Natural Beauty By Popy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Natural Beauty By Popy, Health/Beauty, Dhaka.
মেথি চুলের যত্নে কন্ডিশনারের কাজ করে!
10/08/2025
👇ত্বক এবং চুলের যত্নে মেথির উপকারীতা👇
উপকারীতা-
ত্বকের যত্নে:
👉ত্বক ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে।
👉ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কার্যকরী ভূমিকা পালন করে।
👉বয়সের ছাপ, ত্বকের কালো ছোপ দাগ দূর করতে সাহায্য করে।
ব্যবহার বিধি:
🌷ক্লিঞ্জার হিসেবেঃ-
মেথিকে প্রাকৃতিক ক্লিনজার বলা হয়। মুলতানি মাটির গুড়া, শংখ গুড়া, আলুর গুড়া, কমলার খোসা গুড়া এবং মেথি গুড়া মিশিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন, পরে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার হবে এবং স্কিনে অনেক গ্লো দিবে।
🌷ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে মেথি বেশ উপকারী। এতে প্যাক হিসেবে-
মেথি গুড়া+ মুলতানি মাটি গুড়া+ গোলাপ গুড়া+ লাল চন্দন গুড়া +২/৩ ড্রপ ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন।
🌷বয়সের ছাপ দূর করতে, ছোপ ছোপ দাগ দূর করতে -
মেথি গুড়া+ তেতুল বীজ গুড়া, মন্জিষ্ঠা গুড়া+ সজনে গুড়া+ কস্তুরি হলুদ গুড়া ২ চিমটি+ ২/৩ ড্রপ ইউক্যালিপটাস এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন।
এর পাশাপাশি এ্যালো অলিভ অয়েল নিয়মিত ব্যবহার করতে হবে।
☘️☘️ফেইস প্যাক ব্যবহার করার পরে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার হিসেবে এ্যালো অলিভ অয়েলটি ব্যবহার করতে পারেন। এ্যালো অলিভ অয়েলের সাথে ল্যাভেন্ডার কিংবা টি ট্রি এসেন্সিয়াল অয়েল মিশিয়েও ব্যবহার করতে পারেন।
এছাড়া এ্যালো অলিভ অয়েলটি ঘুম থেকে উঠার পরে, গোসলের পরে, এবং রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন।
চুলের বিভিন্ন সমস্যার সমাধানে মেথির ব্যবহার আদিকাল থেকেই হয়ে আসছে।
👉চুল পড়া কমাতে সাহায্য করে।
👉নতুন চুল গজাতে সাহায্য করে।
👉চুলের খুশকী কমাতে সাহায্য করে।
👉চুল সফট, মসৃণ করতে সাহায্য করে।
👉চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
ব্যবহার বিধি:
🌷চুলপড়া রোধে, চুলকে সফট ও সিল্কি করতে নিচের প্যাক ব্যবহার করতে পারেন-
মেথি গুড়া, আমলকি গুড়া, রিঠা গুড়া, শিকাকাই গুড়া, কালোমেঘ এবং ৫-৭ ড্রপ রোজমেরী এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন।
🌷খুশকি দূর করতে মেথির সাথে প্যাক হিসেবে-
মেথি গুড়া+ভৃঙ্গরাজ গুড়া+নিম গুড়া+সজনে গুড়া+দারচিনি গুড়া+৭/৮ ফোটা মিন্ট এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন।
🌷মাথার তালুর অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে মেথি। এজন্য প্যাক হিসেবে-
মেথি গুড়া+বহেরা গুড়া+সোনা পাতা গুড়া+তেজপাতা গুড়ার
সাথে লেমন এসেন্সিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করুন।
মানুষ তার স্বপ্নের সমান বড় হয়।
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
1203
