Darul Uloom
Islamic Research Center, and Islamic content
আলহামদুলিল্লাহ!
আমাদের প্রিয় দারুল উলূম হুজাইফা (রা:) মাদরাসার ছাত্র/ছাত্রীদের কণ্ঠে কুরবানি বিষয়ক সুন্দর ইসলামিক সংগীত আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। তাদের এই দ্বীনি প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।
আমরা আন্তরিকভাবে দোয়া করি—
আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্র/ছাত্রীকে দ্বীনের সঠিক বুঝ, ইলমে নাফে, উত্তম আখলাক ও তাকওয়ার জীবন দান করুন। তাদেরকে কুরআনের আলোয় আলোকিত করুন এবং দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।
পবিত্র কুরবানির শিক্ষা শুধু পশু জবাই নয়; বরং এর মূল শিক্ষা হলো ত্যাগ, তাকওয়া, আনুগত্য এবং আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা।
যারা এ বছর কুরবানি করার সৌভাগ্য অর্জন করবেন, আল্লাহ তাআলা তাদের কুরবানিকে একমাত্র তাঁর সন্তুষ্টির জন্য কবুল করুন। 🤲
আর যারা কোনো কারণে এ বছর কুরবানি করতে পারেননি, আল্লাহ তাআলা তাদের অন্তরে সবর দান করুন, তাদের রিজিকে বরকত দান করুন এবং সামনে উত্তম ব্যবস্থা করে দিন।
এবং যারা এই সুন্দর ইসলামিক সংগীতটি দেখছেন ও শুনছেন, তাদের সকলের জন্যও আন্তরিক দোয়া—
আল্লাহ তাআলা আপনাদের হৃদয়কে ঈমানের নূরে আলোকিত করুন, পরিবারে রহমত ও বরকত দান করুন, নেক ইচ্ছাগুলো কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন। আমিন।
আপনারা সবাই সংগীতটি দেখবেন, শেয়ার করবেন এবং আমাদের ছাত্র/ছাত্রীদের জন্য দোয়া করবেন, যাতে তারা ভবিষ্যতেও দ্বীনের পথে সুন্দর কাজ করে যেতে পারে। 🤍
🕋 “নিশ্চয়ই আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির গোশত কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
🌸 মাশাআল্লাহ 🌸
আমাদের মাদরাসার ছাত্রের কণ্ঠে সুন্দর একটি ইসলামি সংগীত প্রকাশ হয়েছে। ছোট্ট বয়সে তার এই সুন্দর প্রচেষ্টা আমাদের সত্যিই আনন্দিত করেছে। সবাই সংগীতটি শুনবেন এবং তার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা তাকে আরও সুন্দরভাবে দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তাওফিক দান করুন, তার মেধা ও প্রতিভায় বরকত দান করুন এবং তাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। 🤍
— দারুল উলূম হুজাইফা (রা:) মাদরাসা
✨ আলহামদুলিল্লাহ ✨
সুন্দর ও আনন্দঘন পরিবেশে দারুল উলূম হুজাইফা (রা:) মাদরাসার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সকলের সহযোগিতা ও দোয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। 🤍
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
শিক্ষার্থীদের নৈতিক, চারিত্রিক ও দ্বীনি উন্নয়নের লক্ষ্যে প্রতি সপ্তাহে ইসলামিক সংগতি ক্লাস অনুষ্ঠিত হয়। এতে কুরআন-হাদিসের আলোকে সৎ জীবন ও উত্তম চরিত্র গঠনের শিক্ষা প্রদান করা হয়।
🌿
সত্য কথা বলো, মিথ্যা পরিহার করো
পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করো
নিয়মিত নামাজ আদায় করো
ভালো সঙ্গ গ্রহণ করো
সময়ের মূল্য দাও
🤲
اللَّهُمَّ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
হে আল্লাহ! আমাদের সরল পথ দেখাও।
رَبِّ زِدْنِي عِلْمًا
হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন।
اللَّهُمَّ اجْعَلْنَا مِنَ الصَّالِحِينَ
হে আল্লাহ! আমাদেরকে নেককার বানিয়ে দিন।
আমপারা বা কুরআনের ৩০তম পারা হলো একজন শিক্ষার্থীর নাজেরা (দেখে পড়া) এবং হিফজের মূল ভিত্তি। এই পারার সুরাগুলো ছোট ছোট এবং আমাদের দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজে এগুলো সবচেয়ে বেশি তিলাওয়াত করা হয়। আমপারাতে যদি ছাত্রদের ভিত্তি মজবুত হয়ে যায়, তবে পুরো কুরআন তাদের জন্য একদম সহজ হয়ে যায়।
ছাত্রদের আমপারা পড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ ফায়দা পেতে নিচের কৌশলগুলো ব্যবহার করতে পারেন:
১. নিচ থেকে শুরু করা (উল্টো দিক থেকে পড়া)
কায়দা শেষ করার পর আমপারার শুরু থেকে (সুরা নাবা) না পড়িয়ে একদম শেষের সুরাগুলো (সুরা নাস, ফালাক, ইখলাস) থেকে শুরু করা সবচেয়ে বেশি কার্যকর। শেষের সুরাগুলো ছোট এবং ছাত্ররা আগে থেকেই এগুলো শুনে কিছুটা অভ্যস্ত থাকে। তাই এগুলো তারা খুব দ্রুত রিডিং বা মুখস্থ করতে পারে, যা তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
২. উস্তাদের সাথে সমস্বরে মশক ।
ছাত্রদের একা একা পড়তে দেওয়ার আগে উস্তাদ নিজে মশক করাবেন।
* উস্তাদ প্রথমে মাঝারি গতিতে স্পষ্ট তাজবিদের সাথে একটি আয়াত পড়বেন।
* এরপর ছাত্ররা সবাই একসাথে উস্তাদের পড়ার ধরনটি হুবহু নকল করে (কপি করে) পড়বে।
* এভাবে একটি সুরা অন্তত ৫ থেকে ৭ বার মশক করানোর পর ছাত্রদের নিজে নিজে পড়তে দেবেন।
৩. গুন্নাহ ও মাদ্দের ওপর বিশেষ জোর দেওয়া
আমপারার ছোট সুরাগুলোতে 'ওয়াজিব গুন্নাহ', 'ইখফা' এবং বিভিন্ন 'মাদ্দ' (টান)-এর ব্যবহার সবচেয়ে বেশি। মশক করানোর সময় উস্তাদকে এই জায়গাগুলোতে একটু অতিরিক্ত জোর বা আওয়াজ উঁচু করে পড়তে হবে, যাতে ছাত্রদের ব্রেনে সেট হয়ে যায় যে এখানে গুন্নাহ বা টান হবে।
৪. তাকরার বা পুনরাবৃত্তির নির্দিষ্ট টার্গেট দেওয়া
ছাত্ররা অনেক সময় ৫-৬ বার পড়েই বলে দেয় "উস্তাদজি পড়া হয়েছে", কিন্তু পরে শোনাতে গেলে আটকে যায়। তাই তাদের নির্দিষ্ট টার্গেট দিন— "এই সুরাটি না দেখে মুখস্থ করার আগে অবশ্যই ২০ বার বা ৩০ বার দেখে দেখে রিডিং পড়তে হবে।" এই তাকরারের কারণে তাদের মুখের জড়তা কাটবে এবং পড়া দীর্ঘস্থায়ী হবে।
৫. শানে নুযুল বা ছোট ঘটনা শোনানো।
আমপারার অনেক সুরার পেছনে চমৎকার সব ঘটনা আছে। যেমন— সুরা ফিলের আবরাহার হাতির ঘটনা, সুরা লাহাবের আবু লাহাবের অহংকারের পরিণতি ইত্যাদি। ক্লাসের শুরুতে বা একঘেয়েমি কাটাতে এই ছোট গল্পগুলো বাচ্চাদের শোনালে তারা সুরার প্রতি অন্যরকম একটি টান অনুভব করে এবং খুব আগ্রহ নিয়ে পড়ে।
৬. নামাজে তিলাওয়াত করার অভ্যাস
যে সুরাটি সুন্দরভাবে পড়া শেখা হলো, ছাত্রদের তাগিদ দিন তারা যেন জোহর বা আসরের সুন্নত নামাজে ওই সুরাটিই তিলাওয়াত করে। এটি তাদের পড়া মনে রাখার সবচেয়ে বড় পরীক্ষা।
এই পদ্ধতিতে আমপারা শেষ করলে একজন ছাত্র অত্যন্ত মজবুত ভিত্তি নিয়ে নাজেরা বিভাগে প্রবেশ করতে পারবে।
সম্মানিত,
অভিভাবক /অভিভাবিকা মন্ডলী ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
আপনাদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মাদ্রাসার সকল ক্লাস বন্ধ থাকবে। ১৫ এপ্রিল হতে যথারীতি ক্লাস চলবে ইনশাল্লাহ অতএব, উক্ত তারিখে সকল ছাত্র-ছাত্রীকে শ্রেণী সুচি অনুযায়ী স্ব-স্ব শ্রেণী কক্ষে উপস্থিত থাকার জন্য থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।
ধন্যবাদান্তে,
দারুল উলূম হুজাইফা (রা:)মাদরাস
20/03/2026
🌙 تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ ✨
সম্মানিত অভিভাবক-অভিভাবিকাবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির পর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত পবিত্র ঈদুল ফিতর। এ পবিত্র ও আনন্দঘন মুহূর্তে আমাদের সকল প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
মহান আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন। শিক্ষার্থীদের আগামীর পথচলা হোক জ্ঞান অর্জনে সমৃদ্ধ, আর অভিভাবকদের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও কল্যাণে।
ত্যাগ ও সংযমের শিক্ষায় উদ্ভাসিত এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও দীর্ঘস্থায়ী প্রশান্তি।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা — ঈদ মোবারক!
শুভেচ্ছান্তে,
দারুল উলূম হুজাইফা (রা:)মাদরাসা
11/03/2026
দারুল উলূম হুজাইফা (রা:) মাদরাসা
২৪৯/বি/২, দক্ষিণ যাত্রাবাড়ী
রয়েল সোসাইটি আবাসিক এলাকা, ঢাকা।
বন্ধের নোটিশ
সম্মানিত অভিভাবক/অভিভাবিকা বৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৪/০৩/২০২৬ ইং থেকে ২৭/০৩/২০২৬ ইং পর্যন্ত মাদরাসা বন্ধ থাকবে।
ইনশাআল্লাহ আগামী ২৮/০৩/২০২৬ ইং, রোজ শনিবার থেকে মাদরাসার সকল কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি শুরু হবে। তাই সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময় অনুযায়ী বই, খাতা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও নির্ধারিত ইউনিফর্মসহ মাদরাসায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বি: দ্র:
ছুটি শেষে ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির আনন্দ উপভোগের পাশাপাশি সন্তানদের পড়াশোনা নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার জন্য সম্মানিত অভিভাবকগণের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হলো।
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সুস্থ ও নিরাপদ রাখুন এবং আমাদের সন্তানদের দ্বীনি ও দুনিয়াবি শিক্ষায় সফলতা দান করুন।
আমিন।
অনুরোধক্রমে মাদরাসা কর্তৃপক্ষ
🌸 মাশাআল্লাহ! 🌸
আমাদের ছোট্ট সোনামণি আজ কত সুন্দর শুরে, কত মাধুর্য ভরা কণ্ঠে কুরআন তিলাওয়াত করেছে! শুনে হৃদয় প্রশান্ত হয়ে গেছে।
আল্লাহ তায়ালা তোমাকে কুরআনের নূর দিয়ে ভরে দিন,
তোমাকে কুরআনের হাফেজা ও আমলকারী বানান,
তোমার কণ্ঠকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নিন।
প্রিয় সোনামণি, এভাবেই কুরআনের সাথে থেকো।
কুরআনই হবে তোমার দুনিয়া ও আখিরাতের আলো।
🌿 আল্লাহ তোমাকে দ্বীনের গর্ব ও মা-বাবার চোখের শীতলতা বানান। আমীন 🤲 ❶
04/03/2026
Darul Uloom Huzaifa (Ra.) Madrasah-এর প্রিয় সোনামণি ছাত্র-ছাত্রীদের জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভেচ্ছা।
প্রিয় শিক্ষার্থীরা,
পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, সময়মতো নামাজ আদায় করবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। আত্মবিশ্বাসের সাথে প্রতিটি প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ।
✨ মনে রাখবে—
✔️ পরিশ্রম কখনো বৃথা যায় না।
✔️ সততা সবচেয়ে বড় শক্তি।
✔️ শান্ত মন সফলতার চাবিকাঠি।
🤲 দোয়া:
আল্লাহুম্মা ইয়াসসির ওয়া লা তু’আসসির, ওয়া তাম্মিম বিল খাইর।
হে আল্লাহ! আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা সহজ করে দিন, তাদের জ্ঞান বৃদ্ধি করুন, সঠিকভাবে উত্তর লেখার তাওফিক দান করুন এবং উত্তম ফলাফল নসিব করুন।
তাদেরকে নেককার, আদর্শবান ও দ্বীনদার মানুষ হিসেবে কবুল করুন। আমিন। 🤍
সবার কাছে দোয়ার আবেদন রইলো।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Dhaka
1204
