kuasha.Ar.
মানুষ বলে তুমি ফুলের মত সুন্দর, আর আমি বলব ফুল তোমার মত সুন্দর।.. ���
05/12/2024
একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে যায়।
একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারল কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে।
কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, "তোমার শরীর যেমন কালো রঙের, তেমনি তোমার রুচিও কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে কালো ফুল পাঠিয়েছো!"
কাক ময়ূরের কথা শুনে দু:খ পেয়ে চলে গেল।
বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করে নি।
কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, "আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে। তবে আমাকে জয় করার চেষ্টা আর করলে না কেন?"
কাক জবাব দিল, "তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলো নি; ততদিন মনে হয়েছিল, সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম, ফুলের মতো জিনিসকেও তুমি রঙ দেখে বিচার করো; তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে চলেছি। তাইতো নিজেকে সরিয়ে নিলাম।"
ময়ূর বলল, "এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে?"
কাক বলল, "চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্যও আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতা-ই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাব।"
কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করল। ধীরে ধীরে দু'জনার দূরত্ব বাড়তে লাগল। এ দূরত্ব যত বাড়বে "জীবন" নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্তা সংগ্রহ করতে পারবে।
Hi all song lovers ra...❤️
04/12/2024
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যে তোমাকে বুঝবে, ভুল করলে বুঝাবে কিন্তু ছেড়ে যাওয়ার জন্য কখনো অজুহাত খুঁজবে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যার সাথে দেখা করার জন্য কিংবা যার সামনে এসে দাড়ানোর জন্য তোমাকে ঘন্টা খানিক সময় ধরে সাজতে হবে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যার কাছে তুমি মোটা না চিকন, কালো না ফর্সা,লম্বা না বেটে,ধনী না গরীব বিষয় গুলো কখনো মেটারই করে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যে তোমার পারফেক্ট না হলেও মানুষ হিসেবে এমন একজন মানুষ হবে যে তোমাকে পাওয়ার পর দ্বিতীয় কারো কথা ভাবনাতেও আনবে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যার কাছে নিজের কোনোকিছু কখনো লুকাতে হবে না যার কাছে তোমার অপারগতা গুলোকে অবলীলায় প্রকাশ করতে গিয়ে কখনো দ্বিতীয়বার ভাবতে হবে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যে তোমার ভালো-মন্দ সবটাকে মিলিয়েই তোমাকে ভালোবাসবে, যার কখনো তোমার ভালোটাকে ভালোবাসার আর খারাপটাকে নিয়ে কথা শোনানোর ও ঝগড়ার মানসিকতা থাকবে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যে মানুষটার সাথে হাজার অভাব-অনটনের মধ্যদিয়ে যাওয়ার সময়েও 'মানুষটা পাশে থাকায়' তোমার মনে স্বর্গসুখের অনুভূতি থাকবে, যে মানুষটা সর্বদাই তোমাকে মানসিক শান্তি দেবে, যে মানুষটা পাশে থাকলে কখনো কোনো কিছুই তোমার কাছে অসম্ভব বলে মনে হবে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
ক'ষ্ট পেলে যার বুকে মাথা রেখে চিৎ'কার করে কা'ন্না করা যায়, যার কাছে নিজের একান্ত গো'প'ন কথাগুলোও শেয়ার করে নিজেকে হালকা করা যায়,
যে মানুষটিকে কখনোই হারিয়ে ফেলার ভ'য় থাকবে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যে কখনো তোমাকে মিথ্যে মা'য়া'য় বাঁধনে বাঁধবে না,
যে কখনো তোমার স্বপ্ন গুলোকে নিয়ে খেলবে না, যে কখনো তোমার অন্ধ-বিশ্বাস ভে'ঙ্গে দিবে না।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যে মানুষটা তোমার খোলা আকাশ হবে, দখিনের হাওয়া হবে, এক সমুদ্র ভালোবাসা হবে, যার চিন্তা-চেতনা সবটা জুড়েই শুধু থাকবে তোমার আনাগোনা।
জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার,
যে তোমার হাতে হাত রেখে সহসায় মোকাবিলা করবে
জীবন নামের যু'দ্ধক্ষে'ত্র, যে তোমার হাসি মাখা মুখের দিকে তাকাতেই ভু'লে যাবে জীবনে আসা সমস্ত ঝড়-তুফানের চিত্র, যার কখনো কাউকেই ঠকানোর মা'নসিকতা থাকবে না, যার গোটা পৃথিবীরটাই হবে তোমার একমাত্র ঠিকানা;
আমার না বলা কথা তুমি বুঝে নিও, দেখবে আমার প্রতিটি কথায় শুধু তোমাকেই ভালোবাসি। 👩❤️👨
Hm... 👍
Category
Website
Address
Gazipur
Alerts
Be the first to know and let us send you an email when kuasha.Ar. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
