Ruhi Natural
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruhi Natural, Health/Beauty, Dhaka.
01/07/2026
আয়নায় তাকিয়ে যদি ডার্ক স্পট আর অসমান স্কিন টোনই আগে চোখে পড়ে, তাহলে এই উপাদানটি সম্পর্কে জানা জরুরি!
স্কিন কেয়ারের জনপ্রিয় উপাদান আলফা আরবুটিন ত্বকের অতিরিক্ত মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণে সহায়তা করে। ফলে নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে ব্রণের দাগ, সান ট্যান, পিগমেন্টেশন এবং অসমান স্কিন টোন ধীরে ধীরে কমাতে সাহায্য করতে পারে। এর পাশাপাশি ত্বককে আরও উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত দেখাতেও সহায়ক।
মনে রাখবেন, একটি ভালো স্কিন কেয়ার প্রোডাক্টের কার্যকারিতা নির্ভর করে সঠিক উপাদান, সঠিক ফর্মুলেশন এবং নিয়মিত ব্যবহারের ওপর।
👉আপনি কি আগে আলফা আরবুটিন ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। 💚
01/07/2026
সারাদিনের ব্যস্ততা, রোদ, ধুলোবালি আর দূষণের কারণে কি আপনার ত্বক আগের মতো উজ্জ্বল দেখাচ্ছে না?
প্রতিদিন বাইরে যাতায়াত, পর্যাপ্ত ঘুমের অভাব এবং অনিয়মিত জীবনযাপনের কারণে ত্বক শুষ্ক, নিস্তেজ ও প্রাণহীন হয়ে পড়ে। অনেক সময় ব্রণ, কালচে দাগ এবং অকাল বলিরেখাও দেখা দেয়।
আয়নায় নিজের ক্লান্ত ও মলিন চেহারা দেখে আত্মবিশ্বাস কমে যাওয়া সত্যিই কষ্টের। বিশেষ কোনো অনুষ্ঠানে বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে নিজেকে সেরা দেখাতে না পারার হতাশা অনেকেই অনুভব করেন।
অনেকে মনে করেন রূপচর্চা শুধু বিশেষ দিনের জন্য। আবার কেউ কেউ ত্বকের ধরন না বুঝে যেকোনো পণ্য ব্যবহার করেন, যা ত্বকের আরও ক্ষতি করতে পারে।
সুস্থ ও সুন্দর ত্বকের জন্য প্রতিদিন নিয়মিত ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন ব্যবহার এবং পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিক যত্নই দীর্ঘমেয়াদে ভালো ফল দেয়।
আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো সোপ বা ফেসওয়াশ, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন হতে পারে দৈনন্দিন রূপচর্চার সবচেয়ে কার্যকর সঙ্গী।
নিয়মিত রূপচর্চার ফলে ত্বক থাকে পরিষ্কার, সতেজ ও উজ্জ্বল। পাশাপাশি আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় এবং নিজেকে আরও প্রাণবন্ত অনুভব হয়।
অনেকেই নিয়মিত স্কিনকেয়ার রুটিন অনুসরণ করে ত্বকের দৃশ্যমান উন্নতি পেয়েছেন। তাদের অভিজ্ঞতায় দেখা গেছে, সঠিক যত্ন ও উপযুক্ত পণ্য ব্যবহারে ত্বক ধীরে ধীরে আরও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে।
আজ থেকেই নিজের জন্য প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় দিন। নিয়মিত রূপচর্চার অভ্যাস গড়ে তুলুন এবং নিজের সেরা সংস্করণকে প্রকাশ করুন।
Ruhi Natural
01/07/2026
একটি উপাদান, দুটি ভিন্ন যত্ন! জানেন সেটি কী?
অরিজিনাল ইরানি জাফরান এমন একটি প্রাকৃতিক উপাদান, যা খাবারেও সমাদৃত, আবার স্কিন কেয়ারেও এর রয়েছে বিশেষ আভিজাত্য।
🫰🏻 গর্ভাবস্থায় অনেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সীমিত পরিমাণে জাফরান খাদ্যতালিকায় রাখেন। তবে গর্ভাবস্থায় জাফরান খাওয়া বা ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
🫰🏻স্কিন কেয়ারে অরিজিনাল ইরানি জাফরান এর উপকারিতা:
✔️ ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত দেখাতে সহায়তা করতে পারে।
✔️ অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে ত্বককে সতেজ রাখতে ভূমিকা রাখতে পারে।
✔️ নিস্তেজ ভাব কমিয়ে ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সাহায্য করতে পারে।
💛 প্রকৃত জাফরানের গুণ পেতে হলে অবশ্যই অরিজিনাল উপাদান বেছে নিন Ruhi Natural থেকে কারণ স্কিন কেয়ারে মানসম্মত কাঁচামালই পার্থক্য গড়ে দেয়।
30/06/2026
শুধু প্রোডাক্ট বানালেই বিজনেস হয় না!
একজন উদ্যোক্তার কাজ শুরু হয় প্রোডাক্ট তৈরির পর থেকেই।
কোয়ালিটি নিশ্চিত করা, সঠিক ওজন রাখা, প্রতিটি ব্যাচ ভালোভাবে চেক করা, তারপর নিরাপদ প্যাকেজিং করে ডেলিভারির জন্য প্রস্তুত করা... সবকিছুই সমান গুরুত্বপূর্ণ।
আমার পাশে যে গ্লিসারিন সোপ বেজ দেখছেন, সেগুলোর কোয়ালিটি যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এখন এগুলো ডেলিভারির জন্য সম্পূর্ণ প্রস্তুত। কারণ আমাদের বিশ্বাস, ভালো প্রোডাক্টের পাশাপাশি ভালো মান নিয়ন্ত্রণই দীর্ঘমেয়াদি আস্থার ভিত্তি।
আপনিও কি মনে করেন, একটি সফল বিজনেসের আসল শক্তি হলো কোয়ালিটি কন্ট্রোল?
30/06/2026
সুন্দর সাবান বানিয়েই কি বিক্রি নিশ্চিত? একদমই না!
অনেকেই নিখুঁত রেসিপিতে সাবান তৈরি করেন। কিন্তু প্যাকেজিংয়ের সময় দেখা যায়, সাবানের চারপাশ অসমান, কোণাগুলো রাফ, আর ফিনিশিংটা প্রফেশনাল নয়। ফলে ভালো মানের সাবানও প্রথম দেখায় তেমন আকর্ষণীয় লাগে না।
মনে রাখবেন, কাস্টমার আগে প্রোডাক্টের লুক দেখে, তারপর কোয়ালিটি অনুভব করে। তাই সুন্দর শেপ, মসৃণ সাইড এবং নিখুঁত ফিনিশিং আপনার বিক্রির সম্ভাবনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আর এই সমস্যার সহজ সমাধান হতে পারে Soap Beveler। এটি সাবানের ধারগুলোকে সুন্দরভাবে গোল ও মসৃণ করে, দেয় একটি প্রিমিয়াম ও প্রফেশনাল লুক। ছোট্ট একটি টুল, কিন্তু আপনার ব্র্যান্ডের প্রেজেন্টেশনে আনতে পারে বড় পরিবর্তন।
👉 আপনি কি এখনও হাতে ফিনিশিং করেন, নাকি Soap Beveler ব্যবহার করেন? কমেন্টে জানান!
29/06/2026
আপনার প্রেডিকশন কমেন্টে জানান👇🏆
29/06/2026
আগে সেফটি, পরে সোপ মেকিং!
সুন্দর সাবান বানানোর আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সোপ মেকিংয়ে ক্ষার (Lye) নিয়ে কাজ করার সময় সেফটি গগলস ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এটি চোখকে দুর্ঘটনাজনিত ছিটে যাওয়া থেকে সুরক্ষা দেয় এবং নিরাপদভাবে কাজ করতে সাহায্য করে।
মনে রাখবেন একজন দক্ষ সোপ মেকার শুধু ভালো সাবানই বানান না, নিরাপত্তার বিষয়টিও সবসময় গুরুত্ব দেন।
আপনি কি সোপ মেকিংয়ের সময় সেফটি গগলস ব্যবহার করেন? কমেন্টে জানান। 👇
29/06/2026
সোপ মেকিংয়ে এখনো কি শুধু হাতে নাড়ছেন? তাহলে হয়তো সময় ও পরিশ্রম দুটোই বেশি লাগছে!
হ্যান্ড ব্লেন্ডার সোপ মেকিংয়ের অন্যতম কার্যকরী টুল। এটি তেল ও লাই সলিউশন দ্রুত এবং সমানভাবে মিশিয়ে ট্রেস দ্রুত আনতে সাহায্য করে। ফলে সময় বাঁচে, মিশ্রণ আরও ইউনিফর্ম হয় এবং সাবানের মানও ভালো রাখতে সহায়তা করে।
আপনি কি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেন, নাকি এখনো হাতে মিক্স করেন? কমেন্টে জানান! 👇
29/06/2026
🍉 ভাবছেন, ওয়াটারমেলন সোপ শুধু সুন্দর দেখতে? আসল চমকটা কিন্তু এর উপকারিতায়!
ওয়াটারমেলন সোপ সাধারণত গ্লিসারিন সোপ বেজ, ওয়াটারমেলন এক্সট্র্যাক্ট বা ফ্র্যাগরেন্স, ভিটামিন E, প্রাকৃতিক রং এবং ত্বকবান্ধব ময়েশ্চারাইজিং উপাদান দিয়ে তৈরি করা হয়।
👉উপকারিতা
✔️ ত্বককে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে
✔️ ত্বককে সতেজ ও প্রাণবন্ত অনুভূতি দেয়
✔️ ত্বক পরিষ্কার রাখতে সহায়তা করে
✔️ দৈনন্দিন ব্যবহারে ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে
🍉 আপনি কি কখনও ওয়াটারমেলন সোপ ব্যবহার করেছেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান! 👇
28/06/2026
বিশ্বাস করুন, তাদের ডিভোর্সের আগে তাদেরকে আমি অন্তত চিনতাম না। কে কে চিনতেন?
গতকাল থেকে অনেক পোস্ট সামনে আসে তারা নাকি বিশাল মোটিভেশান কাপল ছিল! হাহাহা (খাড়ান হাইসা নেই🤣🤣)
হাজার হাজার দম্পতির নাকি আইডল ছিল! উনারা আবার জাতির ডাক্তার!
২০ বছর সংসার জীবন শেষ করে মহিলা অনুভব করলো শুরুটা যেমন ছিল এখন তেমন নেই। (উনার দেয়া স্ট্যাটাস পড়ে জানলাম)
প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব ২০ বছর আগের সাথে ২০ বছর পরের মিল থাকবে? সবকিছুরই তো ক্ষয় আছে, তাইনা?
আরে আফা, ২০ বছর আগের স্বাদ তো আলু তরকারিতেও ঠিক নেই। আর ভাই থেকে সেই একই স্বাদ চান কোন আন্দাজে?
আবার উনি শেষে এসে একটা উপদেশ দিলেন, পরিবারকে সময় দিন।
প্রশ্ন হলো আর কিভাবে সময় দিলে শেষ বয়সে এসে অন্য পুরুষের প্রয়োজন হবেনা বলুন প্লিজ? সময় দেয়া ছাড়াই কি ছেলেমেয়ে জন্ম নিলো? চোখের সামনে বড় হলো?
এমনতো দেখা যায় পরিবারের সদস্যদের জন্য একজন পুরুষ ২০ বছর দেশের বাইরে কাটিয়ে দিচ্ছে, কই তাদের স্ত্রীরাতো ছেলেমেয়ে নিয়ে সুখেই আছে!! আর আপনারাতো একসাথেই খাওয়াদাওয়া করতেন, কর্মব্যস্ততা শেষে একসাথেই বিছানায় যেতেন।
২০ বছর পরে একে অপরের থেকে আর কি প্রত্যাশা থাকে? দুইজনই ইনকাম করেন, তাও কেন ঠান্ডা মাথায় ডিভোর্স??
আসলে আপনারা অনেক শিক্ষিত হলেও ইসলামের মৌলিক শিক্ষার অভাব ছিল।
এই সমাজেই হাজার হাজার আলেম ওলামা আছেন। কেউ পেটের দায়ে দূরে কোথাও মাদ্রাসার খেদমতে জীবন কাটিয়ে দিচ্ছেন, বউ বাচ্চার সাথে ঠিকমতো ঈদের দিনেও সময় দিতে পারেন না, চামড়া কালেকশন করতে হয়।
কই তাদের তো ডিভোর্স প্রয়োজন হচ্ছেনা? আপনারা নাকি আবার আদর্শ পরিবারের মডেলিং করতেন!! বাহ!
ডিভোর্সও ঠান্ডা মাথায় দেয়া যায়, পারস্পরিক মিউচুয়াল থেকে এইরকম সিদ্ধান্ত নেয়া যায়, আপনাদের খবর সামনে না আসলে জানতামই না।
ইসলামে কিছু কাজ হালাল রাখা হয়েছে, কিন্তু উৎসাহিত করা হয়নি। তারমধ্যে ডিভোর্স একটা, ভিক্ষাবৃত্তি একটা।।
হালালের মধ্যে নিকৃষ্ট কাজটি করে সেটা আবার ভক্তদের জানাতে স্ট্যাটাস! আত্তরমারি স্ট্যাটাসমারানীরা, মজা লন।
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Address
1212
