Al Fiyah Foundation
Assalamualikum
Our Al Fiya Foundation will always be by the side of the people and this is a page of the SSV Group.
18/03/2026
পবিত্র ঈদুল ফিতরের অনাবিল আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের চারপাশ। 🌙
Team Al Fiyah Foundation এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
✨ ঈদ মোবারক! ✨
শুভেচ্ছান্তে:
Ashfiyan Ali Ahmed (Team Al Fiyah Foundation)
জরুরি নিরদেশনা Team Al Fiyah আর জন্য
১৬ ডিসেম্বর Team ssv এর সাথে আমরা একসাথে দুই গুরুপ মিলে বিজয় দিবস উদযাপন করবো
Team ssv Group এর ভাইস লিডার ও বর্তমান প্রধান লিডার মাহিম হোসেন কে জানাই ধন্যবাদ
ধন্যবাদে Team Al Fiyah Foundation এর প্রধান Farez khan 💐
ঢাকায় খুব বড়ো কোনো ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। একই স্থানে কাছাকাছি সময়ে বারংবার ভূমিকম্প ভয়ানক কিছুর আভাস দেয়, এমনটিই বলছেন তারা। যদি সত্যি সত্যিই এমনটি ঘটে, তাহলে ঢাকা একদম মাটির সঙ্গে মিশে যাবে। গোরস্থানে পরিণত হবে এই নগরী। কারণ এই শহরের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলার প্রস্তুতি নেই বললেই চলে। আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালও হয়তো অবশিষ্ট থাকবে না।
গতকাল ৫ দশমিক ৭ মাত্রার ভূকম্পন ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে গিয়েছিল। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী উপজেলা। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন। এরপর আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ দশমিক ৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীর বাড্ডায় ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
সাড়ে ৩১ ঘন্টায় তিন তিনটি ভূমিকম্প ভয়াবহ কিছুরই পূর্বাভাস। শুক্রবারের ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটির পর বিশেষজ্ঞরা স্বভাবতই আফটার শকের সম্ভাব্যতা জানতেন। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ূন আখতার বলছেন– আফটার শক হতে হতে বড়ো ভূমিকম্প হতে পারে এবং সেটা খুব নিকটবর্তী সময়ে। যেহেতু ঘোড়াশাল থেকে শুরু হয়েছে, গবেষকদের আশঙ্কা– বড়ো শকটা সেখান থেকেই আসতে পারে।
তাহলে ঢাকার মানুষদের করণীয় কি? আমার মনে হয়– মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখাটাই এখন আমাদের একমাত্র নিয়তি। এখানকার কোনো বিল্ডিংয়েরই ব্যাংকক শহরের মতো শক্তিশালী সুরক্ষা বলয় নেই। পুরো শহরটাই গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। হায়াত-মউতের বাগডোর নিঃসন্দেহে আল্লাহর হাতে। কিন্তু আমাদের উটের রশি না বাঁধা তথা প্রস্তুতিহীনতার দায় কাকে দেওয়া যায়? বিশেষজ্ঞরা যদি ভুল না হন, তাহলে ভয়াবহ সময়টি ঘনিয়ে আসছে। আসুন প্রস্তুত হই!
'ভূমিকম্প প্রসঙ্গ'/ আহমেদ জায়ান Al Fiyah Foundation Senior General Secretary
Click here to claim your Sponsored Listing.
