Eco - Nur

Eco - Nur

Share

From Earth to Your Glow

23/04/2026

Does your bathing bar has glycerin?

21/04/2026

গরম এসে গেছে। স্বাভাবিকভাবেই ঘামাছি, গরমের স্বাভাবিক চুলকানি ও ঘামের দূর্গন্ধ বেড়ে যাবে। তাই পরিবারের সদস্যদের বিশেষ করে শিশু ও সেনসিটিভ ত্বক যাদের তাদের বিশেষ যত্ন নিন। যেনতেন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহারে সচেতন হোন।

07/03/2026

🌙 **রমজানে ত্বকের যত্ন: কেন ত্বক শুষ্ক হয়ে যায়?**

রমজান মাসে দীর্ঘ সময় পানি ও খাবার থেকে বিরত থাকার কারণে অনেকের ত্বক শুষ্ক, রুক্ষ বা ক্লান্ত দেখাতে পারে। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে ত্বককে রাখা যায় সতেজ ও সুস্থ।

**রমজানে ত্বকের যত্নের কয়েকটি গুরুত্বপূর্ণ উপায়:**

💧 **১. পর্যাপ্ত পানি পান করুন**
ইফতার থেকে সেহরি পর্যন্ত ধীরে ধীরে পর্যাপ্ত পানি পান করলে ত্বক ডিহাইড্রেশন থেকে রক্ষা পায়।

🥗 **২. পুষ্টিকর খাবার খান**
ফল, সবজি ও স্বাস্থ্যকর ফ্যাট (বাদাম, বীজ, অলিভ অয়েল) ত্বকের জন্য গুরুত্বপূর্ণ। ডুবন্ত তেলে ভাজাপোড়া পরিহার করুন।

🧼 **৩. মৃদু ক্লিনজার ব্যবহার করুন**
রোজার সময় ত্বক সাধারণত বেশি ড্রাই থাকে, তাই খুব হার্শ ক্লিনজার ব্যবহার না করে মাইল্ড ক্লিনজার ব্যবহার করা ভালো।

🧴 **৪. ময়েশ্চারাইজিং রুটিন বজায় রাখুন**
মুখ ধোয়ার পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

☀️ **৫. রোদ থেকে সুরক্ষা নিন**
রমজানে অনেকেই প্রয়োজনে বাইরে যান, তাই সান প্রোটেকশন ব্যবহার করলে ত্বক ভালো থাকে। রোদ বেশি হলেই যে প্রোটেকশন নিবেন বিষয়টা এমন না, আল্ট্রা ভায়োলেট রশ্নি কম রোদেও বেশি হতে পারে।

**মনে রাখবেন:**
ত্বকের যত্ন মানে অনেক পণ্য ব্যবহার করা নয়; বরং সঠিক ও নিয়ন্ত্রিত অভ্যাস এবং মৃদু স্কিনকেয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সবার জন্য রইল সুস্থ থাকুন, নিজের ও স্বজনদের যত্ন নিন।
🌙 রমাদন মুবারক।

#ɴᴀᴛᴜʀᴀʟʙᴇᴀᴜᴛʏ

03/03/2026

“ল্যাব টেস্টেড সোপ”

🧪 আমাদের কোল্ড প্রসেস বারের ল্যাব অ্যানালাইসিস রিপোর্ট

রিপোর্ট করেছে:
Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR)
Institute of National Analytical Research and Service (INARS)

📊 রিপোর্টে কী পাওয়া গেছে?

✔ Total Fatty Matter (TFM): 86.9%
✔ Free Alkali (as NaOH): Not Detectable
✔ Total Alkali: 2.81%

🔎 এগুলোর মানে কী?
🟢 1️⃣ TFM 86.9% — কেন গুরুত্বপূর্ণ?

TFM (Total Fatty Matter) দেখায় সাবানে আসল তেলের পরিমাণ কত।

👉 80%+ TFM সাধারণত প্রিমিয়াম কোয়ালিটি ধরা হয়
👉 86.9% মানে উচ্চ তেল কন্টেন্ট
👉 বেশি TFM = বেশি মাইল্ড ও কম হার্শ

অর্থাৎ — এটি লো-গ্রেড ডিটারজেন্ট সাবান না।

🟢 2️⃣ Free Alkali Not Detectable — কেন এটা বড় বিষয়?

Free NaOH থাকলে সাবান স্কিনে জ্বালা করতে পারে।

👉 এখানে Free Alkali “Not Detectable”
মানে অবশিষ্ট ক্ষার নেই
মানে সাবান সম্পূর্ণ স্যাপনিফাইড
মানে স্কিনে বার্নিং রিস্ক নেই

এটা কোল্ড প্রসেস বারের সঠিক কিউরিংয়ের প্রমাণ।

🟢 3️⃣ Total Alkali 2.81% — স্ট্যান্ডার্ডের মধ্যে

এই ভ্যালু অনুমোদিত সীমার মধ্যেই আছে।
এটি নিরাপদ ব্যবহারযোগ্যতার ইঙ্গিত দেয়।

#ɴᴀᴛᴜʀᴀʟʙᴇᴀᴜᴛʏ

Photos from Eco - Nur's post 02/03/2026

🧼 Cold Process Bar কেন Liquid Facewash থেকে আলাদা?

অনেকেই মনে করেন ভালো ক্লিনজার মানেই লিকুইড ফেসওয়াশই । কিন্তু বাস্তবে Cold Process Bar ও হতে পারে একটি চমৎকার প্রাকৃতিক ক্লিনজার যদি তা হাতে বানানো হয়। Cold Process Bar ও Liquid Facewash অনেকটা একইভাবে কাজ করলেও কিছুটা ভিন্নতা আছে।
চলুন সহজভাবে দেখি 👇
________________________________________
💧 Liquid Facewash কীভাবে কাজ করে?
বেশিরভাগ ফেসওয়াশ (যেমন Cetaphil, Simple টাইপ) মূলত surfactant-based।
✔ ময়লা ও তেল ভেঙে ফেলে
✔ দ্রুত ফোম তৈরি করে
✔ স্কিনকে পরিষ্কার করে
👉 কিন্তু এগুলো সাধারণত স্কিনকে পুষ্টি দেয় না
👉 অনেক ক্ষেত্রে স্কিন ব্যারিয়ার ড্রাই করে দিতে পারে (বিশেষত বেশি ব্যবহার করলে)
________________________________________
🌿 Cold Process Bar কীভাবে আলাদা?
Cold Process Bar শুধু ক্লিন করে না — স্কিনকে সাপোর্টও করে।
✔ এতে প্রাকৃতিক গ্লিসারিন থাকে
✔ superfat তেল স্কিনে থাকে
✔ মৃদু ক্লিনজিং + হালকা ময়েশ্চার দেয়
✔ স্কিন ব্যারিয়ার সাপোর্ট করে
✔ স্কিন অনুযায়ী ক্লিনজিং ভ্যালু কাস্টমাইজ করা যায়
👉 অর্থাৎ এটি “wash + care” একসাথে দেয়।

28/02/2026

🧼 কোল্ড প্রসেস বার ও সিন্ডেট বার — পার্থক্য কী? কোনটা ভালো?

স্কিনকেয়ারে আজকাল সোপ / সাবান নিয়ে বিভ্রান্তি অনেক। কেউ বলে “সোপ ক্ষতিকর”, কেউ বলে “সিন্ডেটই সেরা”। আসলে দুটোই ভালো — কিন্তু ভিন্ন পরিস্থিতিতে।

🔬 সিন্ডেট বার কী?
সিন্ডেট (Synthetic Detergent) বার হলো ল্যাব-ফর্মুলেটেড ক্লিনজার। এটি সম্পূর্ণ আর্টিফিশিয়াল। তবে এর pH আমাদের ত্বকের খুবই কাছাকাছি রাখা হয়। যেমন: ডার্মাটোলজিস্ট-রেকমেন্ডেড বার বা Dove ধরনের ক্লিনজিং বার।

বৈশিষ্ট্য:
✔ pH সাধারণত স্কিনের কাছাকাছি
✔ খুব মাইল্ড ক্লিনজিং
✔ একজিমা, রোসেসিয়া, ডার্মাটাইটিসে ভালো
✔ মেডিকেল বা ডার্মা-ফোকাসড স্কিনে উপযোগী
👉 তবে এগুলো সাধারণত স্কিনকে পুষ্টি দেয় না — শুধু ক্লিন করে।
________________________________________
🌿 কোল্ড প্রসেস বার কী?
কোল্ড প্রসেস বার হলো তেল ও লায়ের রিয়্যাকশনে তৈরি সত্যিকারের সাবান, যেখানে প্রাকৃতিক গ্লিসারিন থাকে এবং অতিরিক্ত তেল (superfat) স্কিনকে পুষ্টি দেয়।

বৈশিষ্ট্য:
✔ স্কিন ক্লিন করার পাশাপাশি ময়েশ্চার দেয়
✔ প্রাকৃতিক গ্লিসারিন থাকে
✔ লং-টার্ম স্কিন ব্যারিয়ার সাপোর্ট করে
✔ কিউরিং পিরিয়ডের পর কোন ক্যামিকেল থাকেনা
👉 অর্থাৎ এটি শুধু ক্লিনজার না — স্কিন কেয়ারও।
________________________________________
⚖️ কখন কোনটা ভালো?
সিন্ডেট ভালো যখন:
• ত্বক খুব সেনসিটিভ
• ডাক্তার বিশেষ ক্লিনজার দিয়েছেন
• স্কিন ব্যারিয়ার ড্যামেজড
• অ্যাকিউট স্কিন ডিজিজ চলছে
কোল্ড প্রসেস ভালো যখন:
• দৈনন্দিন স্কিন কেয়ার চাই
• স্কিন ড্রাই বা নরমাল
• মিনিমাল স্কিনকেয়ার চাই
• সাবান দিয়েই ক্লিন + ময়েশ্চার দুইটাই চাই
________________________________________
🎯 সহজভাবে বললে
👉 সিন্ডেট = আর্টিফিশিয়াল মেডিকেল ক্লিনজার
👉 কোল্ড প্রসেস = ন্যাচারাল ক্লিনজার + স্কিন নিউট্রিশন

দুটোই দরকার — কিন্তু সঠিক সময় বেছে নিতে হবে।
আপনি কোনটা ব্যবহার করেন? অভিজ্ঞতা শেয়ার করুন 👇

#ɴᴀᴛᴜʀᴀʟʙᴇᴀᴜᴛʏ

25/02/2026

“ত্বকের সুরক্ষায় Fairness না, Disciplined Care দরকার।”

24/02/2026

Clean ≠ Stripped

অনেক facewash ব্যবহার করার পর আমরা টান টান feeling পাই। মনে হয় skin clean হয়েছে। কিন্তু আসলে সেটা damage। যখন natural oil উঠে যায়, তখন skin dry হয়ে যায়, barrier দুর্বল হয়। Healthy clean মানে balanced clean—যেখানে dirt দূর হয় কিন্তু skin-এর natural moisture থাকে।
👉 Discipline মানে হলো এমন product ব্যবহার করা যা clean করে কিন্তু strip করে না।

আপনার facewash কি ব্যবহার করার পর টান টান লাগে?

22/02/2026

🧼 কোল্ড প্রসেস বার — শুধু সাবান নয়, একটি স্কিন-ফ্রেন্ডলি ক্লিনজিং সিস্টেম

আমরা বেশিরভাগ সময় সাবান বেছে নিই শুধু পরিষ্কার করার জন্য।
কিন্তু সব সাবান একইভাবে স্কিনে কাজ করে না।
একটি ভালো কোল্ড প্রসেস বার শুধু ক্লিনজ না, স্কিনের ব্যারিয়ারকে রিপেয়ারও করে প্রকৃতির মৃদু স্পর্শের মাধ্যমে।

✔️ কেন কোল্ড প্রসেস বার ব্যবহার করবেন?
এতে সাধারণত ন্যাচারাল অয়েল ও ফ্যাটের গ্লিসারিন থাকে, যা স্কিন ধোয়ার সময় অতিরিক্ত ড্রাইনেস তৈরি করে না।
ফলে ক্লিনজিং হয়, কিন্তু স্কিনের প্রটেকটিভ লেয়ার নষ্ট হয় না।

✔️ একইসাথে কয়েকটি স্কিনকেয়ার এর কাজ করতে পারে।
একটি ভালো কোল্ড প্রসেস বার অনেক সময় কমিয়ে দিতে পারে —
• আলাদা হার্শ ফেসওয়াশ
• অতিরিক্ত বডি ক্লিনজার
• ডেইলি বাথিং বার
• বারবার ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজন
• শেভিংয়ের আগে আলাদা ক্লিনজিং স্টেপ

✔️ বাজারের সাধারণ সাবান ও ফেসওয়াশের সাথে পার্থক্য।
অনেক কমার্শিয়াল সাবান বা ফেসওয়াশে ক্লিনজিং শক্তিশালী হলেও তা স্কিনের ন্যাচারাল অয়েল তুলে নেয়।
ফলে ধোয়ার পর টানটান ভাব, শুষ্কতা বা চুলকানি দেখা যায়।
কোল্ড প্রসেস বারে ক্লিনজিংয়ের সাথে স্কিন কন্ডিশনিংও থাকে।

✔️ সিন্ডেট বা ময়েশ্চার বার টাইপ ক্লিনজারের তুলনায়
আমরা অনেক দাম দিয়ে সিন্ডেট বার কিনে থাকি। সিন্ডেট বারের পিএইচ আমাদের ত্বকের মত হলেও সেগুলোতে স্কিন-রিপেয়ারিং ফ্যাট স্ট্রাকচার থাকে না। তাছাড়া সেগুলো সম্পূর্ণ ল্যাবে তৈরী করা হয় যা আর্টিফিশিয়াল।
কিন্তু কোল্ড প্রসেস বারগুলো কিউরিং এর পর একদম ন্যাচারাল হয়ে যায়। এতে থাকা ন্যাচারাল ফ্যাটি এসিড ও আনস্যাপোনিফায়েড অয়েল স্কিনকে শুধু ধোয় না, বরং কন্ডিশনও করে।

✔️ মিনিমাল স্কিনকেয়ার রুটিনে সহায়ক হতে পারে
যারা অনেক প্রোডাক্ট ব্যবহার করতে চান না, তাদের জন্য একটি ব্যালান্সড কোল্ড প্রসেস বার হতে পারে
👉 ফেস ক্লিনজার
👉 বডি ক্লিনজার
👉 মাইল্ড শেভিং সাপোর্ট
👉 স্কিন ব্যারিয়ার-ফ্রেন্ডলি ওয়াশ — সব একসাথে।

স্কিনকেয়ার সবসময় বেশি প্রোডাক্ট নয়।
অনেক সময় সঠিক ক্লিনজিংই সবচেয়ে বড় স্কিনকেয়ার।

Photos from Eco - Nur's post 21/02/2026

SENSITIVE REPAIR BAR (Shaving Safe)

অনেকেই শেভ করার সময় জেল বা ফোম ব্যবহার করেন শুধু ব্লেডকে স্কিনে সহজে চালানোর জন্য।
কিন্তু সঠিকভাবে ফর্মুলেটেড একটি SENSITIVE REPAIR COLD PROCESS BAR একইসাথে কয়েকটি কাজ করতে পারে — শুধু লেদার তৈরিই নয়, স্কিনকে প্রটেক্ট ও রিপেয়ারও করে।

✔️ শেভ জেলের বিকল্প হিসেবে কাজ করে কারণ —
এর ঘন, ক্রিমি লেদার ব্লেডকে স্কিনের উপর মসৃণভাবে চলতে সাহায্য করে।
ফলে স্কিনে টান লাগে কম, শেভিং স্মুথ হয়, এবং রেজর বার্ন কম হয়।
ক্যাওলিন ক্লে এতে যোগ করতে পারে এক্সট্রা গ্লাইডিং সাপোর্ট।
✔️ স্কিন রিপেয়ার সাপোর্ট
ন্যাচারাল ফ্যাট, বাটার ও ময়েশ্চারাইজিং অয়েল ত্বকের লিপিড লেয়ারকে রক্ষা করে।
ফলে শেভের পর টানটানভাব, ড্রাইনেস ও জ্বালা কম দেখা যায়।
✔️ মাইল্ড ক্লিনজার হিসেবেও কাজ করে
শেভের আগে আলাদা ফেসওয়াশ অনেক সময় প্রয়োজন হয় না, কারণ এটি স্কিন পরিষ্কার করেও দেয়।
✔️ আফটারশেভের প্রয়োজন কমাতে পারে
যদি বারটি সুদিং ও ময়েশ্চারাইজিং হয়, তাহলে শেভের পর অ্যালকোহল-বেসড আফটারশেভ অনেক সময় লাগেই না।
ক্যালেন্ডুলা ওটমিল ইনফিউশন জ্বালাভাব কমাতে সাহায্য করতে পারে।
✔️ সেনসিটিভ স্কিনের জন্য বেশি জেন্টল হতে পারে
কম সিনথেটিক ফোমিং এজেন্ট ও স্কিন-ফ্রেন্ডলি উপাদান থাকার কারণে এটি অনেক সময় ইরিটেশন কম করে।

📌 অর্থাৎ একটি ভালো Sensitive Repair Bar ব্যবহার করলে অনেক ক্ষেত্রে কমে যেতে পারে —
• আলাদা শেভ জেল
• হার্শ ফেসওয়াশ
• অ্যালকোহল আফটারশেভ
• হেভি পোস্ট-শেভ ময়েশ্চারাইজার
স্কিনকেয়ার সবসময় বেশি প্রোডাক্ট নয়, বরং সঠিক প্রোডাক্টের সঠিক ব্যবহারই গুরুত্বপূর্ণ।

Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Address

Dhaka
1207