Curious Mind

Curious Mind

Share

This is general knowledge based page.
#Gk #bangla_gk #General_knowledge #motivational_page #education #motivation

10/06/2026

হঠাৎ একজন একটা পোস্ট কপি করে পাঠালো-

"স্বাভাবিক ভাবে মেয়েরা একটু ভিতু হয়, রাতে একা ঘর থেকে বের হতে পারে না, দূরে কোথাও একা যাওয়ার সাহস পায় না, অন্ধকার রুমে একা ঘুমাতে পারে না , আরও অনেক কিছু,, কিন্তু যে মেয়ে মানুষ গুলো একবার একা চলতে শিখে ফেলে, তখন সে একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, একাকীত্বের মাঝেই সে অসম্ভব সুন্দর কিছু খোঁজে পায় 💕💕💕"

তার আলোকে বাস্তবতা থেকে আমার অভিমত শেয়ার করলাম-

মেয়েরা আসলেই ভিতু হয় তেলাপোকা, টিকটিকি দেখে কিংবা বাথরুমে যেতে। কিন্তু সংসার ভাংতে তারা মোটেও ভয় করে না। যুগ যুগান্তর পার করা সংসারে স্বামী সন্তান রেখে তারা স্বাধীনতা চায়। তারা একা থাকতে স্বাচ্ছন্দ বোদ করে।
কিন্তু সেটি কখন?
যখন তারা জানে- পথ চলতে তাদের কোন অসুবিধা নেই, রাতে ভিডিও কলে রেখে বাথরুমে যাওয়া যায়
,সাড়া রাত চ্যাট করে পার করে দেওয়া যায়, যখন আত্নীয় স্বজন এর বাসায় বা কোন কাজে দূরে কোথাও গেলে কার বা বাইকে করে কেউ দিয়ে আসে নিয়ে আসে, রাতে বাসায় ফিরতে দেরী হয়ে গেলে মাঝ রাতে রিক্সায় করে বাসার কাছাকাছি নিরাপদ জায়গায় নামিয়ে দিয়ে যায়।
চাকরি বা যে কোন কাজে সাহায্যের জন্য ২৪ ঘন্টা সার্ভিস দেয়, সংগ দেয় স্বাধীন ভাবে চলাফেরা করা যায়।

স্বামী সন্তান, সংসার, পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা যাদের ভাললাগেনা তাদের কাছে এমন স্বাধীন জীবন অবশ্যই মধুর...

10/06/2026

🤔একটি মোবাইল ও স্ত্রীর স্বাধীনতা-
"যখন ফোনের পাসওয়ার্ড বদলে যায়, তখন অনেক সময় সম্পর্কের গল্পটাও বদলে যেতে শুরু করে..."



যতদিন আপনার স্ত্রীর স্যোশাল মিডিয়া একাউন্ট এর এক্সেস আপনার কাছে থাকবে ততদিন আপনার স্ত্রীর মনের এক্সেস ও আপনারই।
যেদিন পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে আর আপনি তা জানবেন না, সেদিন থেকে তার মনে আপনার পরিবর্তে অন্য কেউ জায়গা করে নিবে যা আপনি জানবেন ও না।

বাইকে বা কার এ করে স্ত্রীর আত্নীয় স্বজনের বাসার কাছে নামিয়ে দিয়ে আসা-নিয়ে আসা, অফিসে, শপিং এ কিংবা যে কোন কাজে অকাজে খুলা আকাশের নিচে, রেস্টুরেন্টের গোপন কেবিনে খাওয়াদাওয়া, আবদ্ধ রুমে চলবে শরীর ম্যাসেজ আরও কত কি!
রান্না ঘর এমন কি টয়লেটে বসে চ্যাট করা, পাশে শুয়ে চ্যাট করা আর সাথে সাথে হিস্ট্রি ডিলিট করতে থাকা,
চ্যাটিং এর পাল্লায় পড়ে ভাত নরম বা শক্ত হয়ে যাওয়া, তরকারি তে লবন কয়েকবার দেওয়া কিংবা না দেওয়া,
তেল ছিটে মূখে হাতে লেগে ফুস্কা পড়ে যাওয়া
আর কথা শুনানো- এই সংসারের বান্ধীগিরী করতে করতে জীবন শেষ!

হটাৎ সাজুগুজু, মূখে একটু ফেস পাউডার, হাল্কা লিপস্টিক, চুল গুলো ছেড়ে রোমান্টিক মুডে ভিডিও চ্যাট, কখন কি রান্না হয়েছে ছবি তুলে পাঠানো,
এই হাসি, এই মন ভার, ২৪ ঘন্টায় ৪৮ রূপ।
ঘুমানোর সময় তার নিজস্ব কোলবালিশ, খুব টায়ার্ড, মুড অফ!

সম্পর্ক টা তখন থাকবে শুধু কাগজের। উপভোগ করতে থাকবেন কত রঙের নাটক আর চমৎকার অভিনয় আর আপনি অপেক্ষা করবেন কোন এক দিন টিপসই ও স্বাক্ষর সম্বলিত একটা নোটিশ এর!

"আপনি যৌতুক চেয়েছেন, শারীরিক -মানষিক টর্চার বা নির্যাতন করেছেন, অকথ্য ভাষায়গালাগালি করেছেন, তার চাহিদা পূরণ করছেন না, আপনার পরিবারের সবাই মিলে নির্যাতন করেছেন! আপনি অমানুষ!

অত:পর.....আপনার নামের সাথে একটা কলংকিত স্ট্যাটাস! মনে জন্ম নেওয়া ঘৃণা আর অবিশ্বাস কে সংগী করে কোন রকম বেচে থাকা সমাজের চোখে নিকৃষ্টতম অমানুষ রূপে!

আপনার জীবনের সাথে মিলে গেছে?
রাগ করলেন?
তাহলে বলেন-ইন্নালিল্লাহ!

মিলেনাই?
বলেন- আলহামদুলিল্লাহ

14/05/2026

🥩🐄 ডায়াবেটিস রোগী ঈদে কতটুকু গরুর মাংস খাবেন?
কার্বোহাইড্রেট বাদ দিয়ে শুধুই মাংসের পরিমাণ 👇
✅ একবেলায় রান্না করা গরুর মাংস
প্রায় ৭৫–১০০ গ্রাম নিরাপদ পরিমাণ হিসেবে ধরা যায়
(প্রায় ৪–৬ টুকরা মাঝারি সাইজ)
✅ দিনে সর্বোচ্চ
১৫০–২০০ গ্রাম এর বেশি না হওয়াই ভালো
⚠️ যাদের আছে—
সুগার খুব বেশি ওঠানামা করে
কিডনি সমস্যা
উচ্চ কোলেস্টেরল
ফ্যাটি লিভার
উচ্চ রক্তচাপ
তাদের আরও কম পরিমাণে খাওয়া উচিত এবং চর্বি এড়িয়ে চলা ভালো।
✅ কোন মাংস ভালো?
কম চর্বিযুক্ত নরম অংশ
অতিরিক্ত তেল ছাড়া রান্না
ঝোলের চেয়ে ভুনা/সেদ্ধ তুলনামূলক ভালো
❌ যেগুলো কমাবেন
চর্বি
কলিজা অতিরিক্ত
ভুঁড়ি
অতিরিক্ত তেল-মসলা
🥗 শুধু মাংস খেলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয়, কারণ অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট শরীরে চাপ তৈরি করতে পারে।

01/05/2026

আমার কান্না—নিস্ফলতা
আমার হাসি—নির্লজ্জতা
তাই আজকাল আমি মাঝামাঝি কোথাও থাকি…
না পুরো ভেঙে পড়ি,
না পুরো হাসতে পারি।
মানুষ ভাবে আমি ঠিক আছি—
আসলে আমি শুধু নিজেকে লুকিয়ে রাখতে শিখে গেছি।
🖤 Curious Mind
#নীরবতা #অভিমান #অপ্রকাশিত_কথা #মনখারাপ

26/04/2026

"ভালোবাসার বাইরের এক আশ্রয়"
--------সোহাগ

তুমি আমার ভালোবাসা নও,
তুমি এমন কেউ—
যার সাথে ভালোবাসাও ভুলে থাকি।
ভুলে থাকি অতীতের ভাঙা স্মৃতি,
অদেখা কষ্টের ভার।
তুমি ভালোবাসার চেয়েও বড় কিছু,
একটা নীরব মায়া—
যা অল্প অল্প করে, যত্নে গড়া,
কোনো প্রতিশ্রুতি ছাড়া।
প্রত্যাশা নেই, স্বপ্ন নেই,
চাওয়া-পাওয়া কিছুই নেই—
তবুও কোথায় যেন
একটা শূন্যতা ভরে ওঠে
তোমার নিঃশব্দ উপস্থিতিতে।
কখনো ইচ্ছে হয়—
মুখোমুখি বসে,
চোখে চোখ রেখে
তোমার চোখেই খুঁজে দেখি নিজেকে।
এলো চুলগুলো আলতো করে সরিয়ে দেই,
দুহাতে তোমার হাত ধরে—
হারিয়ে যাই
তোমার চোখের গভীর সাগরে।
ইচ্ছে করে—
তোমায় বুকের পাঁজরের সাথে গেঁথে রাখি,
চাপটে ধরি, শক্ত করে—
যেন এই ভাঙা ভেতরটা
আর কখনো ভেঙে না পড়ে।
তুমি শূন্যতা পূর্ণ করো না,
তুমি শূন্যতাকেই অর্থ দাও।
"বীণা"—
এ যেন এক স্পন্দিত রক্তের উচ্ছাসিত ঝংকার,
যা থেমে গিয়েছিল একদিন।
আজ কি বুকে মাথা রেখে শুনবে—
সেই বীণা কেমন করে
আবার বেজে উঠেছে?
তোমার সাথে নেই কোনো রক্তের বন্ধন,
নেই কোনো নাম দেওয়া ভালোবাসা—
তবুও এক অজানা টানে
এই মন জড়িয়ে থাকে তোমায়।
যখন আমি নিঃস্ব হয়ে যাই,
মনে হয়—কিছুই নেই আর,
ঠিক তখনই খুঁজে পাই
তোমার অস্তিত্ব।
তুমি শুধু বন্ধু নও,
তুমি যেন—
মহাসাগরের মাঝে ভাসমান
সেই শেষ খড়কুটো,
যাকে আঁকড়ে ধরে
বেঁচে থাকার শেষ চেষ্টা।
এখানে আবেগের খেলা নেই,
নেই কোনো চাহিদা—
শুধু আছে
তীরে ফেরার একটুখানি আশা…
আর তুমি।

22/04/2026

যখন জানলাম আমি তোমার কতটা অপ্রিয়
✍️ সোহাগ
যখন জানলাম—আমি তোমার কাছে কতটা অপ্রিয়,
ঠিক তখনই বুঝলাম, ভালোবাসা সবসময় সমান হয় না প্রিয়।
কেউ নিঃশব্দে জীবন বিলিয়ে দেয়,
আর কেউ নির্দ্বিধায় সেই জীবনটাকেই ফেলে দেয়।
তুমি চলে গেলে—কোনো শব্দ না তুলে,
যেন আমি ছিলাম শুধু এক অধ্যায়, শেষ হয়ে গেছে ভুলে।
অথচ আমি তো তোমাকেই ভেবেছিলাম পুরো গল্প,
যেখানে শুরু তুমি, শেষও তুমি—এমন এক অলিখিত স্বপ্ন।
এখন বুঝি, কাছাকাছি থাকলেই আপন হওয়া যায় না,
একই ছাদের নিচে থেকেও দু’জন মানুষ এক হয় না।
কেউ হৃদয় দিয়ে পাশে থাকে,
কেউ শুধু দায়িত্বের ভারে—নীরবে দিন পার করে।
তোমার চলে যাওয়া আমার একাকীত্ব নয়,
এটা এক উপলব্ধি—যা খুব ধীরে, ভেতরটার ক্ষয়।
আমি শিখেছি—সব হারানো কাঁদার মতো নয়,
কিছু হারানো আসলে সত্য দেখার একমাত্র পথ হয়।
আমি আজ আর তোমাকে দোষ দেই না,
কারণ অনুভূতি তো জোর করে হয় না।
তুমি যা পারোনি, সেটাই তো স্বাভাবিক,
ভালোবাসা কখনো বাধ্যবাধকতা নয়—এটা একেবারেই ব্যক্তিগত।
তবুও মাঝরাতে যখন ঘুম ভাঙে হঠাৎ,
একটা প্রশ্ন এসে দাঁড়ায় নীরবতার প্রহরী হয়ে সাথে—
আমি কি সত্যিই অপ্রিয় ছিলাম?
নাকি তোমার ভালোবাসার পরিধিতেই আমার জায়গা ছিল না?
আজ আমি তোমাকে চাই না,
শুধু সেই মানুষটাকে খুঁজি—
যে একদিন নিজেকে হারিয়ে ফেলেছিল
তোমাকে ভালোবাসতে গিয়ে…


#কবিতা #সোহাগ #ভালোবাসা #বিচ্ছেদ #নীরবতা #অনুভূতি #জীবনেরকথা

20/04/2026

অহংকার কখনো কাউকে বড় করে না, বরং ভেতরটা ছোট করে দেয়।

সম্পদ আর সৌন্দর্য—এগুলো সময়ের সাথে বদলে যায়, হারিয়েও যেতে পারে। কিন্তু মানুষের প্রতি মানুষের সু-আচরণ, সততা, ধৈর্য, সহনশীলতা, অন্যকে বুঝার ক্ষমতা আর ভালোবাসা—এই গুণগুলোই একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে।

শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না তুমি কত ধনী ছিলে বা কত সুন্দর ছিলে,
মানুষ মনে রাখে—তুমি কেমন মানুষ ছিলে। 🤍

#মানবতা #সততা #ভালোবাসা #ধৈর্য #সহনশীলতা

12/04/2026

কিছু মানুষ রাগে না, জেদে সম্পর্ক ভাঙে…
কিছু সিদ্ধান্ত ভুল বুঝে নেয়া হয়, কিছু নেয়া হয় অহংকারে।

একটা মেয়ে—
যে একসময় স্বপ্ন বুনেছিল একই ছাদের নিচে,
সে-ই একদিন জেদ করে সব ভেঙে দিয়ে চলে যায়।

ভালোবাসা হেরে যায় না সবসময়,
কখনো কখনো হার মানে একগুঁয়েমির কাছে।
কিছু কথার জবাব না দিয়ে,
কিছু ভুল না মেনে নিয়ে,
একটা ঘর ধীরে ধীরে ভেঙে পড়ে—নীরবে, অদৃশ্যভাবে।

শেষে কেউ জেতে না…
না সে, না আমি—
হেরে যায় শুধু একটা সংসার,
কিছু স্বপ্ন, আর অগণিত না বলা কথা।

🖤
#ভাঙা_সংসার #জেদ #ভালোবাসা #সম্পর্ক #অভিমান #বাস্তবতা

05/04/2026

বাঁকা চাহুনিতে ভালোবাসা খুঁজে পাও তুমি,
হাসির ভাঁজে খুঁজে নাও মায়ার ছোঁয়া...

কিন্তু কখনো কি থেমে শুনেছো—
চোখের সেই নীরব ভাষা?

যেখানে কোনো শব্দ নেই,
তবুও লুকিয়ে থাকে গভীর ভালোবাসা,
অজানা ভয়, হারিয়ে ফেলার আতঙ্ক,
আর নিঃশব্দে বলা হাজার অনুভূতি।

সব ভালোবাসা হাসিতে প্রকাশ পায় না,
কিছু ভালোবাসা থাকে চোখের জলে,
কিছু থাকে নীরবতায়—
যা শুধু অনুভব করা যায়, বলা যায় না…

—সোহাগ

#ভালোবাসা #অনুভূতি #নীরবতা #কবিতা #মায়া #ভালবাসারগল্প

05/04/2026

কয় ফোঁটা রক্তে তৈরি হয় এক ফোঁটা চোখের জল—
বিজ্ঞান কি তার হিসাব দিতে পারে?

কতটা কষ্ট জমলে মানুষ নিজের প্রাণকে ছেড়ে দিতে পারে—
তার কি কোনো মাপ আছে?

ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা—
কোনো যন্ত্র কি তা পরিমাপ করতে পেরেছে কখনো?

আর কতটা অভিমানে জমে গেলে—
একটা মানুষ সম্পূর্ণ নীরব হয়ে যায়, বোবা হয়ে যায়?

কিছু প্রশ্ন আছে—
যার উত্তর বইয়ে নেই,
বিজ্ঞানেও নেই,
শুধু অনুভূতির গভীরে চাপা পড়ে থাকে… নিঃশব্দে।

#অনুভূতি #অব্যক্ত_কথা #জীবনের_প্রশ্ন #নীরব_যন্ত্রণা #ভালোবাসা #অভিমান

Want your business to be the top-listed Beauty Salon in Gazipur?
Click here to claim your Sponsored Listing.

Address

Gazipur
1700