াত ১১: নেয়ামতের কথা বলো। এটি কৃতজ্ঞতা বাড়ায় এবং মনকে ইতিবাচক করে।

✅ সূরা আদ-দোহার আমল (বিস্তারিত)

🌿 প্রতিদিনের আমল: ফজরের পর বা দোহা সময়ে (সকাল ৮-১১টা) অন্তত ৩, ৭ বা ১১ বার পড়ুন। তিলাওয়াতের সময় অর্থ চিন্তা করে পড়ুন।

🌿 মানসিক কষ্টের সময় বিশেষ আমল:
▪️ওজু করে শান্ত জায়গায় বসুন।
▪️সূরাটি ৭ বা ১১ বার পড়ুন (কিছু আমলে ৪১ বারও বলা হয়, কিন্তু নিয়মিত ৭-১১ বারই যথেষ্ট)।
▪️পড়ার পর হাত তুলে দোয়া করুন: “ইয়া আল্লাহ, আমার মনের কষ্ট দূর করুন, আমাকে আশা ও প্রশান্তি দান করুন।”
▪️কিছু লোক ৭ দিন, ৯ দিন বা ৪০ দিন নিয়মিত করেন।

🌿 অতিরিক্ত: সূরা আদ-দোহার সাথে সূরা ইনশিরাহ (৯৪) পড়লে মন আরও প্রশস্ত হয়।

🌿 সাধারণ দোয়া: “আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি...” (দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাওয়া)।

✅ জীবন বদলে যাওয়ার সম্ভাবনা
যারা নিয়মিত এই সূরা পড়েন এবং তার শিক্ষা অনুসরণ করেন, তাদের অনেকের মতে:

▪️ মনের অন্ধকার কেটে আশা ফিরে আসে।
▪️ধৈর্য ও আল্লাহর উপর ভরসা বাড়ে।
▪️নিজেকে অন্যের সাহায্যে ব্যস্ত রাখলে আত্মকেন্দ্রিকতা কমে।
▪️দীর্ঘমেয়াদে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

তবে মনে রাখবেন, কুরআনের আমলের সাথে বাস্তব পদক্ষেপও জরুরি — পরিবার/বন্ধুর সাথে কথা বলা, প্রয়োজনে বিশেষজ্ঞ (মনোরোগ বিশেষজ্ঞ) এর সাহায্য নেওয়া, স্বাস্থ্যকর জীবনযাপন (ঘুম, খাবার, ব্যায়াম)। ইসলামে দোয়া ও আমল চিকিৎসার পরিপূরক, বিকল্প নয়।

যদি আপনি মানসিক কষ্টে থাকেন, তাহলে আজ থেকেই শুরু করুন। প্রতিদিন সকালে সূরা আদ-দোহা পড়ুন, অর্থ চিন্তা করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আপনার মনকে প্রশান্ত করুন, কষ্ট দূর করুন এবং আপনার জীবনকে উত্তম করে দিন। আমীন।

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত ও শান্তি দান করুন। 🤲

07/05/2026

➡️ জাদু কীভাবে একজন দ্বীনি ব্যক্তিকে প্রভাবিত করে?

অনেক মানুষ মনে করে যদি কোনো ব্যক্তি নিজেকে দোয়া-যিকির দিয়ে সুরক্ষিত রাখে, তাহলে জাদু করলে সাথে সাথেই তার উপর প্রভাব পড়ে।কিন্তু এই ধারণা পুরোপুরি সঠিক নয়।জাদু সরাসরি একজন সুরক্ষিত মানুষের ওপর কাজ করে না।বরং ধীরে ধীরে তার আত্মিক সুরক্ষা দুর্বল করে, তারপর প্রভাব ফেলে।
▪️সুরক্ষিত মুমিনের অবস্থা যে ব্যক্তি
নিয়মিত নামাজ পড়ে,সকাল-সন্ধ্যার যিকির করে,কোরআন পড়ে। সবসময় আল্লাহকে স্মরণ করে সে এক শক্ত দুর্গের মধ্যে থাকে।এই অবস্থায় শয়তান বা জাদু সহজে তার ক্ষতি করতে পারে না।
▪️ শয়তানের কৌশল (ধীরে ধীরে আক্রমণ)শয়তান সরাসরি আক্রমণ করে না। বরং ধাপে ধাপে দুর্বল করে।যেমন একটি শক্ত দুর্গ ভাঙতে হলে একবারে ভাঙা যায় না,একটা একটা করে ইট খুলে দুর্বল করা হয়।
▪️সুরক্ষা ভাঙার ধাপগুলো,নামাজে
অলসতা,নামাজ ভারী লাগে,মন বসে না।তাড়াতাড়ি শেষ করতে ইচ্ছে করে।
➡️ এখান থেকেই আক্রমণ শুরু।
সুন্নত ও নফল ছেড়ে দেওয়া,ধীরে ধীরে অতিরিক্ত নামাজ বাদ দেয়তাহাজ্জুদ, বিতর, সুন্নত কমে যায় এতে দুর্গের ইট” খুলতে থাকে। যিকির ছেড়ে দেওয়া
সকাল-সন্ধ্যার যিকির বাদ,ঘুমের দোয়া, খাওয়ার দোয়া বাদ।
➡️এটা সবচেয়ে বড় সুরক্ষা ভেঙে দেয়।
আল্লাহর স্মরণ থেকে দূরে যাওয়া।জিকির কমে যায়।ইস্তিগফার কমে যায়।দুনিয়ার চিন্তা বেশি হয়ে যায়। তখন হৃদয় ফাঁকা হয়ে যায়।
➡️তখন প্রভাব পড়েসব সুরক্ষা ভেঙে গেলে শয়তান সহজেই প্রভাব ফেলে। তখন দেখা যায়।শরীরের সমস্যা দুঃস্বপ্ন,অশান্তি,সমস্যা ও বাধা।

➡️ পুরো প্রক্রিয়া কেমন?
১. নামাজে অলসতা।
২. নফল/সুন্নত কমে যায়।
৩. যিকির বন্ধ।
৪. আল্লাহর স্মরণ কমে যায়।
৫. এরপর সমস্যাগুলো শুরু।
৬. আত্নহত্যাও, গালিগালাজ, সংসার ভাঙা, জাদু শরীরে বামপাশে প্রবেশ করা, কোমরে ব্যথা ইত্যাদি।

জাজাকাল্লাহ খাইরান

06/05/2026

❤️ সুরা ফুরকানের ৭৪ নং আয়াত ❤️

আল্লাহ তা'য়ালা বলেন,
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا.
রব্বানা-হাবলানা-মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররতা আ’ইউনিউ ওজা আলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থ : হে আমাদের প্রতিপালক! আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান কর, যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দাও।
বিয়ে সহজ করে দাও ইয়া রব!🤲
[সূরা : ফুরকান, আয়াত নং - ৭৪]

06/05/2026

ফকীরকে ভিক্ষা দেয়ার পর বলবেন না, "আমার জন্য দু'আ করো।"

মহান আল্লাহ বলেন,
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا. إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا.

‍"তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত, এতীম ও বন্দীকে আহার্য দান করে। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না।"--- (সুরা দাহার: ৮-৯)।

ইমাম ইবনু তাইমিয়াহ্ (রাহিমাহুল্লাহ) বলেন,

যে ব্যক্তি ফকীরকে সাহায্য করার পর তার কাছে দু'আ বা কৃতজ্ঞতা চাইবে সে এই আয়াতের অন্তর্ভুক্ত হবে না।
এই কারণে যে, দু'আ সবচেয়ে বড় প্রতিদান ও উচ্চ পর্যায়ের কৃতজ্ঞতা। দানকারী যখন এগুলো চাইবে, তখন সে যেন তার দানের বিনিময় চাইল।

--- (মাজমূ'ঊ ইবনে তাইমিয়াহঃ ১১/১১১ পৃ)।

06/05/2026

তালাক নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি: কেন আল্লাহর কাছে এটি হালাল হলেও সবচেয়ে অপছন্দনীয় কাজ হিসেবে গণ্য করা হয়েছে?

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka