Until We Meet
practice makes man a tiger
যদি ভালবাসতে..
বলা হলো না কতো না বলা কথা..
আহা আমি..
আমরা আকাশ 🤍
Practice English everyday
মদিনা… এক পবিত্রতম শহর, যেখানে মাটি যেনো আত্মার প্রশান্তি হয়ে ওঠে। যেখানে বাতাসে মিশে আছে নবুয়তের সুবাস, সাহাবাদের চিহ্ন, আর প্রতিটি ইট যেন স্মরণ করিয়ে দেয় এক মহামানবের জীবনের প্রতিটি পদচিহ্ন।
মদিনা মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা। এই সেই নগরী যেখানে তিনি হিজরত করে এসেছিলেন, যেখানে তাঁর অন্তর শান্তি খুঁজে পেয়েছিল। মসজিদে নববীর প্রতিটি স্তম্ভে যেন তাঁর দোয়া ও অশ্রুজল মিশে আছে। এই শহরেই তাঁর জান্নাতের ঘর—রওজা শরিফ। কত প্রেম, কত আবেগ লুকানো সে সবুজ গম্বুজের নিচে!
নবীজী (সা.)—যাঁর দয়া ছুঁয়ে যায় দুনিয়ার প্রতিটি প্রান্ত। যিনি আমাদের চিনেছেন, আমাদের জন্য কেঁদেছেন, অথচ আমরা তাঁকে দেখিনি। তিনি আমাদের জন্য দোয়া করেছেন—"আমার ভাইয়েরা কে জানো? তারা হচ্ছে তারা, যারা আমাকে দেখেনি, তবুও ভালোবাসে।" কী আশ্চর্য ভালোবাসা! এমন রাসূলের উম্মত হওয়া কী পরম সৌভাগ্যের কথা!
মদিনা শুধু একটি শহর নয়, এটি এক অনুভব—যেখানে হৃদয় নরম হয়, চোখ ভিজে যায়, আর আত্মা বলে উঠে—"ইয়া রাসূলাল্লাহ, আপনার প্রেমে জীবন ও মৃত্যু উভয়ই কবুল।"
ইয়া আল্লাহ, আমাদেরকে সেই মদিনার মেহমান বানিয়ে দাও, সেই রওজা শরিফের সামনে দাঁড়ানোর তাওফিক দাও। আমিন।
You are my angel ❤️
Maybe we will meet us in another life💖
Contact the business
Opening Hours
| 09:00 - 17:00 |
