MediLern
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MediLern, Health/Beauty, Chirirbandar, Dinajpur.
13/12/2024
30/10/2024
★স্বামী -স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হয় কিনা?
@স্বামী রক্তের গ্রুপ পজিটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপও যদি পজিটিভ হয় তাহলে কোনো সমস্যা নাই, ---- বাচ্চা সুস্থ হবে
@স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে কোনো সমস্যা নাই --- বাচ্চা সুস্থ হবে
@স্বামীর রক্তের গ্রুপ নেগেটিভ এবং স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নাই --- বাচ্চা সুস্থ হবে
★কিন্তু যদি ------
@স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ ও স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় এবং প্রথম সন্তানের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কোনো সমস্যা নাই -- কোনো প্রতিষেধক দিতে হবে না।
★আর যদি ---
@স্বামীর রক্তের গ্রুপ যদি পজিটিভ ও স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ হয় এবং প্রথম সন্তানের রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে সন্তান জন্মের ৭২ ঘন্টার মধ্যে মাকে Rh Anti - D Antibody ইনজেকশন দিতে হবে।
★কেন Anti -D ইনজেকশন দিতে হবে বা না দিলে কি হবে?
@যদি এই অবস্থায় মাকে Anti-D ইনজেকশন দেওয়া না হয়, তাহলে মা পরবর্তীতে গর্ভাবস্থায় সমস্যায় পড়বেন। তার গর্ভে আর পজিটিভ রক্তের বাচ্চা না টিকার সম্ভাবনা আছে। একে বলে Erythroblastosis Featalis (এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস) আর এটি Rh incompatibility রোগ
★কেন এই সমস্যা হয়?
@ মায়ের রক্তে পজিটিভ অ্যান্টিজেন থাকে না। আর তখন মায়ের গর্ভের বাচ্চার পজিটিভ অ্যান্টিজেন থাকে। এবং এই বাচ্চা জন্মের সময় সেই পজিটিভ অ্যান্টিজেন মায়ের শরীরে যাবে, আর তখন মায়ের রক্ত এর বিরুদ্ধে এন্টিবডি তৈরি করে, এই এন্টিবডি পজিটিভ অ্যান্টিজেনকে ধ্বংস করবে। এমনকি মা যদি পরবর্তীতে পজিটিভ বাচ্চা গর্ভধারণ করে, সেই বাচ্চার পজিটিভ রক্তও এন্টিবডি দ্বারা ধ্বংস প্রাপ্ত হবে আর একে বলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস।
বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Category
Culinary Team
Attire
Website
Address
Dinajpur
Alerts
Be the first to know and let us send you an email when MediLern posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
