kakon
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from kakon, Health/Beauty, khilgaon, Dhaka.
13/01/2026
মাঝে মাঝে মনে হয় নিজেকে লিখে হালকা করি, কিন্তু যখনই লিখতে যাই লিখতে পারিনা , যতবার নিজের সম্পর্কে লিখতে বসেছি, শব্দগুলো এলোমেলো হয়ে গেছে।
আমি লিখতে চাই আমার নীরবতার কথা, লিখতে চাই আমার ভয়ের কথা, লিখতে চাই আমার বোকামির কথা, লিখতে চাই আমার হেরে যাওয়ার কথা, লিখতে চাই আমার বেঁচে থাকার কথা, লিখতে চাই আমার ভেতরের সেই কোলাহলের কথা।
কিন্তু যখন লিখতে বসি, তখন আমাকে নিয়ে না লিখা সকল শব্দ গুলো এলোমেলো হয়ে যায়,ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়,অথচ সাদা কাগজটা তখনো শূন্য হয়ে আমার অপেক্ষায়।
😩❤️🩹
🖤
❤️🩹❤️
14/10/2025
তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল,, অনেক পথ পাড়ি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোমার অবস্থান বদলানোর আগেই বদলে গেলাম আমি, বদলে গেল আমার দেওয়ার কথা, তবে তোমাকে আমার সঙ্গী না করতে পারলেও, তোমার দেওয়া সঙ্গ, তোমার ভালোবাসা, তোমার স্মৃতি, আমার সঙ্গী হয়ে রয়ে যাবে চিরকাল..!😅💔
প্রিয় তোমাকেই বলছি,,, আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত। তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে, হঠাৎ একটা ঝড়ে যেন সে জগৎ চোখের সামনে ভেঙেচুরে চুরমার হয়ে গেল। আমি সবকিছু চুপচাপ দেখে গেলাম। সমুদ্রের মাঝখানে তরী ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিয়তিকে মেনে নেয়, সদরে গ্রহন করে মৃত্যুকে, তেমনি আমারও যেন কিছুই করার নেই। আমি অসহায়ের মত গ্রহণ করেছিলাম নিষ্ঠুরমত বিচ্ছেদ। আমার বুকের বা'পাশটা ফাঁকা হয়ে গেল। করুন শূন্যতা হাড়কাঁপা শীতের মত হুঁহুঁ করতে থাকলো সবসময়। তুমি নাই, এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই। কেন নাই এ শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি বার শুধু নিজের দোষত্রুটি খুঁজেছি। নিজের অজান্তেই অপরাধীর কাঠগড়ায় দাড় করিয়েছি নিজেকে বহুবার। রায় কোন পক্ষের দিকেই যায়নি। যা গেছে তা কেবল সময়। অপেক্ষা বেড়েছে আমার।
প্রতিদিন, প্রতি মুহূর্তে মনে হয়েছে তুমি ফিরবে। তোমার ফেরাটা অনিবার্য। আমি ভাবতাম, তোমার অভাব আমায় যেমন করে পোড়ায়, তোমাকেও বোধহয় তেমন করে পোড়ায়। আমার জন্যে তুমি না কাঁদো, অন্তত আফসোস হলেও করো। আমার মতোই হয়ত তোমার কোন কোন সন্ধ্যা দীর্ঘ হয়ে যায়, হয়ত আমার মত তুমিও ভীড়ের মাঝে আমার নাম শুনে থমকে দাঁড়াও, তুমিও হয়তো খেতে বসে আমার কথা মনে হলে মাখা ভাতে ঢেলে দাও জল, তোমারও হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া, তোমাকেও বোধহয় তাড়িয়ে বেড়ায় আমার অভাববোধ, তুমিও বুঝি বুঝতে পারো আমাদের
একসাথে থাকাটা কত জরুরী। এভাবে অনেকদিন চলেগেল। অনেকদিন মানে, অনেকদিন। তুমি ফিরলে না আর। ভালোবাসার যে কুয়াশা আমার বাস্তব পৃথিবীর নিষ্ঠুরতাকে দেখার চোখ অস্পষ্ট করে রেখেছিলো- তা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করল। তোমাকে মনে হলো অন্য কেউ। তুমিও খুব করে বদলে গেলে। যে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়েছি, যে তোমাকে আমি ভালোবেসেছি সমস্তটা উজাড় করে দিয়ে, স্মৃতির পাতায় যে তোমায় ঘীরে জমা হয়েছিল অসংখ্য সুন্দর গল্প; সেসব গল্পে তোমাকে আমি আর খুঁজি পেলাম না। মনে হতে থাকল, আমি যাকে ভালোবাসছি সে তো এ নয়, হতেই পারে না। এত হৃদয়হীন কেউ হয়? এত নিষ্ঠির কাউকে আমি ভালোবাসলাম কী করে? হাজারটা কাটার পথ মাড়িয়ে আমি যে দুয়ারে এসে দাড়াতে চেয়েছি, কে জানত? সে দরজার ওপাশে আমার অপেক্ষায় কেউ ছিলোই না, কে জানতো শতশত বাড়িয়ে দেওয়া হাত ফিরিয়ে দিয়ে আমি যে হাতটা খুব শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম, সে হাতটাই সবার আগে আমার হাত ছেড়ে দিবে। কে জানতো তুমি ফুলই থেকে যাবে আর আমি তোমাকে ভালোবাসার মতোন ভুলের মাশুল দিয়ে যাবো অন্তকাল ধরে....💔😅
✍️kaira kakon
23/09/2025
আমি কোনো প্রেমিকা নই,
কোনো গল্পের চরিত্রও নই।
আমি আমি—
আমার ভেতরে যে হাসি,
যে কষ্ট, যে লড়াই,
সব মিলেই এক মহাকাব্য।
আমার চলার পথের প্রতিটি ধাপে
শিখেছি—
পড়ে গিয়ে কীভাবে দাঁড়াতে হয়,
হারিয়ে গিয়ে কীভাবে খুঁজে পেতে হয়।
আমার কাছে প্রেম মানে শুধু মানুষকে নয়—
প্রেম মানে আকাশের দিকে তাকিয়ে মুক্তির শ্বাস,
প্রেম মানে মাটির গন্ধে শান্তি খোঁজা,
প্রেম মানে নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া।
হ্যাঁ—
আমি কোনো প্রেমিকা নই,
আমি এক অবিচল যাত্রী।
আমার ভেতরের আলো দিয়েই
আমি জয় করবো আঁধার।
Kaira Kakon
23/09/2025
প্রেম—
এ কেবল হৃদয়ের ক্ষণস্থায়ী আলোড়ন নয়,
এ এক মহাজাগতিক সংযোগ,
যেখানে আত্মা আত্মার সাথে মিশে যায়
অদৃশ্য, অনন্ত বন্ধনে।
প্রেম—
কখনো তপস্যার মতো নিস্তব্ধ,
কখনো অগ্নিশিখার মতো জ্বলন্ত;
কখনো অশ্রুর নীরব দহন,
আবার কখনো অমৃতের মতো মধুময়।
যে প্রেম সত্য,
তার কোনো পরিণতি নেই—
না সে সময়ের হাতে ম্লান হয়,
না সে দূরত্বে ভেঙে পড়ে।
প্রেম মানেই আত্মসমর্পণ,
প্রেম মানেই আত্মোৎসর্গ—
যেখানে "আমি" বিলীন হয়,
থেকে যায় কেবল “আমরা”—
এক অনন্ত সত্তা,
যা মৃত্যুরও ঊর্ধ্বে অমর।
Kaira Kakon
জীবনের অন্তহীন অভিযাত্রায়,
আমরা প্রত্যহ শিখি—
কে আপন রূপে মুখোশ পরে, কে অচেনা তবু অনন্ত সত্য;
কে আলোয় দীপ্ত, কে আঁধারের ছদ্মবেশে অমোঘ প্রতারণা।
শিখি—
কোনটা নির্মল শুভ্রতা, কোনটা বিষাক্ত অন্ধকার,
কোনটা কল্যাণের দীপশিখা, কোনটা অশুভের নিঃশব্দ ছায়া।
কিন্তু যতদূর প্রসারিত হয় পথ,
ততই দুরূহ শ্বাসরুদ্ধকারি বাধা
অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ করতে চায় অগ্রযাত্রা।
তবু মনে রেখো—
যতই আমরা অগ্রসর হই,
ততই বিপদ ও প্রতিকূলতা দ্বিগুণ হয়ে ওঠে,
কিন্তু প্রকৃত সাহস—
হলো অদম্য পদক্ষেপে এগিয়ে যাওয়া,
আর কোনোদিনও—
থেমে না যাওয়া!
Kaira Kakon
20/09/2025
মানুষ কি আসলেই শুধু ভালোবাসা,,যত্ন,,সম্মান,,বিশ্বাস,, লয়ালিটি তে আটকায়..??
আমার ভিতর এগুলোর কোনো কিছুরই কমতি ছিলো না,,,তাও আমি মানুষ ধরে রাখতে পারি না🥹❤️🩹
আচ্ছা আমরা তাদের ধরে রাখতে পারিনা নাকি তারা থাকতেই চায় না..??
ওহে আমার মনের মানুষ,,ওহে আমার নিরামিষ বাবু,,আপনার উদ্দেশ্যে শেষে কিছু কথা বলি,,
আপনি কি আদো ও ফিরবেন...??
ফিরবেন না আপনি...??
আপনি ফিরে আসবেন এ যে অসম্ভব তবে যদি ভুল করেও মন চায় আপনি ফিরে আইসেন,,,আপনি আমার হয়েন...!!🫠❤️🩹
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Dhaka
