Shoppers’ perk global
Welcome to shoppers’ perk’s second home!Discover authentic skincare & cosmetics from trusted brands .
20/09/2026
“আপুরা, এই productটা বন্ধ করলে কি আবার আগের মতো হয়ে যাবে?”
এই প্রশ্নটার উত্তর আসলে এত সহজ না।
কারণ skin-এর সব problem-এর treatment একরকম নয়।
ধরুন, একটা সাধারণ pimple হলো।
কিছু ক্ষেত্রে short-term treatment-ই যথেষ্ট হতে পারে।
আবার acne যদি hormonal হয়, cystic হয়, বারবার ফিরে আসে—তাহলে শুধু pimple শুকিয়ে দিলেই treatment শেষ না।
একইভাবে Melasma, pigmentation, damaged skin barrier, acne marks বা signs of ageing—প্রতিটা condition-এর কারণ, depth এবং management আলাদা।
কোনো একটা product বন্ধ করার পর skin আগের অবস্থায় যাবে কি না, সেটা তাই শুধু product-এর ওপর নির্ভর করে না।
জানতে হয়—
কেন productটা শুরু করেছিলেন,
কী problem treat করা হচ্ছিল,
কতদিন ব্যবহার করেছেন,
skin কতটা improve করেছে,
এবং এখন সেই problemটা control করার জন্য maintenance দরকার কি না।
একটা ছোট example দিই।
জ্বর হলে কয়েকদিন medication নিয়ে ভালো হয়ে গেলে সেই medication সারাজীবন খেতে হয় না।
কিন্তু শরীরের কোনো chronic condition থাকলে treatment এবং monitoring-এর প্রয়োজনটা আলাদা।
Skin-এর ক্ষেত্রেও অনেকটা এমনই।
কিছু treatment short-term।
কিছু treatment-এর পর maintenance দরকার।
আবার কিছু skincare শুধু skin healthy রাখার জন্য routine-এর অংশ।
তাই “এইটা বন্ধ করলে কি আবার আগের মতো হয়ে যাবে?”
—এর উত্তর product-এর নাম শুনে দেওয়া যায় না।
আগে skin-এর পুরো pictureটা বুঝতে হয়।
এই কারণেই আমরা free consultation দিই।
তবে consultation আর individual treatment plan তৈরি করা—দুটো এক জিনিস না।
আর একটা product না কিনে ঘণ্টার পর ঘণ্টা individual skin analysis করে পুরো routine বুঝিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।
তাই আমার postগুলো একটু মন দিয়ে পড়বেন।
আমি চেষ্টা করি সহজ ভাষায় এসব বিষয় explain করতে—
যাতে skincare করতে গিয়ে শুধু product না, নিজের skin-টাকেও বুঝতে পারেন।
কারণ ভালো skincare মানে শুধু
“কোন productটা ব্যবহার করব”
জানা না।
কখন treatment দরকার,
কখন maintenance দরকার,
আর কখন কিছুই add না করে skin-কে সময় দেওয়া দরকার—
সেটাও জানা।
15/09/2026
🤍🤍
আলিয়া ভাট মা হওয়ার ৩ মাসের মধ্যে আগের মতো হয়ে গেছেন বলে আপনাকেও ৩ মাসে আগের মতো হতে হবে—এই ধারণাটা একটু বন্ধ করেন ।
Celebrity-এর body, lifestyle, support system আর আপনার জীবন এক না।
Pregnancy ও delivery-এর পর hormonal changes, insulin sensitivity, sleep, breastfeeding, weight gain—অনেক কিছুই একজন মায়ের skin ও body recovery-কে প্রভাবিত করে।
কারও pigmentation দ্রুত কমে, কারও acne বা hair fall অনেকদিন থাকে। কারও weight দ্রুত কমে, কারও অনেক বেশি সময় লাগে।
এটা failure না। এটা biology.
গতকাল একজন নতুন মায়ের সঙ্গে কথা হলো। Pregnancy-তে তাঁর ৩২ kg weight gain হয়েছিল, সঙ্গে insulin imbalance-এর কারণে skin-ও অনেকটা affected হয়েছে।
কিন্তু skin-এর সমস্যার চেয়েও ভয়ংকর ছিল মানুষের কথা।
Family আর আশেপাশের মানুষের bullying তাঁকে এতটাই mentally break করেছে যে, তিনি নিজের appearance নিয়ে suicidal thoughts-এর পর্যায়ে চলে গেছেন।
কথা বলতে বলতে কাঁদছিলেন।
একজন নতুন মা, যে সময়টায় support পাওয়ার কথা, সে নিজের body নিয়ে মানুষের কাছে explanation দিতে দিতে ভেঙে পড়ছে।
আমরা কি সত্যিই এতটা cruel হয়ে গেছি?
আর skincare business করি বলে আমার নিজেরও একটা দায়িত্ব আছে।
Product sell করব, কিন্তু false hope বিক্রি করব না।
“৩ মাসে আগের skin”
“৬ মাসে আগের body”
“এই product-এ একদম আগের মতো”
সবাইকে একই timeline দেওয়া যায় না।
Proper skincare অনেক skin concern improve করতে পারে। কিন্তু কার কতদিন লাগবে, সেটা individual। আর কিছু ক্ষেত্রে medical assessment বা treatment-ও প্রয়োজন হতে পারে।
তাই নতুন মায়েদের একটা কথাই বলব—
নিজেকে একটু সময় দিন।
আপনার body একটা baby তৈরি করেছে।
তারপর একটা baby পৃথিবীতে এনেছে।
সে এখনো heal করছে।
অন্য কারও ৬ মাসের সঙ্গে নিজের ৬ মাস compare করবেন না।
আপনার recovery আপনার নিজের।
আর আপনার value কোনোদিনই আপনার weight বা skin-এর মাপ না।
Motherhood-টা enjoy করুন।
আয়নায় আগের মানুষটাকে খুঁজতে গিয়ে আজকের আপনাকে হারিয়ে ফেলবেন না !
🤍
26/01/2026
Taking pre order !
03/12/2025
22/11/2025
Category
Contact the business
Telephone
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when Shoppers’ perk global posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
