Mr AI

Mr AI

Share

সর্বদা মানব কল‍্যানে নিয়োজিত

22/09/2026

চোখ লাল হয়েছে? অবহেলা করবেন না!
হঠাৎ চোখ লাল, পানি পড়ছে, চুলকাচ্ছে বা চোখে আঠালো ময়লা জমছে—অনেকেই ভাবেন, “সামান্য সমস্যা, এমনিতেই ঠিক হয়ে যাবে।”

কিন্তু অনেক সময় এগুলো Conjunctivitis (চোখ ওঠা)-এর লক্ষণ হতে পারে। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যালার্জির কারণে হতে পারে এবং কিছু ক্ষেত্রে খুব সহজেই একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে।
▪ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—চোখে হাত দিয়ে সেই হাত দিয়ে অন্যের চোখ, তোয়ালে, বালিশ বা ব্যক্তিগত জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকুন।

✅ চোখ পরিষ্কার রাখুন
✅ বারবার চোখে হাত দেবেন না
✅ ব্যক্তিগত তোয়ালে/রুমাল আলাদা রাখুন
✅ হাত নিয়মিত সাবান দিয়ে ধুয়ে নিন
❌ নিজের ইচ্ছায় অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড আই ড্রপ ব্যবহার করবেন না

ℹচোখ আমাদের পৃথিবী দেখার অন্যতম প্রধান মাধ্যম।
সামান্য অবহেলা যেন সেই চোখের জন্য বড় সমস্যার কারণ না হয়ে যায়।
চোখ লাল হলে কারণ না জেনে ওষুধ নয়—প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
🔴নিয়মিত স্বাস্থবিষয়ক তথ‍্য পেতে ফলো করুন : Medihub

#চোখওঠা

22/09/2026

কী ভয়ংকর অবস্থা!
উনার বয়স মাত্র ২৮ বছর। গত ৩ বছর ধরে মাথার এই সমস্যায় ভুগছেন।
কিন্তু এতদিনেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসক (Dermatologist) দেখাননি। কখনো ঔষধের দোকানদার, কখনো জিপি প্র্যাকটিশনার—যখন যে মলম দিয়েছেন, সেটাই ব্যবহার করেছেন।
আজ মাথার প্রায় সব চুল পড়ে গেছে, মাথার ত্বকজুড়ে ঘা হয়ে গেছে। 😔
তারপর উনার মনে হয়েছে—এবার হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো দরকার!
একটু ভাবুন তো, সময়মতো চিকিৎসা নিলে হয়তো পরিস্থিতিটা এতটা ভয়াবহ পর্যায়ে নাও যেতে পারত।
মাথার ত্বকের কিছু রোগে দীর্ঘদিনের প্রদাহ বা সংক্রমণের কারণে চুলের গোড়া স্থায়ীভাবে নষ্ট হয়ে Scarring Alopecia হতে পারে।

তাই মাথায় অস্বাভাবিক চুল পড়া, ঘা, পুঁজ, ব্যথা বা প্রদাহ হলে নিজে নিজে মলম ব্যবহার না করে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
অসুখ লুকিয়ে রাখবেন না, অবহেলা করবেন না।
কারণ হারানো চুলের চেয়েও মূল্যবান—হারানো সময়।
মহান সৃষ্টিকর্তা উনাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

🔴 নিয়মিত স্বাস্থবিষয়ক তথ‍্য পেতে,Follow: Medihub

21/09/2026

এমন করুন অবস্থা আপনারও হতে পারে!
ℹছবিতে দেখা চোখের এই জটিল অবস্থাকে বলা হয় Anterior Staphyloma। এতে চোখের সামনের অংশের দেয়াল দুর্বল ও পাতলা হয়ে গিয়ে ভেতরের Uveal tissue বাইরে দিকে ফুলে ওঠে।

এটি হতে পারে—
🔹 চোখে গুরুতর আঘাতের পর
🔹 Corneal ulcer বা গুরুতর চোখের সংক্রমণে
🔹 Scleritis-এর মতো প্রদাহজনিত রোগে
🔹 দীর্ঘদিনের কিছু চোখের রোগে
তাই চোখের ছোট সমস্যাকেও অবহেলা করবেন না—সময়মতো চিকিৎসাই পারে আপনার দৃষ্টিশক্তি রক্ষা করতে।
⚠️ চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড বা অন্য কোনো আই ড্রপ ব্যবহার করবেন না। চোখ লাল, ব্যথা বা ঝাপসা দেখলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

🔴নিয়মিত স্বাস্থ্য পরামর্শ পেতে - Follow : Medihub

#স্বাস্থ্য_সচেতনতা

21/09/2026

মধু মালতি ডাকে আয়। Full song.
Aishi best song.

21/09/2026
21/09/2026

দুশ্চিন্তা করলে যে ৫ টি ক্ষতি হয়।
#স্বাস্থ্যসচেতনতা

18/09/2026

দেশের মানুষ এতটাই স্বাস্থ্য সচেতন যে, রোগীর মুখে রুচি নেই বলে স্যালাইনের বোতলে জুস তুলে শরীরে দেওয়ার জন্য প্রস্তুত করতেছে! ভাগ্যিস, নার্স দেখে ফেলেছেন। 😅

#স্বাস্থ্যসচেতনতা

Category

Website

Address

Dhaka