RDR News 24

RDR News 24

Share

দেশ ও জনগনের কথা বলে

21/07/2026

With Md Monir Ahmed – I just got recognised as one of their top fans! 🎉

21/07/2026

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে রাজনৈতিক ও জনমনে আলোচনার জন্ম দিয়েছে।
ভিডিওটি প্রকাশের পর প্রথমে সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে গাজী নজরুল ইসলাম নিজেই সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ভিডিওতে থাকা তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। এ ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক।

21/07/2026

Creativity

# # # # #

16/07/2026

আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবারও বিয়ের পিড়িতে বসবো -পরিমনি

#বিয়ে #আর্জেন্টিনা #বিশ্বকাপ #ফিফা #পরিমনি

16/07/2026

🚨 ৪৫ বছর পলাতক থাকার পর অবশেষে আটক!

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত পলাতক মেজর (অব.) মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার গভীর রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনাকে ঘিরে দীর্ঘদিনের আলোচিত মামলাটি আবারও আলোচনায় এসেছে।

👉 বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন।

16/07/2026

🚨 বিছানায় মোবাইলে ব্যস্ত স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ—আহত অবস্থায় উদ্ধার শিশু!
ভারতের কর্ণাটকের ধারওয়াড়ে একটি অ্যাপার্টমেন্ট থেকে এক চিকিৎসকের মরদেহ এবং তার গুরুতর আহত শিশুপুত্রকে উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

👉 পুরো ঘটনার বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

15/07/2026

ইউএস বাংলা এয়ারলাইন্সের চরম অব্যবস্থাপনা!
দুবাই বিমানবন্দরে ১৬০ জন যাত্রীর শ্বাসরুদ্ধকর দুর্ভোগ!
আমি অত্যন্ত ক্ষোভ এবং হতাশার সাথে আমাদের আজকের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাচ্ছি। আজ ১৫ই জুলাই, আমি দুবাই থেকে ঢাকাগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের BS342 ফ্লাইটের একজন ভুক্তভোগী যাত্রী।

বর্তমানে ১৬০ জন যাত্রী নিয়ে আমরা বিমানের ভেতরে চরম দুর্ভোগের মধ্যে বন্দি হয়ে আছি। আমাদের সাথে যা ঘটছে, তা কোনো আন্তর্জাতিক মানের বিমান সংস্থার কাজ হতে পারে না।
আমরা যথাসময়ে বিমানে চড়ে বসি। বিমানটি রানওয়েতে রানও করে। কিন্তু ঠিক টেক-অফের আগ মুহূর্তে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর হঠাৎ পাইলট ঘোষণা করেন যে, কম্পিউটারে একটি টেকনিক্যাল ফল্ট (ওয়ার্নিং লাইট) দেখা দিয়েছে। আমাদের আবার বোর্ডিং গেটে ফেরত নিয়ে যাওয়া হয়।

গেটে ফিরে আসার পর শুরু হয় একের পর এক তালবাহানা। প্রায় তিন ঘণ্টার বেশি সময় আমাদের বসিয়ে রাখা হয়। কখনো বলা হয় "ইঞ্জিনিয়ার আসতে দেরি হচ্ছে", আবার কখনো অদ্ভুত অজুহাত দেওয়া হয় "সিঁড়ি সরানোর লোক চলে গেছে, তাই সিঁড়ি সরানো যাচ্ছে না!"

ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার পর এখন বলা হচ্ছে যে, দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকার কারণে নাকি তেল শেষ হয়ে গেছে, এখন রিফিউলিং করতে হবে! কিন্তু নাটক এখানেই শেষ নয়, এখন অজুহাত দেওয়া হচ্ছে যে রিফিউলিংয়ের শিফট চেঞ্জ হচ্ছে। নতুন শিফটের লোক এসে নাকি তেল ভরবে। সেই নতুন শিফট কখন আসবে এবং কখন তেল ভরা শেষ হবে, তার কোনো নির্দিষ্ট সময় কেউ বলতে পারছে না!

বিমানের ভেতরে বর্তমানে কোনো এসি কাজ করছে না, কোনো ভালো কুলিং সিস্টেম নেই। এই তীব্র গরমে ১৬০ জন যাত্রী নিয়ে দমবন্ধকর এক পরিস্থিতি তৈরি হয়েছে।

একটি ফ্লাইট ডিলে হওয়া মানে শুধু বিমানের ভেতরে বসে থাকা নয়। এর সাথে জড়িয়ে আছে ১৬০ জন মানুষের জীবন ও জরুরি পরিকল্পনা:

স্বজনদের ভোগান্তি ও আর্থিক ক্ষতি:
আমাদের রিসিভ করার জন্য দেশের বিভিন্ন দূর-দূরান্তের জেলা থেকে আত্মীয়-স্বজনরা ইতিমধ্যে ঢাকার এয়ারপোর্টে এসে অপেক্ষা করছেন বা রওনা দিয়েছেন। অনেকে হাজার হাজার টাকা খরচ করে গাড়ি ভাড়া করে এসেছেন। এই দীর্ঘ সময় তাদের এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করার কষ্ট এবং অতিরিক্ত গাড়ি ভাড়ার আর্থিক ক্ষতি কে দেবে?

কানেক্টিং ফ্লাইট মিস করার শঙ্কা:
আমাদের মধ্যে অনেক যাত্রী আছেন যাদের ঢাকা থেকে দেশের ভেতরে বা অন্য কোনো আন্তর্জাতিক রুটে কানেক্টিং ফ্লাইট ধরার কথা ছিল। এই বিলম্বের কারণে তাদের পরবর্তী ফ্লাইটগুলো মিস হতে চলেছে। সেই টিকিট বাতিল হওয়া এবং নতুন করে টিকিট কাটার বিশাল আর্থিক ক্ষতি ও মানসিক হয়রানির দায় কে নেবে?

গুরুত্বপূর্ণ কর্মব্যস্ততা ও মিটিং বাতিল:
অনেকেরই আগামীকাল অত্যন্ত জরুরি মিটিং, চাকরির ইন্টারভিউ বা গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাজ রয়েছে। এই এক দিনের অনুপস্থিতি বা দেরির কারণে যে পেশাগত ক্ষতি হবে, তা কি ইউএস-বাংলা কোনোদিন পূরণ করতে পারবে?

ভর্তুকির প্রশ্ন:
এই যে আমাদের সময় নষ্ট হলো, চরম মানসিক ও শারীরিক নির্যাতন করা হলো এবং আমাদের পরবর্তী পরিকল্পনাগুলো ভেস্তে গেল, এর ভরপাই বা ভর্তুকি কি কোনোদিন ইউএস-বাংলা এয়ারলাইন্স দিতে পারবে? নাকি বরাবরের মতোই তারা মুখে কুলুপ এঁটে দায় এড়িয়ে যাবে?

⚠️ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়!
গতকালকের ইউএস বাংলার আরেকটি ফ্লাইটও প্রায় ৪০০ যাত্রী নিয়ে ঠিক একইভাবে যান্ত্রিক ত্রুটির কারণে এখনো দুবাই এয়ারপোর্টে আটকে আছে। পরপর দুইদিন একই বিমানবন্দরে ইউএস বাংলার এই চরম উদাসীনতা প্রমাণ করে যে, যাত্রীদের নিরাপত্তা, সময় এবং সেবার মান নিয়ে তাদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।

আমরা কি লাখ লাখ টাকা দিয়ে এই নরকযন্ত্রণা ভোগ করার টিকিট কেটেছি?

এয়ারপোর্ট অথরিটি এবং সংশ্লিষ্ট মহলের কাছে জোর দাবি জানাচ্ছি—ইউএস বাংলার এই চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এবং আমাদের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে অবিলম্বে উদ্ধার করা হোক।

📍রাত ২:২০ মিনিটের ফ্লাইট অথচ ভোর ৫:৪০টা বেজে যাওয়ার পরও ইউএস বাংলা এয়ারলাইন্স আমাদের ১৬০ জন যাত্রী নিয়ে কোনো এসি ছাড়াই এখনও রানওয়েতে চরম অবহেলায় অবরুদ্ধ করে রেখেছে!
মামুনুর রশীদ
সভাপতি : বাংলাদেশ প্রেসক্লাব ইউএই

Photos from RDR News 24's post 15/07/2026

দুই কোটি টাকা চাঁদা দাবির পর ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাট, চট্টগ্রামে ৮ কুখ্যাত গ্রেপ্তার

দুলাল শিকদারঃ চট্টগ্রাম নগরীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবির পর প্রতিষ্ঠানের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএমপির একাধিক চৌকস টিম, চকবাজার থানা পুলিশ এবং র‍্যাব-৭-এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা দিয়ে আসা ডিজিটাল ডট নেট (ডিডিএন) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ‘ডেবিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে প্রতিষ্ঠানের কাছে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর দুই দিন পর, গত ১৩ জুলাই দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে চকবাজার থানার চন্দনপুরা এলাকার মনুমিয়াজী লেইনে মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক তাণ্ডব চালায়।

হামলাকারীরা অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র, কাঁচের দরজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া হামলার সময় অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যায় হামলাকারীরা। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে চকবাজার থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় সিএমপির একাধিক বিশেষ টিম, চকবাজার থানা পুলিশ এবং র‍্যাব-৭ যৌথভাবে অভিযান চালিয়ে মামলায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন , মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।

সিএমপি পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি, মানবপাচার, অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতি, চোরাচালান, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনের অধীনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইমরান হোসেন চ্যাংয়ের বিরুদ্ধে ১২টি, মো. নয়নের বিরুদ্ধে ৮টি, মনিরের বিরুদ্ধে ৭টি এবং ইউনুস, আকবর ও সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সিএমপি।তবে পুলিশ জানিয়েছে, অভিযানে আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলমান থাকায় তদন্তের স্বার্থে তার পরিচয় ও ছবি আপাতত প্রকাশ করা হয়নি।

14/07/2026

অসতর্কতার চরম পরিণতি! ব্রিজ থেকে আচমকা পড়ে যাওয়ার এই শিউরে ওঠা দৃশ্যটি না দেখলে বিশ্বাস করা কঠিন। যেকোনো মুহূর্তে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে, সবসময় সাবধানে চলুন।হ্যাশট্যাগ:

14/07/2026

নিখোঁজ প্রবাসীর স্ত্রী, পরিবার বলছে এক যুবকের হাত ধরে চলে গেছে
—পুলিশের তদন্তে কি মিললো?

বিস্তারিত কমেন্টে:

Category

Address

3/7 Naya Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when RDR News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.