GirLs StOre

GirLs StOre

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GirLs StOre, Beauty, cosmetic & personal care, Dhaka.

সাজের বাক্সো | Your glow partner
Skincare • Selfcare • Confidence
Pure care, real beauty 🍒


Where beauty feels real
100% authentic skincare products
Glow with confidence ✨❣️❤️‍🔥

Photos from GirLs StOre's post 20/04/2026

GIRL'S WEAKNESS 🍃

20/04/2026

BEST SUNSCREEN 🌟

20/04/2026

ANUA CLEANSER💚

26/02/2026

এটা আমি 🫤

23/02/2026

SIMPLE face wash🍀

Photos from GirLs StOre's post 18/02/2026

Ramadan 💫🌙✨

গাফিলতি ছেড়ে নিজেকে প্রস্তুত করুন ♥️

Photos from Maryam's Haya's post 13/01/2026

Made with love, served with care 🖤

30/12/2025

“মিথ্যা বলার স্বভাব মানুষের চেহারাকে কুৎসিত বানিয়ে দেয়।” 🔥

— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[আ'লামুল মুওক্বিঈন, ১/১১৪]c

27/12/2025

শাইখ মুকবিল ইবনে হাদী আল-ওয়াদি’ঈ (রাহিমাহুল্লাহ) বলেন-

"আল্লাহ কোনো কিছু কেড়ে নেন না; কেবল তার চেয়ে উত্তম কিছু বিনিময় দেওয়ার জন্যই (তা নেন)। আর এই দুনিয়া হলো পরীক্ষার আবাসস্থল, যা কারো জন্যই কখনো পূর্ণতা পায়নি।"

(গারাাতুল আশরিতা-২/৪৭৪)

Maryam's Haya

25/12/2025

মৃত্যু এমন এক শব্দ, এই শব্দে একজন মানুষ এই দুনিয়ায় সবকিছু রেখে বিদায় নিতে হয়।
আপনার মৃত্যুর টাইম, সময় , তারিখ আপনি কিছুই জানেন না কি অদ্ভুত তাই না।
যখন আপনার মৃত্যু আল্লাহ যেভাবে রেখেছে সেইভাবে হবে। আপনি প্রস্তুত হতে পারেননি মৃত্যু এটা ভেবে দরজা থেকে চলে যাবে না, কি ভয়ংকর ব্যাপার।
আপনি আটকাতে পারবেন মৃত্যু কে ?
সেই সময়ে কোনো সঙ্গী সাহায্য পাবেন?
নিজেকে কোথায় লুকিয়ে ফেলবেন?
না ভাই এগুলো কিছুই সম্ভব না বরং আমাদের প্রস্তুত হতে হবে আখিরাতের উদ্দেশ্য রওনা দেওয়ার জন্য আল্লাহ সামনে দাঁড়ানোর জন্য ।

Maryam's Haya

25/12/2025

কখনো কি ভেবেছ—নিজের কবরটা গড়ে তুলবে?
হ্যাঁ, আমি তোমার কবরের কথাই বলছি…
সেই জায়গা—যেখানে নেই জানালা, নেই দরজা,
আর শিঙ্গায় ফুঁক দেওয়া পর্যন্ত সেখান থেকে ফেরার কোনো পথও নেই।
এক মুহূর্তে তুমি জীবন ছেড়ে চলে যেতে পারো,
আর রেখে যাবে সবকিছু…
না থাকবে ফোন, না আলো, না কোনো শব্দ—
থাকবে শুধু তুমি আর তোমার আমল।

এই দৃশ্যটা কল্পনা করো:
আজই তোমাকে দাফন করা হলো,
আর তুমি সেখানে থাকবে—
যতক্ষণ না আল্লাহ কিয়ামতের অনুমতি দেন…
হয়তো ১ লক্ষ বছর, হয়তো তারও বেশি—
কে জানে সময়টা কত দীর্ঘ হবে?
“আজ যে মারা গেল, তার অবস্থা সেই লোকের মতো—যে হাজার বছর আগে মারা গেছে।”
কবরের ভেতর অনুভূতি থামে না,
অপেক্ষা থামে না,
নিঃসঙ্গতাও থামে না…

আর এখান থেকেই শুরু হয় আসল কাহিনি।
আমি আমার কবর সাজাতে শুরু করলাম—এক টুকরো এক টুকরো করে নিজেকে বললাম:
যদি এই দীর্ঘ সফর অনিবার্যই হয়,
তবে প্রস্তুতি হোক—
না টাকা দিয়ে, না বাড়ি দিয়ে,
বরং এমন আমল দিয়ে—যা কবরের অন্ধকার আলোকিত করবে।
তাই কল্পনা করলাম—
প্রতিটি ইস্তিগফার যেন এক একটি বাতি।
প্রতিটি তাসবিহ যেন আমার পাশে ফোটা একটি ফুল।
প্রতিটি রাকাআত সালাত যেন মাটির নিচে রাখা একটি বালিশ।

আর নিজের জন্য করা কুরআন তিলাওয়াত—
যেন নূরের একটি ছাদ, যা আমাকে ঢেকে রাখবে
ভাবলাম—আমার কবরেই জান্নাতের নিয়ামত পাবো, আর বীজ বপনকারী আমি নিজেই!
• প্রতিটি সদকা = একটি খেজুরগাছ
• প্রতিটি জিকির = পানির ঝর্ণা
• প্রতিটি হাওক্বলা = বিশুদ্ধ বাতাস
• নবী ﷺ–এর ওপর প্রতিটি দরূদ = নিঃসঙ্গতায় সান্ত্বনার নূর

আল্লাহ তাআলা বলেন:
“তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিতও হবে না।”
তুমি কি জানো—এই কথা শহীদদের ও দানশীলদের ব্যাপারে বলা হয়েছে?
শুধু তারা মারা গেছে বলে নয়…
বরং তারা চলে যাওয়ার আগে উত্তম বীজ বপন করেছিল।
কল্পনা করো—মৃত্যুর পর তোমার জন্য অপেক্ষা করছে শুধু গিবত আর পরনিন্দা!
তুমি কবরের ভেতর ঢুকলে,
আর সেখানে নেই কিছুই—
শুধু দুনিয়ার ব্যস্ততা,
অর্থহীন দৌড়ঝাঁপ,
নষ্ট হয়ে যাওয়া নেক আমল,
আঘাতপ্রাপ্ত হৃদয়,
আর পা হড়কানো জিহ্বা…

তখন তুমি কী বলবে?
তোমার সঙ্গে কে থাকবে?
এই সবকিছু কি সত্যিই সার্থক ছিল?
দুনিয়ার কয়েকটি মুহূর্তের জন্য—
আখিরাত ধ্বংস করা কি বুদ্ধিমানের কাজ ছিল?!
কবর শেষ নয়—বরং হিসাবের প্রথম ধাপ
আজ আমি ও তুমি—
খাই, পান করি, পরি,
আরাম ও একঘেয়েমির মাঝে ঘুরি…
অতঃপর—দাফন!
তাহলে আমরা কীভাবে এই চিরস্থায়ী ঘরের প্রস্তুতি না নিয়ে থাকতে পারি?

সমাধান খুবই সহজ:
তোমার কবরকে বানাও আসমানি ব্যাংক।
এখনই জমা দেওয়া শুরু করো: তাসবিহ, ইস্তিগফার, সদকা, সালাতের দুটি সিজদা
সেখানে এমন কিছু বপন করো—যা ভবিষ্যতে তোমার কাজ দেবে
—গর্ত বন্ধ হওয়ার আগেই

একটি অন্তর থেকে দেওয়া উপদেশ—যে নিজেও মুক্তি কামনা করে:
তোমার আসল ঘর বানানো পিছিয়ে দিও না…
এই দুনিয়ায় নয়—বরং মাটির নিচে
আজ থেকেই শুরু করো,
এখনই বলো:
“সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম”
প্রিয় নবী ﷺ–এর ওপর দরূদ পাঠ করো:
“আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ”
আর প্রতিটি তাসবিহকে বলো:
“আমার কবরের মধ্যে আমার জন্য অপেক্ষা করো… খুব শিগগিরই দেখা হবে”
হে আল্লাহ! আমাদের কবরগুলোকে জান্নাতের বাগানসমূহের একটি করে দাও।

~Abu Bakar Muhammad Zakaria Hafiz

Maryam's Haya

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Dhaka