Hims Daily life

Hims Daily life

Share

Nothing of Impossible

14/08/2026

যাকে চেয়েছিলাম।
যাকে পাওয়ার জন্য
মনে হয়েছে জীবনের
সবকিছু করতে পারব।
তাকে পাওয়ার পর
মনে হলো, একে তো
চাইনি! এ কোথা থেকে
এলো

02/08/2026

আমরা অনেক সময় ভাবি; আমাদের না থাকলে
মানুষ আমাদের খুব মিস করবে। কিন্তু বাস্তবতা হলো,
মানুষ কাউকে দীর্ঘদিন মিস করার চেয়ে
নতুন কাউকে গ্রহণ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
জীবন থেমে থাকে না, মানুষও না🫠কী সত্যি বলছি না?

28/07/2026

ওইযে আমার হাতে দেখা যাচ্ছে একটা কাগজ ওটা ছিলো একটা ছবি নিয়ে বসে ছিলাম ছিড়ে ফেলার জন্য না আবার নতুন করে সাজানোর জন্য তবে আর সাজানো হলো না😅🖤প্রত্যেক টা মেয়ে কে আমি বলবো তোমরা বিয়ে করার জন্য তাড়াহুড়ো করো না নিজের জীবন কে উপভোগ করো🖤তারপর বাকি সব😅 নিজের যত ইচ্ছা সব পূরণ করো🖤নিজের মনকে প্রাধান্য দাও
din ta mone rakhar jonno post kora🤲
i never wanted this divorce. This was not a mutual decision.
আমি শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে গেছি আমার বিয়ে টা টিকিয়ে রাখার জন্য ।My husband & my marriage was my first priority , I was fully committed to him . There were some major issues, যেগুলোর জন্য আমি নিজেই হয়তো সব শেষ করে দিতে পারতাম ।কিন্তু একটা মেয়ে কখনোই চায় না তার সংসার টা ভেংগে যাক । অনেক বিষয় আছে যেগুলো আমি এখন প্রকাশ করতে চাই না ।
এভাবে আমি নিজেই হয়তো সংসার আর চালিয়ে যেতে পারতাম না কিন্তু আমার এতটুকু বিশ্বাস ছিল, অন্তত সঠিক আইনানুগত উপায়ে কিংবা যেটা সত্যি সেটা সবার সামনে এক্সেপ্ট করে সত্যিটা মেনে নিয়ে সবার সামনে ঘোষণা দেয়া হবে।
He proceeded with the divorce , signed agreement,..
..... End........

I’m mentally vulnerable & broken . Everyone please keep me in your prayers
এগুলো নিয়ে আর আমাকে কেউ question korben na shuru ta dekhechilo tai ses ta😅 show korlam.... The end of the story.........
আমাকে দেখে আমার প্রতিটা ভাই বোন এর শিক্ষা নেয়া উচিত 😅কি ঘটে গেলো
25.7.2026🖤
আপুরে সত্যি একটা মেয়েই বুঝে বিয়ের পরে সংসার না টিকলে কত কষ্ট সমাজে টিকে থাকা🥲🥲🥲🥲 …
( আল্লাহ এমন টা কারো জীবনে না ঘটুক.)...
💔

27/07/2026

Your nature is your future- উক্তিটি কার।

Photos from Hims Daily life's post 27/07/2026

যখন দেখেছি তাকে অন্য কারো সাথে! তখনই বুঝেছি খোদা শিরক কেন ক্ষমা করেন না।

- মির্জা গালিব।

22/07/2026

মানুষ পৃথিবীতে শুধু হারাতেই আসে,মানুষের প্রাপ্তি বলতে আসলে কিছু নেয়। প্রথমে হারায় শৈশব, তারপর হারায় খেলার মাঠ,হারায় স্কুলের বন্ধু, বড় হতে হতে হারায় সরলতা, হারায় বিশ্বাস।

তারপর একে একে মানুষ হারায়। কেউ ছেড়ে চলে যায়,
কেউ থেকে গিয়েও হারিয়ে যায়। কেউ মরে গিয়ে হারায়,কেউ বেঁচে থেকেও অচেনা হয়ে যায়। আমরা ধরে রাখতে চাই,খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখতে চাই,তবুও আঙুলের ফাঁক গলে সব বেরিয়ে যায়।

আমরা ভাবি, আমরা পাচ্ছি।আসলে আমরা জমাচ্ছি হারানোর তালিকা।নতুন জামা পুরোনো হয়, নতুন মানুষ পুরোনো হয়,নতুন স্বপ্নও একদিন ভেঙে যায়।

শেষে মানুষ নিজেকেও হারিয়ে ফেলে।
আয়নার সামনে দাঁড়িয়ে চিনতে পারে না — এই আমি কে?কোথায় সেই আমিটা,যে একসময় অল্পতেই হাসতো?

তাই বোধহয় প্রাপ্তি বলে কিছু নেই।
যা আছে, তা হলো হারানোর মাঝে কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা।আর সেই চেষ্টা টুকুর নামই হয়তো জীবন।

21/07/2026

জীবনটা এখন শূন্যের উপর ভাসতেছে।
না আছে ধরা দেওয়ার মতো কেউ, না আছে পড়ে যাওয়ার ভয়।

18/07/2026

ভুল বোঝার মানুষ অনেক আছে, কিন্তু পরিস্থিতি বোঝার মানুষ খুব কম। তাই অনেক সম্পর্ক ভেঙে যায় ভুল ধারণায়, অথচ সত্যিটা নীরবই থেকে যায়!

Photos from Hims Daily life's post 16/07/2026

কত মায়া ছেড়ে ছুড়ে বিকাল হয়
রোদের তেজ বাড়ে
অথবা মেঘেরা সজাগ হয়
তাতে কতো মায়া কেটে যায়
তবু ব্রহ্মপুত্রের মায়া কাটে না

12/07/2026

জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, তাই না?
এটা পেলাম না, ওটা হলো না। কত চাওয়া, কত না-পাওয়ার হিসাব, কত আহাজারি!

আহা, এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কত মানুষের সঙ্গে অন্যায় করি, কত হৃদয় ভেঙে দিই, কত সম্পর্ককে স্বার্থের কাছে বিসর্জন দিই। অথচ নিজের ভুলের জন্য অনুশোচনা করার সময়টুকু যেন আমাদের হয় না।

সামান্য স্বার্থের জন্য মানুষ আজ নিজের মনুষ্যত্ব পর্যন্ত বিকিয়ে দিতে দ্বিধা করে না। অথচ আমাদের আয়ু কতটুকু? এসেছি খালি হাতে, ফিরে যেতে হবে খালি হাতেই। তবুও এই ক্ষণিকের দুনিয়াকে ঘিরে কত অহংকার, কত লোভ, কত প্রতিযোগিতা, কত আয়োজন!

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hims Daily life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.