Muhoshi's Studio
Muhoshi’s studio is a salon where beauty meets perfection . Step into our salon & leave feelings fablous . So be with us & be unique.
Dear respected clients,
কাউকে ছোট করা বা অপমান করা আমার উদ্দেশ্য নয়। বরং আজকের ঘটনাটা দেখানোর একটা কারণ আছে—কারণ অনেকেই আমার আগের ভিডিও দেখে প্রশ্ন করেছিলেন, “বাচ্চা নিয়ে ক্লায়েন্টরা কেন আসবে না?”
আজকের এই ছোট্ট ভিডিওটা হয়তো সেই প্রশ্নেরই একটা উত্তর।
ভিডিওতে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, একটি বাচ্চা আমার প্রতিষ্ঠানের মেইন গেটের ওয়ালপেপার টেনে ছিঁড়ে ফেলছে। বিষয়টা আরও কষ্টের কারণ, তার অভিভাবক নিজেও ঘটনাটা দেখেছেন। এমনকি তার ভাইও বিষয়টি দেখেছে। অথচ কেউ তাকে থামাল না, কেউ আমাদের জানালও না।
আমি বিশ্বাস করি, বাচ্চারা বাচ্চাই—তারা অনেক কিছু না বুঝেই করে ফেলে। কিন্তু সন্তানকে কীভাবে অন্যের জায়গায় আচরণ করতে হবে, সেটা শেখানো এবং প্রয়োজনের সময় তাকে থামানো অভিভাবকের দায়িত্ব।
আপনি হয়তো ভাবতে পারেন, “একটা ওয়ালপেপারই তো, কয়েক হাজার টাকা গেলেই আবার লাগানো যাবে।”
কিন্তু একজন ব্যবসার মালিকের কাছে বিষয়টা শুধু একটা ওয়ালপেপারের দাম নয়।
এই একটা ওয়ালপেপার করতে আমার প্রায় ৮–১০ হাজার টাকা খরচ হয়েছে। হয়তো কারও কাছে এই টাকাটা খুব বেশি কিছু নয়। কিন্তু আমি টাকা খুব কষ্ট করে উপার্জন করি। প্রতিটা টাকা খরচ করার আগে আমাকে ভাবতে হয়—স্টাফদের বেতন, প্রোডাক্ট, ভাড়া, বিল, মেইনটেন্যান্স, প্রতিষ্ঠানের প্রতিটা ছোট-বড় প্রয়োজন।
আমার সেলুনের বয়স প্রায় দেড় বছর। সত্যি বলতে, শুরুতে আমার নিজের কেবিনে ক্লায়েন্টদের বসানোর মতো একটা সোফাও ছিল না। RFL থেকে দুটো ছোট টুল কিনে এনে ক্লায়েন্টদের সেখানে বসাতাম। দেড় বছর ধরে ধীরে ধীরে টাকা জমিয়ে অবশেষে একটা সোফা কিনতে পেরেছি।
তাই আমি কোনো জিনিসকে শুধু “জিনিস” হিসেবে দেখি না।
এর পেছনে আমার পরিশ্রম আছে, আমার সময় আছে, আমার না-ঘুমানো রাত আছে, আমার উপার্জনের টাকা আছে।
একজন মানুষ যখন নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য দিন-রাত পরিশ্রম করে, তখন হয়তো সে-ই সবচেয়ে ভালো বোঝে—একটা ছোট ক্ষতিও কেন এতটা কষ্ট দিতে পারে।
আর একটা বিষয় পরিষ্কার করতে চাই—আমি কখনোই বলিনি যে কোনো ক্লায়েন্ট তার সন্তানকে নিয়ে আমার সেলুনে আসতে পারবেন না।
আমি শুধু বলেছি, যদি কোনো বাচ্চা বারবার জিনিসপত্র নষ্ট করে, দেয়ালে কলম দিয়ে দাগ করে, জিনিস টানে, কর্মীদের কাজে বাধা দেয় বা অন্য ক্লায়েন্টদের ডিস্টার্ব করে—তাহলে দয়া করে অভিভাবক হিসেবে একটু সতর্ক থাকুন।
কারণ আপনার সন্তানের কাছে হয়তো এটা কয়েক মিনিটের খেলা, কিন্তু একজন ব্যবসায়ীর কাছে সেটা হতে পারে কয়েক হাজার টাকার ক্ষতি এবং অনেক দিনের পরিশ্রম নষ্ট হয়ে যাওয়া।
আজ শুধু একটি ছোট্ট ফুটেজ দেখালাম। কারণ আমি যদি শুধু মুখে কোনো ঘটনা বলি, অনেক সময় আমাকেই ভুল বোঝা হয়। তাই ভবিষ্যতে প্রয়োজন হলে আরও কিছু বাস্তব ঘটনা ধীরে ধীরে শেয়ার করব—যাতে মানুষ বুঝতে পারে, আমি কেন এই কথাগুলো বলি।
আমার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়। আমার উদ্দেশ্য শুধু আমার পরিশ্রম, আমার প্রতিষ্ঠান এবং আমার জিনিসগুলোর প্রতি একটু সম্মান আশা করা।
আপনার সন্তানকে ভালোবাসুন, অবশ্যই।
কিন্তু একইসাথে তাকে অন্যের জিনিস, অন্যের পরিশ্রম এবং অন্যের জায়গার প্রতিও সম্মান করতে শেখান।
কারণ ভালোভাবে বড় হওয়া শুধু পড়াশোনা বা ভালো ব্যবহার শেখার মধ্যে সীমাবদ্ধ নয়—অন্যের পরিশ্রমের মূল্য বুঝতেও শেখা দরকার।
আমি আশা করি, আজকের ঘটনাটা দেখার পর ভবিষ্যতে আমরা সবাই আরও একটু সচেতন হব।
Respect goes both ways. 🤍
✨ ANY HAIR LENGTH BOTTOX — মাত্র ৳5,999! ✨
চুল যত লম্বাই হোক, এবার সুন্দর, ম্যানেজেবল আর হেলদি লুক পেতে চলে আসুন আমাদের Hair Botox Treatment-এ! 🤍
যাদের চুলে আছে—
💔 অতিরিক্ত ড্যামেজ
💨 Frizziness & Roughness
🪮 চুল ম্যানেজ করতে সমস্যা
✨ শাইন নেই, চুল নিস্তেজ হয়ে গেছে
তাদের জন্য Hair Botox হতে পারে দারুণ একটি ট্রিটমেন্ট। এটি চুলের ফ্রিজিনেস কমাতে, ড্যামেজড চুলকে কন্ডিশন করতে, চুলকে আরও সফট ও ম্যানেজেবল করতে এবং সুন্দর শাইন দিতে সাহায্য করে। আর ট্রিটমেন্টের পর চুলে আসে একটি স্মুথ, ন্যাচারাল-স্ট্রেইট লুক। ✨
সবচেয়ে ভালো বিষয়?
Hair Length যাই হোক—Price মাত্র ৳5,999! 😍
গতবারের অফারে আপনাদের অসাধারণ সাড়া পাওয়ার পর আবারও নিয়ে এসেছি এই Any Hair Length Botox Offer। ❤️
📩 Booking করতে এখনই Inbox করুন।
⚠️ Limited Slots Available — আগে বুকিং করলে আগে সার্ভিস পাবেন।
Any Haircolour only 2999 Taka🔥
যাদের underarm অনেক বেশি কালো ও pigmented এবং ঘাম হলে বাজে smell আসে, তাদের জন্য এই ভিডিওটা খুবই helpful! 💗
আমরা জানি, এই সমস্যাগুলো অনেকের জন্যই uncomfortable—তাই আপনাদের কথা চিন্তা করে আমাদের Underarm Care Service-টি রেখেছি একদম student-friendly ও reasonable price-এ। ✨
বিশেষ করে students-দের budget-এর কথা মাথায় রেখেই আমাদের প্রতিটি service-এর price রাখা হয়েছে, যাতে নিজের যত্ন নেওয়ার জন্য বেশি খরচ করতে না হয়। 🫶🏻
তাই underarm pigmentation, darkness বা unwanted smell নিয়ে যারা conscious—তারা চাইলে আমাদের এই service-টি try করতে পারেন। 💕
01/09/2026
Happy Clint with her Hair Colour ✨🔥
Category
Website
Address
Dhaka
1207
Alerts
Be the first to know and let us send you an email when Muhoshi's Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
