Health Desk BD
Trusted Medical Insights �
Your health, our responsibility.
14/05/2026
মানবদেহ আসলেই এক বিস্ময়…
কখনো কখনো চিকিৎসাবিজ্ঞানকে অলৌকিক বলেও মনে হয়।
এক ভয়াবহ দুর্ঘটনায় যুবকের আঙুলগুলো এতটাই পিষ্ট হয়েছিল যে, অনেকেই ভেবেছিলেন হয়তো আর বাঁচানো সম্ভব না। কেটে ফেলাই হবে শেষ সিদ্ধান্ত।
কিন্তু চিকিৎসকরা হাল ছাড়েননি।
তারা বেছে নিলেন এক অবিশ্বাস্য পদ্ধতি।
ক্ষতিগ্রস্ত আঙুলগুলোকে সাময়িকভাবে তার পেটের ভেতরে বিশেষভাবে তৈরি করা “পকেট”-এর মধ্যে স্থাপন করা হয়। প্রায় এক মাস ধরে পেটের টিস্যু থেকে রক্ত, অক্সিজেন ও পুষ্টি পেতে থাকে সেই মৃতপ্রায় আঙুলগুলো।
ধীরে ধীরে আবার জীবন্ত হয়ে ওঠে টিস্যু।
ফিরে আসে রক্ত চলাচল।
আশা ফিরে পায় একটি হাত…
একটি জীবন…
শেষ পর্যন্ত যুবক তার হাত প্রায় স্বাভাবিকভাবেই ফিরে পান।
ভাবতেই অবাক লাগে,
আল্লাহ মানুষের শরীরকে কী অসাধারণ পুনর্গঠনের ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন!
আর সেই রহস্যকে কাজে লাগিয়ে চিকিৎসাবিজ্ঞান প্রতিনিয়ত অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে।
স্যালুট সেই চিকিৎসকদের মেধা, ধৈর্য আর মানবতার প্রতি।
ডা.আব্দুর রহমান
©
04/05/2026
আপনার প্রিয় খাবারের স্বাদ কি কয়েক বছর পর ঠিক আগের মতোই থাকবে? অবাক করা বিষয় হলো, আমাদের জিহ্বায় থাকা স্বাদগ্রন্থিগুলো সময়ের সাথে সাথে আমাদের অজান্তেই বিলীন হতে শুরু করে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, প্রায় ৪০ বছর বয়স হওয়ার পর থেকেই একজন মানুষ তার মোট স্বাদগ্রন্থির প্রায় ২০ শতাংশ চিরতরে হারিয়ে ফেলে। আমাদের যৌবনে প্রায় ১০,০০০ স্বাদগ্রন্থি থাকে যা নির্দিষ্ট সময় পরপর নতুনভাবে তৈরি হয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই কোষ গঠনের প্রক্রিয়াটি মন্থর হয়ে যায়। এই কারণেই বয়স্ক ব্যক্তিদের কাছে অনেক সময় সুস্বাদু খাবারও কিছুটা বিস্বাদ মনে হতে পারে, যা আসলে জীবনচক্রের এক অবধারিত সত্য!
©
27/04/2026
ওয়ার্ড রাউন্ডের মাঝামাঝি সময়—চেনা ক্লিনিক্যাল ব্যস্ততার ভেতরেই হঠাৎ চোখে পড়লো এডমিশন বেডে বসে থাকা একটি ছোট্ট মেয়ে, এখনও গায়ে স্কুল ড্রেস, অথচ মুখ ভেজা অশ্রুতে, অস্থির হয়ে আছে।
আমাকেই পাঠানো হলো তার ব্লাড প্রেশার চেক করতে। এগিয়ে গিয়ে দেখি—স্কুল থেকে সোজা হসপিটালে নিয়ে আসা হয়েছে একে, বাচ্চাটা ক্রমাগত কাঁদছে, শরীর ছটফট করছে। ইতিহাস নিতে গিয়ে শুনলাম—প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে তার কোনো urine output নেই। হাত পা ঠান্ডা। ব্যাপারটা alarming,
আর একটু ঘেটে জানতে পারলাম বাচ্চাটার AGN Suspected, এই রোগীর শরীর anuria স্টেজে পৌঁছানোর আগে যে অনেক ঝড়-ঝঞ্ঝার বিরুদ্ধে যুদ্ধ করে প্রায় শেষ পর্যায়ে এসে নেমেছে, তা আমার বুঝতে বাকি রইলো না।
কিন্তু বাচ্চার স্বাস্থ্য ভালো, agn er রোগীর থাকে periorbital edema, অনেক সময় অজ্ঞতার কারণে শরীর ফোলাটাকে ও সুস্বাস্থ্যের লক্ষণ হিসেবেও ধরে নেওয়া হয়....
আমি তখন ভাবছিলাম—যদি BP পাওয়া যায়, তাহলে হয়তো Lasix (Furosemide) দিয়ে ডায়ুরেসিস ইনিশিয়েট করা যাবে। কিন্তু cuff বেঁধে যতবারই মাপতে গেলাম, মনে হলো সংখ্যাগুলো যেন আমার চোখের সামনে ধোঁয়াশা হয়ে যাচ্ছে—কিছুই ঠিকমতো ধরতে পারছিলাম না।
ঠিক তখনই পেশেন্ট রিসিভ করা আপু এসে জানালেন—আগে BP ছিল non-recordable, তাই ইতোমধ্যে ১০০ ml Normal Saline bolus দেওয়া হয়েছে। আবার আপু এসে BP চেক করছিলো। এরমধ্যে শুনলাম পেশেন্ট পার্টির কিছু কথোপকথন।,
বিপি না পাওয়া কিংবা ইউরিন আউটপুট না হওয়া ঘটনা যে কতটা এলার্মিং সেটা আমরা ডাক্তাররা বুঝি, পেশেন্ট তো বুঝতেছেনা, তারা হসপিটালে এসে আপাতত ভর্তি হতে পেরেই বেশ খুশি, শুনলাম প্ল্যান করতেছে ওয়ার্ডের কোন সিটটা দখল করবে, মনে আশা, ভর্তি যেহেতু হতে পেরেছে সুস্থ হয়ে নিশ্চয়ই বাসায় ফিরবে, বাসায় ফিরে যে মেয়েটাকে আরো ভালো করে দেখে শুনে যত্নয়াত্তি করবে সেই প্ল্যানও শুনতে পাচ্ছিলাম।
কিন্তু সেই আশার ভরসাটা খুব দ্রুতই ভেঙে পড়লো।
আবার BP non-recordable।
আরও ১০০ ml Normal Saline bolus start হলো।
তারপর অবস্থা বিবেচনায় শুরু হলো Noradrenaline infusion—একটা মরিয়া প্রচেষ্টা, perfusion ফিরিয়ে আনার জন্য
খারাপ রোগী বলে CA আপু নিজেই সবকিছু তদারকি করছিলেন।
আমাকে বলা হলো জরুরি ভিত্তিতে ICU রেফারেল লিখতে। আমি লিখে ফিরে আসতেই দেখি—ক্লিনিক্যাল দৃশ্যপট বদলে গেছে।
একদিকে রোগীর লোক কাঁদছে, আরেক দিকে ডাক্তার শুরু করেছে CPR, আমাদের শেষ অস্ত্র, শেষ ভরসা।
আমরা পাঁচজন ডাক্তার পালা করে প্রায় ১৫ রাউন্ড cpr দিলাম with AMBU ventilation, আমি স্টেথোস্কোপ বুকে রেখে শুনছিলাম, Heart beat পাই কিনা, একটা আশার স্পন্দন খুঁজছিলাম। abdominal movement, chest rise—respiratory effort-এর সামান্য চিহ্ন। কিন্তু কিছুই যে ছিল না।
পিউপিল চেক করতেই দেখি—fully dilated, non-reactive।
১৫ রাউন্ড CPR শেষে, যখন আমরা ধীরে ধীরে থেমে যাচ্ছি, ডেথ সার্টিফিকেট লেখার প্রস্তুতি নিচ্ছি—
ঠিক তখনই ভেঙে পড়লো গগনবিদারি চিৎকারে
একজন মায়ের আর্তনাদ:
“ও ডাক্তার… আমার মেয়েরে রেখে যেও না…”
বাবা তার ছোট্ট মেয়ের পা ধরে কাঁদছেন
cardiogenic shock তার শেষ কাজটি করে ফেলেছে।আমার নিজেরই তখন মেনে নিতে কষ্ট হচ্ছিল, আর যে মা গর্ভধারণ থেকে শুরু করে সাত বছর ধরে প্রতিটা মুহূর্তে সন্তানকে আগলে রেখেছে, সে কীভাবে এই শূন্যতা মেনে নেবে?
সকালেও যে মেয়েটা স্কুল ড্রেস পরে হাসতে হাসতে বের হয়েছিল—
কিছু ঘণ্টার ব্যবধানে সে হয়ে গেল স্মৃতি।
জীবন কখনো কখনো এতটাই নিষ্ঠুর—
যে চিকিৎসাবিজ্ঞান, যুক্তি, দক্ষতা—সবকিছুই এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে।
আমরা কত প্ল্যান করি—
কিন্তু জীবন?
একটা নিঃশ্বাসেরও ভরসা নাই।
©
04/04/2026
#হাম ( )
হাম কী?
Measles (মিজেলস) = ভাইরাসজনিত রোগ
ভাইরাস: Paramyxoviridae family
অত্যন্ত সংক্রামক রোগ
কিভাবে ছড়ায়?
হাঁচি, কাশি, শ্বাসের মাধ্যমে বাতাসে ছড়ায়
সংস্পর্শে আসা ≈৯০% মানুষ আক্রান্ত হয়
Mask ছাড়া exposure হলে ঝুঁকি অনেক বেশি
কারা বেশি ঝুঁকিতে?
৫ বছরের কম শিশু
যাদের MMR/MR টিকা দেওয়া হয়নি
Malnutrition / Immunocompromised শিশু
Incubation Period
সংস্পর্শের ৭–১০ দিনের মধ্যে উপসর্গ শুরু
উপসর্গ (Clinical Features)
📌 Early Phase (3C)
👉 মনে রাখুন: 3C
Cough
Coryza (নাক দিয়ে পানি)
Conjunctivitis
সাথে:
High fever (১০৪°F পর্যন্ত)
শরীর ব্যথা
⏱️ থাকে ≈ ৪ দিন
📌 Koplik Spot (Diagnostic clue)
Buccal mucosa-তে সাদা দাগ
Rash হওয়ার ১–২ দিন আগে দেখা যায়
📌 Rash
Maculopapular (লালচে)
শুরু: Face → Neck → Trunk → Whole body
থাকে: ৩–৪ দিন
১ সপ্তাহে মিলিয়ে যায়
⚠️ Complications
👶 শিশুদের ক্ষেত্রে:
Measles encephalitis
Secondary pneumonia
Risk:
প্রতি ১০০০ জনে ৫–৭ জন pneumonia
এর মধ্যে ১ জন মৃত্যু হতে পারে
Adult:
সাধারণত severe complication হয় না
কারা বেশি complication develop করে?
Malnutrition
Immunocompromised
Malnutrition বোঝার সহজ নিয়ম:
Expected weight থেকে ২–৩ কেজি কম
চিকিৎসা (Treatment)
👉 No antiviral → শুধুই symptomatic
General care:
প্রচুর পানি / ORS / ডাবের পানি
Bed rest
Isolation
Symptomatic Treatment:
Paracetamol (fever)
Runny nose → Fexofenadine / nasal drop
Conjunctivitis → Olopatadine + artificial tear
Zinc (২ সপ্তাহ)
Vitamin A Supplementation (খুব গুরুত্বপূর্ণ)
👉 ২ দিন ২ ডোজ
বয়স ডোজ
12 মাস 2 lac IU
Severe case → 3rd dose (Day 14)
Rash management
Antihistamine (e.g. Biltin / Alatrol syrup)
Calamine lotion (itch থাকলে)
🚨 কখন হাসপাতালে ভর্তি করবেন?
শ্বাসকষ্ট
Pneumonia suspicion
Severe condition
💉 প্রতিরোধ (Prevention)
👉 একটাই উপায় = Vaccination
📌 MR Vaccine Schedule:
১ম ডোজ → ৯ মাস
২য় ডোজ → ১৫ মাস
📌 Missed Dose (Catch-up)
👉 Now → Dose 1
👉 ৪ সপ্তাহ পরে → Dose 2
ডা. আবু মুছা
এমবিবিএস (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল)
বিসিএস (স্বাস্থ্য),
এফসিপিএস (মেডিসিন) শেষ পর্ব
এফসিপিএস (নিউরোসার্জারি) প্রথম পর্ব
এমডি (নিউরোলজি) এন্ট্রান্স (ঢাকা মেডিকেল)
Copy
29/03/2026
Can you guess which type of surgery has done with this patient??
28/03/2026
Herpes zoster / shingles হল এক ধরনের ভাইরাসের রোগ, যেটা আগে ছোটবেলায় chickenpox দেয়। পরে সেই ভাইরাস nerve-এ ঘুমিয়ে থাকে। একসময় রোগীর immunity কমে গেলে ভাইরাস ফিরে আসে।
Herpes zoster এ rash একটাই dermatome বরাবর হয় (এক পাশেই), midline cross করে না।
কিভাবে দেখা যায়:
# প্রথমে দুর্বলভাবে পোড়া বা জ্বালার অনুভূতি হয় শরীরের এক দিকের ত্বকে।
# ১–৩ দিনের মধ্যে ছোট ফোসকা/বুলবুলি (vesicles) দেখা যায়।
# ফোসকাগুলো শরীরের এক দিকের নির্দিষ্ট লাইন বা বেল্টের মতো জায়গায় clustered হয়।
# মধ্যরেখা (midline) পার হয় না — মানে শুধুমাত্র এক পাশে থাকে।
খুব বেদনাদায়ক হয়।
27/03/2026
Pott's fracture ...
In such an injury fast their occurs is spiral fracture of lateral malleolus, then fracture of the medial malleolus finally the posted your margin of the lower end of the tibia shear off ..
MBBS 2nd year
07/03/2026
Accident in construction
01/03/2026
২২ বছরের এক তরুণ।
দেখতে যেন ৯ মাসের গর্ভবতী।
কিন্তু তিনি গর্ভবতী নন।
তার পেটের ভেতরে জমে ছিল বছরের পর বছর ধরে আটকে থাকা মল।
চীনের Tenth People's Hospital of Shanghai-এ চিকিৎসকরা তার শরীর থেকে প্রায় ২৮ পাউন্ড জমে থাকা মল বের করেন। প্রায় ৩০ ইঞ্চি ফুলে যাওয়া বৃহদান্ত্র কেটে অপসারণ করতে হয়।
সম্ভাব্য কারণ
Hirschsprung's disease।
এই রোগে অন্ত্রের একটি অংশে স্নায়ু থাকে না। ফলে সেই অংশ ঠিকমতো সংকুচিত হতে পারে না। মল এগোয় না। জমতে থাকে। ধীরে ধীরে অন্ত্র ফুলে যায়, শক্ত হয়ে যায়।
সে ছোটবেলা থেকেই কোষ্ঠকাঠিন্যে ভুগত।
ল্যাক্সেটিভ খেত।
কিছুটা আরাম পেত।
আবার একই সমস্যা।
আমাদের আশেপাশেও কি এমন কেউ নেই?
আপনি নিজে?
প্রতিদিন ঠিকমতো পায়খানা হয় না, পেট ফুলে থাকে, গ্যাস, অস্বস্তি— তবুও ভাবি, “এতে আর কী হবে!”
মনে রাখুন
দীর্ঘদিনের তীব্র কোষ্ঠকাঠিন্য কখনও স্বাভাবিক নয়।
বিশেষ করে যদি শৈশব থেকে থাকে, পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়, ওজন কমে, বমি বা ব্যথা থাকে তাহলে অবহেলা মারাত্মক হতে পারে।
এই রোগ বিরল।
কিন্তু দীর্ঘদিন মল আটকে থাকলে যেকোনো মানুষের অন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
কখন সতর্ক হবেন?
• ৩–৪ দিনের বেশি নিয়মিত পায়খানা না হওয়া
• প্রচণ্ড চাপ দিলেও মল না বের হওয়া
• পেট অস্বাভাবিক ফুলে যাওয়া
• শিশুদের ক্ষেত্রে জন্মের পরপরই মল ত্যাগে দেরি
• ল্যাক্সেটিভ ছাড়া একদম না হওয়া
অপারেশনটি প্রায় তিন ঘণ্টা চলে। চিকিৎসকরা ফুলে যাওয়া অংশ অপসারণ করেন। দেরি হলে অন্ত্র ফেটে সংক্রমণ ছড়িয়ে জীবনহানিও হতে পারত।
আমরা অনেকেই কোষ্ঠকাঠিন্যকে “ছোট সমস্যা” ভাবি।
আজ যদি আপনার বা আপনার সন্তানের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থাকে— লজ্জা বা অবহেলা করবেন না। সঠিক চিকিৎসা নিন। প্রয়োজনে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা কলোরেক্টাল সার্জনের পরামর্শ নিন।
সচেতনতার জন্য শেয়ার করুন।
কারণ “স্বাভাবিক কোষ্ঠকাঠিন্য” বলে সবকিছু স্বাভাবিক নয়।
- ডা.আব্দুর রহমান
25/02/2026
Coxa Valga :
Increase in the angle of inclination (neck–shaft angle of femur) more than 135°.
Normal adult angle: ~125°
What happens?
✅Femoral neck becomes more vertical
✅Limb may appear slightly longer
✅Hip joint stability decreases
Coxa Vara
Decrease in the angle of inclination less than 120°.
What happens?
✅Femoral neck becomes more horizontal
✅Limb shortening
✅Increased stress on femoral neck
✅Risk of fracture increases
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
1230
