Amani-Consultation

Amani-Consultation

Share

health consultation,beauty consultation

Photos from Amani's post 30/08/2026
14/08/2026

গা*যায় সাদাকাহ পাঠানোর চূড়ান্ত সুযোগ... 💔

যুদ্ধবিরতি ​তো ই*রায়েল মানছেইনা, আমরা জানি। ধ্বংসস্তুপে বসে এমন প্রতিশ্রুতি ভঙ্গের মাঝখানে ফি*লিস্তিনের মা-বোন আর নিষ্পাপ শিশুদের ওপর দিয়ে যা যাচ্ছে, তা কোনো মানুষের পক্ষে চোখ মেলে দেখা অসম্ভব। ক্ষুধা, তৃষ্ণা, আর হাড় কাঁপানো অভাবের মাঝে দাঁড়িয়ে একটুখানি খাবার আর ওষুধের জন্য আকুতি জানাচ্ছে লাখো পরিবার। তাদের হাতিয়ার শুধুই তাদের ঈমান। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা আমাদের ভাই-বোনদের এই করুণ অবস্থা আমরা কি কেবল দূর থেকে দেখে যাব❓

​একটু ভাবুন- আমাদের এই নিরাপদ জীবনের হিসাব একদিন রবের কাছে দিতে হবে। কিন্তু আজকের একটি ছোট সিদ্ধান্ত আপনাকে বানিয়ে দিতে পারে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়পাত্র!

কেননা, ​রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী কষ্ট দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তার কষ্ট দূর করবেন। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করেন, যতক্ষণ সে তার ভাইকে সাহায্য করে।"
- সহীহ মুসলিম

​আজ যদি আপনি আল্লাহর সন্তুষ্টির লোভে, জান্নাতের আশায় আপনার জমানো অর্থ থেকে গাজার এই মরণোন্মুখ পরিবারগুলোর দিকে হাত বাড়িয়ে দেন- আল্লাহ আপনার জীবনের সমস্ত বিপদ আর আজাবকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। সাদাকাহ রবের গোসসা প্রশমিত করে এবং নিশ্চিত ধ্বংস থেকে মানুষকে বাঁচায় 🌸

​⏳ কেন এটি শেষ সুযোগ?
গাজায় ত্রাণ ও জরুরি খাদ্য সহায়তার এই ফান্ডটির একটি বড় অংশ আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। এবারের এই ফান্ডটি আমরা কালকের মধ্যেই ক্লোজ করে সম্পূর্ণ সাদাকাহ উনাদের হাতে পৌছানোর কাজটি সমাপ্ত করে দেবো। গাজায় সহায়তা পৌঁছানোর জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে হয়তো আর তাদের কাছে সরাসরি সাহায্য পৌঁছানোর সুযোগ থাকবে না!

​আপনার কাছে ২০, ৫০, ১০০, ৫০০ কিংবা ১,০০০ টাকা- যা-ই থাকুক না কেন, আল্লাহর ওয়াস্তে দ্বিধা করবেন না। আপনার দেওয়া ওই সামান্য ছোট সাহায্যটুকুই হয়তো কাল কিয়ামতের দিন আপনার নাজাতের বড় উসীলা হয়ে যাবে, ইনশাআল্লাহ 🌼

📜 প্রজেক্ট এক্সেকিউশনের আপডেট Tania Noshin Faruque আপার পেইজে এবং Amani এর পেইজে পেয়ে যাবেন 🌸

​💳 সরাসরি সাদাকাহ পাঠানোর মাধ্যম:
​আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো অংক দিয়ে শরীক হোন নিচের মাধ্যমে:

​📱 বিকাশ (Personal): 01950958270
​📱 নগদ (Personal): 01558959192
​📱 রকেট (Personal): 01322-269094
​🏦 Bank : Nishat Nabilah Ahmed
MSA: 20502400202716414
IBBL, Khilgaon Branch, Dhaka

​🔴 বিনীত আকুতি:

অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও আল্লাহর সন্তষ্টির উদ্দেশ্যে সাদাকায়ে জারিআর নিয়তে পোস্টটি এখনই শেয়ার দিন! আপনার একটি শেয়ার দেখে যদি অন্য কেউ সাদাকাহ করে, তবে রাসুলুল্লাহ (সাঃ)-এর কথা অনুযায়ী সেই সওয়াবের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ 🤝

​আল্লাহ তাআলা আমাদের ভাই-বোনদের হেফাজত করুন এবং আমাদের এই সামান্য চেষ্টা কবুল করে নিন, আমীন 🤲💙

30/07/2026

আল্লাহ তা'আলা বলেন-
"আমি অবতীর্ণ করি কুরআন, যা বিশ্বাসীদের জন্য শিফা ও রহমত, কিন্তু তা সীমালংঘনকারীদের ক্ষতিই বৃদ্ধি করে।"
-সূরা আল-ইসরা: ৮২ 🌹

26/07/2026

সংবাদপত্রে প্রাপ্ত গবেষণার ফল অনুযায়ী, যে ৮ টি টুথপেস্ট আপাতত নিরাপদ, অর্থাৎ মাইক্রো প্লাস্টিক পাওয়া যায়নি -

1. Colgate max fresh
2. colgate active salt
3. Sensodyn fresh gel
4. kodomo toothpaste orange
5. Close up red hot zinc fresh technology
6. Zenfresh
7. Parachute just for baby mango flavour
8. Parodontax expert gum care

❌আপাতত এই টুথপেস্টগুলো ব্যতীত অন্যগুলো ব্যবহার বন্ধ রাখুন ইনশাআল্লাহ

27/06/2026

ট্যাগ শো করছেনা কেন কে জানে, আমাদের ড্রাই কাপিং ক্র্যাশ কোর্সের আপডেট 🌸

আজ একদিকে "ড্রাই কাপিং ক্র্যাশ কোর্স" এর সার্টিফিকেট দিয়ে কোর্সটা শেষ হলো, অন্যদিকে লাইভ "বেসিক কুশিকাটা কোর্স" এর রেজিষ্ট্রেশন শুরু হলো আলহামদুলিল্লাহ❗
আল্লাহ সবাইকে বারাকাহর সাথে কল্যাণকরভাবে কবুল করে নিন, আমীন 🎀

পিক: সংগৃহীত 🤝

27/05/2026

ঈদ মুবারক, আপারা 🎉 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা নিয়েন 🌸

"নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু শুধুই আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।" - সূরা আন'আম: ১৬২ 🌱

15/04/2026

#হাম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

হাম নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা জরুরি। খুব অল্প কথায় হাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানানো হলো।

প্রথমত, সব জ্বর মানেই হাম নয়। অনেক সাধারণ ভাইরাল জ্বরের সাথেও হামের মতো উপসর্গ থাকতে পারে, তাই অযথা ভয় পাওয়ার দরকার নেই। তবে হামের জ্বরের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে।

✅হামের ক্ষেত্রে সাধারণত:
✔️জ্বর থাকে এবং তা অনেক বেশি (১০৪–১০৫°F পর্যন্ত হতে পারে)
✔️কাশি থাকে
✔️নাক দিয়ে পানি পড়ে
✔️চোখ লাল হয়ে যায় এবং পানি পড়ে (কনজাংটিভাইটিস)

🖕🖕এই চারটি লক্ষণ একসাথে থাকলে হাম হওয়ার সম্ভাবনা থাকে।

এরপর আরও দুটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায়:
১। শরীরে র‍্যাশ (লালচে ফুসকুড়ি)
২। মুখের ভেতরে ছোট সাদা ফুসকুড়ির মতো দাগ (যাকে Koplik spots বলা হয়)

🖕🖕বিশেষ করে Koplik spots থাকলে প্রায় নিশ্চিতভাবে এটিকে হাম হিসেবে ধরা হয়।

র‍্যাশ সাধারণত প্রথমে হেয়ারলাইন থেকে শুরু হয়, তারপর ধীরে ধীরে মুখ, গলা, বুক, পেট, হাত ও পায়ে ছড়িয়ে পড়ে। সেরে যাওয়ার সময়ও একইভাবে উল্টো দিক থেকে মিলিয়ে যায়। র‍্যাশের রং প্রথমে লালচে, পরে বাদামি এবং শেষে কালচে হয়ে শুকিয়ে যায়।

✅হাম কীভাবে ছড়ায়:

👉হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাল রোগ। এটি মূলত কাশি বা হাঁচির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত শিশুর আশেপাশের প্রায় ৯০% মানুষ সংক্রমিত হতে পারে।

👉এছাড়া ভাইরাসটি বাতাসে কিছু সময় ভাসতে পারে বা বিভিন্ন পৃষ্ঠে (যেমন টেবিল) থাকতে পারে। সেখান থেকে হাতের মাধ্যমে নাক বা মুখে গেলে সংক্রমণ হতে পারে।

👉একজন আক্রান্ত শিশু গড়ে ১২–১৮ জনকে সংক্রমিত করতে পারে, যা এর উচ্চ সংক্রমণ ক্ষমতা নির্দেশ করে।

✅সংক্রমণের সময়কাল:

🔹ভাইরাস শরীরে ঢোকার পর সাধারণত ১০–১৪ দিন পর উপসর্গ দেখা দেয়।
🔹উপসর্গ শুরুর ৪ দিন আগে থেকে এবং শুরুর ৪ দিন পর পর্যন্ত মোট ৮ দিন রোগটি সংক্রামক থাকে।

এই সময়ে আক্রান্ত শিশুকে আলাদা রাখা খুব গুরুত্বপূর্ণ।

✅টিকার গুরুত্ব:

হাম প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর। শুধু নিজের শিশুকে টিকা দিলেই হবে না, আশেপাশের সকল শিশুকেও টিকার আওতায় আনতে হবে।

যখন প্রায় ৯৫% শিশু টিকা পায়, তখন সমাজে হার্ড ইমিউনিটি তৈরি হয় এবং হাম নিয়ন্ত্রণে আসে।

সাধারণত টিকা দেওয়া হয়:
• ৯ মাস বয়সে
• ১৫ মাস বয়সে

টিকা নেওয়ার ২৮ দিনের মধ্যে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং অধিকাংশ ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়।

✅কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি:

কিছু শিশুদের ক্ষেত্রে টিকা নেওয়ার পরও সম্পূর্ণ প্রতিরোধ ক্ষমতা তৈরি নাও হতে পারে, যেমন,
• অপুষ্টিতে ভোগা শিশু
• দীর্ঘমেয়াদি অসুস্থতা আছে
• জন্মগতভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম (ইমিউন ডেফিসিয়েন্সি)

তবে টিকা নেওয়া শিশুরা আক্রান্ত হলেও রোগের তীব্রতা অনেক কম হয়।

✅জটিলতা:

টিকা না নেওয়া শিশুদের ক্ষেত্রে হাম মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন,
• নিউমোনিয়া
• ডায়রিয়া
• এনসেফালাইটিস (মস্তিষ্কের সংক্রমণ)

⭕কেন ৯ ও ১৫ মাসে টিকা দেওয়া হয়?

মায়ের শরীর থেকে পাওয়া অ্যান্টিবডি সাধারণত শিশুকে ৬–৯ মাস পর্যন্ত সুরক্ষা দেয়। এরপর সেই সুরক্ষা কমে যায়, তাই ৯ মাসে প্রথম টিকা দেওয়া হয়।

বর্তমানে কিছু ক্ষেত্রে ৬ মাসের পর থেকেই সংক্রমণ দেখা যাচ্ছে, তাই অনেক দেশে ৬ মাসের পর শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে।

© Collected

#হামের

Category

Telephone

Website

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amani-Consultation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.