Ocena Desh
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ocena Desh, Health/Beauty, Lakshmipur, Dhaka.
16/09/2025
27/07/2025
এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দলটা কেমন হলে, আমাদের রিসোর্স অনুযায়ী মোটামুটি ব্যালেন্সড হতে পারে আলোচনা করা যাক:
১) পারভেজ ইমন: ওপেনিং এ অটো চয়েজ
২) তানজিদ তামিম : আরেক অটো চয়েজ
৩) লিটন দাশ: দলীয় অধিনায়ক হওয়ায় অটো চয়েজ
৪) তৌহিদ হৃদয়: তৌহিদ হৃদয় লাস্ট কখন ভালো স্টাইকরেটে খেলছে আমার মনে নাই, বাট এশিয়া কাপের আগে নতুন কাউকে ট্রাই না করে তাকেই সুযোগ দেওয়ার পক্ষে।
৫) মোহাম্মদ সাইফুদ্দিন: ৫-এ সাইফুদ্দিনকে দেখে অনেকে হয়তো অবাক হয়েছেন। সাইফুদ্দিনের ক্ষেত্রে আমার সব সময় মনে হয় বাংলাদেশ তার ব্যাটিং-টা ব্যাবহার করতে পারছে না। সাইফুদ্দিনকে মেইন বোলার হিসেবে না রেখে অলরাউন্ডার হিসেবে ব্যাবহার করলে বাংলাদেশ ভালো আউটপুট পাবে। ৩ ওভার বোলিং (ডেথ ওভারে করানো যাবে না) + ব্যাটিং এভাবে খেলালে সাইফুদ্দিন থেকে সেরাটা বের করে আনা সম্ভব।
৬) শামীম হোসেন: শামিমের খেলা দেখে যেটা বুঝলাম ১২ ওভারের পরে নামালে তার থেকে ভালো আউটপুট পাওয়া যাবে, তাই তাকে একটু পরে রাখা। শামীম-কে ম্যাচের সিচুয়েশন বুঝে সাইফুদ্দিনের আগে পরে নামানো যায়।
৭) জাকের আলী: জাকের আলী মূলত ১৬-২০ ওভারে ভালো আউটপুট দিতে পারবে, আগে নামলে শুধু, শুধু
ডট খাবে।
৮) শেখ মাহেদি : ব্যাটিং + যেকোনো পিচে ভালো
বোলিং করার সক্ষমতা।
৯) রিশাদ হোসেন: লেগ স্পিনার যেকোনো সময়
ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
১০) তাসকিন আহম্মেদ: যদিও তাসকিনের ফিটনেস
ভালো না, তবুও অভিজ্ঞতা দিয়ে বড় ম্যাচে ইমফেক্ট রাখতে পারে।
১১) মোস্তাফিজুর রহমান: অটো চয়েজ
বাকি ৪ জন
১২) সাকিব : তাসকিন, সাইফুদ্দিনের ব্যাকআপ
১৩) নাসুম : মাহেদি, রিশাদের ব্যাকআপ
১৪) শরীফুল : মোস্তাফিজের ব্যাকআপ
এই ১৪ জন মোটামুটি শিওর বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে ১৫ তম সদস্য কে হতে পারে?
আমরা যদি দলটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো দলে কোনো ব্যাকআপ ওপেনার কিংবা মিডেল ওয়াডার ব্যাটার নেই। সো, এই সমস্যা সমাধানের জন্য আমাদের দরকার এমন একজন যে এই দুইটা জায়গায়ই খেলতে পারবে। আমাদের রিসোর্স অনুযায়ী এই রোলের জন্য সাইফ হাসান সবচেয়ে ভালো চয়েজ। সাইফ হাসান ১-৫ সব পজিশনে ব্যাট করতে পারবেন+তার বোলিং-টা তো আছেই।
১৫) সাইফ হাসান
আমাদের রিসোর্স অনুযায়ী ১৫ সদস্যের দলটা এভাবে হলে বেস্ট রেজাল্ট আসবে বলে মনে করি।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
