Circum Care Center

Circum Care Center

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Circum Care Center, Health/Beauty, বারিধারা জে ব্লক সংলগ্ন জামালপুর টুইন টাওয়ার এর সাথে, শাহজাদপুর, গুলশান ঢাকা-১২১২।, Dhaka.

তুরস্কের Alisklamp Device-এর মাধ্যমে রেজিস্টার Doctor-এর তত্ত্বাবধানে আধুনিক ও নিরাপদ পদ্ধতিতে খৎনা (মুসলমানি) সেবা প্রদান করা হয়। https://wa.me/8801728019950

19/09/2026

আলহামদুলিল্লাহ, আমাদের কাছে প্রতিনিয়ত অনেক অভিভাবক তাঁদের বাবুর খৎনা সম্পর্কে জানতে যোগাযোগ করেন। সবার সঙ্গে খৎনা নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় একটি বিষয় আমরা প্রায়ই লক্ষ্য করি—বর্তমানে বিভিন্ন ধরনের খৎনা পদ্ধতি, বিভিন্ন অফার এবং আশেপাশে শোনা নানা ধরনের ব্যাড নিউজের কারণে অনেক অভিভাবকই কিছুটা দ্বিধা ও চিন্তায় থাকেন; তাঁদের মনে প্রশ্ন থাকে, “আমার বাবুর জন্য কোন পদ্ধতিটি নিরাপদ হবে?” কিংবা “কোথায় খৎনা করালে ভালো হবে?”

আসলে একজন অভিভাবক তাঁর সন্তানের প্রতিটি বিষয়েই ভালোটা চান—সেটা হোক চিকিৎসা, পোশাক, খাবার কিংবা পড়াশোনা। আর স্বাস্থ্যের বিষয়টি তো সবার আগে। খৎনা বা মুসলমানি একজন ছেলের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই এ নিয়ে বাবা-মায়ের চিন্তা করা, ভালো-মন্দ যাচাই করা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া একেবারেই স্বাভাবিক।

আমরা সবসময় চাই—যে যেভাবেই, যেখান থেকেই খৎনা করান না কেন, সেটি যেন নিরাপদভাবে ও সুন্দরভাবে সম্পন্ন হয়। মহান আল্লাহর কাছে আমাদের সবসময় এই দোয়াই থাকে।

কিছুদিন আগে আমাদের সেন্টারে আয়ান-এর খৎনা সম্পন্ন হয়েছিল। আজ গ্যালারিতে পুরোনো ছবিগুলো খুঁজতে গিয়ে আয়ান এর ছবিটি পেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই আয়ানের জন্য দোয়া করবেন—আল্লাহ তায়ালা আয়ানকে যেখানেই রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন এবং সুস্থ ও সুন্দর জীবন দান করুন। আমিন। 🤲❤️
Circum Care Center
নিরাপদ খৎনা প্রজন্ম থেকে প্রজন্মে।

Photos from Circum Care Center's post 17/09/2026

মাশাআল্লাহ,আলহামদুলিল্লাহ🙂❤️
আমাদের সেন্টারে খৎনা সম্পন্ন হওয়ার পর থেকেই আমরা নিয়মিত প্রতিটি বাবুর খোঁজখবর নিয়ে থাকি। আফটার কেয়ারের প্রতিটি ধাপও গার্জিয়ানদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়, যাতে খৎনার পর বাবুর যত্ন নিয়ে তাদের অযথা দুশ্চিন্তা করতে না হয়।

আলহামদুলিল্লাহ, আমাদের কাছ থেকে যারা খৎনা করিয়েছেন, তাদের প্রত্যেককেই আমরা নিয়মিত ফলোআপ দিচ্ছি এবং বাবুর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইছি। আমাদের ফলোআপে এখন পর্যন্ত প্রতিটি বাবুই ভালো আছে, সুস্থ আছে—আলহামদুলিল্লাহ।

ইনশাআল্লাহ, নিয়মিত তাদের ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে খৎনা নিয়ে আপনাদের যে দুশ্চিন্তা বা ভয় থাকে, তা কিছুটা হলেও দূর হয়।

কারণ একজন গার্জিয়ান তখনই আন্তরিকভাবে ভালো ফিডব্যাক দেন, যখন তিনি সার্ভিসে সন্তুষ্ট থাকেন এবং নিজের সন্তানের অভিজ্ঞতা নিয়ে স্বস্তিতে থাকেন।

আপনাদের আস্থা ও সন্তুষ্টিই আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ❤️
আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্য মহান রবের দরবারে রইলো আন্তরিক দোয়া।

আল্লাহ তায়ালা আপনাদের যেখানেই রাখুক, যেভাবেই রাখুক সকল বিপদ-আপদ থেকে হেফাজত করুক, নিরাপদে ও সুস্থ রাখুক এবং আপনাদের পরিবারে শান্তি ও বরকত দান করুক।

আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲
Circum Care Center
নিরাপদ খৎনা প্রজন্ম থেকে প্রজন্মে।

17/09/2026

MBBS ডাক্তার ও অভিজ্ঞ Circumcision Specialist-এর মাধ্যমে, তুরস্কের অরিজিনাল Alisklamp Device ব্যবহার করে খৎনা সেবা প্রদান করছে Circum Care Centre।

আলহামদুলিল্লাহ, গত ৩ বছর ধরে আমরা শুধুমাত্র খৎনা সেবা নিয়ে কাজ করে আসছি এবং আমাদের কাছে কয়েক হাজার বাবুর খৎনা নিরাপদভাবে সম্পন্ন হয়েছে।

আমরা বিশ্বাস করি, একটি খৎনা শুধু একটি Procedure নয়—এটি একটি শিশুর মানসিক শান্তি এবং পুরো পরিবারের স্বস্তির বিষয়। প্রতিটি বাবা-মায়ের সন্তানের খৎনা নিয়ে যে দুশ্চিন্তা থাকে, সেই দুশ্চিন্তা কমিয়ে একটি নিরাপদ ও যত্নশীল অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আপনার বাবুর খৎনা নিয়ে পরামর্শ বা অ্যাপয়েন্টমেন্টের জন্য আজই যোগাযোগ করুন। ❤️
Circum Care Center
📞 01728-019950

16/09/2026

আপনার সন্তানের খৎনা—সঠিক পদ্ধতি ও যত্নের সঙ্গে করানোই একজন অভিভাবকের প্রধান দায়িত্ব। ❤️

Circum Care Centre-এ আধুনিক Alisklamp Device ব্যবহার করে MBBS ডাক্তার ও অভিজ্ঞ খৎনা স্পেশালিস্টের মাধ্যমে খৎনা সম্পন্ন করা হয়।

আমাদের কাছে খৎনা শুধু একটি প্রক্রিয়া নয়—সন্তানের নিরাপত্তা, যত্ন এবং পরবর্তী ফলোআপও আমাদের সেবার গুরুত্বপূর্ণ অংশ।

আপনার বাবুর খৎনার জন্য বেছে নিন নিরাপদ ও যত্নশীল সেবা।

📍 Circum Care Center
📞 01728-019950

নিরাপদ খৎনা, প্রজন্ম থেকে প্রজন্মে।
#মুসলমানি #আধুনিকখতনা #নিরাপদখৎনা #সুন্নতে_খৎনা #শিশুরখৎনা #শিশুরযত্ন #কমব্যথা

Photos from Circum Care Center's post 16/09/2026

আলহামদুলিল্লাহ ❤️

গতকাল ২ বছর বয়সী ইয়াহিয়া হোসাইনের খৎনা সফলভাবে সম্পন্ন হয়েছে আমাদের Circum Care Centre-এ। তারা এসেছিলো #খিলখেত থেকে।

ইয়াহিয়ার দীর্ঘদিন ধরে ইউরিন ইনফেকশনের সমস্যা ছিল। বিভিন্ন চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবনের পরও সমস্যার পুরোপুরি সমাধান হচ্ছিল না। পরবর্তীতে ইয়াহিয়ার বাবা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা বিস্তারিত বিষয়টি বুঝিয়ে বলার পর তারা ইয়াহিয়াকে আমাদের সেন্টারে নিয়ে আসেন।
ইয়াহিয়ার পেনিস পরিষ্কার করার সময় ভিতরে অনেক ময়লা জমে থাকার বিষয়টি দেখা যায়। যার কারনেই বারবার হাত দিয়ে চুলকানির মতো সমস্যা হতো তার ওখানে।

ইয়াহিয়ার বাবা-মা সময়মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে ইয়াহিয়াকে আমাদের কাছে নিয়ে এসেছেন। আমাদের সেন্টারে প্রতিনিয়ত অনেক ছোট বাবু ইউরিনের বিভিন্ন সমস্যা নিয়ে আসছে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও খৎনার পর আলহামদুলিল্লাহ তারা সুস্থতার দিকে ফিরছে।

সবাই ইয়াহিয়ার জন্য দোয়া করবেন—আল্লাহ তায়ালা যেন তার সমস্যাটি দ্রুত দূর করে দেন এবং তাকে পূর্ণ সুস্থতা দান করেন। 🤲

আপনার বাবুরও যদি খৎনা এখনো করানো না হয়ে থাকে অথবা বারবার ইউরিনের সমস্যা হয়ে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

Circum Care Center
নিরাপদ খৎনা, প্রজন্ম থেকে প্রজন্মে।

13/09/2026

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️

আবরারের ডিভাইস খোলার পর তার বাবা আমাদের সঙ্গে শেয়ার করেছেন খৎনার পরের পুরো অভিজ্ঞতা—বাসায় আবরার কেমন ছিল, এই তিনদিনে তাকে নিয়ে কোনো টেনশন বা দুশ্চিন্তা করতে হয়েছে কি না এবং পুরো প্রক্রিয়াটি নিয়ে তার অনুভূতি কেমন ছিল।

Circum Care Center-এ আমরা মনে করি, খৎনা শুধু একটি প্রক্রিয়া নয়—এর সঙ্গে জড়িয়ে থাকে একটি শিশুর নিরাপত্তা, স্বস্তি এবং বাবা-মায়ের মানসিক শান্তি। তাই খৎনা নিয়ে বাবা-মায়ের ভয়, টেনশন ও দুশ্চিন্তা কমিয়ে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক অভিজ্ঞতা দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য।

আমরা প্রতিদিন চেষ্টা করছি আরও ভালো সেবা, যত্ন ও দায়িত্বশীলতার মাধ্যমে আপনাদের আস্থা অর্জন করতে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে ঢাকা শহরের পাশাপাশি ঢাকার বাইরেও আমাদের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।

সবাই আমাদের জন্য দোয়া করবেন। 🤲
আর ছোট্ট আবরারের জন্যও সবাই দোয়া করবেন—আল্লাহ যেন তাকে সুস্থ, সুন্দর ও নেক হায়াত দান করেন। আমিন। ❤️

Circum Care Center
📍 শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২
📞 01728019950

নিরাপদ খৎনা প্রজন্ম থেকে প্রজন্মে।
#মুসলমানি

11/09/2026

খৎনা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তা কি এখনও আগের মতোই?

ব্যান্ডেজ, ড্রেসিং, দীর্ঘদিনের অস্বস্তি—এসব চিন্তা থেকেই অনেক অভিভাবক খৎনা করাতে দ্বিধায় থাকেন।

সময় এসেছে আধুনিক পদ্ধতি সম্পর্কে জানার।
ডিভাইস কসমেটিক মুসলমানি—আধুনিক ক্লিনিক্যাল ডিভাইসের মাধ্যমে সম্পন্ন একটি উন্নত পদ্ধতি, যেখানে শিশুর স্বস্তি, নিরাপত্তা ও কসমেটিক ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়।

সন্তানের জন্য সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু খরচ নয়, পদ্ধতি, নিরাপত্তা ও সেবার মান—সবকিছু বিবেচনা করুন। ❤️

আপনার সন্তানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে আজই যোগাযোগ করুন।

📍 Circum Care Centre
শাহজাদপুর, গুলশান, ঢাকা-১২১২
📞 01728019950

নিরাপদ খৎনা, প্রজন্ম থেকে প্রজন্ম।

09/09/2026

সন্তানের সুস্থতা মানেই পরিবারের স্বস্তি। ❤️

সন্তান অসুস্থ হওয়ার পর চিকিৎসা নেওয়ার চেয়ে, অসুস্থ হওয়ার আগেই তার সুস্থতার প্রতি যত্নশীল হওয়াটা বেশি জরুরি। কারণ ছোট্ট একটি অবহেলা কখনো কখনো বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।

সন্তানের নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার, প্রয়োজনীয় টিকা এবং বয়স অনুযায়ী সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রতিটি অভিভাবকের দায়িত্ব।

আজকের সচেতনতা হতে পারে আগামী দিনের সুস্থতার সুরক্ষা।

সন্তানের সুস্থতা, পরিবারের স্বস্তি—সচেতন থাকুন, সুস্থ রাখুন।
Circum Care Centre
নিরাপদ খৎনা প্রজন্ম থেকে প্রজন্মে।
#নিরাপদখৎনা #সুন্নতেখৎনা #সুন্নতে_খৎনা #আধুনিকখতনা #মুসলমানি

08/09/2026

মুসলমানি কেন করানো হয়? জানুন এর গুরুত্ব ও উপকারিতা

মুসলমানি বা খৎনা মুসলিম সমাজে শুধু একটি প্রচলিত প্রথা নয়; এটি ইসলামী শরিয়তে ফিতরাতের গুরুত্বপূর্ণ আমল ও সুন্নাহ হিসেবে পরিচিত। পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য খৎনার বিশেষ গুরুত্ব রয়েছে।

খৎনার মাধ্যমে লিঙ্গের অগ্রভাগের অতিরিক্ত চামড়া অপসারণ করা হয়, ফলে সেখানে ময়লা ও জীবাণু জমে থাকার সুযোগ কমে এবং ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয়। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতেও খৎনা কিছু ক্ষেত্রে মূত্রনালীর সংক্রমণ এবং কিছু যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

তাই সন্তানের ছোট বয়স থেকেই তার পরিচ্ছন্নতা, সুন্নাহর আমল এবং ভবিষ্যৎ স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া একজন অভিভাবকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

🤍 সুন্নাহর আমল হোক যত্ন ও সচেতনতার সঙ্গে।
Circum Care Center — Safe Sunnah Khatna
📞 01728019950

Photos from Circum Care Center's post 08/09/2026

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ❤️
আজকে আমাদের সেন্টারে ৬ বছর বয়সী বাবু আবরারের খৎনা সম্পন্ন হয়েছে।

আবরারের হঠাৎ করে প্রস্রাব করতে সমস্যা হচ্ছিল। প্রস্রাব করার সময় ব্যথা করতো এবং পেনিস ফুলে যেত। বিষয়টি নিয়ে তার বাবা-মা বেশ কিছু হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন। কেউ অয়েন্টমেন্ট ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন, আবার কেউ খৎনা করানোর কথা বলেছিলেন।

পরবর্তীতে তারা খৎনা করানোর সিদ্ধান্ত নেন। খোঁজ নিতে গিয়ে আমাদের পেজে থাকা একটি ভিডিও দেখতে পান, যেখানে তাদের পরিচিত একজন বাবুর খৎনা আমাদের সেন্টারে করানো হয়েছিল। এরপর তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আবরারকে নিয়ে আসেন।

বাবুকে দেখার পর আমরা বুঝতে পারি, তার ফাইমোসিসের সমস্যা রয়েছে। পেনিসের মাথা পুরোপুরি উন্মুক্ত হচ্ছিল না। ফলে প্রস্রাব স্বাভাবিকভাবে বের হতে সমস্যা হচ্ছিল এবং প্রস্রাবের সময় বাবু ব্যথা অনুভব করতো। দীর্ঘদিনের সমস্যার কারণে ভেতরে প্রস্রাব ও ময়লা জমে অস্বস্তিকর অবস্থাও তৈরি হয়েছিল।

আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সেন্টারে আবরারের খৎনা সফলভাবে সম্পন্ন হয়েছে। 🤲

আরেকটি বিষয় না বললেই নয়—আবরার মাশাআল্লাহ অনেক সাহসী ছেলে! ❤️👏

সবাই আবরারের জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন। আমিন। 🤲

আপনার বাবুরও যদি প্রস্রাব করতে সমস্যা হয়, প্রস্রাবের সময় ব্যথা করে, পেনিস ফুলে যায় অথবা ফাইমোসিসের মতো কোনো সমস্যা দেখা দেয়—তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

Circum Care Center
নিরাপদ খৎনা, প্রজন্ম থেকে প্রজন্মে।

Category

Website

Address

বারিধারা জে ব্লক সংলগ্ন জামালপুর টুইন টাওয়ার এর সাথে, শাহজাদপুর, গুলশান ঢাকা-১২১২।
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Circum Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Subscribe

We will notify you when anything happens in Dhaka.