Dr.Saad Al Mahadi

Dr.Saad Al Mahadi

Share

MBBS (DU), BLS (BGHRI),GP course(Medicine)

15/03/2026

Guidewire twirling technique

゚ ゚viralシ Heart Centre Cath Lab Professional

11/03/2026

মূত্রনালীর ইনফেকশন (UTI) কেন মহিলাদের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয়❓

—মূত্রনালী ছোট (4 cm)
—মূত্রনালী মলদ্বারের কাছেই অবস্থান করে!
—কম পানি পান করা!
—প্রস্রাবের চাপ আসলে আটকে রাখলে!
—গর্ভাবস্থায় হরমোনাল পরিবর্তনের কারণে!
—স্বাস্থ্যবিধি না মেনে চললে!
—পিরিয়ডের সময় প্যাড না ব্যবহার করে যদি কাপড় বা ট্যাম্পন (Tempon) ব্যবহার করলে!
—পিরিয়ডের ব্লিডিং এর সময় প্যাড পরিবর্তন না করে থাকলে!
—কিছু জন্মবিরতিকরণ পদ্ধতি অবলম্বন করলে!
—যৌনমিলন / সেক্সুয়াল ইন্টারকোর্সের পর প্রস্রাব ক্লিয়ার না করলে!

⭕মূত্রনালীর ইনফেকশন প্রতিরোধে করণীয়ঃ
—দিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন!
—প্রস্রাব ধরে রাখবেন না! মূত্রথলির চাপ আসলে সাথে সাথে ক্লিয়ার করবেন!
—টয়লেটের সময় সামনের অংশ থেকে পিছনের অংশ পর্যন্ত পরিষ্কার রাখুন!
—পিরিয়ডের সময় কিছুক্ষণ পরপর প্যাড পরিবর্তন করুন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন!
—যৌন সম্পর্কের পর প্রস্রাব ক্লিয়ার করুন!

✍️Dr.Saad Al Mahadi
এমবিবিএস (ঢাকা)

03/03/2026

#হার্ট_অ্যাটাকের_প্রথম_ঘন্টায়_করণীয়
হার্ট অ্যাটাক (মেডিক্যালি: Myocardial Infarction) হলে প্রথম ১ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়কে “Golden Hour” বলা হয়। নিচে ধাপে ধাপে তাৎক্ষণিক করণীয় দেওয়া হলো—
🔴 হার্ট অ্যাটাকের সম্ভাব্য লক্ষণ
বুকে চাপধরা/জ্বালাপোড়া/ভারী ব্যথা (২০ মিনিটের বেশি)
ব্যথা বাম হাত, কাঁধ, ঘাড়, চোয়াল বা পিঠে ছড়ানো
শ্বাসকষ্ট
ঠান্ডা ঘাম
বমি বমি ভাব বা বমি
অস্বাভাবিক দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়া

🚑 তাৎক্ষণিক করণীয় (Step by Step)
১️⃣ রোগীকে বসান বা শুইয়ে দিন
আধা-বসা (half-sitting) অবস্থায় রাখুন
টাইট জামা-কাপড় ঢিলা করুন
সম্পূর্ণ বিশ্রামে রাখুন
২️⃣ দ্রুত জরুরি সাহায্য ডাকুন
বাংলাদেশের জরুরি নম্বর: ৯৯৯
নিকটবর্তী হাসপাতালের জরুরি বিভাগে দ্রুত নেওয়ার ব্যবস্থা করুন
সম্ভব হলে কার্ডিয়াক সেন্টার (যেখানে PCI সুবিধা আছে) বেছে নিন
৩️⃣ লোডিং ডোজ খাওয়া
৩০০ mg Aspirin চিবিয়ে খেতে হবে( Ecosprin 75mg ৪টা ট্যাবলেট একসাথে)
৩০০ মিগ্রা Clopidogrel চিবিয়ে খেতে হবে( Clopid 75mg ৪ টা ট্যাবলেট একসাথে)
৪০-৮০ মিগ্রা Atorvastatin চিবিয়ে খেতে হবে ( Atova 20mg ২-৪ টা ট্যাবলেট একসাথে) প্লাস এগুলোর সাথে একটি গ্যাস্ট্রিকের ঔষধ খাবেন
এগুলোকে একসাথে লোডিং ডোজ বলে
এটি রক্ত জমাট বাঁধা কমাতে সাহায্য করে
৪️⃣ Nitroglycerin (যদি আগে থেকে প্রেসক্রাইব করা থাকে)
জিভের নিচে ০.৫ mg ট্যাবলেট বা স্প্রে নিতে হবে
৫ মিনিট পরও ব্যথা থাকলে পুনরায় দেওয়া যায় (সর্বোচ্চ ৩ বার)
লো ব্লাড প্রেসার থাকলে দেবেন না
৫️⃣ অক্সিজেন দিন (যদি শ্বাসকষ্ট বা SpO₂ কম থাকে)
৬️⃣ রোগী অজ্ঞান হলে
শ্বাস ও পালস চেক করুন
না থাকলে সঙ্গে সঙ্গে CPR শুরু করুন
আশেপাশে AED থাকলে ব্যবহার করুন

❌ যা করবেন না
রোগীকে হাঁটাবেন না
নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যেতে দেবেন না
ব্যথা কমার অপেক্ষা করবেন না
পানীয়/খাবার জোর করে দেবেন না

⏳ কেন দ্রুত চিকিৎসা জরুরি?
হার্ট অ্যাটাক হলে করোনারি ধমনীতে ব্লক হয়। যত দ্রুত ব্লক খোলা যায় (Primary PCI বা thrombolysis), তত বেশি হার্টের মাংসপেশি বাঁচানো যায়।

Dr.Saad Al Mahadi
MBBS(DU)

25/02/2026

゚ ゚viralシ Heart Centre Cath Lab Professional

23/02/2026

⭕পিত্তথলির পাথর (Gall Stone) সাধারণত 3️⃣ ধরনের হয়ঃ
1️⃣ কোলেস্টেরল স্টোন (Most Common) : Contains 51-99% Pure Cholesterol

2️⃣ ব্ল্যাক পিগমেন্ট স্টোন : Insoluble Bilirubin Pigment Polymer with Calcium Phosphate & Calcium Carbonates. Almost 20-30% are Black Pigment Stones.

3️⃣ ব্রাউন পিগমেন্ট স্টোন : Contains Calcium Bilirubinate, Calcium Palmitate & Calcium Stearate!

⭕পিত্তথলিতে পাথর হলে এর Consequences কি হতে পারে❓
— Biliary Colic
— Acute Cholecystitis
— Chronic Cholecystitis
— Empyema Gall Bladder
— Mucocele of the Gall Bladder
— Perforation of Gall Bladder
— Biliary Obstruction (Jaundice)
— Acute Cholangitis
— Acute Pancreatitis
— Intestinal Obstruction (Gall Stone Ileus)

⭕ট্রিটমেন্ট কি হতে পারে?
—Open Cholecystectomy
—Laparoscopic Cholecystectomy : এই পদ্ধতিতে অপারেশন করার কিছু সুবিধা আছে (যেমনঃ অপারেশনের পর ব্যথা কম হবে, স্কিন টা কম কাটা লাগবে, ইনফেকশনের চান্স কম থাকবে, ব্লিডিং কম হবে, হাসপাতালেও কম সময় থাকা লাগবে, রোগী দ্রুত তার কাজে ফিরে যেতে পারবে ইত্যাদি)

Dr.Saad Al Mahadi
MBBS(DU)
Intern Doctor
Marks Medical College &Hospital

20/02/2026

ইফতার ও সেহরির সময়সূচি

20/02/2026

A Baker’s cyst (popliteal cyst) is a fluid-filled, soft lump behind the knee caused by excessive joint fluid production, usually stemming from underlying arthritis or cartilage tears.Symptoms include knee tightness,stiffness,and pain,especially during full extension or activity.

20/02/2026
Want your business to be the top-listed Beauty Salon in Dhaka?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Dhaka
1216