July Force

July Force

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from July Force, College Road, Kamrangirchar, Dhaka., Dhaka.

21/02/2026

ইনকিলাব
জিন্দাবাদ
💪

09/02/2026

জরিপ | ঢাকা–৮: মতিঝিল-রমনার ভোটের সমীকরণ ও আগামীর সংকেত

​ইসি সূত্রে জানা গেছে, ঢাকা–০৮ আসনের ওয়ার্ড সংখ্যা- ০৯টি, কেন্দ্র সংখ্যা- ১০৮টি।

​এই আসনে মোট ভোটার সংখ্যা ২,৭৫,৪৭১ জন। এর মধ্যে-
👨 পুরুষ ভোটার: ১,৫২,৭৯৫
👩 নারী ভোটার: ১,২২,৬৭৫
⚧ তৃতীয় লিঙ্গ (হিজড়া): ১

​৬টি জাতীয় দৈনিক, ৫টি গোয়েন্দা সংস্থা ও ইন্টেলিজেন্স টুল, স্থানীয় ১০টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং নির্বাচনী এলাকার ১৮টি ফিজিক্যাল টিমের সংগৃহীত তথ্য ও মাঠপর্যায়ের ১৪টি আলাদা জরিপের সমন্বয়ে ঢাকা–০৮ আসনের সম্ভাব্য ভোটের চিত্র উঠে এসেছে।

​এই আসনে প্রার্থীর সংখ্যা ১১ জন হলেও মূল আলোচনায় এবং ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষ ৬ জনের নাম ঘুরেফিরে আসছে।

​জরিপ অনুযায়ী, ঢাকা-৮ আসনে এবার মোট ভোটার সংখ্যা ২,৭৫,৪৭১ হলেও ভোট প্রদানের হার হতে পারে ≈ ৬১%। অর্থাৎ মোট সম্ভাব্য সংগৃহীত ভোট ≈ ১,৬৮,০৩৭ (রাউন্ড ফিগারে ১,৬৮,০০০)।

​➡️ লিঙ্গভিত্তিক ভোটার অংশগ্রহণ (সম্ভাব্য):
নির্বাচনী স্টাডি অনুযায়ী প্রদত্ত ভোটের লিঙ্গভিত্তিক বিভাজন হতে পারে—
​পুরুষ ভোটার ≈ ৫৪% → ≈ ৯০,৭২০ জন
​নারী ভোটার ≈ ৪৬% → ≈ ৭৭,২৮০ জন
​হিজড়া ভোটার: ১ জন (বাস্তব সংখ্যা)।

​➡️ প্রার্থীভিত্তিক সম্ভাব্য ভোট বণ্টন:
মাঠপর্যায়ের ডাটা ও সাধারণ ভোটারদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ অনুযায়ী, শীর্ষ ৬ প্রার্থীর মধ্যে ৪ জনের ভোট ব্যাংক মোটামুটি সুনির্দিষ্ট ধরা হচ্ছে:
​কেফায়েত উল্লাহ (হাতপাখা): ≈ ১১,০০০
​মোঃ জুবের আলম খান (লাঙ্গল): ≈ ৪৭০০
মেঘনা আলম (ট্রাক): ≈ ২২০০
​ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে): ≈ ৮০০

​➡️ উপরোক্ত ৪ প্রার্থী'র অন্যান্যদের মোট ভোট ≈ ১৮,৭০০

​➡️ শীর্ষ দুই হেভিওয়েট প্রার্থীর ভোটের লড়াই:
​মোট সম্ভাব্য প্রদত্ত ভোট (১,৬৮,০০০) এর ৬১% এর ৫১ পার্সেন্ট (অর্থাৎ ৫১% ভোট) মূলত দুই প্রধান হেভিওয়েট প্রার্থীর মধ্যে ভাগ হবে। অবশিষ্ট ভোট হিসাব করলে দাঁড়ায়:
১,৬৮,০০০ - ১৮,৭০০ = ১৪৯,৩০০ ভোট

​➡️ এই ≈ ১,৪৯,৩০০ ভোট ভাগ হবে মূলত ঢাকা–০৮ আসনের ২ হেভিওয়েট প্রার্থীর মধ্যে:
​১. মির্জা আব্বাস (ধানের শীষ) - বিএনপি
২. নাসিরুদ্দিন পাটওয়ারী (শাপলা কলি) - ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)

​গাণিতিক বন্টন অনুযায়ী এই দুই হেভিওয়েটের প্রত্যেকে গড়ে পেতে পারেন:
= ১,৪৯,৩০০ ÷ ২ = ৭৪,৬৫০ ভোট।

​বিজয় সমীকরণ:
এই ৭৪,৬৫০ ভোটের ম্যাজিক ফিগার যে অতিক্রম করতে পারবে, তিনিই হবেন ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল-রমনার অভিভাবক।

​➡️ জরিপ অনুযায়ী রিজার্ভ ভোট ব্যাংক:
ঢাকা–০৮ আসনের ৯টি ওয়ার্ডে (৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১) প্রধান দুই প্রার্থীর শক্ত অবস্থান নিম্নরূপ:

​মির্জা আব্বাস: ৪৬,০০০ (দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও ব্যক্তিগত পরিচিতি)
​নাসিরুদ্দিন পাটওয়ারী: ৪২,৫০০ (তরুণ প্রজন্ম ও নতুন ধারার রাজনীতির প্রভাব)

​সুতরাং, ১,৪৯,৩০০ - ৮৮,৫০০ = ৬০,৮০০।
অর্থাৎ, এই ৬০,৮০০ নিরপেক্ষ বা ভাসমান (Swing Voters) ভোটের যার বাক্সে বেশি পড়বে, তিনিই হবেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য।

​জরিপ অনুযায়ী অনুমান করা হচ্ছে,
≈ ২৫,০০ থেকে ৩৫,০০ ভোটের ব্যবধানে এনসিপি নেতা
নাসিরুদ্দিন পাটওয়ারী'র কাছে
বিএনপি নেতা মির্জা আব্বাস হেরে যেতে পারেন।

Dhaka বাসী'র​ এই বিশেষ জরিপটি সম্পন্নকরণে সহায়তা করেছে— bssnews.net, Dhanmondi Society, July News, বাংলাদেশ নির্বাচন কমিশন, প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং ৬ টি ইন্টেলিজেন্স টুলস।

08/02/2026

জরিপ | ঢাকা–৭: ভোটের অংক যা বলছে, রাজনীতি যা লুকোতে চাইছে-

ইসি সূত্রে জানা গেছে, ঢাকা–৭ আসনে ওয়ার্ড সংখ্যা- ১৫, কেন্দ্র সংখ্যা- ১৬৪।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭৯,৩৭৬ জন। এর মধ্যে-
👨 পুরুষ ভোটার: ২,৪৮,৪৮১
👩 নারী ভোটার: ২,৩০,৮৮৩
⚧ তৃতীয় লিঙ্গ (হিজড়া): ১২

৭ টি এনজিও ও আঞ্চলিক সংগঠন, ৪ টি ইন্টেলিজেন্স টুল, ৯ টি সোস্যাল মিডিয়া প্লাটফর্ম, ফিল্ড পর্যায়ে ২২ টি ফিজিক্যাল টিমের সমন্বয় ও ভিন্ন ভিন্ন ১১ টি জরিপের মাধ্যমে উঠে এসেছে পুরান ঢাকার ঢাকা–৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সম্ভাব্য চিত্র।

এই আসনে প্রার্থীর সংখ্যা ১১ জন হলেও ভোটারদের প্রায়োরিটির তালিকায় রয়েছে ৬ জনের নাম।

জরিপে দেখা গেছে এবার ঢাকা ৭ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৭৯,৩৭৬ হলেও ভোট সংগ্রহ হবে ≈ ৫৯% (≤ ৬০%) অর্থাৎ মোট সম্ভাব্য প্রদত্ত ভোট ≈ ২,৮২,৮০০ (≤ ২,৮৩,০০০)।

➡️ লিঙ্গভিত্তিক ভোটার অংশগ্রহণ (সম্ভাব্য)-
নির্বাচনী স্টাডি অনুযায়ী প্রদত্ত ভোটের লিঙ্গভিত্তিক বিভাজন হতে পারে—
পুরুষ ভোটার ≈ ৫২% → ≈ ১,৪৭,০৫০ জন
নারী ভোটার ≈ ৪৮% → ≈ ১,৩৫,৭০০ জন
হিজড়া ভোটার: ১২ জন (বাস্তব সংখ্যা)।

➡️ প্রার্থীভিত্তিক সম্ভাব্য ভোট বণ্টনঃ
মাঠপর্যায়ের নির্বাচন স্ট্যাডি ও জরিপ তথ্য অনুযায়ী ভোটারদের পছন্দ অনুযায়ী শীর্ষ ৬ জনের মধ্যে ৪ জন প্রার্থীর ভোট প্রায় নির্দিষ্ট ধরা হচ্ছে—

সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল) ≈ ৮,০০০
হাবিবুল্লাহ মিয়াজি (বটগাছ) ≈ ১২,০০০
আলহাজ্ব আব্দুর রহমান(হাতপাখা) ≈ ২২,০০০
ইসহাক সরকার (ফুটবল) ≈ ৩১,০০০
➡️ উপরোক্ত চার প্রার্থীর মোট ≈ ৭৩,০০০ ভোট

➡️ ভোটারদের পছন্দের শীর্ষ তালিকার মূল দুই প্রার্থীর ভোট হিসাবঃ

মোট প্রদত্ত ভোট থেকে অন্যান্য প্রার্থীর ভোট বাদ দিলে অবশিষ্ট থাকেঃ (২৮৩,০০০ - ৭৩,০০০= ≤২১০,০০০)
➡️ ≈ ২,০৯,৮০০ ভোট (≤ ২,১০,০০০)

➡️ এই ≤ ২,১০,০০০ ভোট ভাগ হবে মূলত ঢাকা ০৭ আসনের ২ হেভিওয়েট প্রার্থীর মধ্যে, যারা হলেনঃ

➡️ হামিদুর রহমান হামিদ (ধানের শীষ),
➡️ হাফেজ এনায়েতুল্লাহ (দাঁড়িপাল্লা)

অবশিষ্ট ≤ ২,১০,০০০ ভোট ২ ভাগ করলে এই দুই হেভিওয়েটের প্রত্যেকে পাবেঃ
= ২,১০,০০০ ÷ ২ = ১,০৫,০০০ ভোট।
---------------------------------------------

এই ১,০৫,০০০ ভোটের চেয়ে ০১ ভোট যে বেশি যে পাবে, সেই হবে ঢাকা ০৭ এর অবিভাবক।

এবার দেখা যাক, এই ১,০৫,০০০ ভোটের কে কত ভোট পেতে পারে।

➡️ জরিপ অনুযায়ীঃ ঢাকা ০৭ আসনের ১৫ টি ওয়ার্ডে ধানের শীষ ও দাঁড়িপাল্লার রিজার্ভ ভোট যথাক্রমে-
❝হামিদুর রহমান হামিদঃ ৬২,০০০❞
❝হাফেজ এনায়েতুল্লাহঃ ৫৮,০০০❞

সুতরাং ২,১০,০০০ - ১২০,০০০ = ৯০,০০০
অর্থাৎ, ৯০ হাজার নিরপেক্ষ ভোটের সর্বোচ্চ সংখ্যার সমর্থনেই মূলত নির্বাচিত হবে ঢাকা ০৭ আসনের ❝সংসদ সদস্য❞।

তবে জরিপ অনুযায়ী অনুমান করা হচ্ছে,
≈ ২৫,০০০ (≤ ২৫,৫০০) ভোটের ব্যবধানেই বিএনপি জোটের ❝হামিদুর রহমান হামিদ❞ অথবা জামায়াত জোটের ❝হাফেজ এনায়েতুল্লাহ❞ এই আসনের অবিভাবক হিসেবে নির্বাচিত হবেন।

তালিকায় বাদ পড়া বাকি ৫ প্রার্থীর মোট ভোটের পরিমাণ সর্বোচ্চ ১০,০০০ ধরা হয়েছে। উক্ত সংখ্যাটা জরিপকৃত গানিতিক হিসাবের আওতায় আনা হয়নি।

❝Dhaka বাসী'র❞ এই দীর্ঘমেয়াদী জরিপটি সম্পন্নকরনে সহায়তা করেছে- jagonews24.com, বাংলাদেশ নির্বাচন কমিশন, প্রথম আলো, July News, Voice of youth, Daily Star, viewsbd, Intelligence tool.

06/02/2026

ব্রেকিং নিউজঃ মহিউদ্দিন রনি'কে নির্মমভাবে পিটাতে পিটাতে রাস্তায় ফেলে দিয়েছে পুলিশ, অবস্থা আশংকাজনক। চোখ ও মস্তিষ্কে গুরুতর জখম।

ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের উপর ন্যাক্কারজনক হামলা পুলিশের। পিটিয়েছে হাদী'র স্ত্রী শান্তা ও ঝুমাকেও।

27/01/2026

July Force এর সহযোগিতায় ❝মেসার্স আলভিন এন্টারপ্রাইজ❞ এর উদ্যোগে কামরাঙ্গীরচর ভিটা বাজারে, নাজির হোটেলের সামনে পূর্বঘোষিত ১৪০০ টাকায় গ্যাস সিলিন্ডার বিতরন চলছে।

25/01/2026

রাজনীতি হোক মানুষের কল্যানের জন্য। রাজনীতি হোক ন্যায্যতা ও ইনসাফ কায়েমের জন্য। অন্যায় ও সিন্ডিকেটের বিরুদ্ধে প্রত্যেকে যার যার যায়গা থেকে কথা বলুন, আওয়াজ দিন।

20/01/2026

এনসিপির পরিচয় দিয়ে ২০ লক্ষ টাকা দাবি করেছিলেন। নির্ধারিত সময়ে চাঁদা আদায় করতে গিয়ে হাতেনাতে সেনা বাহিনীর হাতে গ্রেফতার হলেন। পরিচয় সনাক্ত করতে গিয়ে জানা গেল তিনি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

19/01/2026

আমাদেরকে থামিয়ে দেয়ার জন্য সিন্ডিকেট ওয়ালারা নানামুখী ষড়যন্ত্র করে আগাচ্ছে। বাট, হে কামরাঙ্গীরচরের মানুষ, আপনারা যদি আমাদের সাথে থাকেন, এই সিন্ডিকেটের চূড়ান্ত অধঃপতন ঘটিয়েই- অবশেষে ঘরে ফিরব।

কথা একটাই- দেশ সংষ্কারের কাজে ❝বাঁধা দিলে বাঁধবে লড়াই❞। আয়োজনেঃ July Force. সহযোগিতাঃ Saddam Hossain, MD Sabbir Hossain, Abdur Rahman Sumon, AB Pritom,

17/01/2026

১২ কেজি গ্যাসের একটা সিলিন্ডার ৩২০০ টাকা দাম রাখে! ভাবা যায়? এই জাতিরে আপনি কিভাবে সভ্য বানাবেন? গ্যাসের অভাবে রান্না না করতে পারা অবুজ শিশুর কান্না কি এদের বিবেকে আঘাত করেনা?

এরা কি অন্ধ/বধীর হয়ে গিয়েছে? এদের হৃদয়ে কি পচন ধরেছে? ক্রেডিটঃ July Force. সহযোগিতাঃ কমরেড মেহেদী, Saddam Hossain, Rahman Sumon, Sabbir Hossain.

Photos from July Force's post 16/01/2026

ভোক্তা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর (মেজিস্ট্রেট) মুহাম্মদ হাসানুজ্জামানের নির্দেশনায় ১২ কেজি সিলিন্ডারের গ্যাস ১৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। July Force

রাস্তা-ঘাটে যদি দেখেন বেশি দামে বিক্রি/মজুদ করার উদ্দেশ্যে কেহ এভাবে অটোরিকশা/পিকাপ ভরে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে, ১৩৫০ টাকা দিয়ে নিজ দায়িত্বে বাকি কাজটা করে নিবেন।

কারো দোকানে, গোডাউনে, বাথ্রুমে বাড়ির ছাদে সিলিন্ডার মজুদ দেখলেও; দোকানদারকে বা মজুদকারীকে কষ্ট না দিয়ে নিজ দায়িত্বে ১ টি ফ্যামিলির জন্য একটি করে সিলিন্ডার নিয়ে নিবেন।

বিঃদ্রঃ ইনটেক সিলিন্ডার নেয়ার সময় একটি খালি সিলিন্ডার দিতে আবার ভুল করিয়েননা।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

College Road, Kamrangirchar, Dhaka.
Dhaka
1211