Dr. Md. Abdullah Ibne Enam

Dr. Md. Abdullah Ibne Enam

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Md. Abdullah Ibne Enam, Health/Beauty, Dhaka.

ডা. মো: আবদুল্লাহ ইবনে এনাম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
পিজিটি (মেডিসিন)
সিসিডি (বারডেম)-ডায়াবেটিস
এফসিপিএস-শেষ পর্ব (গ্যাস্ট্রো-এন্টারোলজি)
আবাসিক মেডিকেল অফিসার (RMO)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বোচাগঞ্জ, দিনাজপুর

24/05/2026

হাসপাতালসমূহে কর্মরত অবস্থায় চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নিরাপদ স্বাস্থ্যসেবা, আইনগত সুরক্ষা এবং নিরাপত্তার প্রদানের দাবিতে বোচাগঞ্জের সুযোগ্য UHFPO মহোদয় ডা. বিজয় কুমার রায় স্যারের নেতৃত্বে বোচাগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্স প্রাঙ্গনে সকল প্রকার স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

21/05/2026

IBD কী এবং কেন এটি নিয়ে আমাদের সচেতন হওয়া জরুরি? 🩺

​আমাদের আশেপাশে অনেকেই দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভোগেন। অনেকে এটাকে সাধারণ গ্যাস্ট্রিক বা আমাশয় ভেবে ভুল করেন। কিন্তু এটি হতে পারে IBD বা Inflammatory Bowel Disease।

​আজকে অত্যন্ত সহজ ভাষায় জানবো এই রোগটি আসলে কী, এর লক্ষণ এবং করণীয় সম্পর্কে। 👇

​❓ IBD আসলে কী?

​সহজ কথায়, এটি পরিপাকতন্ত্রের একটি দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ। আমাদের শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা (Immune System) যখন ভুলবশত নিজের অন্ত্রের সুস্থ কোষকে শত্রু ভেবে আক্রমণ করে, তখনই অন্ত্রে স্থায়ী প্রদাহ বা ক্ষতের সৃষ্টি হয়।

​IBD মূলত দুই ধরনের হয়ে থাকে:

1️⃣ Crohn’s Disease (ক্রোনস ডিজিজ): এটি মুখ থেকে শুরু করে মলদ্বার পর্যন্ত পরিপাকতন্ত্রের যেকোনো অংশে হতে পারে এবং অন্ত্রের দেয়ালের গভীর স্তর পর্যন্ত ক্ষতি করতে পারে।

2️⃣ Ulcerative Colitis (আলসারেটিভ কোলাইটিস): এটি মূলত আমাদের বৃহদান্ত্র (Colon) এবং মলাশয়কে আক্রান্ত করে। এর ফলে বৃহদান্ত্রের ভেতরের স্তরে দীর্ঘস্থায়ী আলসার বা ঘা তৈরি হয়।

​🚨 প্রধান লক্ষণগুলো কী কী?
​যদি নিচের লক্ষণগুলো দীর্ঘদিন ধরে দেখা যায়, তবে অবহেলা করা একদম উচিত নয়:

• ​🔹 ঘন ঘন পেট ব্যথা এবং পেটে তীব্র মোচড় দেওয়া।
• ​🔹 দীর্ঘদিনের পাতলা পায়খানা (অনেকের ক্ষেত্রে মলের সাথে রক্ত বা আম/মিউকাস যাওয়া)।
• ​🔹 কোনো কারণ ছাড়াই দ্রুত ওজন কমে যাওয়া ও চরম দুর্বলতা।
• ​🔹 খাবারে অরুচি এবং মাঝে মাঝে হালকা জ্বর হওয়া।
• ​🔹 শিশুদের ক্ষেত্রে: পুষ্টি ঠিকমতো শোষণ না হওয়ায় শারীরিক বৃদ্ধি বা উচ্চতা কমে যাওয়া।

​⚠️ অবহেলা করলে কী জটিলতা হতে পারে?

​সঠিক সময়ে চিকিৎসা না করালে রোগটি মারাত্মক রূপ নিতে পারে:
• ​🩸 অন্ত্রে তীব্র রক্তক্ষরণ।
• ​🛑 অন্ত্র সরু হয়ে খাবার চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়া।
• ​🔗 ফিস্টুলা (Fistula): অন্ত্রে ঘা হয়ে পেটের ভেতরে বা ত্বকের সাথে অস্বাভাবিক নালী তৈরি হওয়া।
• ​🎗️ দীর্ঘদিন অনিয়ন্ত্রিত প্রদাহ থাকলে ভবিষ্যতে কোলন ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

​💡 IBD কি পুরোপুরি ভালো হয়?

​IBD পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও, সঠিক চিকিৎসা এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এটিকে শতভাগ নিয়ন্ত্রণে রেখে একদম সাধারণ মানুষের মতো সুস্থ জীবনযাপন করা সম্ভব।

​নিয়ন্ত্রণের উপায়:

• ​✅ নিয়মিত ওষুধ: চিকিৎসকের পরামর্শ মেনে কোনো গ্যাপ না দিয়ে ওষুধ খাওয়া।
• ​✅ খাদ্যাভ্যাস বদল: অতিরিক্ত তেল-মসলা, ফাস্টফুড বা যে খাবারে সমস্যা বাড়ে তা এড়িয়ে চলা।
• ​✅ টেনশন ফ্রি থাকা: অতিরিক্ত মানসিক চাপ এই রোগকে বাড়িয়ে দেয়। তাই মন শান্ত রাখুন, পর্যাপ্ত ঘুমান।
• ​✅ নিয়মিত ফলো-আপ: সুস্থ বোধ করলেও নির্দিষ্ট সময় পর পর ডাক্তারের পরামর্শ নেওয়া।

​🩺 কখন ডাক্তারের কাছে যাবেন?

​আপনার বা আপনার পরিচিত কারও যদি দীর্ঘদিন ধরে পেটের সমস্যা বা মলের সাথে রক্ত যাওয়ার লক্ষণ থাকে, তবে দেরি না করে দ্রুত একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট (Gastroenterologist) বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নিন। সঠিক সময়ে রোগ নির্ণয় (যেমন: এন্ডোস্কোপি/কোলনোস্কোপি) জটিলতা থেকে বুক ফুলিয়ে বাঁচতে সাহায্য করে।
​সচেতন হোন, সুস্থ থাকুন। 💙

​ #পেটেরসমস্যা #স্বাস্থ্যসচেতনতা
#ডা_আবদুল্লাহ

Photos from Dr. Md. Abdullah Ibne Enam 's post 15/05/2026

জীবন যেখানে যেমন.....

Photos from Dr. Md. Abdullah Ibne Enam 's post 13/05/2026

স্বাস্হ্য মন্ত্রণালয় ও ব্রাকের যৌথ উদ্যোগে আয়োজিত Non Communicable Disease ( উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অন্যান্য) এর উপর ট্রেইনিং সেশনে অংশগ্রহণ। NCD কর্ণারে হাই প্রেশার ও ডায়াবেটিস ম্যানেজমেন্ট নিয়ে আজকের এই ট্রেইনিং সেশন সাধারণ রোগীদের নিঃসন্দেহে কষ্ট লাঘব করতে এবং একইসাথে স্বাস্হ্যসেবাকে ডিজিটালাইজেশনের পথকে সুগম করবে ইং শা আল্লাহ।

05/05/2026

চিকিৎসা পেশার সাথে সংশ্লিষ্ট থাকায় আমার ব্যাক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে সমাজের নম্র, ভদ্র, উচ্চশিক্ষিত ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ কাজের চাপে পিষ্ট হয়ে দিন রাত একাকার করে ফেলেন শুধুমাত্র জীবিকা নির্বাহের তাগিদে। হাসপাতালে ও চিকিৎসককে ভিজিটের ব্যাপারে সরকার নীতিমালা প্রণয়ন করে দিক ও কঠোরভাবে মনিটরিং করুক কোম্পানি + চিকিৎসকদের। কিন্তু হাসপাতালের দেয়া নির্ধারিত ভিজিটিং টাইমে এই শিক্ষিত মানুষগুলোকে টেনে হিচড়ে দালাল হিসেবে থানায় নেয়া নিতান্তই অমানবিক। 😢

15/04/2026

২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে MR campaign. দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাতেও ২০ এপ্রিল ২০২৬ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে ৬ মাস হতে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এ টিকা দেয়া হবে।

মনে রাখবেন-
-আপনার বাচ্চা আগে হামের টিকা পাক বা না পাক ৬ মাস হতে ৪বছর ১১ মাস ২৯ দিন হলে এ ক্যাম্পেইনে আরেক ডোজ পাবে।

-এ ক্যাম্পেইনে পেলেও ১ মাস পর হতে যে কোন সময় সে তার রুটিন ডোজ পাবে।

-বাচ্চার ১ ডোজ দেয়া থাকলেও বিনা দ্বিধায় সে এই ডোজ পাবে।২য় ডোজের আগে বুস্টার ডোজ পাবে কিনা তা নিয়ে দুশ্চিন্তার ব্যাপার নাই। ২য় ডোজের সময় হলে সে ২য় ডোজ পাবে।২য় ডোজের সময় পার হয়ে থাকলে আর কোন ডোজ লাগবে না

- বাচ্চার পূর্বে হাম রোগ হলেও এ ক্যাম্পেইনে টিকা পাবে।

-ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত টিকাদানের দিন এর ১ মাস এর মধ্যে বাচ্চা টিকাটি পেলে অন্তত ১ মাস গ্যাপ দিয়ে ক্যাম্পেইনের ডোজটি পাবে।


হামের টিকা কেন দিতে হবে?
Measles (হাম) একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা—
নিউমোনিয়া
ডায়রিয়া
অন্ধত্ব
এমনকি মৃত্যু ঘটাতে পারে
# টিকা দিলে এই জটিলতা ও মৃত্যু ৯০–৯৫% পর্যন্ত প্রতিরোধ করা যায়।

কখন দিতে হবে?
বাংলাদেশের নিয়ম অনুযায়ী (EPI):
১ম ডোজ (MR vaccine) → ৯ মাস বয়সে
২য় ডোজ (MR vaccine) → ১৫ মাস বয়সে
# তবে আউটব্রেক বা বিশেষ ক্যাম্পেইনে (যেমন সম্প্রতি):
৬–৫৯ মাস বয়সী শিশুদের অতিরিক্ত ডোজ দেওয়া হতে পারে।
# এটা নিয়ম পরিবর্তন নয়, বরং অতিরিক্ত সুরক্ষার জন্য জরুরি ব্যবস্থা।

কাদের দিতে হবে?
সব শিশু (রুটিন টিকা অনুযায়ী)
৬–৫৯ মাস বয়সী সব শিশু (ক্যাম্পেইনের সময়),
# এমনকি আগে ২ ডোজ নেওয়া থাকলেও অতিরিক্ত ডোজ হিসেবে নিবেন।

পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশে বর্তমান চলমান সন্দেহজনক হামের উপসর্গযুক্ত অনেক শিশু ৬ মাসের আগেই হাম আক্রান্ত হচ্ছে। Exclusive breast feed বাচ্চাদের মায়ের দুধের এন্টিবডির মাধ্যমে হামের সুরক্ষা পাওয়ার কথা থাকলেও বাচ্চারা আক্রান্ত হচ্ছে। তাই বাস্তবতা বিবেচনায় ৬ মাস হতেই বাচ্চাদের এ ক্যাম্পেইনে অন্তর্ভূক্ত করা হয়েছে।
৬ মাসে দিলে টিকার কার্যকারিতা একটু কম হতে পারে বলে এটিকে “additional dose” ধরা হয়, মূল ডোজ নয়।
# তাই:
৬ মাসে দিলে তবুও ৯ মাস ও ১৫ মাসে আবার দিতে হবে

হামের টিকা দিলে হাম না হওয়ার সম্ভাবনা কেমন?
৬ মাসে → কার্যকারিতা ≈ ৫০–৬০%
(মায়ের অ্যান্টিবডি এখনো কিছুটা বাধা দেয়)
৯ মাসে → কার্যকারিতা ≈ ৮০–৮৫%
(স্ট্যান্ডার্ড প্রথম ডোজ, ভালো ইমিউন রেসপন্স)
১৫ মাসে (২য় ডোজ) → কার্যকারিতা ≈ ৯৫–৯৯%
(প্রায় পূর্ণ সুরক্ষা, booster effect)

বৈজ্ঞানিকভাবে:
বুকের দুধ হাম প্রতিরোধে সহায়ক হলেও কখনোই টিকার বিকল্প নয়
৬ মাসের ডোজ হামের প্রাদুর্ভাবে জরুরি সুরক্ষা দিলেও এটি স্থায়ী ডোজ নয়; পূর্ণ সুরক্ষার জন্য ২ ডোজ (৯ ও ১৫ মাস) অবশ্যই দরকার।

★★★সুতরাং ২০ এপ্রিল২০২৬ থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী শুরু হতে যাওয়া MR Vaccination campaign এ আপনার ৬ মাস হতে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের নিকটবর্তী টীকা কেন্দ্রে একটি টিকা দিতে নিয়ে আসবেন অবশ্যই।★★★

কার্টেসি: সিভিল সার্জন কার্যালয়,
দিনাজপুর।

ডা. মো: আবদুল্লাহ ইবনে এনাম।
আবাসিক মেডিকেল অফিসার (RMO)
বোচাগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ,দিনাজপুর।

Photos from Dr. Md. Abdullah Ibne Enam 's post 07/04/2026

"স্বাস্থ্য সেবায় বিজ্ঞান,সুরক্ষিত সকল প্রাণ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ ৭ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোচাগঞ্জ, দিনাজপুরে এক সুন্দর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত UHFPO জনাব ডা: Bijoy Kumar Roy স্যারসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ,নার্সিং ইনচার্জ, অন্যান্য সিনিয়র স্টাফ নার্স সহ অন্যান্য কর্মকর্তাগন।

ডা. মো: আবদুল্লাহ ইবনে এনাম
আবাসিক মেডিকেল অফিসার (RMO)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোচাগঞ্জ, দিনাজপুর।

Photos from Dr. Md. Abdullah Ibne Enam 's post 27/03/2026

নতুন কর্মস্থলে প্রথম দিন। সম্মানিত UH&FPO স্যারের সাথে আমরা নতুন যোগদানকৃত চিকিৎসকবৃন্দ।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka