QOTS - Quotes Of The SALAF

QOTS - Quotes Of The SALAF

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QOTS - Quotes Of The SALAF, Health/Beauty, Mirpur 14, Dhaka.

17/05/2026

যারা এখনো চুল ও নখ কাটেননি তারা যিলহজ্জ মাসের চাঁদ দেখার পূর্বেই কেটে ফেলুন।।

Photos from QOTS - Quotes Of The SALAF's post 17/05/2026

বাংলাদেশে বিশুদ্ধ আকিদা ও সালাফী মানহাজ প্রচার-প্রসারের ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্র Prof. Dr. Muhammad Asadullah Al-Ghalib । তাঁর বলিষ্ঠ কণ্ঠস্বর, আপসহীন সাহসিকতা, সুদূরপ্রসারী বিচক্ষণতা এবং দ্বীনের গভীর জ্ঞান তাওহীদের বাণীকে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি একাধারে ক্ষুরধার লেখনী এবং শক্তিশালী সাংগঠনিক নেতৃত্বের মাধ্যমে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
তাঁর যোগ্য নেতৃত্ব ও তাত্ত্বিক লেখনির ফলেই দেশব্যাপী বিশুদ্ধ আকিদার প্রচার-প্রসার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে জেঁকে বসা শিরক ও বিদআতের শিকড় উপড়ে ফেলতে এবং আহলেহাদীসের ভিত্তি মজবুত করতে তাঁর অবদান অনস্বীকার্য। শুধু তা-ই নয়, তাঁর সুনিপুণ হাত ধরেই গড়ে উঠেছে একদল যোগ্য ও প্রাজ্ঞ দাঈ, যাঁদের তথ্যবহুল ও বাস্তবমুখী আলোচনার মাধ্যমে আজ টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সালাফী দাওয়াত ব্যাপকভাবে সমাদৃত।
গবেষণা ও প্রকাশনা ক্ষেত্রে তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি `মাসিক আত-তাহরীক’` পত্রিকা। এটি বাংলাদেশে আহলেহাদীস আন্দোলনের বলিষ্ঠ মুখপাত্র হিসেবে কাজ করছে। দেশের শিক্ষিত ও সচেতন মহলে সর্বাধিক পঠিত এবং গবেষণাধর্মী ইসলামিক মাসিক পত্রিকাগুলোর মধ্যে ‘আত-তাহরীক’ নিঃসন্দেহে শীর্ষস্থানে অবস্থান করছে, যা বিশুদ্ধ ইসলামী জ্ঞান বিস্তারে এক নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে।
সার্বিক দিক বিবেচনা করলে, বাংলাদেশে বিশুদ্ধ আকিদা আন্দোলনের ইতিহাসে আল্লামা আব্দুল্লাহিল কাফী আল-কোরায়শী রাহিমাহুল্লাহ-এর পর যার নামটি সবচেয়ে অগ্রগণ্য ও অবধারিতভাবে আসবে, তিনি হলেন ড. আসাদুল্লাহ আল-গালিব স্যার। তাঁর এই সুবিশাল অবদানকে কেবল তারাই অস্বীকার করে, যাদের অন্তরে সংকীর্ণতা রয়েছে এবং সমাজ সংস্কারে যাদের ইতিবাচক কোনো ভূমিকা নেই।।

হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ - Hadeeth Foundation Bangladesh
#আসাদুল্লাহআলগালিব
#আহলেহাদিস
#আহলেহাদিসআন্দোলন

03/05/2026

যেখানে আপনি মির্জা গালিবের উক্তি নিয়ে সন্তুষ্টি থাকেন,সেখানে আমি সালাফদের বানী পাঠ করার মধ্যে হৃদয়ে প্রশান্তি পাই।।

14/01/2026

সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া বিষয়ক স্থায়ী কমিটি আল-লাজনাতুদ-দা’ইমাহ লিল বুহুসিল ‘ইলমিয়াহ ওয়াল-ইফতাকে প্রশ্ন করা হয়,

“এমন কারো ব্যাপারে হুকুম কী যে যথাযথ ইসলামী হিজাব পরিধান করার কারণে একজন মুসলিম নারীর ব্যাপারে বিদ্রুপ করে অথবা তাকে ভূত বা চলমান তাঁবু এবং অন্যান্য অপমানজনক শব্দাবলি দ্বারা বর্ণনা করে?”

উত্তর: যে কেউ একজন মুসলিম পুরুষ বা নারীকে শারিয়াহ অনুসরণ করার কারণে বিদ্রুপ করে সে কাফির, উপহাস করার বস্তু ইসলামী হিজাব হোক বা ইসলামের অন্য কোন বিষয়। 'আবদুল্লাহ ইবন 'উমার (রাদিয়াল্লাহু 'আনহু) বর্ণনা করেন, "তাবূকের অভিযানের সময় একজন লোক বললো, 'আমি আমাদের এই কুরআন তিলাওয়াতকারীদের মতো কাউকে দেখিনি। তাদের আছে সবচেয়ে বড়ো পেট, সবচেয়ে মিথ্যা বলা জিহ্বা, এবং শত্রুর মোকাবেলায় তারা সবচেয়ে বেশি ভীত।' আরেক ব্যক্তি বললেন, 'তুমি মিথ্যা বলছো, এবং তুমি একজন মুনাফিক্ব। নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলে দিবো।' এই খবর রাসূলুল্লাহ ﷺ-কে বর্ণনা করা হল, অতঃপর কুরআনের আয়াতসমূহ নাযিল হল (এই ব্যাপারে)। 'আবদুল্লাহ ইবন 'উমার বলেন, 'আমি তাকে দেখলাম রাসূলুল্লাহর উটনির জিনে ঝুলতে, পাথরের ওপর হোঁচট খেতে আর বলতে, 'হে আল্লাহর রাসূল, আমরা শুধু ঠাট্টা ও মজা করছিলাম।' রাসূলুল্লাহ ﷺ তিলাওয়াত করছিলেন, 'তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ এবং তাঁর রাসূলকে নিয়ে উপহাস করছিলে? তোমরা এখন অযুহাত পেশ করোনা। তোমরা তো ঈমান আনার পর কুফুরী করেছ। তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেই, তবে অবশ্য কিছু লোককে আযাবও দিবো। কারণ তারা ছিল অপরাধী।' অতএব, মু'মিনদের নিয়ে উপহাস করা আল্লাহ, তাঁর আয়াত ও তাঁর রাসূলকে নিয়ে উপহাস করার সমান। আল্লাহ আমাদের সফলতা দান করুন। শান্তি ও বরকত অবতীর্ণ হোক নাবী মুহাম্মাদ, তাঁর পরিবারবর্গ ও সঙ্গীদের ওপর।

ফাতওয়া প্রদানে: ‘আব্দুল ‘আযীয বিন ‘আবদুল্লাহ বিন বায (চেয়ারম্যান),
‘আব্দুর রাযযাক্ব আল-আফিফী (ভাইস চেয়ারম্যান),
‘আবদুল্লাহ ইবন গুদাইয়্যান (সদস্য),
‘আবদুল্লাহ ইবন ক্বাউদ (সদস্য)

https://bit.ly/2IcDfcj

অনুবাদক: রিফাত রাহমান সিয়াম
fb.com/SunniSalafiAthari

14/01/2026

উমর ইবন সালেহ বলেন,
আমি আহমদ ইবন হাম্বলকে জিজ্ঞাসা করেছিলাম,
“অন্তর কীসে নরম হয়?”
তিনি আমার দিকে তাকালেন।
তাকিয়ে থাকলেন।
তাকিয়েই রইলেন।
তারপর কিছুক্ষণ আমার দিকে মাথাটা নিচু করে বললেন, “কীসের মাধ্যম আর? হালাল খাওয়ার মাধ্যমে।” 💐
[ত্বাবাকাতুল হানাবিলাহ: ২/১০৮]

14/01/2026

তোমার ও কামনা-বাসনার মাঝে লোহার (মত শক্ত) প্রতিবন্ধক তৈরি না করা পর্যন্ত তুমি ইবাদতের স্বাদ অনুভব করতে পারবে না।
- বিশরে হাফী (রাহিমাহুল্লাহ)
[তারীখুল ইসলাম]

لا تجد حلاوة العبادة حتى تجعل بينك وبين الشهوات سدًّا من حديد.

14/01/2026

ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেছেন:

"তোমার কষ্টকে এমনভাবে গোপন রেখো, যেন মানুষ ধারণা করে তুমি নিয়ামত ও সুখী জীবনের অধিকারী।"

(মানাকিব আশ-শাফিঈ, ২/১৮৮)

14/01/2026

সুলাইমান আত-তাইমি (রাহিমাহুল্লাহ) বলেন:
কখনো কখনো মানুষ গোপনে এমন কোনো গুনাহ করে যে সকাল হলে (সে প্রকাশ্যে এলে) তার মাঝে লাঞ্ছনার চিহ্ন প্রকাশ পায়।

[ইবনুল কাইয়্যিমের আল-জাওয়াবুল কাফি]

إن الرجل ليصيب الذنب في السِّر فيصبح وعليه مذلته.

نسأل الله السلامة.

14/01/2026

(অর্থ-সম্পদ) স্বল্প পরিমাণ থাকতে যে দান করে না, বেশি পরিমাণে থাকলেও সে দান করে না।

- আবু হিলাল আল-আসকারী (রাহিমাহুল্লাহ)
[ফাদ্বলুল 'আত্বা আলাল উসর]

من لم يعط من اليسير، لم يعط من الكثير

14/01/2026

আমলের বাহ্যিক রূপের ক্ষেত্রে (রাসূলের) অনুসরণের চেয়ে আমলের নিয়তের ক্ষেত্রে অনুসরণ বেশি গুরুত্বপূর্ণ।

- ইবন তাইমিয়্যা (রাহিমাহুল্লাহ)
[কাইদাতুন জালীলা]

فإن المتابعة في القصد أبلغ من المتابعة في صورة العمل

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Mirpur 14
Dhaka
1206