Jasmin Jahan
Welcome to my page......
কারো গ্যালারিতে থাকা সাধারণ, কিন্তু মোনাজাতে থাকা ভাগ্যের ব্যাপার!
যারা পরকিয়ার মত মহামারীতে আসক্ত তাদেরকে বলছি, আজকের লেখাটি কিছু মনোযোগ দিয়ে পড়ো...!
**প্রেমিক আর স্বামীর সম্পর্কের ব্যবধান-গাছের অক্ষরে লেখা এক জীবন-কথা**
একটা গাছকে যদি মন দিয়ে দেখো, তুমি বুঝবে-এর প্রতিটি অংশের আলাদা ভাষা আছে। পাতা, ডাল, ছায়া, কান্ড, শেকড়-সব মিলেই একটি গাছ পূর্ণতা পায়। মানুষের জীবনেও ঠিক তেমনই-প্রেমিক আর স্বামী-দুই রকম সম্পর্ক, দুই রকম ভাষা, দুই রকম দায়িত্ব।
প্রেমিক হলো নতুন গজানো কচি পাতার মতো। সবুজ, নরম, রঙিন, স্বপ্নে ভরা। হালকা বাতাস লাগলেই দুলে ওঠে, মেঘলা দিনে একটু রোদ পেলেই ঝলমল করে ওঠে। তোমার চোখ প্রথমে তাকেই দেখে-কারণ পাতাই সামনে থাকে, শেকড় নয়।
প্রেমিও তেমন-তার কথা, হাসি, মায়া, অভিমান-সবই ভীষণ দৃশ্যমান। সামান্য অভিমান হলে ঝরে যেতে চায়, সামান্য ভালোবাসা পেলে আবার নতুন পাতার মতো ফোটে। হৃদয়ে রঙ তোলে, সুর তোলে-কিন্তু সেই রঙ কতটা স্থায়ী, তা সময়ই বলে।
অন্যদিকে স্বামী হলো গাছের গভীর শেকড়-যাকে চোখে দেখা যায় না, কিন্তু তার শক্তি ছাড়া একটি ডালও টিকে থাকতে পারে না।
তার অভিমান নীরব, তার কষ্ট শব্দহীন, তার ভালোবাসা লুকানো, তার দায়িত্ব ভারী-তবু সেই নীরব শক্তিই ধরে রাখে পুরো সংসারকে।
প্রেমিক বলতে পারে-"আমি তোমাকে খুব ভালোবাসি..." কিন্তু স্বামী নিঃশব্দে প্রমাণ করে-"আমি তোমার পাশে শেষ পর্যন্ত থাকব।"
প্রেমিক রাত জেগে গল্প করে, স্বপ্ন দেখায়; স্বামী ভোরে উঠে ভবিষ্যৎ গড়ে, অভ্যাসে, কাজে, দায়িত্বে নিরাপত্তা বুনে দেয়। প্রেমিক কথায় সুখ দেয়, স্বামী কাজে শান্তি দেয়। প্রেমিক তোমাকে উড়িয়ে নেয় স্বপ্নের আকাশে, স্বামী টেনে নেয় বাস্তবতার বুকের ভেতর।
গাছের মতোই সম্পর্ক বদলায়-পাতা ঝরে, নতুন পাতা আসে, ফুল ফোটে আবার মলিন হয়, হাওয়া আসে-যায়,
ঝড় আঘাত করে-তবু গাছ বেঁচে থাকে, যদি তার শেকড় দৃঢ় থাকে।
ঠিক তেমনই-
প্রেমিকের সম্পর্ক হাওয়ার মতো-নরম, উষ্ণ, সুন্দর; কিন্তু কখনো কখনো ভীষণ অনিশ্চিত। অন্যদিকে স্বামীর সম্পর্ক মাটির মতো-শান্ত, গভীর, নীরব, কিন্তু অটুট।
প্রেমিক তোমাকে ক্ষণিকের রঙে রাঙায়, স্বামী তোমাকে জীবনের ভিত্তি দেয়। প্রেমিকের সাথে সময় কাটে, স্বামীর সাথে জীবন কাটে। প্রেমিক তোমাকে চায় নিজের মতো করে, স্বামী তোমাকে নিজের জীবনের অংশ বানায়।
কারণ পাতার রং বদলায়, হাওয়া বদলায়, ঋতু বদলায়-কিন্তু শেকড় যদি সঠিক হয়, কোনো ঝড়ই সেই গাছকে উপড়ে ফেলতে পারে না।
এটাই প্রেমিক আর স্বামীর সম্পর্কের গভীরতম পার্থক্য-প্রেমিক তোমাকে রঙ দেয়, স্বামী তোমাকে ভিত্তি দেয়।
পাতা না থাকলে গাছ বেঁচে থাকে, কিন্তু শেকড় না থাকলে-গাছ মুহূর্তেই মরে যায়।
মানুষকে ছোট
করে কথা বলার অভ্যাস বন্ধ করুন, একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায়, ছোট করবে, যেখানে আপনি সম্মান পাওয়ার অনেক যোগ্য ছিলেন!
22/02/2026
দ্বিতীয় বার ভাত নিলে প্রথম বারের মতো.....
18/11/2025
জীবনে কার কার সঙ্গে দেখা হবে......
#বাংলাদেশীeelsfacebook
18/11/2025
মানুষ বড়ই আজব প্রাণী... ..
#বাংলাদেশীeelsfacebook
17/11/2025
কিছু মানুষ নিজে সঠিক হওয়া... ..
যারা অভিমান করে হারিয়ে যায়, তারা কখনোই ফিরে না...!!
15/11/2025
এই পৃথিবীতে জন্ম নিয়েও যেন নারীকে বারবার প্রমাণ দিতে হয় —
সে মানুষ… শুধু নারী নয়।
শৈশবে তাকে শেখানো হয়,
"চুপ থাকো, মেয়েরা বেশি কথা বলে না।"
কৈশোরে বলে —
"এভাবে হাসো না, সবাই দেখছে।"
আর বড় হলে?
তার স্বপ্নকে কেটে কেটে সমাজ সাজিয়ে দেয় — “নারীর সীমা এখানেই শেষ।”
সে রান্না করে, সংসার সামলায়, সন্তান লালন করে,
কিন্তু তার শ্রমের কোনো দাম নেই,
তার চোখের জলের কোনো হিসাব নেই।
সবাই বলে — “নারী সহ্য করতে জানে।”
কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে না —
সে আসলে কতটা ভেঙে গেছে ভেতরে ভেতরে!
রাতে সবাই ঘুমিয়ে পড়ে,
আর সে নিঃশব্দে তাকিয়ে থাকে ছাদের দিকে —
ভাবতে থাকে, কেনো সে নিজের জীবনটা অন্যের জন্য উৎসর্গ করেও
সম্মান পায়নি একটিবারও?
নারীর হৃদয়টা কাঁচের মতো,
ভাঙলে শব্দ হয় না — কিন্তু রক্ত ঝরে নীরবে।
তবুও সে হাসে, যেন কিছুই হয়নি।
কারণ, এই সমাজ তার কান্নাকে দুর্বলতা বলে,
তার প্রতিবাদকে অপরাধ বলে।
🌹 যে নারী পৃথিবীকে জন্ম দেয়,
আজ সে-ই পৃথিবীতে সবচেয়ে অবহেলিত প্রাণ।
এই অবিচারের ভারে প্রতিটি নারীর বুকের ভেতর
একটা নীরব কান্না চেপে আছে —
যার আওয়াজ শোনে না কেউ,
শুধু তার নিজের আত্মা ছাড়া....
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
