The Sanchary Chronicles
Chronicles of love, loss, and the little moments that shape me.
27/09/2026
শিউলি ফুটেছে। বুঝে গেলাম শরৎ এসে গেছে।
কোয়ার্টারের গাছটা রাতে ফুল ঝরায়, খুব সকালে বের হলে আমি কুড়িয়ে নিয়ে department যাই।
আমার সকালটা স্নিগ্ধ করে দেয়ার জন্য এটুকুই যথেষ্ট।
23/09/2026
এই ছোট্ট সূর্যমুখীটা কেউ নিজের হাতে, অনেকটা সময় আর যত্ন দিয়ে বানিয়েছে, এটা ভাবলেই আমার মনটা ভালো হয়ে যাচ্ছে । ব্যস্ত জীবনের মাঝে এমন ছোট ছোট ভালোবাসাগুলোই হাজারটা negativity থেকে দিনশেষে আমাকে দূরে সরিয়ে রাখে
মানুষ বদলায়। সম্পর্ক বদলায়।
আগে ভাবতাম মেনে নেওয়া মানে হেরে যাওয়া।
Now I think acceptance is just peace arriving late.
যত তাড়াতাড়ি মেনে নিই, তত তাড়াতাড়ি ভালো থাকি।
Sanchary Diaries #3
আমরা নিজেদের সাথেই বোধহয় সবচেয়ে কম easy হই।
Friend দেরি করে করলে বলি, "আরে সমস্যা নাই।" কিন্তু নিজে দশ মিনিট দেরি করলে সারা রাস্তা নিজেকে শুনিয়ে যাই।
কেউ ভুল করে ফেললে বলি, হতেই পারে।
কিন্ত নিজের তিন বছর আগের বলা একটা কথা রাতে বিছানায় শুয়ে হঠাৎ মনে পড়ে যায়,
আর তখন মনে হয়, ইশ, ওটা কেন বলেছিলাম।
ভালো কিছু হলে ভাবি, এটা তো হওয়ারই কথা ছিল।
খারাপ কিছু হলে ভাবি, আমি আসলে পারি না।
কেউ হঠাৎ কম কথা বললে প্রথম প্রশ্নটা অন্যকে নয়, নিজেকেই করি
আমার কোথায় কমতি ছিল কি?
আচ্ছা, মাঝে মাঝে নিজেকেও একটু ছাড় দেওয়া যায় কি? উচিৎ না বলেন?
যেদিন কিছুই ঠিকঠাক যায় না,
সেদিন সারাদিন পার করে মনে হয় আমার চাইতে unlucky আর কেউ নাই।
সেদিন নিজের সাথে না হয় একটু যত্ন নিয়ে কথা বললাম যেভাবে খুব কাছের কারো সাথে বলতাম।
কাছের কেউ হেরে গেলে আমরা তো বলি, "এটাই তো শেষ না।"
নিজেকেও একবার তো সেটা বলা যায়।
ক্লান্ত লাগলে বিশ্রাম নেওয়াটাকে হেরে যাওয়া না, এটা ভাবলেই বা ক্ষতি কি?
নিজের কাছেই তো সারাজীবন থাকতে হবে।
সেই মানুষটার সাথে অন্তত একটু বন্ধুত্ব করে থাকা ভালো।
08/09/2026
কিছুদিন আগে একটা কথা খুব মনে ধরেছিল।
কাউকে ভালো পথে ডাকতে গিয়ে যদি সেই মানুষটার মনটাই ভেঙে দেওয়া হয়, তাহলে সেই কথাটাকে কি সত্যিই নসিহত বলা যায়?
আমরা অনেক সময় খুব সহজেই বলি “আমি তো ভালোর জন্যই বলেছি।” “তোমার ভালোর কথা চিন্তা করেই বললাম।” “দ্বীনের কথা বললে এত কষ্ট পাও কেন?”
কিন্তু কথাটা কী ছিল, তার চেয়েও কখনো কখনো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় কীভাবে বলা হয়েছিল।
একজন মানুষ হয়তো আপনার সঙ্গে কোনো বিষয়ে একমত না। তার পোশাক, জীবনযাপন, পেশা কিংবা কোনো সিদ্ধান্ত আপনার পছন্দ না ই হতে পারে। আপনি তাকে পরামর্শ দিতেই পারেন।
কিন্তু পরামর্শ আর অপমানের মাঝখানে খুব সূক্ষ্ম একটা সীমারেখা আছে।
কাউকে ছোট করে, তার আত্মসম্মানে আঘাত করে, তার চরিত্র বা মূল্যবোধ নিয়ে খোঁচা দিয়ে বলা কথার শেষে যদি “হেদায়েত দিক” যোগ করা হয়, তাহলেই সেটা নসিহত হয়ে যায় না।
ইসলাম তো বরং অন্য কিছু শেখায়।
আল্লাহ তাআলা বলেছেন
“তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো।” —সূরা আন-নাহল, ১৬:১২৫
আর হযরত মূসা (আ.) ও হারুন (আ.)-কে যখন ফেরাউনের মতো একজন অত্যাচারীর কাছে পাঠানো হয়েছিল, তখনও বলা হয়েছিল—
“তোমরা তার সঙ্গে নরম ভাষায় কথা বলবে…” —সূরা ত্বা-হা, ২০:৪৪
এই আয়াতটা নিয়ে আমি অনেকবার ভেবেছি।
ফেরাউনের সঙ্গেও যদি ভাষা নরম রাখতে বলা হয়, তাহলে আমাদের কাছের মানুষ, সহকর্মী, বন্ধু বা পরিচিত কারও ভুল চোখে পড়লে তাকে অপমান করা কেন এত সহজ হয়ে যায়?
হয়তো এখানেই নসিহত আর judgment-এর পার্থক্য।
সত্যিকারের নসিহতে একটা মায়া থাকে। মানুষটাকে হেয় করার তাড়া থাকে না। নিজেকে তার চেয়ে “ভালো” বা “বেশি ধার্মিক” প্রমাণ করার প্রয়োজন পড়ে না।
আপনি একান্তে বলতে পারেন, নরমভাবে বলতে পারেন, এমনভাবে বলতে পারেন যেন মানুষটা কথা শোনার পর নিজেকে ছোট না মনে করে।
রাসূলুল্লাহ (সাঃ)বলেছেন, যে কাজে নম্রতা থাকে, তা সেই কাজকে সুন্দর করে তোলে; আর নম্রতা চলে গেলে সেই কাজও সৌন্দর্য হারায়।
আরেক জায়গায় শিক্ষা দিয়েছেন, ভালো কথা বলো, আর তা না হলে চুপ থাকো
কথাগুলো খুব সাধারণ। কিন্তু বাস্তবে মানাটা বোধহয় সবচেয়ে কঠিন।
কারণ আমরা অনেক সময় “সত্য কথা বলছি” ভেবে ভুলে যাই সত্য বলারও আদব আছে।
কাউকে হেদায়েতের কথা বলা খুব সুন্দর। কারও জন্য দোয়া করাও খুব সুন্দর।
কিন্তু ধর্ম যদি আমার ভাষাকে আরও কোমল না করে, আমার আচরণে আরও নম্রতা না আনে, অন্য মানুষের সম্মান রক্ষা করতে না শেখায় তাহলে হয়তো আগে নিজের কথা বলার ধরনটার দিকেই একটু তাকানো দরকার।
কারণ সব সত্য কথা আঘাত করে বলতে হয় না। আর সব আঘাতকে “নসিহত” বলেও বৈধ করা যায় না।
06/09/2026
মানুষ চলে গেলে ঘর ফাঁকা হয় না। ঘর তো আগের মতোই থাকে।
ফাঁকা লাগে দিনটা।😔
A little conversation about beauty, how we see it, define it, and sometimes feel it differently.
Sharing a small glimpse from an interview I was part of.
সারাদিনের কাজের ফাঁকে এক কাপ কফি। এই সময়টা খুব ভালো লাগার।
28/08/2026
শেষ ক্লাসগুলো অদ্ভুত হয়।
প্রতিদিনের মতোই শুরু হয়, প্রতিদিনের মতোই শেষ। শুধু বেরোনোর সময় মনে হয়, এই মুখগুলো একসাথে আর কখনো দেখব না।
আজ আমার Professional MS 3rd ব্যাচের শেষ ক্লাস ছিল। এটা Mental Health এর প্রথম ব্যাচ তাই এই ব্যাচের প্রতি ইমোশনটা একটু আলাদা আমার। প্রথম সবকিছুর অনুভূতি হয়তো একটু special হয়। Batch হিসেবে ওনারা ভীষণ Cooperative আন্তরিক এবং interactive।
একটা বছর কিভাবে দেখতে দেখতে শেষ হয়ে গেল।
ভালো থাকবেন আপনারা। 🌸
Website
Address
Dhaka
Alerts
Be the first to know and let us send you an email when The Sanchary Chronicles posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
